Md. Ruhul Amin

Md. Ruhul Amin He is an ideal Teacher and also a writer

তিন বন্ধু মিলে কুমিল্লা ও সিলেটে বিভিন্ন স্থান পরি দর্শনে কয়েকদিন ।
14/03/2024

তিন বন্ধু মিলে কুমিল্লা ও সিলেটে বিভিন্ন স্থান পরি দর্শনে কয়েকদিন ।

30/01/2024

ট্রান্সজেন্ডার

এক ধূর্ত শৃগাল চুরি করতে গিয়ে ধরা পড়ে লেজ হারিয়ে তার শৃগাল স্বজাতির নিকট এসে বলল যে লেজ একটি বোঝা যা বহন করতে ঝামেলা। তাই তারা সবাই লেজ কেটে ফেলুক। বর্তমান পৃথিবীর পাশ্চাত্যের তথাকথিত সভ্য, ভদ্র সমাজের ঠিক এই শৃগালের মত অবস্থা। অনৈতিক অবাধ মেলামেশ, জেনা, ব্যবিচার সমকামিতা, বিবাহ বহির্ভূত অবৈধ সন্তান উৎপাদন এ হেন জঘন্য কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে ফেলেছে। তাই তারা পৃথিবীর অন্যান্য নৈতিক ও মানবতা সম্পন্ন জাতিকে ধ্বংস করার জন্য তাদের ঘাড়ে চেপে বসেছে। তাই তারা এখানে চালু করতে চাচ্ছে ট্রান্সজেন্ডার নামক এক অলৌকিক ও অদ্ভুত মতবাদ।
আমরা grammar বইয়ে পড়েছি gender চার প্রকার। যেমন, masculine, feminine, common ও neutral gender. Masculine ও famine gender এর মাঝে আর এক লিঙ্গ বর্তমান যেটাকে আমরা হিজড়া বলি। অবশ্য তাদের মাঝেও নারী-পুরুষের বিভাজন রয়েছে। হযরত আলী (রা) এর মত অনুযায়ী তাদের নারী পুরুষ বিভাজন করতে হবে তাদের লিঙ্গের মাধ্যমে।

কিন্তু এই ট্রান্সজেন্ডার আবার কোন জেন্ডার? এ এক অদ্ভুত মতবাদ। এ মতবাদ অনুযায়ী কোন পুরুষ নিজেকে যদি নারী বলে দাবি করে তাহলে সে নারী। আর যদি কোন নারী তাকে পুরুষ বলে দাবি করে তাহলে সে পুরুষ। পুরুষও সন্তান জন্ম দিতে পারে। কোন বালক বালিকা তাদের ইচ্ছা অনুযায়ী হরমোন ট্রিটমেন্ট করে অপারেশনের মাধ্যমে তাদের ইচ্ছা পূরণ করা যেতে পারে। বাংলাদেশেও নাকি এমনটি ঘটেছে। কিন্তু এটা আল্লাহর বিধানের পরিপন্থী; দেশ ,জাতি ও সমাজ বিধ্বংসী। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, "লা তাব দিলা লিখলকিল্লাহ।" আল্লাহ যা সৃষ্টি করেছেন তা পরিবর্তন করা যাবে না।

কিন্তু দুঃখের বিষয় পাশ্চাত্যের ভোগবাদীদের এটা এক অদ্ভুত বাসনা । তারা হঠাৎ যা ইচ্ছা, তাই করবে , উভয় লিঙ্গের স্বাদ গ্রহণ করবে। এমনটি করতে করতে একদিন হয়তো তারা আত্মহত্যার স্বাধীনতাও দাবি করবে। আর তাদের খেয়াল খুশি অনুযায়ী অন্য জাতির ঘাড়ে তা চাপিয়ে দিবে। প্রকৃতপক্ষে, এদের নজর বৈধ, রুচিকর ও স্বাস্থ্যসম্মত জিনিসের পরিবর্তে অবৈধ অরুচিকর ও অশ্লীল জিনিসের প্রতি:

"পথভ্রষ্ট লোনা তাড়িখানায় করে সদা অবগাহন ,
চির স্বাস্থ্যকর মকরুদে কেমনে করিবে আস্বাদন? সুউন্নত অথচ ঈষৎ নোয়ানো সুচারু দ্বিচূড়ার
লাইসেন্স ছাড়া গিরিতে আরোহণে নৃত্যে করে উল্লাস।
মণিমুক্তা ,হিরা মানিক অমূল্য রত্ন করি পরিহার
গিরি নিম্ন সাগরে লোনা জলে মেটায় মনের পিয়াস।"

আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এরূপ অন্যায় কর্মের জন্য আল্লাহ আদ, সামুদ, নুহুর জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সমকামিতার জন্য লুৎ আঃ এর জাতিকে সমূলে ধ্বংস করেন। সে Dead Sea এখনও বিদ্যমান। আল্লাহর রহমানুর রহিম। এখন এভাবে সম্পূর্ণ একটা জাতিকে ধ্বংস করা রহিত করেছেন। নহিলে এতদিন এরূপ জাতিকে আল্লাহ অবশ্যই ধ্বংস করে ছাড়তেন।

