Find Access

Find Access Find Access offers educational consulties and academic services for higher study abroad across Australia, EU and Scandinavian countries.

Useful apps   ১. আইডিয়া বা চিন্তাভাবনা তৈরি (Brainstorming) » ChatGPT২. লেখার কাজে সহায়তা (Writing support) » Claude৩. ড...
08/06/2026

Useful apps

১. আইডিয়া বা চিন্তাভাবনা তৈরি (Brainstorming) » ChatGPT
২. লেখার কাজে সহায়তা (Writing support) » Claude
৩. ডাটা অ্যানালাইসিস (Data analysis) » Julius
৪. গবেষণাপত্র খোঁজা (Literature search) » Elicit
৫. গবেষণামূলক প্রশ্নের উত্তর খোঁজা (Research answers) » Consensus
৬. সোর্স বা তথ্যসূত্রসহ সার্চ করা (Source-backed search) » Perplexity
৭. গবেষণাপত্র সংক্ষেপ করা (Paper summarisation) » SciSummary
৮. পিডিএফ-এর সাথে চ্যাট করা (PDF chat) » ChatPDF
৯. পিডিএফ বিশ্লেষণ করা (PDF analysis) » Adobe Acrobat AI Assistant
১০. লিটারেচার ম্যাপিং (Literature mapping) » ResearchRabbit
১১. সাইটেশন ইনসাইট বা তথ্যসূত্রের সত্যতা যাচাই (Citation insight) » Scite AI
১২. নতুন গবেষণা অনুসন্ধান (Research discovery) » Semantic Scholar
১৩. গবেষণাপত্র সহজ ভাষায় বোঝা (Paper explanation) » Explainpaper
১৪. লিটারেচার রিভিউ লেখা (Literature review) » Jenni AI
১৫. একাডেমিক রাইটিং বা প্রাতিষ্ঠানিক লেখালেখি (Academic writing) » Paperpal
১৬. ব্যাকরণগত ভুল সংশোধন (Grammar support) » Grammarly AI
১৭. একাডেমিক সম্পাদনা (Academic editing) » Writefull
১৮. প্যারাফ্রেজিং বা রিরাইট করা (Paraphrasing) » QuillBot
১৯. রেফারেন্স বা তথ্যসূত্র ম্যানেজমেন্ট (Reference support) » Zotero AI plugins
২০. থিসিস সাজানো ও গোছানো (Thesis organisation) » Notion AI
২১. বিভিন্ন নোটস একসাথে করা (Note synthesis) » NotebookLM
২২. পেপার পড়া ও বোঝা (Reading papers) » Humata AI
২৩. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা (Research assistant) » Scholarcy
২৪. সিস্টেমেটিক রিভিউ বা সুশৃঙ্খল পর্যালোচনা (Systematic review) » Rayyan AI
২৫. তথ্যের সত্যতা ও প্রমাণ মেলানো (Evidence synthesis) » Iris.ai
২৬. প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে বের করা (Finding papers) » Litmaps
২৭. সাইটেশনের লিংক বা উৎস আবিষ্কার (Citation discovery) » Connected Papers
২৮. গবেষণার সারসংক্ষেপ তৈরি (Research summaries) » Typeset.io
২৯. উপযুক্ত জার্নাল খুঁজে বের করা (Journal finder) » Elsevier Journal Finder
৩০. ম্যানুস্ক্রিপ্ট বা পান্ডুলিপি পরীক্ষা করা (Manuscript check) » Wiley AI manuscript tools
৩১. পরিসংখ্যানগত কাজে সাহায্য (Statistical help) » Julius
৩২. কোডিং করতে সাহায্য নেওয়া (Coding support) » GitHub Copilot
৩৩. পাইথন কোডিং সাপোর্ট (Python support) » ChatGPT Code Interpreter
৩৪. 'R' প্রোগ্রামিং সাপোর্ট (R support) » Gemini
৩৫. জরিপ বা সার্ভে বিশ্লেষণ করা (Survey analysis) » Microsoft Copilot
৩৬. ভয়েস থেকে টেক্সট বা ট্রান্সক্রিপশন (Transcription) » Otter.ai
৩৭. ইন্টারভিউ-এর নোটস নেওয়া (Interview notes) » Fireflies.ai
৩৮. অডিও থেকে সরাসরি লেখা তৈরি করা (Audio transcription) » Whisper
৩৯. নিখুঁত অনুবাদ (Translation) » DeepL
৪০. প্রেজেন্টেশন ডিজাইন করা (Presentation design) » Gamma
৪১. স্লাইড তৈরি করা (Slide creation) » Tome
৪২. ভিজ্যুয়াল বা গ্রাফিক ডিজাইন (Visual design) » Canva AI
৪৩. ডায়াগ্রাম বা চিত্র তৈরি করা (Diagram generation) » Napkin AI
৪৪. মাইন্ড ম্যাপিং বা আইডিয়া ছক আঁকা (Mind mapping) » Miro AI
৪৫. কাজের পরিকল্পনা করা (Task planning) » ClickUp AI
৪৬. প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রকল্প পরিচালনা (Project management) » Asana AI
৪৭. ইমেইল ড্রাফটিং বা খসড়া করা (Email drafting) » Gemini for Gmail
৪৮. ডকুমেন্ট বা খসড়া নথি তৈরি (Document drafting) » Microsoft Copilot
৪৯. অনুদান বা ফান্ডিং আবেদন লেখা (Grant writing) » Grantable
৫০. ক্যারিয়ারের পরিকল্পনা তৈরি করা (Career planning) » Career Dreamer

Collected

Automatically take notes, transcribe, summarize, search, and analyze all your team conversations in one place. It works across any video conferencing platform.

