17/11/2025
📘 সরকারি স্কুল ভর্তি নীতিমালা ২০২৬
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে। আবেদন, বয়স, কোটা, লটারি—সব কিছু নিচে সহজভাবে দেওয়া হলো।-
⭐ আবেদন ও লটারির সময়সূচি
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ: ১৯ নভেম্বরের মধ্যে
অনলাইন আবেদন শুরু: ২১ নভেম্বর
অনলাইন আবেদন শেষ: ৫ ডিসেম্বর
ডিজিটাল লটারি: ১৪ ডিসেম্বর (সম্ভাব্য)
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি: ১৭–২১ ডিসেম্বর
⭐ যে শ্রেণিতে ভর্তি হবে
প্রথম শ্রেণি (এন্ট্রি ক্লাস)
আসন শূন্য থাকলে ২য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে
⭐ বয়সসীমা (২০২৬ শিক্ষাবর্ষ অনুযায়ী)
প্রথম শ্রেণির বয়স ৫–৭ বছর ধরে অন্যান্য শ্রেণির বয়স ধারাবাহিকভাবে গণনা করা হয়েছে।
১ম শ্রেণি: বয়স ৫–৭ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০২১ – ৩১ ডিসেম্বর ২০১৮)
২য় শ্রেণি: বয়স ৬–৮ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০২০ – ৩১ ডিসেম্বর ২০১৭)
৩য় শ্রেণি: বয়স ৭–৯ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০১৯ – ৩১ ডিসেম্বর ২০১৬)
৪র্থ শ্রেণি: বয়স ৮–১০ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০১৮ – ৩১ ডিসেম্বর ২০১৫)
৫ম শ্রেণি: বয়স ৯–১১ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০১৭ – ৩১ ডিসেম্বর ২০১৪)
৬ষ্ঠ শ্রেণি: বয়স ১০–১২ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০১৬ – ৩১ ডিসেম্বর ২০১৩)
৭ম শ্রেণি: বয়স ১১–১৩ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০১৫ – ৩১ ডিসেম্বর ২০১২)
৮ম শ্রেণি: বয়স ১২–১৪ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০১৪ – ৩১ ডিসেম্বর ২০১১)
৯ম শ্রেণি: বয়স ১৩–১৫ বছর (জন্ম: ১ জানুয়ারি ২০১৩ – ৩১ ডিসেম্বর ২০১০)
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী
বয়সে সর্বোচ্চ ৫ বছরের শিথিলতা দেওয়া যাবে।
⭐ কাগজপত্র
অনলাইনে জন্মনিবন্ধনের সত্যায়িত কপি
অনলাইন আবেদন ফরম
⭐ প্রতি শাখায় শিক্ষার্থী সংখ্যা
সর্বোচ্চ ৫৫ জন
⭐ বিদ্যালয় পছন্দক্রম
একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি স্কুল পছন্দ দিতে পারবে
ডাবল শিফট স্কুলে দুই শিফট নিলে দু’টি পছন্দ হিসেবে গণ্য হবে পছন্দকৃত স্কুলগুলোর মধ্যে একটি চূড়ান্তভাবে বেছে নিতে হবে (সফটওয়্যারে সেট করা থাকবে)
⭐ ক্যাচমেন্ট এরিয়া
ঢাকা মহানগরের ৪৪টি স্কুল ৩টি গ্রুপে বিভক্ত
প্রতিটি স্কুল সর্বোচ্চ ৩টি সংলগ্ন থানাকে ক্যাচমেন্ট হিসেবে নির্ধারণ করবে ক্যাচমেন্ট শিক্ষার্থীদের জন্য ৪০% আসন সংরক্ষিত
⭐ কোটা বণ্টন (২০২৬)
ক্যাচমেন্ট কোটা: ৪০%
মুক্তিযোদ্ধা সন্তান: ৫%
বিশেষ চাহিদাসম্পন্ন: ২%
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী: ০.৫%
মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারী: ০.৫%
যমজ কোটা: ২% (আগে ৩% ছিল)
সহোদর কোটা: ৩% (আগে ২% ছিল)
সরকারি প্রাথমিক স্কুল থেকে ৫ম পাস → ৬ষ্ঠ শ্রেণিতে ১০% আসন যমজ ও সহোদর কোটা এক দম্পতির সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য।
(সংগৃহীত তথ্য)