Srizony Polytechnic Institute

Srizony Polytechnic Institute Srizony Polytechnic Institute is a unique institute in Jhenaidah. Here provides all modern amenities for the students. Anyone can take this opportunity.

নিয়োগ বিজ্ঞপ্তিসৃজনী পলিটেকনিক ইনস্টিটিউট, ঝিনাইদহ-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CST) বিভাগে জুনিয়র ইন্সট্রাক্টর...
24/07/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউট, ঝিনাইদহ-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CST) বিভাগে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: ✅ ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাবেন)
✅ কম্পিউটার বিভাগের সকল বিষয় পড়াতে ও বিভাগ পরিচালনায় সক্ষম হতে হবে।
✅ বাসস্থান: ঝিনাইদহ সদর
✅ সপ্তাহে ৫ দিন ক্লাস
সম্মানী: আলোচনা সাপেক্ষে (যাতায়াত ভাতা প্রদান করা হবে)।
কর্মস্থল:
সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউট
পবহাটি (বলফিল্ড), ঝিনাইদহ সদর।
CV পাঠানোর মাধ্যম:
📱 WhatsApp: 01568062275
📧 Email: [email protected]
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ইনবক্স বা WhatsApp-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নোটিশডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের (২০২২ প্রবিধান) পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশ।সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউট এর ...
17/07/2026

নোটিশ
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের (২০২২ প্রবিধান) পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশ।

সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীদের রুটিন ঠিক মত দেখে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য বলা হচ্ছে।

সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ এবং আশেপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে প্রতিষ্ঠানের ...
15/07/2026

সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ এবং আশেপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনে মাঠ উন্মুক্ত রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।
আলহামদুলিল্লাহ সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউট, ঝিনাইদহ এর একটি সুন্দর ও সুবিশাল মাঠ রয়েছে খেলাধুলার জন্য এবং নিয়মিত এলাকার ছেলে মেয়েরা খেলাধুলা করে। এছাড়া প্রতিষ্ঠান এর পক্ষ থেকে বিভিন্ন সময়ে খেলাধুলা এর আয়োজন করা হয়ে থাকে।

Alhamdulillah!It is with great pleasure and pride that we introduce Mr. Al Amin Biswas as the Acting Principal of Srizon...
05/07/2026

Alhamdulillah!
It is with great pleasure and pride that we introduce Mr. Al Amin Biswas as the Acting Principal of Srizony Polytechnic Institute, Jhinaidah.

Mr. Al Amin Biswas has served the institute with dedication, professionalism, and visionary leadership throughout his journey as an Instructor and Department Head. His commitment to academic excellence, student development, and institutional growth has earned him this well-deserved responsibility.

We are confident that under his leadership, Srizony Polytechnic Institute will continue to achieve new milestones in quality technical education, innovation, and excellence.

Please join us in congratulating our new Acting Principal and wishing him continued success, wisdom, and strength in this important role.

Congratulations and best wishes, Sir!
Srizony Polytechnic Institute
Skilled Today, Successful Tomorrow.

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ফরম ফিলাপের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
03/07/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ফরম ফিলাপের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

📛নোটিশ📛৪ মে শেষ তারিখডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৩য়, ৫ম, ও ৭ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ফরম ফিলাপ সংক্রা...
03/07/2026

📛নোটিশ📛
৪ মে শেষ তারিখ
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৩য়, ৫ম, ও ৭ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ফরম ফিলাপ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

✅ফরম ফিলাপের সময়সীমাঃ ১৮/০৬/২০২৬ ইং হতে ০৪/০৭/২০২৬ ইং পর্যন্ত।
৫ তারিখ রবিবার দিতে হলে জরিমানা করেছে দেওয়া লাগবে ৩০০
✅পরীক্ষা শুরুঃ আগামী ০৬ আগস্ট, ২০২৬ ইং থেকে।

📛 ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে 📛বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার নিচ...
02/07/2026

📛 ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে 📛

বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার নিচে সংযুক্ত করা হয়েছে।

📛নিউজ📛বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের (প্রবিধান-২০২২) আওতায় কিছু বিষয়ের...
02/07/2026

📛নিউজ📛

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের (প্রবিধান-২০২২) আওতায় কিছু বিষয়ের সিলেবাস পুনর্বিন্যাস করেছে।

এই পরিবর্তিত সিলেবাসের আওতায় Mathematics-1, 2 ও 3, Physics-1 ও 2 এবং Chemistry বিষয়গুলোর সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, পুনর্বিন্যাসকৃত এই সিলেবাস অনুযায়ীই পরবর্তীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering)ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো প্রকৌশলের এমন একটি গুরুত্বপূর্ণ শাখা...
01/07/2026

