Students of KPKB High School, Jhenaidah

Students of KPKB High School, Jhenaidah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Students of KPKB High School, Jhenaidah, Education Website, Khamarail, Pannatola Bazar, Jhenida.

কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র -ছাত্রীদের উদ্যোগে ১২০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে...
30/03/2025

কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র -ছাত্রীদের উদ্যোগে ১২০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

25/03/2025

সুপ্রিয় ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ২৪ রমজান শেষ হতে যাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই এ পর্যন্ত প্রায় ৫০ হাজারের মতো টাকা দানে ওয়াদাবদ্ধ হয়েছে এবং ২০ হাজারের মতো ইতিমধ্যে জমা হয়েছে। আমরা খাদ্য ও অন্যান্য সামগ্রীর মধ্যে আলু, তেল, লবণ, সাবান, সীমাই, চিনি, পিয়াজ, রসুন, ডাল ও ডিটারজেন্ট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা ওয়াদাবদ্ধ হয়েছেন তারা এবং যারা এখনো ওয়াদাবদ্ধ হন নাই তাদেরকে দ্রুত বিশেষ করে ২৫ রমজানের মধ্যে দানের টাকা এই বিকাশ নম্বরে 01743034330/01912262443 জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এতে করে আমাদের পরিকল্পনা নিতে অনেক সহজ হবে। আল্লাহ আমাদের সহায় হোন, আমাদের কাজকে সহজ করে দিন এবং আমাদের দানকে কবুল করুন, আমীন।

02/03/2025

সুপ্রিয় ভাই ও বোনেরা ,

আসসালামু আলাইকুম l পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা l ইতিমধ্যে জেনেছেন যে, গতবছরের মত এ বছরও ঈদের আগের দিন গরীব ও অসহায় মানুষের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছেl গত বছর খাদ্য বিতরণ কালে আমাদের বিরল ও হৃদয় স্পর্শী অভিজ্ঞতার কথা মনে পড়ে l সামান্য খাবার পেয়ে তাদের মুখের যে হাসি ও উচ্ছ্বাস এটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় l অনেকে খাবার পেয়ে সঙ্গে সঙ্গে দুহাত তুলে সকলের জন্য দোয়া করেছে এবং বলেছে যে সারাদিন রোজা রেখে তাদের ইফতার করার মত সামান্যতম কোন খাবার ঘরে ছিল না l যাইহোক, এ বছরও আমরা যেন তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছাতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য l আপনার ছোট্ট একটি দান একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে l পহেলা রমজান থেকে ২৫ শে রমজান পর্যন্ত আপনারা 01743034330 নাম্বারে বিকাশ করতে পারবেন l

সবশেষে এতটুকু বলব, আমাদের আশেপাশে অনেক ব্যক্তি আছে যারা চাইতে পারে না বা বলতে পারে না তাদের অভাবের কথা l আমরা সে সকল মানুষের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছাতে চাই l আল্লাহ রাব্বুল আলামীন রমজান মাসে আমাদের সকলের দানকে কবুল করুন এবং বরকত দান করুন, আমিন l

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের 98 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক কিছুক্ষণ আগে ঢাকায় রেল দুর্ঘট...
15/04/2024

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের 98 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক কিছুক্ষণ আগে ঢাকায় রেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন l" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু " I কেপিকেপি মাধ্যমিক বিদ্যালয় আলামনাই অ্যাসোসিনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি l

কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য স...
10/04/2024

কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি

22/03/2024

একটি বিশেষ ঘোষণা:

এতদ্বারা সকলকে জানানো যাচ্ছে যে, কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয় আলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঈদুল ফিতর এর আগের দিন আমাদের এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । এবছর অন্তত 100 জনের মধ্যে বিতরণ করা হবে ইনশাল্লাহ ।
খাদ্য সামগ্রীসহ অন্যান্য দ্রব্যগুলো হলো: সেমাই, চিনি, তেল , দুধ , আলু, লবণ এবং সাবান । এতে মাথাপিছু খরচ ধরা হয়েছে 400 টাকা।