05/05/2025

অস্থির একটা ইউটিউব চ্যানেলের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমি প্রায়ই বলি, স্পিকিং এবং লিসেনিং স্কিল ইমপ্রুভ করার জন্য প্রচুর লিসেনিং শুনা উচিত। অনেকেই খুঁজে পান না কী শুনবেন, কোথা থেকে শুনবেন। তাদের জন্যই সেরা একটি রিসোর্স এটি।

এই চ্যানেলে ৩০০-এর অধিক ২০-২২ মিনিটের ভিডিও আছে। প্রতিটি ভিডিওতে বড় করে সাবটাইটেল দেয়া আছে, আর ন্যারেটর ধীরে ও পরিষ্কারভাবে কথা বলেন—যাতে প্রতিটি শব্দের উচ্চারণ স্পষ্টভাবে বোঝা যায়। স্টোরি গুলোও ভালো।

প্রতিদিন একটা এপিসোড করে টানা ১ মাস শুনুন, দেখবেন লিসেনিং আর স্পিকিং স্কিল কোন লেভেলে যায়।

চ্যানেলটির নাম: Limitless Mindset

লিংক কমেন্টে দেয়া আছে।

উচ্চশিক্ষায় বিদেশে যাবেন নাকি?(বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন, কিন্তু এখনো শুরু করতে পারেননি? আপনার জন্যই এই লিখা! এই ল...
25/03/2025

উচ্চশিক্ষায় বিদেশে যাবেন নাকি?

(বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন, কিন্তু এখনো শুরু করতে পারেননি? আপনার জন্যই এই লিখা! এই লিখার শেষে রয়েছে ৫০টি বিশ্বসেরা স্কলারশিপের সরাসরি লিঙ্ক, যা আপনাকে স্বপ্নপূরণের পথ দেখাবে)

আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলতে চাই—বিদেশে উচ্চশিক্ষা নেওয়া কোনো অসম্ভব স্বপ্ন নয়! আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা রেজাল্ট যাই হোক না কেন, শুধুমাত্র দৃঢ় ইচ্ছা, একটু ধৈর্য আর সঠিক গাইডলাইন থাকলে স্কলারশিপ বা ফান্ডিং নিয়েই বিদেশে পড়ার সুযোগ তৈরি করা সম্ভব।

আজকাল ইন্টারনেটে কত ভুল তথ্য ভাসছে, তা নিয়ে কতই না বিভ্রান্তি! এই বিশৃঙ্খলার মাঝে বাংলাদেশের তরুণদের জন্য সঠিক গাইডলাইন দেওয়ার লক্ষ্যে আমি হাতে নিয়েছি বড় একটি মিশন—আগামী ৯ মাসে লক্ষাধিক শিক্ষার্থীকে গাইডলাইন দেওয়া এবং হাজারেরও বেশি শিক্ষার্থীকে সরাসরি 1-to-1 সাপোর্ট দেওয়া।

শুরু করছি নির্ভুল তথ্য নিয়ে লেখালেখি আর ইউটিউব ভিডিওর মাধ্যমে, যা নিয়মিত আমার পেজে শেয়ার করব ইনশাআল্লাহ্। আজকের লেখার শেষে পাবেন ৫০টি বিশ্ববিখ্যাত স্কলারশিপের লিঙ্ক – তাই শেষ পর্যন্ত পড়তে থাকুন!

(Disclaimer: This is not a personal promotion, rather helping prospective students with more information and oppurtunities.
আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে এখন থেকে নিয়মিত পোস্ট পাবেনঃ https://www.facebook.com/ashiqurpage

আমার Youtube চ্যানেল যেখানে অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হবে প্রতিদিনঃ [https://www.youtube.com/.ASHIQUR](https://www.youtube.com/.ASHIQUR) )
________________________________________

বিদেশে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন – পর্ব ০১
ড. আশিকুর রহমান

অনেক বাংলাদেশি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার। কিন্তু এই পথে চ্যালেঞ্জও কম নয়! তবে সঠিক দিকনির্দেশনা, পরিকল্পনা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে এই স্বপ্নকে বাস্তবায়ন করা কোনো ব্যাপারই না। স্কলারশিপ বা ফান্ডিং নিয়েই বিদেশে পড়া সম্ভব—আপনার রেজাল্ট যতই খারাপ হোক না কেন!

ভাষার বাধা, দেশ-বিশ্ববিদ্যালয় বাছাই, টাকাপয়সার জোগাড়, ভিসার ঝক্কি—এসব যেন এক বিশাল যুদ্ধের মতো। কিন্তু যুদ্ধ জেতার মূলমন্ত্রই হলো প্রস্তুতি! সান জু তাঁর "The Art of War" বইয়ে যেমন বলেছেন, "যুদ্ধ জেতা হয় যুদ্ধ শুরুর আগেই!"

এই গাইডলাইনে আমি ধাপে ধাপে বলব—কীভাবে আপনি প্রস্তুতি নেবেন, কোন স্কলারশিপের জন্য আবেদন করবেন, কীভাবে সফল হবেন। আজকের লেখাটি মূলত তাদের জন্য, যারা এখনো শুরুই করেননি, কিন্তু স্বপ্ন দেখেন বিদেশে পড়ার।
________________________________________
১. লক্ষ্য ঠিক করুন – স্বপ্নকে গুছিয়ে নিন
প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন—
• আমি কি পড়তে চাই? (বিষয় বাছাই)
• কোন দেশে যেতে চাই? (যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া?)
• আমার ক্যারিয়ারের লক্ষ্য কী?
লক্ষ্য স্পষ্ট না হলে পথ হারাবেন, পরের ধাপগুলোতে হোঁচট খাবেন। তাই একটা কাগজে লিখে ফেলুন আপনার স্বপ্নের রোডম্যাপ।

২. বিষয়, বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বাছাই করুন
• আপনার পছন্দের বিষয়ে কোন বিশ্ববিদ্যালয়গুলো ভালো, তা খুঁজুন।
• স্কলারশিপের অপশনগুলো দেখুন—DAAD, Erasmus, Chevening, Fulbright, MEXT, CSC ইত্যাদি।
• একটি শর্টলিস্ট বানান—বিশ্ববিদ্যালয়ের নাম, আবেদনের ডেডলাইন, আবেদনের শর্ত, ডকুমেন্টের চেকলিস্ট – সব লিখে রাখুন।

৩. ভাষার দক্ষতা বাড়ান – IELTS/TOEFL/GRE
মাথায় রাখুন - সেরা যুদ্ধ হলো যেটা আপনাকে লড়তেই হয়নি! অযথা ইংরেজি ভাষার দক্ষতা অর্জন না করে শুধু শুধু পিছিয়ে থাকবেন কেন?
• IELTS/TOEFL ছাড়া অনেক দেশে ভিসাই মিলবে না, স্কলারশিপ তো দূরের কথা!
• ইংরেজিতে দখল বাড়ান—রাইটিং, স্পিকিং, লিসেনিং সবদিকেই।
• GRE লাগতে পারে যদি USA/Canada-র কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে PhD করতে চান।

IELTS না করেও উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া যায়, তবে এক্ষেত্রে স্কলারশিপ বা ফান্ডিং পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ!

সান জু তার বইয়ে বলেছেন, "সেরা জেনারেল সেই, যে যুদ্ধ ছাড়াই জিতে যায়।" বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা বাড়ানোর চেয়ে সমস্যা এড়ানোই বুদ্ধিমানের কাজ! যেমন, IELTS স্কোর না থাকলে একদিকে যেমন স্কলারশিপ কিংবা ফান্ডিং পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, অন্যদিকে এম্বাসি’তে ভিসা আবেদনের জন্যও অনেক দেশই IELTS স্কোর চেয়ে থাকে। তাই একটা ভালো স্কোর এক ডিলে দুইটা সমস্যার সমাধান!

৪. টাকাপয়সার ব্যবস্থা – স্কলারশিপই শেষ ভরসা!
বিদেশে পড়াশোনা ব্যয়বহুল, তাই স্কলারশিপ বা ফান্ডিংয়ের দিকে নজর দিন। অনেক দেশে পার্টটাইম কাজের সুযোগও আছে, যা খরচ চালাতে সাহায্য করবে। তবে স্কলারশিপ বা ফান্ডিং ছাড়া গেলে ঝুঁকি বেশি।
• ফুল ফান্ডেড স্কলারশিপ খুঁজুন (যেমন: DAAD, Erasmus Mundus)।
• পার্টটাইম জব করার সুযোগ আছে কিনা দেখুন (জার্মানি, কানাডায় পার্টটাইম জবের অনুমতি আছে)।
• বাংলাদেশ সরকারের স্কলারশিপ চেক করুন।

হতাশ হবেন না! প্রথমবার স্কলারশিপ না পেলে আবার চেষ্টা করুন। সান জু যেমন বলেছেন, "পানির মতো হও – বাধা এলে ঘুরে যাও, কিন্তু থেমো না!"

৫. আবেদনের ডকুমেন্ট গুছিয়ে নিন
প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন:
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট
• সিভি/রিজিউমে (আপডেটেড)
• স্টেটমেন্ট অব পারপাস (SOP) – খুবই গুরুত্বপূর্ণ!
• লেটার অব রিকমেন্ডেশন (LOR) – ২টি
• পাসপোর্ট (মেয়াদ থাকতে হবে কমপক্ষে ১ বছর)

৬. ভিসার প্রস্তুতি – শেষ ধাপ!
ভিসা পেতে গেলে:
• অফার লেটার (বিশ্ববিদ্যালয় থেকে)
• স্কলারশিপ/ফান্ডিং প্রমাণ
• হেলথ ইনস্যুরেন্স (কিছু দেশে বাধ্যতামূলক)
• ভিসা ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি নিন। ভিসা ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হোন, সত্য বলুন।
________________________________________
মনে রাখবেনঃ
"পানির মতো হও—যেখানে বাধা পাবে, সেখান দিয়ে বয়ে যাও!"– সান জু

হয়তো প্রথমবার স্কলারশিপ পাবেন না, হয়তো ভর্তিতে সমস্যা হবে। হতাশ হবেন না! আবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন।
________________________________________
বিদেশে পড়াশোনা শুধু ডিগ্রির জন্য নয়—এটা জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা। এই পথে হাঁটতে গেলে চ্যালেঞ্জ আসবেই, "লক্ষ্য ঠিক করুন, পরিশ্রম করুন, আর এগিয়ে যান – আপনার স্বপ্নই আপনাকে জয় করাবে!" সান জু বলেছেন, "ভয় বা হতাশা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে!" তাই ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করুন, বারবার চেষ্টা করুন।
শুরু করুন আজই।

লক্ষ্য ঠিক করুন।
এগিয়ে যান অটুট আত্মবিশ্বাসে।
"ইচ্ছে থাকলেই উপায় হয়—আর যদি না হয়, তাহলে উপায় বানিয়ে নিন!"

আজকের জন্য এতটুকুই।
পরের পর্বে আলোচনা করব—কীভাবে SOP লিখতে হয়, কীভাবে স্কলারশিপ পেতে হয়।

শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ! ইনশাআল্লাহ, সামনে আরও অনেক গাইডলাইন আসছে! লাইক, শেয়ার করে অন্য তরুণদেরও জানার সুযোগ দিন।

Copyright: -Ashiqur Rahman

আজকের বোনাস:
🔗 ৫০টি বিশ্ববিখ্যাত স্কলারশিপের লিঙ্ক নিচে দেওয়া হলঃ

1. ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
🌍 [https://foreign.fulbrightonline.org/](https://foreign.fulbrightonline.org/)
2. চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)
🇬🇧 [https://www.chevening.org/](https://www.chevening.org/)
3. DAAD স্কলারশিপ (জার্মানি)
🇩🇪 [https://www.daad.de/en/](https://www.daad.de/en/)
4. ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ)
🇪🇺 [https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue](https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue)
5. MEXT স্কলারশিপ (জাপান)
🇯🇵 [https://www.studyinjapan.go.jp/en/](https://www.studyinjapan.go.jp/en/)
6. CSC স্কলারশিপ (চীন)
🇨🇳 [https://www.csc.edu.cn/](https://www.csc.edu.cn/)
7. কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
🌐 [https://cscuk.fcdo.gov.uk/](https://cscuk.fcdo.gov.uk/)
8. গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
🎓 [https://www.gatescambridge.org/](https://www.gatescambridge.org/)
9. রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
🏛️ [https://www.rhodeshouse.ox.ac.uk/](https://www.rhodeshouse.ox.ac.uk/)
10. সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড)
🇨🇭 [https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html](https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html)
11. নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড)
🇳🇱 [https://www.studyinnl.org/finances/scholarships](https://www.studyinnl.org/finances/scholarships)
12. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ
🇦🇺 [https://www.dfat.gov.au/people-to-people/australia-awards](https://www.dfat.gov.au/people-to-people/australia-awards)
13. নিউজিল্যান্ড স্কলারশিপ
🇳🇿 [https://www.studywithnewzealand.govt.nz/scholarships](https://www.studywithnewzealand.govt.nz/scholarships)
14. অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ
🇬🇧 [https://www.ox.ac.uk/clarendon](https://www.ox.ac.uk/clarendon)
15. সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS)
🇸🇬 [https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships](https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships)
16. কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ
🇨🇦 [https://vanier.gc.ca/](https://vanier.gc.ca/)
17. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ
💡 [https://www.gatesfoundation.org/](https://www.gatesfoundation.org/)
18. এডা লাভলেস স্কলারশিপ (মহিলা শিক্ষার্থীদের জন্য)
👩‍🎓 [https://www.adalovelaceinstitute.org/](https://www.adalovelaceinstitute.org/)
19. গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
🔍 [https://buildyourfuture.withgoogle.com/scholarships](https://buildyourfuture.withgoogle.com/scholarships)
20. মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
💻 [https://www.microsoft.com/en-us/research/academic-programs/](https://www.microsoft.com/en-us/research/academic-programs/)
21. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ
🇸🇪 [https://si.se/en/apply/scholarships/](https://si.se/en/apply/scholarships/)
22. ডেনমার্ক সরকারী স্কলারশিপ
🇩🇰 [https://ufm.dk/en/education/admission-and-guidance](https://ufm.dk/en/education/admission-and-guidance)
23. ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ
🇫🇮 [https://www.studyinfinland.fi/scholarships](https://www.studyinfinland.fi/scholarships)
24. নরওয়ে আর্কটিক স্কলারশিপ
🇳🇴 [https://www.studyinnorway.no/scholarships](https://www.studyinnorway.no/scholarships)
25. অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ
🇦🇹 [https://grants.at/en/](https://grants.at/en/)
26. কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP)
🇰🇷 [https://www.studyinkorea.go.kr/](https://www.studyinkorea.go.kr/)
27. তাইওয়ান স্কলারশিপ
🇹🇼 [https://www.taiwanembassy.org/](https://www.taiwanembassy.org/)
28. হংকং PhD ফেলোশিপ
🇭🇰 [https://www.polyu.edu.hk/hkpf/](https://www.polyu.edu.hk/hkpf/)
29. মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ
🇲🇾 [https://educationmalaysia.gov.my/scholarships/](https://educationmalaysia.gov.my/scholarships/)
30. Schwarzman Scholars Program (China)
🇨🇳 [https://www.schwarzmanscholars.org/](https://www.schwarzmanscholars.org/)

30. স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ
🇺🇸 [https://knight-hennessy.stanford.edu/](https://knight-hennessy.stanford.edu/)
31. ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) স্কলারশিপ
🎓 [https://mitadmissions.org/](https://mitadmissions.org/)
32. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏛️ [https://college.harvard.edu/financial-aid](https://college.harvard.edu/financial-aid)
33. কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ
🇨🇦 [https://www.trudeaufoundation.ca/](https://www.trudeaufoundation.ca/)
34. কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ
🇬🇧 [https://www.cambridgetrust.org/](https://www.cambridgetrust.org/)
36. মোনাশ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🇦🇺 [https://www.monash.edu/study/fees-scholarships/scholarships](https://www.monash.edu/study/fees-scholarships/scholarships)
37. সিডনি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏫 [https://www.sydney.edu.au/scholarships](https://www.sydney.edu.au/scholarships)
38. ইয়েল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏛️ [https://finaid.yale.edu/](https://finaid.yale.edu/)
39. কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🇺🇸 [https://undergrad.admissions.columbia.edu/cost-aid](https://undergrad.admissions.columbia.edu/cost-aid)
40. প্রিন্সটন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🎓 [https://admission.princeton.edu/cost-aid](https://admission.princeton.edu/cost-aid)
41. রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
🔄 [https://www.rotary.org/en/our-programs/scholarships](https://www.rotary.org/en/our-programs/scholarships)
42. NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
🚀 [https://intern.nasa.gov/](https://intern.nasa.gov/)
43. ইউনেস্কো স্কলারশিপ
📚 [https://en.unesco.org/fellowships](https://en.unesco.org/fellowships)
44. গুগল ল্যান্স স্কলারশিপ (প্রযুক্তি)
💻 [https://buildyourfuture.withgoogle.com/scholarships](https://buildyourfuture.withgoogle.com/scholarships)
45. মেটা (ফেসবুক) রিসার্চ স্কলারশিপ
📱 [https://research.fb.com/programs/fellowship/](https://research.fb.com/programs/fellowship/)
46. টেসলা STEM স্কলারশিপ
⚡ [https://www.tesla.com/careers/university](https://www.tesla.com/careers/university)
47. ETH Zurich Excellence Scholarship (Switzerland)
🇨🇭 [https://ethz.ch/en.html](https://ethz.ch/en.html)
48. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্কলারশিপ
🏅 [https://www.olympic.org/scholarships](https://www.olympic.org/scholarships)
49. ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন STEM স্কলারশিপ
👩🔬 [https://www.britishcouncil.org/education/women-in-stem](https://www.britishcouncil.org/education/women-in-stem)
50. University of Toronto Lester B. Pearson Scholarship (Canada)
🇨🇦 [https://future.utoronto.ca/pearson/](https://future.utoronto.ca/pearson/)

Imagine enriched learning within a unique community of students, alongside brilliant professors who are shaping the future of their fields. As a Pearson Scholar, you will gain a global perspective on issues that matter most to you.

11/01/2025

📣 Calling all future - Mark your calendars 📅 !

Applications for prestigious Scholarships to study in Australia in 2026 OPEN on 1 February 2025.

The study and research opportunities provided by Australia Awards Scholarships develop the skills and knowledge of individuals to drive change and contribute to the development of their own countries.

