Campaign For Popular Education - CAMPE

Campaign For Popular Education - CAMPE

Share

Campaign for Popular Education (CAMPE) is the national coalition for education in Bangladesh. This phase ended in May 2001 also after two no cost extensions.

Campaign For Popular Education is an advocacy and campaign network operating in Bangladesh since 1991.CAMPE which started its journey with only 15 member organizations and individuals have in the last twenty years grown to a credible membership of more than 1300 NGOs , researchers, educators and other Civil Society organizations and individuals sharing similar vision. The journey of CAMPE started

03/07/2026

পাস হলো ২০২৬–২৭ অর্থবছরের বাজেট: শিক্ষায় বরাদ্দ বেড়েছে, কিন্তু বাস্তবায়ন কতটা সম্ভব?

বাজেট নিয়ে নিজের বিশ্লেষণ ও সুপারিশ তুলে ধরেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন এবং আপনার মতামত জানান।

Photos from Campaign For Popular Education - CAMPE's post 02/07/2026

Meeting of CSOs with GPE Mission
01 July 2026
Conference Room of CAMPE, Dhaka

CAMPE organized a high-level consultation between representatives of leading CSOs and the visiting GPE Mission on 1 July 2026 at the CAMPE Conference Room in Dhaka. The dialogue provided a strategic platform to discuss Bangladesh's education reform priorities, the implementation of the GPE Partnership Compact, and opportunities to strengthen collaboration among the Government, development partners, and civil society to accelerate sustainable and equitable education transformation.

The consultation took place at a critical juncture as Bangladesh advances its 12-Point Education Reform Agenda while preparing to implement the GPE System Transformation Grant (STG) and Multiplier Grant. Discussions focused on how these investments can support national reform priorities, improve learning outcomes, strengthen education governance, and address persistent inequalities across the education sector.

As Bangladesh's largest civil society network working on education, CAMPE welcomed the Government's commitment to comprehensive education reform, including improving foundational learning, strengthening teacher development, reforming curriculum and assessment, expanding Technical and Vocational Education and Training (TVET), promoting STEM education, enhancing governance, and increasing investment in education.

Participants also welcomed the Government's initiative to develop a Government–NGO Collaboration Framework, recognizing it as an important step toward institutionalizing meaningful partnerships between government and civil society. They emphasized that such a framework would strengthen evidence-based policymaking, improve implementation, enhance transparency and accountability, and ensure that reforms are responsive to the needs of learners and communities.

The GPE Mission reaffirmed its commitment to supporting Bangladesh's education reform through strategic investments that strengthen education systems, improve governance, and deliver better learning outcomes. The Mission highlighted that the System Transformation Grant (STG), implemented by UNICEF and UNESCO, together with the Multiplier Grant, managed by ADB, presents a significant opportunity to address Bangladesh's foundational learning crisis and advance implementation of the GPE Partnership Compact. GPE representatives stressed that lasting reform will depend on strong government leadership, coordinated action among stakeholders, evidence-based implementation, and meaningful engagement of civil society throughout the reform process.

Civil society representatives reaffirmed their readiness to serve as strategic partners in implementing the Government's reform agenda. They emphasized the vital role of CSOs in community mobilization, policy advocacy, promoting equity and inclusion, strengthening social accountability, and ensuring that national reforms effectively reach marginalized and disadvantaged learners.

Participants also acknowledged that, despite Bangladesh's remarkable progress in expanding access to education, improving learning quality remains an urgent national priority. They highlighted the need for increased public investment, noting that the proposed FY2026–27 education allocation of approximately 2% of GDP remains well below internationally recommended benchmarks. Stronger domestic financing, complemented by effective utilization of GPE resources and coordinated partnerships, was recognized as essential for achieving Sustainable Development Goal 4 (SDG 4).

To maximize the impact of GPE support, civil society representatives identified the following priorities:
• Institutionalize CSO participation in education planning, implementation, monitoring, and policy review through the proposed Government–NGO Collaboration Framework.
• Prioritize teacher professionalization through strengthened pre-service education, Continuous Professional Development (CPD), and improved career pathways.
• Strengthen coordination among government ministries, development partners, and education stakeholders to ensure effective implementation of the Partnership Compact.
• Promote inclusive governance by recognizing CSOs as strategic partners in policy dialogue, community engagement, evidence generation, and social accountability.
• Increase targeted investment for children from marginalized and disadvantaged communities, including children with disabilities, street and working children, ethnic minorities, and learners in geographically hard-to-reach areas.
• Revitalize the Education Local Consultative Group (ELCG) as an effective platform for policy dialogue, coordination, and mutual accountability.
• Leverage CSO networks to support community awareness, identify out-of-school children, accelerate learning recovery, and strengthen education monitoring.
• Allocate dedicated GPE resources for CSO-led initiatives on policy advocacy, citizen engagement, transparency, and independent monitoring.
• Foster stronger multi-stakeholder collaboration to support learning recovery and the localized implementation of national education reforms.

The consultation concluded with the hope that stronger partnerships, increased investment, inclusive governance, and shared accountability will help deliver quality, equitable, and inclusive education for every learner while accelerating Bangladesh's progress toward Sustainable Development Goal 4 (SDG 4).

