16/11/2025
Neamul's English Academy
English for SSC,HSC & University Admission
16/11/2025
আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।
Neamul's HSC Special English Batch থেকে ২০২৫ সালে মোট HSC পরীক্ষার্থী ছিলো ১০৮ জন (ব্যাচ+টেবিল ব্যাচ+প্রাইভেট টিউশন মিলে)
মোট পরীক্ষার্থী ১০৮ জন।
মোট A+ ৬২ জন (গোল্ডেন ১৪ জন )।
শুধু ইংরেজিতে A+ ৪৭ জন।
এই পর্যন্ত যতগুলো স্টুডেন্টদের ইংরেজি বিষয়ে নম্বর জানতে পেরেছি তার মধ্যে উল্লেখযোগ্য:
১. সাদিকা ১৭৪
২. ইব্রাহিম ১৭৩
৩. সাদিক ১৭২
৪. শ্রুতি ১৭০
৫. রুম্মান ১৬৯
৬. রিয়াদ ১৬৭
৭. সিয়াম ১৬৬
৮. রূপন্তি ১৬৬
৯. অরন্য ১৬৫
১০. চৈতি ১৬৫
১১.লামিয়া ১৬৩
১২. সিথি ১৬৩
১৩.মাহফুজা মিম ১৬০
আমার সকল স্টুডেন্টদের জন্য দোয়া চাই।
ব্রেকিং নিউজ...
আগামী ১২ ই অক্টোবর রোজ রবিবার এইচএসসি ২০২৫ এর রেজাল্ট প্রকাশিত হবে।
26/07/2025
হলি ক্রস কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
26/07/2025
নটর ডেম কলেজ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
📢 HSC 27, এক পোস্টেই কলেজ ভর্তির সবকিছু জেনে নাও! 📚
এসএসসি পরীক্ষা শেষ মানেই আরেক ধাপ সামনে এগিয়ে যাওয়া। এখন শুরু কলেজে ভর্তির পর্ব – আর এই জায়গায় অনেকেই কনফিউজড থাকে, “কোন কলেজে যাবো?”, “কীভাবে আবেদন করবো?”, “কোন বিভাগে পড়বো?” এসব চিন্তা মাথায় ঘুরপাক খায়। চিন্তার কিছু নেই, চলো ধাপে ধাপে সব সহজ করে বুঝে নিই।
✅ অনলাইনে আবেদন কীভাবে করবো?
এখন কলেজে ভর্তি পুরোপুরি অনলাইনে হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
🔹 একবার রেজিস্ট্রেশন করলেই সর্বোচ্চ ১০টা কলেজ বেছে নিতে পারো।
🔹 পছন্দ করার সময় মাথায় রাখো:
1. কলেজ কোথায় (বাসা থেকে দূরে না কাছে)
2. কলেজের রেজাল্ট কেমন
3. পড়াশোনার পরিবেশ
4. তোমার পছন্দের বিষয়গুলো আছে কিনা
5. খরচ Manageable কিনা
📋 অনলাইনে দরকার যা যা:
1. এসএসসি রোল নম্বর
2. রেজিস্ট্রেশন নম্বর
3. পাসের সাল
4. শিক্ষা বোর্ডের নাম
5. সচল মোবাইল নম্বর
6. আবেদন ফি (প্রতি ফর্ম ১৫০ টাকা)
➡️ আবেদন করার পর কনফারমেশন কপি ডাউনলোড করে রাখো। কাজে লাগবে।
🧠 মেধা তালিকা ও ভর্তি নিশ্চিতকরণ:
ভর্তি আবেদন করার পর মেধা তালিকা কয়েক ধাপে প্রকাশ হয়।
✅ প্রথম তালিকায় নাম এলে ২০০ টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে (অনলাইন/মোবাইল ব্যাংকিং)।
✅ না করলে বাদ পড়বে – এটায় অনেকেই ভুল করে!
✅ পরের তালিকাগুলোতেও সুযোগ পেতে পারো।
👉 তাই এসএমএস আর ওয়েবসাইট নিয়মিত চেক করা মাস্ট!
📚 কোন বিভাগে পড়বো?
ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও। শুধু জিপিএ না, নিজের আগ্রহ, ভবিষ্যৎ প্ল্যান সব ভাবো।
🔬 বিজ্ঞান বিভাগ: জিপিএ ৪.০০ বা বেশি, গণিত-বিজ্ঞান ভালো হতে হবে
💼 ব্যবসায় শিক্ষা: জিপিএ ৩.৫০+ হলে ভালো
📝 মানবিক বিভাগ: একটু কম জিপিএ হলেও টেনশন নাই, ভালো কলেজে সুযোগ আছে
👨⚕️ ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষক, আইনজীবী? চিন্তা করো আগে, পরে বিভাগ চয়েস করো।
🏫 কলেজ বাছাইয়ের সময় খেয়াল রাখো:
1. কলেজের লোকেশন (যাতায়াতে সমস্যা হবে কিনা)
2. শিক্ষকদের মান
3. ল্যাব, কম্পিউটার, লাইব্রেরি আছে কিনা
4. সহ-শিক্ষা কার্যক্রম (কুইজ, বিতর্ক, অনুষ্ঠান)
5. টিচার-স্টুডেন্ট অনুপাত
6. টিউশন ফি ও অন্যান্য খরচ
7. মেয়েদের জন্য নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা
💸 ভর্তি ফি কেমন?
1. সরকারি কলেজ: ১,৫০০–২,০০০ টাকার মধ্যে
2. বেসরকারি কলেজ: ৮,০০০ থেকে ২০,০০০ পর্যন্ত হতে পারে
➡️ ভালো রেজাল্ট করলে স্কলারশিপ বা ডিসকাউন্টও পেতে পারো
📄 দরকারি কাগজপত্র:
1. এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট (অনলাইন কপি চলবে)
2. প্রবেশপত্র (Admit Card)
3. পাসপোর্ট সাইজ ছবি (২–৪ কপি)
4. আবেদন কনফারমেশন পত্র
5. মোবাইল নম্বর ও অভিভাবকের নম্বর
❌ সাধারণ ভুল যেগুলো করো না:
🚫 ভুল তথ্য দিয়ে আবেদন
🚫 সময়মতো ভর্তি নিশ্চিত না করা
🚫 কলেজ যাচাই না করে ভর্তি হয়ে যাওয়া
🚫 অন্যের কথায় নিজের সিদ্ধান্ত নেওয়া
👉 নিজের আত্মবিশ্বাসে সিদ্ধান্ত নাও। সময় মেনে কাজ করো। পরিবারের সঙ্গে আলোচনা করো।
🔔 শেষ কথা:
ভর্তি মানেই সব শেষ না – বরং এখান থেকেই শুরু তোমার নতুন যাত্রা। কলেজে ভর্তি হবে, কিন্তু কীভাবে এবং কোথায় ভর্তি হবে সেটা ঠিক করাই সবচেয়ে বড় কাজ।
তাই সব আপডেট নাও, ভাবো, তারপর ঠিক করো – সঠিক কলেজ, সঠিক বিভাগ, সঠিক দিক!
Md. Neamul Hasan
Neamul's English Academy
SSC এর ফল প্রকাশ আজ...
সবার জন্য দোয়া ও শুভ কামনা।
⚠️ HSC তে A+ এর নিয়ম ⚠️
🔷 ৭টায় A+ পেলে গোল্ডেন GPA-5.00
🔷 ৪টায় A+ ৩টায় A পেলেও GPA-5.00 আসবে
🔷 ৫টায় A+ ২টায় A- আসলেও GPA-5.00 আসবে
🔷 ৫টায় A+ ১টা A ১টা B পেলেও GPA-5.00 আসবে।
🔷 ৬ টায় A+ একটায় C আসলেও GPA-5.00 আসবে।
🔷 ৬টায় A+ অপশনালে ফেইল আসলেও GPA-.500 আসবে।
💎 মূল কথা: মোট ৭ টায় (৭×৫) ৩৫ পয়েন্ট হয়। এর মধ্যে থেকে অপশনালে ২ পয়েন্ট বাদ দেয়া হবে। বাকি ৩৩ পয়েন্ট এর মধ্যে ৩০ পয়েন্ট পেলেও A+ আসবে ❤️
16/06/2025
এইচএসসি ২০২৫ পরীক্ষায় যেসকল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
Dear, উত্তেজিত HSC-2027
তোমাদের উত্তেজনা হ্রাস করতে গ্রামারের সবচেয়ে কুল আইটেম Modifier দিয়ে HSC-2027 English Batch শুরু করতে যাচ্ছি। ডেট ও টাইম জানতে যোগাযোগ করো 01521244740
৮ম, ৯ম ও ১০ম শ্রেনির ইংরেজি প্রাইভেট ব্যাচ খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ।
যোগাযোগ: 01521244740
মো: নিয়ামুল হাসান
ইংরেজি শিক্ষক
প্যারামাউন্ট একাডেমিক শাখা,আদর্শপাড়া (কচাতলা মোড়), ঝিনাইদহ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
কেক স্ট্যান্ড ও শিক্ষামেলার পাশে, কেসি কলেজ রোড, ব্যাপারীপাড়া
Jhenida
7300