06/04/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
নারিকেল বাড়ীয়া জেড.এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মোঃ আমজাদ হোসেন স্যারের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আমাদের প্রতিষ্ঠানের একজন শ্রদ্ধেয় শিক্ষক, যিনি তাঁর জ্ঞান, আদর্শ ও স্নেহ দিয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন।
মরহুমের জানাজা আজ সকাল ১১.৩০ মিনিটে নারিকেল বাড়ীয়া জেড.এ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে।
তাঁর এই অপূরণীয় শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।