Some of the scholarship benefits include:
• return air travel
• a one-off establishment allowance on arrival
• full tuition fees
• contribution to living expenses
• introductory academic program
• overseas student health cover for the duration of the scholarship
• supplementary academic support
• on award and alumni networking opportunities and support

People who are looking to study abroad. Good luck 🍀 Fully Funded   2023/2024 For International Students (Master’s/PhD)1....
12/01/2023

People who are looking to study abroad. Good luck 🍀
Fully Funded 2023/2024 For International Students (Master’s/PhD)

1. Oxford Pershing Square Scholarship
Closing: Jan 2023
https://lnkd.in/gijaMgqt
2. World Bank Scholarships Program
Closing: Jan 2023
https://lnkd.in/gwgEiawf
3. Danish Government Scholarship
Closing: Jan 2023
https://lnkd.in/ghyRUVeX
4. Swedish Institute for Global Professionals
Closing: Jan 2023
https://lnkd.in/gZ85NzXM
5. Eiffel Scholarship Program Of Excellence
Closing: Jan 2023
https://lnkd.in/g3fUVRyy
6. President’s Scholarship 2019-20 at The Imperial College London
Closing: Jan/Mar/May 2023
https://lnkd.in/gQguKeAq
7. Chalmers IPOET Scholarships
Closing: Jan 2023
https://lnkd.in/gFeHFbqP
8. Orange Tulip Scholarship
Closing: Feb 2023
https://lnkd.in/g7cUJAJj
9. Rotary Peace Fellowship
Closing: Feb 2023
https://lnkd.in/g_7BYKdg
10. Lund University Global Scholarship
Closing: Feb 2023
https://lnkd.in/gnJ2xAnv
11. Uppsala University IPK Scholarship & Uppsala University President’s Club Scholarship
Closing: Feb 2023
https://lnkd.in/g4KyNJdm
12. Manaaki New Zealand Scholarship
Closing: Mar 2023
https://lnkd.in/gD7EArh7
13. Erasmus Mundus Joint Masters scholarships
Closing: Mar 2023
https://lnkd.in/gK3KFe2n
14. Commonwealth Shared Scholarship
Closing: Mar 2023
https://lnkd.in/gdpxFtnc
15. Australia Awards Scholarships
Closing: Mar 2023
https://lnkd.in/gZHa4Q6Z
16. Government of Romania Scholarship
Closing: Mar 2023
https://lnkd.in/g-ebTZsj
17. Fulbright Vietnamese Student Scholarship Program
Closing: Apr 2023
https://lnkd.in/gJsfcDKf
18. British Council scholarships for women in STEM
Closing: Apr 2023
https://lnkd.in/g6_wNKkd
19. Harvard University MBA Scholarship
Closing: May 2023
https://lnkd.in/gHxCdswj
20. MEXT Scholarships
Closing: May 2023
https://lnkd.in/g89s7AjB
21. GREAT Scholarships
Closing: May 2023
https://lnkd.in/gsbZD_F5
22. Scholarships of the Government of the Slovak Republic
Closing: May 2023
https://lnkd.in/gbXzwAH4
23. The Ignacy Lukasiewicz Scholarship Programme – Poland
Closing: May 2023
https://lnkd.in/gaYyUbR3
24. Italian Government Scholarship
Closing: Jun 2023
https://lnkd.in/gR434_yx
25. Helmut-Schmidt-Programme PPGG
Closing: Jul 2023
https://lnkd.in/gn-nUuaE
26. Orange Knowledge Programme
Closing: Aug 2023
https://lnkd.in/gDZAhP7E
27. Hubert H. Humphrey Fellowship Program
Closing: Aug 2023*
https://lnkd.in/gEqDgJ45
28. DAAD Scholarship
Closing: Sep 2023
https://lnkd.in/gjNec6BU
29. Cambridge University Scholarships
Closing: Oct 2023
https://lnkd.in/gSQA98N9
30. Gates Cambridge Scholarship
Closing: Oct 2023
https://lnkd.in/gCB6nsJp
31. Graduate Research Scholarships
Closing: Oct 2023
https://lnkd.in/gS_-d4xM
32. Government of Ireland Postgraduate Scholarships
Closing: Oct 2023
https://lnkd.in/g6KM_Xjs
33. Chevening Scholarship
Closing: Nov 2023
https://lnkd.in/gHpybbQ9
34. Swiss Government Excellence Scholarships
Closing: Nov 2023
https://lnkd.in/gJBWQdKS
35. Canada Graduate Scholarships
Closing: Dec 2023
https://lnkd.in/gSWR2M29

Collected **

NSERC – Students and Fellows – Postgraduate Programs – Canada Graduate Scholarships – Master’s program

ডেনমার্ক : 🇩🇰🇩🇰 #ডেনমার্ক একটি সুন্দর এবং ধণী দেশ। এর প্রতিবেশি দেশ গুলো হলো  সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য। বসবাসের জন্য ডে...
15/04/2022

ডেনমার্ক : 🇩🇰🇩🇰

#ডেনমার্ক একটি সুন্দর এবং ধণী দেশ। এর প্রতিবেশি দেশ গুলো হলো সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য। বসবাসের জন্য ডেনমার্ক পৃথিবী অন্যতম সেরা দেশ গুলোর একটা। ডেনমার্কের সরকার তার নাগরিকদের সব ধরণের সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

ভাষা: ডেনিশ, জার্মান, ইংরেজি

শিক্ষা ব্যাবস্থা : ডেনমার্কের শিক্ষা ব্যাবস্থা পৃথিবীর অন্যতম সেরা। ডেনমার্কের কিছু ভার্সিটি অাছে যেগুলোর ওয়ার্ল্ড র‌্যাংকিং ১০০-২০০ মধ্যে। ডেনমার্কের ভার্সিটি গুলো প্রায় ৬০০ প্রকারের ইংরেজি ভাষার প্রোগ্রাম অফার করে থাকে। তাছাড়া তো ডেনিশ ভাষার কোর্স আছেই।

আবেদনের সময়: ডেনমার্কের ভার্সিটি গুলোতে দুটি সেশন সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি।
সেপ্টেম্বর : আবেদনের সময় : ১লা ফেব্রুয়ারি - ১৫ মার্চ, ফেব্রুয়ারি: ১ জুলাই - ১৫ অক্টোবর

