Nahida Akter Consulting Academy

Nahida Akter Consulting Academy Empowering scholars. Building confidence. Advancing research.

09/28/2026
আমেরিকায় PhD করতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ, কিন্তু একজন ভালো advisor তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে...
09/26/2026

আমেরিকায় PhD করতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ, কিন্তু একজন ভালো advisor তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারেন। আমি এটি শুধু একজন consultancy provider হিসেবে বলছি না; আমার নিজের PhD journey থেকেই বলছি।

আমি সত্যিই ভাগ্যবান যে একজন অসাধারণ advisor পেয়েছিলাম। তাঁর সহযোগিতা আমার PhD journey-কে অনেক সহজ করেছে এবং একজন researcher হিসেবে আমাকে ধীরে ধীরে গড়ে তুলেছে।

আমাদের প্রতিটি meeting-এ তিনি আমার কথা মন দিয়ে শুনতেন এবং আমার জন্য নিজে notes নিতেন। Meeting-এর শেষে কোন কাজটি আগে করতে হবে, কোথায় পরিবর্তন দরকার এবং পরবর্তী meeting-এর আগে কী কী শেষ করতে হবে—সবকিছু খুব সহজভাবে বুঝিয়ে দিতেন। ফলে meeting শেষে আমাকে কখনো বিভ্রান্ত হয়ে ফিরতে হতো না। আমার সামনে সব সময় একটি পরিষ্কার plan থাকত।

শুধু research meeting নয়, conference presentation-এর সময়ও তিনি আমার সবচেয়ে বড় support ছিলেন। Presentation কীভাবে সাজালে audience সহজে বুঝবে, কোন জায়গায় আরও পরিষ্কারভাবে বলতে হবে এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে—এসব নিয়ে তিনি আমার সঙ্গে কাজ করতেন। গুরুত্বপূর্ণ meeting বা presentation-এর সময় তিনি পাশে থাকলে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যেত।

তিনি সব সময় আমার জন্য সবচেয়ে ভালো support এবং resources খুঁজেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে অনেক faculty, researcher এবং professional-এর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। যে resource বা connection আমার শেখা, research বা career-এর জন্য প্রয়োজন হতে পারে, তিনি সেটির সঙ্গে আমাকে যুক্ত করার চেষ্টা করেছেন। তাঁর মাধ্যমে আমি এমন অনেক সুযোগ পেয়েছি, যেগুলো হয়তো নিজে থেকে খুঁজে পাওয়া আমার জন্য সহজ হতো না।

আমার কাজের ওপর তাঁর feedback ছিল খুবই বিস্তারিত। কোথাও দুর্বলতা থাকলে তিনি শুধু ভুলটি দেখিয়ে দিতেন না; কীভাবে সেটিকে আরও ভালো করা যায়, সেটিও বুঝিয়ে দিতেন। আবার আমি ভালো কিছু করলে সেটির স্বীকৃতি দিতেও তিনি কখনো পিছিয়ে থাকেননি। বিভিন্ন recognition এবং professional opportunity-এর জন্য তিনি আমাকে recommend করেছেন। অনেক সময় একজন student নিজের যোগ্যতা সম্পর্কে যতটা বিশ্বাস করতে পারে, একজন ভালো mentor তার মধ্যে তার চেয়েও বেশি সম্ভাবনা দেখতে পান।

PhD-র সময় এমন অনেক মুহূর্ত এসেছে যখন নিজের কাজ নিয়ে সন্দেহ হয়েছে, মানসিক চাপ এসেছে এবং মনে হয়েছে সময়মতো শেষ করতে পারব না। সেই সময় তিনি আমাকে অযথা চাপ না দিয়ে বাস্তবসম্মতভাবে এগিয়ে যেতে সাহায্য করেছেন। তাঁর guidance, support এবং আমার নিজের পরিশ্রমের কারণে আমি আমাদের cohort-এর মধ্যে সবার আগে PhD শেষ করতে পেরেছি।

এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শুধু বিশ্ববিদ্যালয়ের নাম বা র‍্যাঙ্কিং দেখে PhD program বেছে নেওয়া উচিত নয়। আবেদন করার আগে জানার চেষ্টা করুন:

• Professor-এর research-এর সঙ্গে আপনার আগ্রহ মেলে কি না
• তিনি student-দের নিয়মিত সময় দেন কি না
• তাঁর current এবং former student-দের অভিজ্ঞতা কেমন
• তিনি ভালো feedback এবং প্রয়োজনীয় resources দেন কি না
• Student-দের conference, publication ও career development-এ support করেন কি না
• তাঁর অধীনে student-রা সময়মতো graduate করতে পারছেন কি না

একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভুল advisor-এর সঙ্গে কয়েক বছর কাজ করা খুব কঠিন হতে পারে। আবার তুলনামূলক কম র‍্যাঙ্কের বিশ্ববিদ্যালয়ে একজন ভালো advisor আপনার research, confidence এবং পুরো career বদলে দিতে পারেন।

এই কারণেই আমাদের কন্সালটেন্সি-তে আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করি না। একজন student-এর research interest, career goal এবং ব্যক্তিগত প্রয়োজনের সঙ্গে কোন professor ও program সবচেয়ে ভালোভাবে মানানসই হতে পারে, সেটিও গুরুত্ব দিয়ে দেখি।

Over the past three months of consultancy, we've appreciated your support and have adjusted our services to better meet ...
09/14/2026

Over the past three months of consultancy, we've appreciated your support and have adjusted our services to better meet our clients' needs. We will gradually post about all 3 services/packages. Let's start with our first package:

PACKAGE 1: Six-Month Preparation and Advice Package

বিদেশে উচ্চশিক্ষার ইচ্ছা আছে, কিন্তু কোথা থেকে শুরু করবেন বা কীভাবে প্রস্তুতি নেবেন বুঝতে পারছেন না?

অনেক শিক্ষার্থী এই জায়গাতেই আটকে যান। কেউ বুঝতে পারেন না কোন দেশ বা বিষয় তাঁর জন্য ভালো হবে। আবার কেউ জানেন না নিজের একাডেমিক প্রোফাইল কীভাবে ধীরে ধীরে তৈরি করতে হবে।

এই বিষয়গুলো মাথায় রেখে Nahida Akter Consulting Academy থেকে আমরা নিয়ে এসেছি Six Month Preparation and Advice Package।

কারা এই প্যাকেজটি নিতে পারেন

এই প্যাকেজটি মূলত তাঁদের জন্য, যাঁরা ভবিষ্যতে বিদেশে পড়তে চান, কিন্তু এখনো আবেদন করার জন্য পুরোপুরি প্রস্তুত নন। বিশেষ করে যাঁরা শুরু থেকে একটি পরিষ্কার পরিকল্পনা ও নিয়মিত পরামর্শ চান, তাঁদের জন্য এটি উপযুক্ত।

এই ছয় মাসে যেসব বিষয়ে সহায়তা করা হবে

* ক্লায়েন্টের পড়াশোনা, কাজের অভিজ্ঞতা, আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য পর্যালোচনা
* উপযুক্ত বিষয়, ডিগ্রি ও দেশ নিয়ে আলোচনা
* বিদেশে বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সাধারণ প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া
* গবেষণার আগ্রহ ও সম্ভাব্য ক্ষেত্র খুঁজে পেতে সহায়তা
* CV ও একাডেমিক প্রোফাইল উন্নত করার পরামর্শ
* ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা
* গবেষণার অভিজ্ঞতা ও প্রকাশনা সম্পর্কে পরামর্শ
* স্কলারশিপ ও ফান্ডিং সম্পর্কে প্রাথমিক ধারণা
* ক্লায়েন্টের জন্য ছয় মাসের ব্যক্তিগত প্রস্তুতি পরিকল্পনা তৈরি
* নিয়মিতভাবে অগ্রগতি দেখা এবং পরবর্তী করণীয় বুঝিয়ে দেওয়া

