20/04/2026
এসএসসি পরিক্ষা ২০২৬ এর আসন বিন্যাস
This is a virtual school of Fazar Ali Girls' School & College.
20/04/2026
এসএসসি পরিক্ষা ২০২৬ এর আসন বিন্যাস
আগামীকাল ২১শে এপ্রিল ২০২৬ এস.এস.সি পরীক্ষা শুরু। আমি সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি সবাই যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে। সবাই কে ৯.৩০ মিনিটে সীটে বসতে হবে। তাই প্রথম দিন অন্তত সকাল ৯.০০ টায় কেন্দ্রে হাজির হবে। সবাই প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড,স্কেল, কলম সাদা ফাইলে করে নিয়ে যাবে। সবার সুস্থতা কামনা করছি। সবার পরীক্ষা ভালো হোক। সবার মঙ্গল কামনায় - অতীন স্যার।।
14/04/2026
আজ ১ লা বৈশাখ-১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষ্যে ফজর আলী গার্লস্ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বণার্ঢ্য “বৈশাখী শোভাযাত্রা” এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন অধ্যক্ষ মহোদয়সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এতদ্বারা ফজর আলী গার্লস্ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দকে জানানো যাচ্ছে যে,আগামীকাল ১৪ই এপ্রিল মঙ্গলবার ১লা বৈশাখ উপলক্ষে সকাল ৭.০০ ঘটিকার সময় র্যালি বের হবে। সে কারণে সকলকে সকাল ৬.৩০ ঘটিকার সময় স্কুলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।-- অধ্যক্ষ।
09/04/2026
আজ অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে ফজর আলী গার্সল্ স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের মাঝে আইডিকার্ড বিতরণ করা হয়।
ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের ২০২৬ এরএসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তাদের প্রবেশপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা ০৯/০৪/২০২৬বৃহস্পতিবার সকাল ১১টয় অনুষ্ঠিত হবে। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
25/03/2026
২৫ মার্চ আজ “গণহত্যা দিবস”-২০২৬। ১৯৭১ সালের এই দিনে যারা মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যার স্বীকার হয়ে ছিলেন সে সকল শহীদদের উদ্দেশ্যে রুহের মাগফেরাত কামনা করা হয়- আমিন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬, কুচকাওয়াজ প্রদর্শন।