টিউশন ফি : ৮০০০ - ১৬০০০ ইউরো।

স্কলারশিপ : ডেনিশ সরকার এক ধরণের স্কলারশিপ দিয়ে থাকে। যেটা আপনার সমস্ত খরচ বহন করবে। টিউশন ফ্রি, আবাসন, যাতায়াত, ফ্রুড, চিকিৎসা ইত্যাদি। এছাড়াও Erasmus স্কলারশিপ রয়েছে।
লিঙ্ক : https://studyindenmark.dk (স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত এইখানে পাবেন)

লিভিং কস্ট : ৪৫০ - ৫৫০ ইউরো।

খন্ড কালীন চাকুরী : আপনি যদি কোপেনহেগেন বা বড় কোন শহরের আশেপাশে থাকেন তবে লিভিং কস্ট টা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। তবে টিউশন ফ্রি দিতে পারবেন কি না বলতে পারছি না। তবে টিউশন ফ্রির ৭০% নিজেই খন্ড কালীন চাকুরী করে ম্যানেজ করতে পারবেন। সপ্তাহে ২০ ঘন্টা এবং ছুটিতে ফুল টাইম জব করতে পারবেন।

ভার্সিটিতে আবেদনের যে ভাবে করবেন : নিচের লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবেন।
লিঙ্ক : https://studyindenmark.dk

স্থায়ী ভাবে বসবাসের সুযোগ : আপনি যদি ডেনমার্কের পাবলিক ভার্সিটি থেকে পড়া শেষ করেন তাহলে পড়া শেষে দুই বছরের ভিসা দিবে। এই দুই বছরের মধ্যে যদি কোন জব ম্যানেজ করতে পারেন তবে ভিসা রিনিউ করাতে পারবেন। প্রাইভেট ভার্সিটি থেকে পড়া শেষ করলে ছয় মাসের ভিসা পাবেন মাএ। একটানা পাঁচ বছর থাকলে আপনি PR এর জন্য আবেদন করতে পারবেন। তবে বর্তমানে এটিকে আট বছর করার জন্য চেষ্টা চলছে।

কয়েকটি উপরের সারির ভার্সিটি :
1. Copenhagen university
2. Technical university of
3. Aarhus university
4. University of southern Denmark
5. University of Aalborg
6. Roskidle university
7. Copenhagen business school
8. IT university of Copenhagen

* ডেনমার্কের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার স্পাউস সহ যেতে পারবেন।
* ভার্সিটিতে এক সেমিস্টারের টিউশন ফ্রি দিয়ে যেতে পারবেন
* কোন প্রকার ব্যাংকে টাকা দেখাতে হবে না তবে স্পাউসের জন্য দেখাতে হবে।
* IELTS : 6.5

Written by Mohaiminul Islam
CQUST, China

Official gateway to higher education in Denmark. Study for an internationally recognized PhD, Master's, Bachelor's or AP degree - taught in English. Find programmes and learn about tuition fees, scholarships, housing, visa and admission requirements and more. Study abroad. Study in Europe. Study in....

09/03/2022

#জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে, আপনার ৩০টি প্রশ্নের উত্তর:

১. ভাই আমি জার্মানীতে ব্যাচেলর করতে চাই,
কিভাবে যেতে পারি?

উত্তর: ব্যাচেলরে করতে হলে আপনাকে HSC এর পরে জার্মানী স্বীকৃত বাংলাদেশের যে কোন প্রাইভেট/পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১ বছর পড়তে হবে, এবং মোট কোর্সের ২৫% শেষ করতে হবে।

২. জার্মানীতে স্বীকৃত বাংলাদেশী বিশ্ববিদ্যালয় কোন গুলো সেটা কিভাবে বুঝবো?

উত্তর: anabin university list bangladesh লিখে গুগল করেন। যেসব বিশ্ববিদ্যালয়ের পাশে H++ থাকবে, সেগুলো জার্মান স্বীকৃত বিশ্ববিদ্যালয়। এই লিস্টের ১ টায় পড়লেই হবে।

৩. ভাই, ১ বছর কমপ্লিট করার জন্য নর্থসাউথে পড়বো নাকি ন্যাশনাল ইউনিতে পড়বো?

উত্তর: যে বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি সিজিপিএ বেশী তুলতে পারবেন, টাকা কম লাগবে সেটায় পড়বেন। তবে সেইফ জোনে থাকতে ভাল বিশ্ববিদ্যালয়েই পড়া উচিত। কারন জীবনের সবকিছুই অনিশ্চিত। দেখা গেলো, কোন কারনে আপনার ব্যাচেলরে/মাস্টার্সে আসা হলো না, তখন দেশের চাকরির বাজারে আপনার যেন সাফারার না হতে হয়, সেদিক চিন্তা করে হলেও কোয়ালিটি আছে এমন বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত।

৪. ভাই, IELTS পয়েন্টে কত লাগবে?
উত্তর: IELTS 6 লাগবে। কিছুক্ষেত্রে MOI/5.5 দিয়েও অফারলেটার পাওয়া যায়।
তবে সাম্প্রতি এম্বাসি রিকয়ারমেন্ট 6 করেছে।
ভিসা পেতে আপনার IELTS 6 থাকাটা বাধ্যতামূলক।

৫. ভাই, Medium of Instruction (MOI) সার্টিফিকেট কি?
উত্তর: Medium of Instruction (MOI) মিডিয়ায় ইন্সট্রাকশন সার্টিফিকেট হচ্ছে আপনার বাচেলর/বিএসসি/বিবিএ পড়াশোনার মাধ্যম যে ইংরেজীতে ছিলো সেটার প্রত্যয়ন/প্রমানপত্র /সার্টিফিকেট। আমাদের দেশে শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির সকল প্রফেশনাল কোর্স+ সব পাবলিক+প্রাইভেট ভার্সিটির ব্যাচেলর ইংরেজীতে। সুতরাং আপনি যদি এর অর্ন্তভুক্ত হন আপনিও তুলতে পারবেন।

৬. MOI কি করে এটা দিয়ে? খায় নাকি মাথায় নেয়?

উত্তর: আপনি IELTS এর অল্টারনেটিভ হিসেবে ব্যাবহার করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয় IELTS এর পরিবর্তে MOI সার্টিফিকেট একসেপ্ট করে। সাধারনত MOI সার্টিফিকেট কে IELTS 6.5 এর সমমান ধরা হয়ে। তবে সেটা নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয় MOI একসেপ্ট করবে কি না সেটা তাদের ওয়েব সাইটে উল্লেখ করে থাকে। অনেক যায়গা উল্লেখ না থাকলে ঐ সাবজেক্টের কোর্স কোয়াডিনেটরকে মেইল করলেই সে আপনাকে জানাবে যে তারা IELTS এর পরিবর্তে MOI গ্রহন করে কি না।

৭. ভাই, MOI কিভাবে তুলবো?
উত্তর: ভার্সিটির সার্টিফিকেট সেকশনে গিয়ে বলবেন MOI তুলতে চাই, তারা একটা ফর্ম দিবে। সেটা পূরন করে, একাউন্টসে ৩০০/৫০০/- টাকা জমা দিয়ে, সার্টিফিকেট সেকশনে ফর্ম জমা দিলেই সপ্তাহ খানেক পরে সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন।

৮. ভাই, MOI দিয়ে কি জার্মানীতে আবেদন করা যায়?

উত্তর: হ্যাঁ। জার্মানীতে কিছুকিছু বিশ্ববিদ্যালয়ে কিছুকিছু সাবজেক্টে MOI দিয়ে আবেদন করা যায়। এবং এডমিশন পাওয়া যায়। তবে জার্মান এম্বাসী ফেস করতে IELTS 6.0 থাকাটা বাধ্যতামূলক। IELTS না থাকলে আপনাকে কোনদিনও ভিসা দিবে না।

৯. পারটাইম জব পাওয়া যায়?
উত্তর: জি ভাই, পাওয়া যায়। তবে ছোট শহরের তুলনায় বড় শহরে সুযোগ বেশী। আসল কথা হইলো, জার্মানীতে পড়তে আসা সবাই ই পারটাইম জব করে নিজের খরচ নিজে চালায়।

১০. ভাই, জার্মানীতে পারটাইম জব পেতে জার্মান লাঙ্গুইজ লাগে?
উত্তর: ছোট শহরে লাগে। বড় শহরে ল্যাঙ্গুয়েজ না জানলেও জব পাওয়া যায়।

১১. ভাই, ডিপ্লোমা করে জার্মানীতে B.Sc করতে যেতে চাই। পারবো?

উত্তর: ডিপ্লোমা করা হয় যেহেতু সাবজেক্ট ভিত্তিক, সুতরাং ব্যাচেলরে আপনার সাবজেক্ট এর সাথে মিল আছে এমন ইংরেজি মাধ্যমে সাবজেক্ট খুজে পাওয়া কঠিন। যা পাওয়া যায়, তা আবার Uniassist এর মাধ্যমে আবেদন করতে হয়, Uni-Assist ডিপ্লমা একসেপ্ট করে না। তবে কয়েকটা ভার্সিটির কয়েকটা সাবজেক্ট আছে যারা সরাসরি আবেদন নেয় এবং Diploma একসেপ্ট করে, তবে ব্যপারটা অনেক কঠিন। সে ক্ষেত্রে মাস্টার্সে যাওয়াই ভাল।

১২. ভাই মাস্টার্সে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগব?
উত্তর:-
১. HSC Certificate/Diploma Certificate
২. HSC Transcript/ Diploma Transcript(১থেকে ৮ টা সব)
৩. B.Sc Certificate
৪. B.Sc Transcript
৫. IELTS 6.0 Certificate
৬. Passport
৭. Recommendation Letter From Professor (২ টা ২ জন থেকে)
৮. Recommendation Letter From Office Head (১টা)
৯. Works Experience Certificate
১০. Europass CV
১১. Letter of Motivation
১২. Medium of Instructions (MOI)
১৩. Trade Course Certificate (Auto Cad, MS office if any)
এই সব ডকুমেন্ট নোটারি করতে হবে।

১৩. নোটারী আবার কি?
উত্তর: বাংলা কথা, উকিল দিয়ে সত্যায়িত করাই নোটারি।

১৪. কি কি কাগজ নোটারী করবো?

উত্তর:- উল্লেখিত ১১ নম্বর প্রশ্নের উত্তরে উল্লেখিত, ১,২,৩,৪,৫,৬,১২,১৩ নং পেপারস গুলো অবশ্যই অফসেটে পেইজে সাদাকালো প্রিন্ট করে নোটারী করতে হবে। নোটারী প্রতি পেইজ ৮-১০ টাকা করে লাগে।
ফার্মগেট, মোহাম্মাদপুর টাউনহল মার্কেট, সহ ঢাকা শহরে অনেক জায়গায় নোটারী করা যায়। দামাদামি করে রেট ঠিক করবেন।
আমি মোহাম্মাদপুর টাউনহল মার্কেটে করিয়েছি।
৮ টাকা করে প্রতি কপি রেখেছে।

১৫. ভাই, Bsc/ব্যাচেলর করেছি, নিচের সারির বিশ্ববিদ্যালয় থেকে আমি কি জার্মানীতে চান্স পাবো?

উত্তর: জ্বি পাবেন। শুধুমাত্র আপনার ভার্সিটি জার্মান স্বীকৃত হলেই হবে।

১৬. ভাই, আমি ডিপ্লামা করে Bsc করেছি+আমার সেমিষ্টার ১০ টা+ আমি নাইট শিফটে পড়েছি,
আমি কি জার্মানীতে আবেদন করতে পারবো?