আমাদের কাজের ধরন

প্রত্যেক ক্লায়েন্টের পড়াশোনা, অভিজ্ঞতা ও লক্ষ্য আলাদা। তাই আমরা সবার জন্য একই পরামর্শ ব্যবহার করি না। প্রথমে ক্লায়েন্টের বর্তমান অবস্থা বোঝার চেষ্টা করি। এরপর কোথায় উন্নতি প্রয়োজন এবং পরবর্তী ছয় মাসে কী কী করা সম্ভব, সেটির একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করি।

কেন আমাদের Consultancy বেছে নেবেন

আমরা ভর্তি বা স্কলারশিপ নিশ্চিত করে দেওয়ার কথা বলি না। কারও কাছে অপ্রয়োজনীয় আশা তৈরি করাও আমাদের উদ্দেশ্য নয়।

* আমরা ক্লায়েন্টের বাস্তব অবস্থা বুঝে পরামর্শ দিই
* যেটি সম্ভব, সেটিকে সম্ভব বলি
* কোনো সীমাবদ্ধতা থাকলে সেটিও পরিষ্কারভাবে জানাই
* ব্যক্তিগত তথ্য ও ডকুমেন্টের গোপনীয়তাকে গুরুত্ব দিই
* সত্য, পরিষ্কার ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করি
* প্রতিটি ক্লায়েন্টের জন্য আলাদাভাবে সময় ও পরিকল্পনা রাখি

ক্লায়েন্ট আমাদের সঙ্গে তাঁর সময়, ব্যক্তিগত তথ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলবেন। সেই বিশ্বাসের মূল্য আমাদের কাছে অনেক। তাই আমরা সততা ও দায়িত্বের সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করি।

প্যাকেজের তথ্য

সেবার মেয়াদ: ৬ মাস

প্যাকেজ ফি: ২৫,০০০ টাকা

গুরুত্বপূর্ণ তথ্য

এটি একটি প্রস্তুতি ও পরামর্শের প্যাকেজ। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবেদন সম্পন্ন করা বা আবেদনপত্রের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করে দেওয়া অন্তর্ভুক্ত নয়।

বিস্তারিত জানতে Nahida Akter Consulting Academy-এর page-এ মেসেজ করতে পারেন।

ইমেইল: [[email protected]]

06/29/2026

This is for you who want to learn about EB2 NIW Green card process. Hope this will help !

Let us share some tips how to make your professional CV. Some simple tips, but I found it very effective: 1. Start with ...
06/22/2026

Let us share some tips how to make your professional CV.

Some simple tips, but I found it very effective:

1. Start with a professional header

Include your name, phone number, email address, and LinkedIn profile (if applicable).

2. Write a Strong Professional Summary

In 2–4 sentences, highlight your experience, key skills, and career goals.

3. Present Your Education Clearly

List your degrees, institutions, and graduation years, starting with the most recent.

4. Highlight Relevant Work Experience

For each position, include:
Job title
Organization
Dates of employment
Key responsibilities and achievements

5. Describe Your Skills

Create separate sections for:
Technical/Computer Skills
Clinical Skills (if applicable)
Research Skills (if applicable)
Communication and Leadership Skills

6. Include Licenses and Certifications

List professional licenses, certifications, and specialized training relevant to your field.

7. Customize Your CV to the Position

Emphasize experiences and skills that match the job requirements.

8. Keep the Format Clean and Consistent

Use clear headings, bullet points, consistent fonts, and check carefully for spelling or grammar errors.

****Remember

A strong CV should demonstrate:

Who are you professionally?
What are your key skills and accomplishments?
Why are you a good fit for the position?

Here is one sample format. We will share a full CV soon in our page and website.

😢😢
05/23/2026

😢😢

05/17/2026

NCLEX পাশ করার পর EB Green Card এর জন্য অপেক্ষা করছেন?
CPT নিয়ে USA-তে Masters করতে আসা কি সত্যিই ভালো সিদ্ধান্ত?

এই সপ্তাহে আমি মোট ১১টি CV রিভিউ করেছি.আসলে আমি দেখতে চেয়েছিলাম, একজন মানুষের বড় স্বপ্ন আর higher study নিয়ে passion ...
05/15/2026

এই সপ্তাহে আমি মোট ১১টি CV রিভিউ করেছি.

আসলে আমি দেখতে চেয়েছিলাম, একজন মানুষের বড় স্বপ্ন আর higher study নিয়ে passion থাকলে তাকে গাইড করতে কতটা সময়, effort, আর মনোযোগ দিতে হয়। সত্যি বলতে, আমি অনেক সময় দিয়েছি প্রতিটি CV বুঝতে, analyze করতে, এবং personalized feedback দিতে।

এর পাশাপাশি আরও অনেকেই আমাকে মেসেজ করেছেন নানা ধরনের প্রশ্ন নিয়ে — higher study, scholarship, research, career direction, CV improvement, future planning ইত্যাদি নিয়ে।

এই অভিজ্ঞতা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি ১ ঘণ্টার Zoom consultation session শুরু করবো, যেখানে থাকবে:
✔ Detailed CV analysis
✔ Higher study guidance
✔ Career direction discussion
✔ Opportunities suggestion
✔ Personalized feedback
✔ Open Q&A session

প্রথমে আমি fee 1500 BDT রাখার কথা ভেবেছিলাম। কিন্তু অনেকেই বলেছে যেন একটু affordable রাখা হয়। তাই আমার সময়, effort, এবং কাজের মূল্য বিবেচনা করে আমি fee 1000 BDT রেখেছি — এবং honestly, এটিই আমার পক্ষে lowest possible রাখা।

বিশ্বাস করুন, এই ১ ঘণ্টায় আমি আপনাকে authentic, honest, এবং practical guideline দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি চাই আপনি session শেষে আরও confident এবং clear direction নিয়ে বের হন।

Thank you to everyone who trusted me with their dreams and future plans.

Here is our service list with full price. Just remember that we will invest a ton of our time and will provide you best,...
05/11/2026

Here is our service list with full price.

Just remember that we will invest a ton of our time and will provide you best, evidence-based and experience-based guidelines.

So, the price you are paying is very less than a lot of other consulting agencies. We tried our best to keep it minimum. Now you can pick which service you need from us.

We are excited to announce the launch of our Nursing Study Abroad & Research Consultancy: " Akter Consulting Academy."Be...
05/10/2026

We are excited to announce the launch of our Nursing Study Abroad & Research Consultancy: " Akter Consulting Academy."

Before coming to America for my PhD journey, I personally experienced how difficult it can be to find proper information, mentorship, and research opportunities especially for Bangladeshi nursing students. Many talented students with strong profiles often cannot pursue opportunities abroad simply because they lack guidance, support, and access to experienced mentors.
We hear you, and this is exactly why we are starting this initiative — so that you do not feel alone in your journey.

Our goal is not just to “complete your work,” but to genuinely help students learn, grow, and build confidence through ethical guidance with integrity and meaningful mentorship.

Following will be our services, and to know about the price, please keep your eyes on this FB page.

We will provide support for:
• Study abroad applications
• Nursing & healthcare career guidance
• SOP/CV support
• Research proposals
• Research mentorship
• Scoping/systematic review
• Publication guidance
• Qualitative research support
• Scholarship & funded program guidance

Contact us to get your services:

Eamil: [email protected]
OR, [email protected]
OR, you can also message us in our Messenger.

Note: We will also provide some free basic services to a limited numbers of students who can't really afford our services.

Address

New York, NY
11001

Alerts

Be the first to know and let us send you an email when Nahida Akter Consulting Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nahida Akter Consulting Academy:

Shortcuts

Featured

Share