Photos from Campaign For Popular Education - CAMPE's post 02/07/2026

ইসিই- প্রকল্পের প্রোগ্রেস রিভিউ এন্ড লার্নিং ওয়ার্কশপ সম্পন্ন
কুড়িগ্রামে ইএসডিএফ জ্বলেশ্বরী প্রাঙ্গণে গত ২৮ জুন থেকে ০১ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হলো গণসাক্ষরতা অভিযান এর 'Empowering Children through Education (ECE)' প্রকল্পের ৪ দিনব্যাপী "প্রোগ্রেস রিভিউ এন্ড লার্নিং ওয়ার্কশপ"।
কর্মশালার মূল লক্ষ্য ছিল:
* জানুয়ারি-জুন ২০২৬ সময়কালের অগ্রগতি পর্যালোচনা
* মাঠ পর্যায়ের ও চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা
* অক্টোবর ২০২৬ পর্যন্ত কর্মপরিকল্পনা চড়ান্তকরণ
* প্রকল্পের হস্তান্তর প্রক্রিয়া ও সাসটেইনেবিলিটি রূপরেখা প্রণয়ন।
এই ফলপ্রসূ কর্মশালায় সেভ দ্য চিলড্রেন, ইএসডিও এবং গণসাক্ষরতা অভিযানের মোট ২৫ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় সেভ দ্য চিলড্রেনের এডুকেশন সেক্টর লিড জনাব শাহীন ইসলাম; সিনিয়র ম্যানেজার (এডুকেশন) তাহসিনা তাইমুর এবং সিনিয়র ম্যানেজার (ইভালুয়েশন ও লার্নিং) রাফেয়া আজাদসহ অন্যান্য প্রতিনিধিরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ও অভিজ্ঞতা শেয়ার করেন ইএসডিও’র ফোকাল পার্সন জনাব নির্মল মজুমদার। এছাড়াও, অনলাইনে যুক্ত হয়ে গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক জনাব তপন কুমার দাশ অভিযানের এডভোকেসি পরিকল্পনা ও সাসটেইনেবিলিটি রূপরেখা উপস্থাপন করেন। তিনি অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন এবং প্রকল্পের ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও সুপারিশমালা প্রদান করেন।
নিবিড় আলোচনার মাধ্যমে কর্মশালায় আগামী অক্টোবর ২০২৬ পর্যন্ত বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি, প্রকল্পের অর্জনসমূহ স্থানীয় পর্যায়ে ধরে রাখার জন্য একটি সুস্পষ্ট হস্তান্তর ও সাসটেইনেবিলিটি কৌশল নির্ধারণ করা হয়েছে।
এই যৌথ প্রচেষ্টা ও সুনির্দিষ্ট পরিকল্পনা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল শিক্ষা নিশ্চিতকরণে এবং প্রকল্পের সাসটেইনেবিলিটি অর্জনে এক অনন্য ভূমিকা রাখবে।

Photos from Campaign For Popular Education - CAMPE's post 29/06/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ ও সংসদ পরিদর্শনে গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভীর শিক্ষার্থীরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। আজ রবিবার ২৮ জুন ২০২৬ জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ মধ্যাহ্নভোজে গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’-এর মাধ্যমে অংশ নেওয়া সুবিধাবঞ্চিত ২১ জন শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়াও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জনও মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাঁদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিক মূল্যবোধ ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ; তাই একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুরভী স্কুল এর শিক্ষার্থী আনিকা আক্তার, মোঃ রমিজ, তারমিন, সুমাইয়া শাহরিন, আতিকুর রহমান, কণা আক্তার, সামিয়া আক্তার, মোঃ যুবরাজ, মোঃ রিফাত, খাদিজা আক্তার প্রধান শিক্ষক ইসরাত জাহান লিটা, সহকারী শিক্ষক মানিক হোসেন, তানিয়া আক্তার এবং সুরভীর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন এবং গণসাক্ষরতা অভিযান থেকে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জয়া সরকার, নির্বাহী পরিচালক এর একান্ত সচিব উৎপলা দাস, স্বেচ্ছাসেবক রেঁনেসা রহমান, সুকৃতি ইসলাম জয়িতা ও ফারহান জামান আজ রবিবার সকালে দশটায় সংসদ পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সংসদ কার্যক্রম পরিদর্শনের সময় গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সমীপে পত্রিকায় প্রকাশিত ওপেন আপিল মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোঃ সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এর নিকট হস্তান্তর করা হয়।

Photos from Campaign For Popular Education - CAMPE's post 23/06/2026

ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন

আজ ২৩ জুন ২০২৬ মঙ্গলবার বিকেলে রাজধানীর আদাবরস্থ পদক্ষেপ ট্রেনিং সেন্টারের সেমিনার রুমে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে জিপিই এর ইওএল-আশা প্রকল্পের আওতায় সহযোগী সংগঠনের যুব সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক তপন কুমার দাশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতাঅভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, বরিশালের সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধূরী, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, সিনিয়র ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স এন্ড একাউন্টস) খলিলুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম।

