Sreerampur Student Association SSA

Sreerampur Student Association SSA Sreerampur Student Association is Volunteer Organization.Work for the village and village people.

Moments to remember from 2024–2025.
28/03/2026

Moments to remember from 2024–2025.

21/03/2026

শ্রীরামপুর স্টুডেন্টস্ এসোসিয়েশনের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব সুকুমার সরকার গতকাল রাতে ভলিবল খেলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গ্রামে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কোটচাঁদপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলমান রয়েছে।

আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি, যেন তিনি শীঘ্রই সম্পূর্ণ আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

21/03/2026

আমাদের শ্রীরামপুর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম চাচার সম্মানিত শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব কোটচাঁদপুর হাইস্কুল মসজিদে অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

এই শোকাবহ মুহূর্তে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—আমিন।

28/02/2026

আমরা শ্রীরামপুর চাকরিজীবী ও স্টুডেন্টস্ এসোসিয়েশনের বেশিরভাগ সদস্যই পড়াশোনার ও চাকরির জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকি ।এই সময়ের মধ্যে এলাকার খুব আপন মানুষ, পরিচিত মুখ যাদের স্নেহ ও ভালবাসা নিয়ে আমরা বেড়ে উঠেছি তারা একে একে চলে গেছে না ফেরার দেশে। কিন্তু দূরত্ব বড় নিষ্ঠুর। শেষ বারের মতো তাদের মুখটা না দেখতে পারার যে কষ্ট, যে অপূর্ণতা—এই আফসোস হয়তো সারাজীবন বুকের ভেতর নিঃশব্দে রয়ে যাবে।জীবনের সবচেয়ে বড় দুঃখগুলোর একটি হলো—বিদায়টা ঠিকমতো জানাতে না পারা।

28/02/2026

আমাদের শ্রীরামপুর স্টুডেন্টস্ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো: রবিউল ইসলাম চাচার সম্মানিত মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই শোকাবহ মুহূর্তে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—আমিন।

21/01/2026

আসসালামু আলাইকুম

আমাদের জামে মসজিদের সম্মানিত মোয়াজ্জেম কাজী আমিনুর রশিদ (মনা) ভাই গত ১৮ তারিখ স্ট্রোক করে যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে ঢাকার কোনো ভালো হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন অন্যথায় পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে কর্তব্যরত চিকিৎসকরা মনে করেন। এখন তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমরা সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করি।

আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন—আমিন।

05/01/2026

আমাদের শ্রীরামপুর স্টুডেন্টস্ এসোসিয়েশনের সাবেক সভাপতি আরিফুর রহমান ভাইয়ের সম্মানিত মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই শোকাবহ মুহূর্তে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—আমিন।

10/11/2025

শ্রীরামপুর স্টুডেন্টস্ এসোসিয়েশনের এর পক্ষ থেকে এই পর্যন্ত মোট ১৭৩ ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে। গত বছর আমরা ৯০ ব্যাগ রক্ত ডোনেট করেছিলাম,,,অতএব ,চলতি বছরে ৮৩ ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে।

ঈদ পুনর্মিলনী - ২০২৫
19/10/2025

ঈদ পুনর্মিলনী - ২০২৫

16/10/2025

এসচএসসি-২০২৫ ফলপ্রাপ্ত সকলকে অভিনন্দন ও ভালোবাসা। তোমাদের সকলের ভবিষ্যৎ সতত কল্যাণকর হোক। যেসকল অভিভাবক নিরলস পরিশ্রম করে সন্তানের সাফল্যের জন্য চেষ্টা করেছেন তাদেরকেও অভিনন্দন জানাই।
তবে যারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আশানুরূপ ফল পাওনি তাদেরকে বলবো জীবনের এই পরীক্ষায় শেষ নয়, আশাহত নয় পূর্ন শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীতে আরো ভালো করার প্রচেষ্টা নিয়ে তীব্র একাগ্রতা নিয়ে উত্তীর্ণ হতে হবে।

সকল অভিভাবক, প্রতিবেশী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সকলকে বলবো যারা ভালো ফলাফল অর্জন করেছে তাদের অভিনন্দিত করুন এবং যারা চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল প্রাপ্ত হয়নি তাদের প্রতি সহানুভূতি, সাহস এবং আন্তরিক হয়ে তাদের শক্তি যোগান।

সকল সন্তানই আপনার, আমার সন্তান। সকল সন্তানই রাষ্ট্রের সন্তান। সকল সন্তানই ভালোবাসার ও আদরের।

শুভকামনা সতত এসচএসসি ফল প্রাপ্ত শিক্ষার্থীদের।

28/09/2025

শ্রীরামপুর স্টুডেন্টস্ এসোসিয়েশনের এর পক্ষ থেকে চলতি বছরে ৬২ ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।

Address

Sreerampur, Kotchandpur, Jhenaidah
Jhenida
7330

Alerts

Be the first to know and let us send you an email when Sreerampur Student Association SSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sreerampur Student Association SSA:

Shortcuts

Share