শখ

শখ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শখ, Educational Research Center, 6/4, Jhenida.

22/08/2025
15/06/2025

শাহিনা আক্তার, পেশায় একজন শিক্ষক।
যতোটুকু মনে পড়ে ২০০৯ সালে তার সাথে আমার পরিচয়। তাঁর একমাত্র সন্তানকে পড়ানোর সুবাদে তাঁদের পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা। শাহিনা আক্তার যশোর জেলার এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। ভাগ্যগুনে ঝিনাইদহ শহরেও একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে তাঁর বিবাহ সম্পন্ন হয়। একটি মাদ্রাসার শিক্ষক হিসাবে যথেষ্ট খ্যাতি ছিলো তাঁর। অত্যন্ত আল্লাহভীরু ও পরহেজগার মহিলা ছিলেন। কোনদিন কন্ঠস্বর চড়াও করে একটি কথা বলেননি কাউকে যাতে কেউ যেন মনোকষ্ট না পান। এতো বছরে তাঁর মুখ থেকে অশোভন ভাষা শুনিনি। কিন্তু হঠাৎ মরণব্যাধি ক্যান্সার তাঁর শরীরে বাসা বাঁধলো। ইন্ডিয়াতে চিকিৎসা নিলো এক বছরের বেশি সময়। অসংখ্য কেমো থেরাপি নিলো। মাথার চুলগুলো সব ঝরে পড়লো। ধীরে ধীরে আবার চুল গজালো। ভাবলাম এই বুঝি আমার আপুটি সুস্থ হতে চলেছে। এরই মাঝে আবার ক্যান্সার কামব্যাক করেছে। আবার কেমো। আল্লাহ এ তোমার কেমন পরীক্ষা। নাকি এরই মধ্যে তোমার মঙ্গল লুকিয়ে রেখেছো। তোমার লীলা বোঝা ক্ষুদ্র মানুষের সাধ্যের বাইরে।
আমরা যেটাকে হয়তো অভিশাপ ভাবি হয়তো তারই মধ্যে কোন না কোন মঙ্গল লুকিয়ে আছে।
শুধু একটি কথায় মনে পড়ছে আজ-
আল্লাহর প্রতি নিরাশ হয়ো না, বিপদে আপদে অবিনত মস্তকে তাঁর অভিমুখে আমার যাত্রা।
হয়তো আজ আমার, কাল তোমার।
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করো।

Address

6/4
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when শখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শখ:

Shortcuts

Share