উক্ত খাদ্য সামগ্রী যে সকল গ্রাম গুলোর মধ্যে বিতরণ করা হবে : খামারাইল, সুন্দরপুর, কমলাপুর, ডুমুরতলা, কুলবাড়িয়া, দুর্গাপুর, মহাদেবপুর ও রামনগর ।

এই মহৎ কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছ থেকে আর্থিক সহযোগিতা একান্ত কাম্য। যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা প্রথম রমজান থেকে ২৫ শে রমজানের মধ্যে পরিশোধ করতে পারবেন I

ধন্যবাদান্তে-

মোহাম্মদ আকিমুল ইসলাম
সভাপতি
কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয় আলামনাই এসোসিয়েশন

সুবর্ণ জয়ন্তী ২০২৩ উদযাপন
24/10/2023

সুবর্ণ জয়ন্তী ২০২৩ উদযাপন

28/07/2023

এসএসসি পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি l ভবিষ্যতে তোমরা আরো ভালো করবে এই প্রত্যাশা করি I যারা পরীক্ষায় কাঙ্খিত ফলাফল পায় নাই তাদেরকে বলব মন খারাপ না করে ভবিষ্যৎ এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চটা উজাড় করে দিয়ে প্রস্তুতি নেয়ার জন্য I

13/05/2023

একটি বিশেষ ঘোষনা:

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ কারণবশত আমরা যে raffle draw অনুষ্ঠান স্থগিত করেছিলাম সেটা আগামী ঈদুল আযহার (কুরবানীর ঈদ) আগের দিন (সময় পরে জানানো হবে) অনুষ্ঠিত হবে l সে পর্যন্ত লটারির টিকিট বিক্রয়( অনলাইন ও অফলাইনে) চলমান থাকবে I যারা ইতিমধ্যে কিনেছেন এবং যারা কেনেন নাই উভয়েই কিনতে পারবেন । এ ব্যাপারে দায়িত্বশীল মোঃ আশিকুর রহমান ও মোঃ সাব্বির হোসাইন বিস্তারিত নির্দেশনা অতি শীঘ্রই প্রদান করিবে । ক্রয়কৃত টিকিট সঠিকভাবে সংরক্ষণ করার অনুরোধ রইল।
সকলের সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদ।

04/04/2023

বিশেষ ঘোষণা:

এতদ্বারা সকলকে জানানো যাচ্ছে যে, আনন্দঘন অনুষ্ঠানে সকলেই যাতে অংশগ্রহণ করতে পারে এই দিক বিবেচনা করে গত ২ এপ্রিলের সভায় আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের নিবন্ধনের সময় ২০ রমজান অর্থাৎ ১২ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে । পরবর্তীতে আর কোনভাবেই সময় বর্ধিত করা হবে না । যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা উক্ত সময়ের মধ্যে নিবন্ধন করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে । উল্লেখ্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী মিলে এ পর্যন্ত প্রায় ১৫০ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে । আমাদেরকে টি শার্ট সহ সকল অর্ডার এই সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে ।

একটি জাঁকজমক ও অংশগ্রহণমূলক অনুষ্ঠান বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য ।

ধন্যবাদান্তে

মোঃ আকিমুল ইসলাম
আহ্বায়ক
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি ও
সভাপতি
কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন

08/03/2023

কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয়
সুবর্ণ জয়ন্তী -২০২৩

>দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, ভোজন হবে, সীমাহীন আনন্দ হবে!

> কতদিন /বছর দেখিনা বন্ধু, কত কথা জমে আছে মনের ভিতর তোমাকে বলবো বলে !

>কত স্মৃতি, খুনসুটি, দুষ্টুমি, স্যারদের বকুনি, অনেক কথা মনে পড়ে !

>অনেক সহপাঠী/ভাইবোনদের হারিয়েছি ভবিষ্যতে হয়তো আরো অনেককে হারাতে হবে, অনেকের সাথে আর দেখা নাও হয়তো হতে পারে !

>শত বাধা/ কষ্ট মাড়িয়ে যেতে চাই শিকড়ের টানে প্রিয় বিদ্যালয়ে !

বাস্তবায়নে : কেপিকেবি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

Address

Khamarail, Pannatola Bazar
Jhenida
7350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students of KPKB High School, Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share