02/09/2019
ঝিনাইদহের আব্দুর রউফ ডিগ্রী কলেজ ২৫ বছরে পদার্পণ করলো।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের পাশে স্থাপিত আব্দুর রউফ ডিগ্রী কলেজ ২৫ বছরে পদার্পণ করলো, ১৯৯৪ সালে স্থাপিত হয় আব্দুর রউফ ডিগ্রী কলেজ, ১৯৯৮ সালে এমপিও ভুক্ত হয় কলেজটি, বর্তমানে কলেজে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৫০০ জন,ঝিনাইদহের সুপরিচিত এই কলেজটি প্রতি বছরেই সুনামের সাথে এগিয়ে যাচ্ছে, কলেজটিতে অনার্স কোর্স চালু করার ও চেষ্টা চলছে, সুন্দর মনোরম কলেজের পরিবেশ, তাছাড়া শিক্ষার মান ও ভালো, তবে কলেজের ছাত্র -ছাত্রীরা মনে করে তাদের কলেজে সাইকেল রাখার জন্য যদি একটি পার্কিং ব্যবস্থা এবং খাবার ক্যান্ট্রিন করা হতো তাহলে ছাত্র -ছাত্রীরা সুফল পেতো কারন অনেক সময় খাবার আনতে ছাত্র -ছাত্রীদের খাবারের জন্য কলেজ থেকে ডাকবাংলা বাজারে যেতে হয়। আব্দুর রউফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব জে এম রবিউল ইসলাম বলেন, কলেজের কিছু অবকাঠামোর ত্রুটি আছে তবে আমরা চেষ্টা করছি অতিদ্রুত তার সমাধান করা, এবং আব্দুর রউফ ডিগ্রী কলেজের সুনাম জাতে আরো সম্রিদ্ধি পথে এগিয়ে নিয়ে যেতে পারি সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি ।