শোক সংবাদ
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া, মহেশপুর, ঝিনাইদহ এর হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব বুদ্ধদেব ঘোষ এর মাতা গতকাল শনিবার রাত ১১ ঘটিকায় ইহকালের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। কলেজের পক্ষ থেকে পরলোকগত আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Dr. Shaiful Islam Degree College, Katgara
This is official page of Dr. Shaiful Islam Degree College, Katgara, Maheshpur, Jhenaidah.
17/04/2026
এতদ্বারা ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া এর সকল শিক্ষক/ কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সবাইকে সকাল ৮.৩০ মিনিটে কলেজে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশক্রমে
বলাই চন্দ্র পাল
অধ্যক্ষ
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া
মহেশপুর, ঝিনাইদহ।
14/04/2026
বৈশাখী শোভাযাত্রা ও র্যালি ❤️🥀
শুভ নববর্ষ ১৪৩৩
02/04/2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য জনাব মোঃ লুৎফর রহমান স্যার এর ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া, মহেশপুর, ঝিনাইদহ এ আগমনে আমরা আনন্দিত ও গর্বিত। স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান, কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ও শিক্ষক-কর্মচারীবৃন্দ।
31/03/2026
আগামী ০১/০৪/২০২৬ খ্রি. তারিখ হতে এ আদেশ কার্যকর হবে।
26/03/2026
25/03/2026
২৫ মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
24/03/2026
এতদ্বারা ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া এর সকল শিক্ষক/ কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ২৫ মার্চ ২০২৬ খ্রি. তারিখ সকাল ৮.৩০ ঘটিকায় কলেজে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশক্রমে
বলাই চন্দ্র পাল
অধ্যক্ষ
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া
মহেশপুর, ঝিনাইদহ।
03/03/2026
গত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা-২০২৬ ফরম ফিল- আপ সম্পন্ন করার জন্য আগামী ৭ মার্চ ২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সকাল ৯.০০ ঘটিকা হতে অফিস চলাকালীন সময়ে কলেজে উপস্থিত হয়ে ফরম পূরণ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।
নির্দেশক্রমে
বলাই চন্দ্র পাল
অধ্যক্ষ
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া
মহেশপুর, ঝিনাইদহ।
22/02/2026
এতদ্বারা ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ হতে এইচএসসি পরীক্ষা-২০২৬ ফরম পূরণ শুরু হয়ে ৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত চলবে।
অফিস চলাকালীন সময়ের মধ্যে শিক্ষার্থীদের কলেজে উপস্থিত হয়ে ফরম পূরণ এর কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।
নির্দেশক্রমে
বলাই চন্দ্র পাল
অধ্যক্ষ
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া
মহেশপুর, ঝিনাইদহ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Jhenida
MANDERBARIA-7340