দ্বীনি দাওয়াত বিডি

দ্বীনি দাওয়াত বিডি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দ্বীনি দাওয়াত বিডি, Education, Parlat . Kotchandpur . Jhenaida . Khulna, Jhenida.

আমরা বিশ্বাস করি, সঠিক ইসলামী জ্ঞানই পারে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়তে। আমাদের লক্ষ্য হলো সহজ ও সাবলীল ভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরা এবং মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করা। "দ্বীনি দাওয়াত বিডি" পেজ এ আপনাকে স্বাগতম!

ইসলামী জ্ঞান অর্জন, মাসআলা-মাসায়েল জানা এবং দ্বীনের সঠিক পথে চলতে ইচ্ছুক ভাই ও বোনদের জন্য আমাদের এই প্রয়াস। এখানে আপনি পাবেন কুরআন ও সুন্নাহর আলোকে মাসআলা-মাসায

়েলের সঠিক সমাধান, জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে ইসলামী ওয়াজ মাহফিল, এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা।

আমরা বিশ্বাস করি, সঠিক ইসলামী জ্ঞানই পারে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়তে। আমাদের লক্ষ্য হলো সহজ ও সাবলীল ভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরা এবং মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করা।

আমাদের সাথে যুক্ত হয়ে আপনার দ্বীনি জ্ঞানকে সমৃদ্ধ করুন এবং সত্যের আলো ছড়িয়ে দিতে আমাদের এই দাওয়াতি কাজে অংশীদার হোন।

01/11/2025
01/11/2025
01/11/2025

طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا* مِنْ ثَنِيَّةِ الْوَدَاعِ* وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا* مَا دَعَا لِلَّهِ دَاعِ*
أَيُّهَا الْمَبْعُوثُ فِيْنَا * جِئْتَ بِالْأَمْرِ الْمُطَاعِ* وَلَبِسْنَا ثَوْبَ عِزّ * بَعْدَ تَلْفِيقِ الرِّقَاعِ*

وَرَضَعْنَا ثَدْيَ وَصْلٍ * قَبْلَ أَيَّامِ الرَّضَاعِ* قَدْ تَجَلَّيْتَ لِقَلْبِي * مُسْفِرًا دُوْنَ الْقَنَاعِ*

وَعَلَى عِشْقِ الْجَمَالِ * طَبَعَ اللَّهُ الطَّبَاعِ* كُنْ شَفِيعًا يَا حَبِيْبِي * يَوْمَ حَشْرٍ وَاجْتِمَاعِ*

وَاسْبِلِ السِّتْرَ عَلَيْنَا * يَا مُجِيْبًا كُلَّ دَاعِ* رَبَّنَا صَلِّ عَلَى مَنْ * حَلَّ فِي خَيْرِ الْبِقَاعِ*

وَصَلَاةُ اللَّهِ عَلَى أَحْمَد * مَا سَعَى لِلَّهِ سَاعِ* أَحْمَدُ الْهَادِي مُحَمَّد * صَاحِبُ الْوَجْهِ الْمُنِيرِ*

25/07/2025

দশে মহররম: ইমাম হোসাইন (রা.) এর শাহাদাত ও কারবালার প্রেক্ষাপট | ড. মাওলানা মোঃ মোজাক্বির হোসেন
দশে মহররম বা পবিত্র আশুরার দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)। এই শোকাবহ দিনের তাৎপর্য, ইমাম হোসাইন (রা.) এর শাহাদাতের বিস্তারিত বর্ণনা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ড. মাওলানা মোঃ মুজাক্বির হোসেন একটি বিশেষ আলোচনা পেশ করেছেন। প্রায় দুই ঘন্টার এই মূল্যবান বক্তব্যটি আশুরার শিক্ষা, ত্যাগ ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা যোগাবে। ওয়াজটি মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

01/04/2024

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّار

ইযারের যে পরিমাণ টাখনুর নিচে থাকবে, সে অংশ জাহান্নামে যাবে।

সহীহ বুখারী, হাদীস ৫৭৮৭

পাদটীকা:

ইযার মানে লুঙ্গি। তবে এই হাদিসের নিষেধাজ্ঞায় সব রকম পোশাক অন্তর্ভুক্ত। লুঙ্গি প্যান্ট পাজামা জুব্বা ইত্যাদি কোন কিছুই টাখনুর নিচে ঝুলিয়ে পরা যাবে না

23/03/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِى الْبَارِحَةَ قَالَ « أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ تَضُرُّكَ »

এক সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, গত রাতে আমাকে এমন একটি বিচ্ছু ধংশন করেছে, যা আমি কখনো দেখি নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটির কথা বলে বললেন : সন্ধ্যাবেলায় তুমি যদি এটি পড়তে তবে তা তোমার কোনো ক্ষতি করতে পারত না-اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّآمَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ (অর্থ : আমি আল্লাহর পূর্ণ কালিমাসমূহের সাহায্যে তাঁর সকল সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।)দোয়াটি সকালেও পড়া যেতে পারে।

সহীহ মুসলিম, হাদীস ২৭০৯

21/03/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَ لَا لِیَهْدِیَهُمْ سَبِیْلًاؕ۝۱۳۷

যারা ঈমান আনল, অতঃপর কুফরী করল, আবার ঈমান আনল, আবার কুফরী করল, অতঃপর কুফরিতে অগ্রসর হলো। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং সঠিক পথপ্রদর্শন করবেন না।

সূরা আন-নিসা, আয়াত ১৩৭

21/03/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

وَ لَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْفِ

আর স্ত্রীদেরও ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমন তাদের প্রতি (স্বামীদের) অধিকার রয়েছে।

সূরা আল-বাকারা, আয়াত ২২৮

21/03/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি,

مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ.

যে লোক তার রিযক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।

সহীহ বুখারী, হাদীস ৫৯৮৫

21/03/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَ تُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ۝۲۷

হে মুমিনগণ! নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ কর ও তার বাসিন্দাদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য শ্রেয়। আশা করা যায়, তোমরা লক্ষ রাখবে।

সূরা আন-নূর, আয়াত ২৭

Address

Parlat . Kotchandpur . Jhenaida . Khulna
Jhenida
7330

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি দাওয়াত বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দ্বীনি দাওয়াত বিডি:

Shortcuts

Share

Category