07/10/2023
X-ray (বিস্তারিত আলোচনা - ক্লিক see more)
মুহাম্মদ সাজ্জাদ হুসাইন বাঁধন স্যার
এক্স-রেঃ দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে বিকিরণ উৎপন্ন হয় তাকে x-ray বলে।
এক্স-রের এককঃ এক্স-রের একক রন্টজেন। যে পরিমাণ এক্স-রে প্রতি কিলোগ্রাম বায়ুতে 2.58*10^-4 কুলম্ব আধান উৎপন্ন করতে পারে তাকে এক রন্টজেন (R)বলে।
প্রকারভেদঃ এক্স-রে দুই প্রকার
(i)কোমল এক্স-রেঃ এক্স-রে যন্ত্রে কম বিভব পার্থক্য প্রয়োগ করে যে এক্স-রে পাওয়া যায় তাকে কোমল এক্স-রে বলে।
কোমল এক্স-রের ভেদন ক্ষমতা কম হয়।
(ii) কঠিন এক্স-রেঃএক্স-রে যন্ত্রে বেশি বিভব পার্থক্য প্রয়োগ করে যে এক্স-রে পাওয়া যায় তাকে কঠিন এক্স-রে বলে।
কঠিন এক্স-রের ভেদন ক্ষমতা বেশি হয়।
এক্স-রের ধর্মঃ
(i)এ রশ্মি সরলরেখায় গমন করে।
(ii) এটি অত্যধিক ভেদন ক্ষমতাসম্পন্ন।
(iii)এক্স-রে একটি তাড়িতচৌম্বক তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।
(iv)এর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট, প্রায় 10^-10m এর কাছাকাছি।
(v)সাধারণ আলোর ন্যায় এক্স-রের প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার ও সমবর্তন হয়ে থাকে।
(vi)ফটোগ্রাফিক প্লেটের উপর এর প্রতিক্রিয়া আছে।
(vii) কোন ধাতবপৃষ্টে এ রশ্নি পতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। সুতরাং এ রশ্নির আলোক তড়িৎ ক্রিয়া আছে।
(viii) জিংক সালফাইড, বেরিয়াম- প্লাটিনো সায়ানাইড প্রভৃতি পদার্থে এ রশ্নি প্রতিপ্রভা সৃষ্টি করে।
(ix)এটি আয়ন সৃষ্টিকারী বিকিরণ। গ্যাসের মধ্য দিয়ে যাবার সময় এটা গ্যাসকে আয়নিত করে।
(x) এটি আধান নিরপেক্ষ।
এক্সে-রের ব্যবহারঃ
চিকিৎসাবিজ্ঞানে ব্যবহারঃ
(i)স্থানচ্যুত হাড়, হাড়ে দাগ বা ফাটল, ভেঙে যাওয়া হাড়,শরীরের বাইরের কোনো বস্তু বা ফুসফুসের কোনো ক্ষতের ইত্যাদির অবস্থান নির্ণয় ব্যবহৃত হয়।
(ii)ক্যান্সারের চিকিৎসা ও সংক্রমণ বৃদ্ধির চিকিৎসায় ব্যবহৃত হয়।
(iii)আলসার ও দাঁতের গোড়ায় আলসার নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়।
শিল্পে ব্যবহারঃ
(i)ধাতব ঢালাই এর দোষ-ত্রুটিপূর্ণ ওয়েল্ডিং, ধাতব পাতের গর্ত ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়।
(ii)টফি, লজেন্স ইত্যাদির মান বজায় আছে কিনা বা টফি লজেন্স এর ক্ষতিকর কোন কিছু মিশ্রিত আছে কিনা তা জানার জন্য ব্যবহার করা হয়।
(iii)মনিকারেরা এর সাহায্যে আসল ও নকল গহনা শনাক্ত করতে পারেন।
গোয়েন্দা বিভাগে ব্যবহারঃ
(i)কাঠের বাক্স বা চামড়ার থলিতে বিস্ফোরক লুকিয়ে রাখলে তা খুঁজে বের করতে ব্যবহার করা হয়।
(ii)কাস্টম কর্মকর্তারা চোরাচালানের দ্রব্যাদি খুঁজে বের করতে ব্যবহার করেন।