তাই এটাকে আর অধিক অগ্রসর না হওয়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে, এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

কিন্তু কেন এই মতবাদ? কেনই বা এরূপ জঘন্য কর্ম ? কুরআন সুন্নাহ অনুযায়ী কী বা এর সমাধান? পরবর্তী পোস্টে এর উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশা আল্লাহ।

সঠিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বেশান্তি আসুক।আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ সংবাদে মুসলিম ...
03/12/2022

সঠিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বেশান্তি আসুক।
আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ সংবাদে মুসলিম বিশ্ব যারপরনায় খুশি। একজন আদর্শ নেতার সঠিক নেতৃত্বই আনতে পারে দেশ তথা বিশ্বে উন্নতি, সমৃদ্ধি ,সুখ ও শান্তি। পক্ষান্তরে, প্রতারক তথা খল নেতৃত্ব ধ্বংস করে দেশ তথা পৃথিবীর উন্নতি, সমৃদ্ধি ও সুখ -শান্তি। সত্য , সঠিক ও মানবতা দরদী নেতৃত্ব কোন একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বর্তমান বিশ্বে এমনই বিরল নেতৃত্ব মালেশিয়ার আনোয়ার ইব্রাহিম, তুরস্কের এরদোগান ও পাকিস্তানের ইমরান খান। তাদের সঠিক নেতৃত্ব সারা বিশ্বে শান্তি আনুক --আন্তরিকভাবে এই কামনা করি।

সাবেক কর্মস্থল চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা এ কিছুক্ষণ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ ...
20/12/2021

সাবেক কর্মস্থল চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা এ কিছুক্ষণ
১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমার থাকার সৌভাগ্য হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় কে আমার লেখা গ্রন্থ 'সর্বোচ্চ সফলতার সন্ধানে' বইটি প্রদান করি। অনুষ্ঠানে আলোচনা ও ইংরেজী বিভাগের পত্রিকা প্রকাশন উদযাপন অনুষ্ঠান শেষে শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারপর ক্রিকেট। উভয়টাই আমি উপভোগ করি। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিষয় হলো, ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব খন্দকার রোকোনুজ্জামান এর মধুর ব্যবহার ও আন্তরিকতাপূর্ণ আতিথেয়তা। আমি তাতে মুগ্ধ। বিভাগের অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ব্যবহারে আমি প্রীত। আমার সাবেক এ কর্মস্থলের অতীত স্মৃতি রোমন্থনে আমি নস্টালজিক হয়ে পড়ি। তিনি আমার নিকট থেকে কয়েকটি বই গ্রহণ করেন এবং ইংরেজি বিভাগের কয়েকটি পত্রিকা ও আমাকে প্রদান করেন। তিনি একজন স্বনামধন্য লেখক, সুসাহিত্যিক এবং যোগ্য শিক্ষক। আমি তার কল্যাণ কামনা করি।

দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফল আমার এ গ্রন্থ 'সর্বোচ্চ সফলতার সন্ধানে' অবশেষে আলোর মুখ দেখল এবং এইমাত্র আমার ...
09/12/2021

দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফল আমার এ গ্রন্থ 'সর্বোচ্চ সফলতার সন্ধানে' অবশেষে আলোর মুখ দেখল এবং এইমাত্র আমার হাতে এসে পৌছালো । এটা সম্ভব হয়েছে শুধুমাত্র, একমাত্র মহান আল্লাহর অপার অনুগ্রহ ও করুণার ফলে ।আল্লাহ কবুল করলে ও খুশি থাকলেই আমার পরম পাওয়া।
হে প্রভু! তুমি রোজ হাশরে এ গ্রন্থের লেখক ও পাঠকদের জন্যদীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফল আমার এ গ্রন্থ 'সর্বোচ্চ সফলতার সন্ধানে' অবশেষে আলোর মুখ দেখল এবং এইমাত্র আমার হাতে এসে পৌছালো । এটা সম্ভব হয়েছে শুধুমাত্র, একমাত্র মহান আল্লাহর অপার অনুগ্রহ ও করুণার ফলে ।আল্লাহ কবুল করলে ও খুশি থাকলেই আমার পরম পাওয়া।
হে প্রভু! তুমি রোজ হাশরে এ গ্রন্থের লেখক ও পাঠকদের জন্য এটাকে মুক্তির অসিলা বানিয়ে দিও। আমিন।
বইটি কেহ পেতে চাইলে অনুগ্রহপূর্বক আমার সাথে যোগাযোগ করলে খুশি হব। এটাকে মুক্তির অসিলা বানিয়ে দিও। আমিন।
বইটি কেহ পেতে চাইলে অনুগ্রহপূর্বক আমার সাথে যোগাযোগ করলে খুশি হব।

15/10/2014

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category