উত্তরঃ জ্বি ভাই পারবেন। কোন সমস্যা নাই।

১৭. ভাই, সিজিপিএ কত লাগে?
উত্তর: ব্যাচেলরের সিজিপিএ ৩.৫ থাকলে সবচেয়ে ভাল। ৩.০ থাকলেও হবে। তবে ২.৬৮ পেয়েও জার্মানীতে আসার নজির আছে। সুতরাং কোন কিছুই অসম্ভব না।

১৮. ভাই জার্মানীতে যেতে কত টাকা লাগে?
উত্তর: মোটামুটি ১৩ লাখ টাকা লাগে।

১৯. কিভাবে ১৩ লাখ টাকা লাগে?
উত্তর: ব্লক একাউন্ট ১০.৫ লাখ, প্লেন ভাড়া ৫০ হাজার
অনান্য খরচ ২ লাখ+-।

২০. ভাই, ব্লক একাউন্ট কি?
উত্তর: জার্মানীতে আপনার নিজের নামে ১০৫৩২ ইউরো ১ বছরের জন্য জমা করতে হয়। জার্মানীতে যাওয়ার পরে আপনি পুরো টাকাটা ১২ কিস্তিতে ফেরত পাবেন।
অনান্য দেশের দেশে যেমন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, জার্মানীতে ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে ব্লক একাউন্ট করতে হয়। ব্লক একাউন্ট সোনালী, সিটি, ইস্টার্ন, ঐছাড়া অনান্য ব্যাংকে করতে পারবেন।
ব্লক একাউন্ট কি, কেন? কিভাবে করবেন,
এর বিস্তারিত ইউটুব থেকে দেখে নিবেন।

২১. ভাই, নিজেনিজে আবেদন করবো কিভাবে?
উত্তর: প্রথমে, গ্রুপের ফাইল সেকশনের সবগুলো ফাইল পড়ে নিন, অনেকই হেল্প চেয়ে পোস্ট করেন, তাদের কমেন্টে পড়ুন, সব প্রশ্নের সমাধান এবং গাইডলাইন দুইটাই পাবেন।
তারপরও যদি কিছু না বোঝেন, গ্রুপে হেল্প পোস্ট দিন।

২২. ভাই, জার্মানীতে বিশ্ববিদ্যালয়ে কখন আবেদন করতে হয়?
উত্তর:- আপনি বছরে ২ টা সেশনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে ডেডলাইন আলাদা হতে পারে তবে,
১. উইন্টার( জানুয়ারি ১৫-জুলাই ১৫)
২. সামার ( ১লা অক্টবার-ডিসেম্বর ১৫)

২৩. ভাই, কখন আবেদন করলে ভাল হবে?
উত্তর: উইন্টারে সবচেয়ে বেশী কোর্স অফার করে জার্মানীতে। তাই উইন্টারে আবেদন করাটাই বুদ্ধিমানের কাজ। সাধারনত প্রতিটা ভার্সিটির আবেদনের ডেডলাইন এক এক রকমের থাকে, তাই প্রতিটা কোর্সের ওয়েব সাইটে নিজে নিজে খুজে বের করে রাখুন। আপনার কোন সময়ে আবেদন করতে হবে।
কোর্স সার্চ করতে, Daad de international Program লিখে গুগল করুন। এরপর সার্চ করে আপনার কোর্স সিলেক্ট করুন।

২৪. ভাই জার্মানীতে টিউশন ফি আছে?
উত্তর: না ভাই, নাই। তবে ১ টা স্টেট, বার্ডেন বুডেনবার্গে আছে, সেটা প্রতি সেমিষ্টারে ১৫০০ ইউরোর মতো।
এছাড়া সারা জার্মানীতে অনান্য সকল স্টেটে, সকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফ্রি। তবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিষ্টারে সেমিষ্টার কনট্রিবউশন ১০০-৩০০ ইউরো লাগে। এতে করে ঐ স্টেটের সকল পাবলিক পরিবহণে টিকেট ফ্রি।

২৫. জার্মানীতে স্কলারশিপ আছে?
উত্তর: হ্যা আছে। DAAD স্কলারশিপ।

২৬. আবেদন করতে কি যোগ্যতা লাগে?
উত্তর: ব্যাচেলর শেষে, কমপক্ষে ০২ বছর চাকরির অভিজ্ঞতা লাগে। এবং IELTS 6.5 লাগে।

২৭.DAAD স্কলারশিপ পেলে কি কি সুবিধা?
উত্তর: ব্লক একাউন্ট লাগব না। মাসে ৮৫০ ইউরো পাবেন। এবং এম্বাসিতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত এপায়নমেন্ট পাবেন।
DAAD স্কলারশিপ মানে হট কেক। পেলে লাইফ ফুরফুরে হয়ে যাবে। তাই চেষ্টা করতে ক্ষতি কি!

২৮. ভাই জার্মানীতে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে দেশে পাঠিয়ে দেয়?
উত্তর: না। আপনি চাকরি খুজতে ২ বছরের জব সার্সিং ভিসা পাবেন।

২৯. ভাই, জার্মানীতে নাগরিকত্ব পাওয়া যায়?
উত্তর: জ্বি ভাই। জার্মানীতে নাগরিকত্ব পাওয়া যায়।
সাধারনত নাগরিকত্ব পেতে ক্যাটাগরি ভেদে, ২ থেকে ৮ বছর লাগে।

৩০. ভাই, আপনাকে ইনবক্স করবো?
উত্তর: হ্যা করতে পারেন। তবে আপনার কিছু জানার থাকলে অবশ্যই বাংলায় টাইপ করে, পয়েন্ট আকারে একবারে সব প্রশ্ন লিখুন। এছাড়া রিপ্লে পাবেন না। কারন মুরাদ টাকলা মার্কা বাংলিস আমি পড়তে পারি না।


সবশেষে একটা কথাই বলবো, জার্মানীতে উচ্চশিক্ষা কঠিন কিছুই না। ধৈর্য্য ধরতে হবে। মনোবল বাড়াতে হবে এবং লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে থাকুন। কোন অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। ইনশাল্লাহ আপনি অবশ্যই পারবেন। আপনার জন্যই জার্মানী। ইনশাল্লাহ...

Regards,

Mollah Mohammad Tamal
M.Sc in Tropical Hydrogeoloy & Environmental Engineering.
Technical University of Dramstadt
Dramstadt, .

Address

Brisbane, QLD
4067

Telephone

+8801938584263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Find Access posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Find Access:

Shortcuts

Featured

Share