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering)

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো প্রকৌশলের এমন একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে বিদ্যুৎ উৎপাদন (Generation), সঞ্চালন (Transmission), বিতরণ (Distribution), নিয়ন্ত্রণ (Control) এবং নিরাপদ ও দক্ষ ব্যবহার (Utilization) নিয়ে অধ্যয়ন ও বাস্তব প্রয়োগ করা হয়। আধুনিক সভ্যতার প্রায় প্রতিটি ক্ষেত্র—শিল্প, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, পরিবহন, তথ্যপ্রযুক্তি এবং গৃহস্থালি ব্যবস্থার মূল চালিকাশক্তি হলো বিদ্যুৎ। তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আধুনিক প্রযুক্তির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

বর্তমান বিশ্বে বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন, ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, সুইচগিয়ার, পাওয়ার সিস্টেম, কন্ট্রোল সিস্টেম এবং নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) যেমন সৌরবিদ্যুৎ (Solar), বায়ুশক্তি (Wind) ও জলবিদ্যুৎ (Hydro Power) নিয়ে কাজ করেন। পাশাপাশি স্মার্ট গ্রিড (Smart Grid), এনার্জি ম্যানেজমেন্ট এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়নেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

📚 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যা শেখানো হয়
বিদ্যুতের মৌলিক ধারণা ও বৈদ্যুতিক সার্কিট
AC ও DC সার্কিট বিশ্লেষণ
ইলেকট্রিক্যাল মেশিন (Transformer, Motor, Generator)
পাওয়ার সিস্টেম ও সাবস্টেশন প্রযুক্তি
ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ও PLC
কন্ট্রোল সিস্টেম
পাওয়ার ইলেকট্রনিক্স
নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি
ইলেকট্রিক্যাল ড্রইং ও সেফটি

⚡ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র
🔹 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (Power Plant)
🔹 সাবস্টেশন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা
🔹 শিল্প কারখানার অটোমেশন ও রক্ষণাবেক্ষণ
🔹 সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তি প্রকল্প
🔹 স্মার্ট গ্রিড ও পাওয়ার সিস্টেম উন্নয়ন
🔹 বিল্ডিং ইলেকট্রিক্যাল ডিজাইন
🔹 টেলিকম ও ইউটিলিটি সেক্টর
🔹 সরকারি ও বেসরকারি বিদ্যুৎ সংস্থা

🎯 ক্যারিয়ারের সুযোগ
একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করতে পারেন—
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB)
পাওয়ার গ্রিড কোম্পানি (PGCB)
DESCO, DPDC, NESCO, WZPDCL
শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠান
নির্মাণ ও কনসালটেন্সি প্রতিষ্ঠান
সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তি কোম্পানি
বিদেশের বিভিন্ন শিল্প ও বিদ্যুৎ খাতে

🌍 আধুনিক প্রযুক্তিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব
বর্তমানে স্মার্ট সিটি, ইলেকট্রিক যানবাহন (EV), রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT) এবং নবায়নযোগ্য শক্তির বিকাশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান অপরিসীম। নিরাপদ, নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ নিশ্চিত করতে এই বিভাগের দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 কেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বেন?
✅ চাহিদাসম্পন্ন ও সম্মানজনক পেশা
✅ দেশ-বিদেশে বিস্তৃত চাকরির সুযোগ
✅ আধুনিক প্রযুক্তির সঙ্গে কাজ করার সুযোগ
✅ গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা
✅ দেশের বিদ্যুৎ ও শিল্প উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগ

"বিদ্যুৎ শুধু আলো জ্বালায় না, একটি দেশের শিল্প, অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তি গড়ে তোলে। আর সেই ভিত্তি নির্মাণে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনন্য।"

📢 নিয়োগ বিজ্ঞপ্তিসৃজনী পলিটেকনিক ইনস্টিটিউট, ঝিনাইদহ-এর ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (ET) বিভাগে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়ো...
30/06/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি
সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউট, ঝিনাইদহ-এর ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (ET) বিভাগে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হবে।
✅ যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)
📍 কর্মস্থল: পবহাটি (বলফিল্ড), ঝিনাইদহ সদর
📅 সপ্তাহে ৫ দিন ক্লাস
💰 সম্মানী: আলোচনা সাপেক্ষে (যাতায়াত ভাতা প্রদান করা হবে)
📩 CV পাঠান:
WhatsApp: 01568062275
Email: [email protected]
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ইনবক্স বা WhatsApp-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Address

Pobohati, Jhinaidaha, Khulna Division
Jhenida
7300

Opening Hours

Monday 10:00 - 14:00
Tuesday 10:00 - 14:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 14:00
Sunday 10:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srizony Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share