24/01/2026
গত ২৩ জানুয়ারি রোজ শুক্রবার ঝিনাইদহ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে JTEC Alumni Association কতৃক আয়োজিত "Bridging Campus to Industry – Textile & RMG Experience Sharing Session” সকলের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়ে গেলো।
এই সেশনটি একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের কার্যপ্রণালীর মধ্যে একটি অর্থবহ সেতুবন্ধন তৈরি করেছে এবং টেক্সটাইল ও আরএমজি খাতে ক্যারিয়ার গঠনের পথ, কর্মক্ষেত্রের প্রত্যাশা ও পেশাগত উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেছে।
22/01/2026
ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের JTEC Alumni Association এর উদ্যোগে প্রথমবারের মতো আন্তঃকলেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার “Bridging Campus to Industry – Textile & RMG Experience Sharing Session”.
🗓 তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬
📍 ভেন্যু: অডিটোরিয়াম, জেটেক
🕝 সময়: দুপুর ২:৩০টা – বিকাল ৫:০০
এই কর্মসূচিটি বাস্তব শিল্পক্ষেত্রের ব্যবহারিক জ্ঞান অর্জন, ক্যারিয়ার গঠনে কার্যকর পরামর্শ গ্রহণ এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে সরাসরি মূল্যবান অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি লাভের এক অনন্য সুযোগ। সঠিক দিকনির্দেশনা ও শক্তিশালী নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে সুদৃঢ় করার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
15/12/2025
পিঠার স্বাদে, শীতের আমেজে আর পুরোনো গল্পে ভর করে আসে বাঙালির ঐতিহ্যবাহী উৎসবের আনন্দ।
এই সুন্দর মুহূর্তগুলো থাকুক হৃদয়ের স্মৃতিতে।
পালিত হয়ে গেলো গত ১২ ডিসেম্বর ঝিনাইদহ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে "পিঠা উৎসব ১৪৩২"
আয়োজনে: Agnibina Cultural Club - JTEC
09/12/2025
পিঠা উৎসব-১৪৩২ 🎉
শীতের আনন্দ ভাগাভাগি করতে এবং নানান স্বাদের পিঠার সমাহার উপভোগ করতে অগ্নিবীণা সাংস্কৃতিক সংঘ ৬ষ্ঠ বারের মতো আয়োজন করছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব-১৪৩২।
অনুষ্ঠানের সময়সূচি
🗓️ তারিখ: ২৭ অগ্রহায়ণ ১৪৩২ (১২ ডিসেম্বর ২০২৫)
📍স্থান: ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গন।
⏰ সময়: বিকাল ৪ টায়
আপনাদের উপস্থিতিতে আমাদের এই আয়োজন আরও মুখরিত হোক।
#পিঠাউৎসব
02/12/2025
আবারো এক ঝাঁক শিক্ষার্থীদের আগমন, ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বুকে। ১ ডিসেম্বর, কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো নবাগত নবম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর দিক নির্দেশনামূলক বক্তব্য, নবাগতদের অনুভূতি, অভিভাবকদের বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয়েছে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।
20/07/2025
শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজ, ২০ জুলাই ২০২৫, সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা একযোগে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি শুরু করেছে।
06/04/2025
Gaza is bleeding, and silence is not an option.
The general students of Jhenaidah Textile Engineering College (JTEC) stand united with the people of Palestine.
On April 7, 2025, we are joining the Global Strike for Gaza — a stand for justice, for humanity, and for peace.
"No Classes. No Compromise. No More Genocide."
09/03/2025
Stand Against R**e & Violence...
09/03/2025
🔴 অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই! 🔴
দেশজুড়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে Jhenaidah Textile Engineering College -এর শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিলে অংশ নিতে যাচ্ছে!
আমরা চাই বিচারহীনতার অবসান, চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি! নারীদের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে আমাদেরই দাঁড়াতে হবে!
✊ আসুন, অন্যায়ের বিরুদ্ধে এক কণ্ঠে গর্জে উঠি!
📅 তারিখ: ৯ ই মার্চ (আজকে)
⏰ সময়: বিকেল ৫ টা
📍 স্থান: শহিদ মিনার
আপনার অংশগ্রহণ শুধু একটি সংখ্যা নয়—এটি প্রতিবাদের শক্তি, পরিবর্তনের দাবী! চুপ করে থাকার সময় নেই, রুখে দাঁড়ানোর সময় এখন!
05/02/2025
পিঠা উৎসব-১৪৩১
আয়োজনে: Agnibina Cultural Club - SKTEC
#পিঠা_উৎসব
#বাঙালিরঐতিহ্য