05/27/2026
চাকরি করে টিউশন ফি ম্যানেজ করার দিবাস্বপ্ন !!!
আগেই বলেছিলাম ,,,এইবার যে সব স্টুডেন্ট সুইডেনে চাকরি করে টিউশন ফি ম্যানেজ করার দিবাস্বপ্ন দেখতেছেন ,,উনাদের সামনেই বিপদ। আর এখন সেটাই সত্যি হলো ১১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। এই আইন গুলি
✅ ১. একজন স্টুডেন্ট সর্বোচ্চ ১৫ ঘণ্টা/সপ্তাহ কাজ করতে পারবে। বেশি কাজ করলে রেসিডেন্স পারমিট বা ভিসা বাতিল হবে।
✅ ২. পড়ালেখা ঠিকমত করে করতে হবে। প্রথম বছরে কমপক্ষে ৩৭.৫ ক্রেডিট এরপর দ্বিতীয় বছরে কমপক্ষে ৪৫ ক্রেডিট পাস্ করতে হবে।
✅ ৩. সুইডেনে যাবার ৩০ দিনের মধ্যে ঠিকানা ট্যাক্স অফিস কে জানাতে হবে, ভুয়া এবং অবৈধ ঠিকানা হলে রেসিডেন্স পারমিট বা ভিসা বাতিল হবে। ঠিকানা চেঞ্জ হলেও জানাতে হবে।
✅ ৪. স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট পেতে চাইলে পড়ালেখা শেষ অথবা কমপক্ষে ৬০ ক্রেডিট পাস্ করতে হবে। গড় বেতনের কমপক্ষে ৭৫% বেতনের চাকরি পেতে হবে। আনুমানিক বেতন নূন্যতম মাসিক বেতন ট্যাক্স সহ 27825 সুইডিশ ক্রোনোর থাকতে হবে ।
✅ ৫. পরিবারের সদস্য দের ভিসাও সহজে বাতিল হয়ে যাবে , যে কোন আইন ভঙ্গ হলে।
১১ জুন এর পরে যারাই সিদ্ধান্ত পাবেন , সবার জন্যই একই আইন। উল্লেখ্য যে আগে আবেদন করা থাকলেও যদি ১১ জুন এর পরে সিদ্ধান্ত পান তবে নতুন আইন মানতে হবে।
সুইডেনের অন্যান্য আইনের মত এইসব নতুন আইনের ফাঁক বা ব্যতিক্রম আছে।
Information courtesy: Forhad Prodhan