প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীরা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে শিক্ষায় প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করে নিজ নিজ এলাকায় সমাধানে উদ্যোগী হওয়ার অঙ্গিকার করেন। চিহ্নিত সমস্যাগুলো হলো অনিমিয়িত উপস্থিতি, পড়ালেখায় অমনোযোগী, স্কুল থেকে শিশুদের ঝরে পড়া, শিশুশ্রম, মোবাইল আসক্তি ও সাইবার বুলিং কিশোর অপরাধ, জেন্ডার বৈষম্য, জন্মনিবন্ধন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুক প্রথা, আত্নহত্যা ও মানসিক চাপ, মাদকাসক্তি, পরিবেশ দূষণ, ধর্মীয় গোড়ামী ও রাজনৈতিক অস্থিরতা/প্রভাব, বয়ঃসন্ধিকালের ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, ওয়াশব্লক, স্যানিটেশন, ডিজিটাল বৈষম্য, মানসম্মত শিক্ষার অভাব, ডিজিটাল হেল্পডেস্ক/তথ্যসেবা, শিক্ষায় জলবায়ুর প্রভাব।

প্রশিক্ষণে ইস্যূভিত্তিক সভা পরিচালনা, অনুষ্ঠান ও উপস্থাপন, নেতৃত্বের ধারণা, গুণাবলী, ব্যক্তিগত উন্নয়নে নেতার করণীয়, সরকারি সেবা ও বেসরকারি সেবা, স্থানীয় সম্পদ/সেবা চিহ্নিতকরণ ও ব্যবহার নিশ্চিতে নেতার ভূমিকা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের জন্য নেতার উদ্যোগ, প্রতিবেদন প্রণয়ন ও সংবাদ বিজ্ঞপ্তি তৈরি এবং তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা নিশ্চিতে নেতার উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন তপন কুমার দাশ, মোশারফ হোসেন, আব্দুর রউফ, সামছুন নাহার বেগম কলি এবং সিজুল ইসলাম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন অতিথিরা।

তিনদিনব্যাপী এ ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণে ইওএল আশা প্রকল্পের আওতায় ১৫ জেলা থেকে আগত ১৫টি বাস্তবায়নকারী সংগঠন পঞ্চগড়ের বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, দিনাজপুরের গ্রাম বিকাশ কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের এসেডো, সিরাজগঞ্জের এনডিপি, ফরিদপুরের পাসা, মেহেরপুরের মউক, চট্টগ্রামের যুগান্তর সমাজ উন্নয়ন সমিতি, খুলনার আশ্রয় ফাউন্ডেশন, সিলেটের আকবেট, মৌলভীবাজারের আইডিয়া, হবিগঞ্জের এসেড হবিগঞ্জ, নেত্রকোণার সেরা, ময়মনসিংহের স্বাবলম্বী উন্নয়ন সমিতি, বরিশালের সেইন্ট বাংলাদেশ এবং ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Photos from Campaign For Popular Education - CAMPE's post 21/06/2026

On 18 June 2026 CAMPE with support from UNICEF organized an Orientation on Global Partnership for Education (GPE) Grant in Bangladesh, bringing together representatives from Civil Society Organizations, Teacher Associations, INGO, academics including Education Watch Group, CAMPE Council and affiliate members.
The session provided valuable insights into GPE’s role in advancing education systems and different grant mechanisms available to support educational transformation in Bangladesh. Representatives from UNICEF, UNESCO and ADB highlighted their roles as Grant Agents and shared perspectives on GPE’s priorities, funding opportunities, and collaborative approaches to improving education outcomes in Bangladesh.
The event commenced with the welcome remarks by Rasheda K. Choudhury, Executive Director of CAMPE and member of the GPE Board, who emphasized the importance of collective action and multi-stakeholder engagement in ensuring equitable, inclusive, and quality education for all.
As a coalition of non state education communities in Bangladesh, it was a great opportunity for CAMPE to leverage this orientation to strengthen members’ understanding of GPE priorities, funding mechanisms, and opportunities for engagement in education sector reforms in coming days.

17/06/2026

প্রস্তাবিত শিক্ষা বাজেট নিয়ে জাতীয় প্রেসক্লাবে গণসাক্ষরতা অভিযানের সংবাদ সম্মেলন, Boishakhi Tv News

Photos from Campaign For Popular Education - CAMPE's post 17/06/2026

“কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা” বিষয়ক গণসাক্ষরতা অভিযানের প্রেস ব্রিফিং

আজ ১৭ জুন ২০২৬ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সকাল সাড়ে এগারোটায় বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে গণসাক্ষরতা অভিযান এর একটি প্রস্তাবনার মাধ্যমে সম্প্রতি সংসদে উপস্থাপিত জাতীয় বাজেটে শিক্ষাখাতের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট বিশ্লেষণ এবং বাস্তবায়নে করণীয় তুলে ধরতে “কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা” বিষয়ক একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ের শুরুতেই মূল বক্তব্য উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ও এডুকেশন ওয়াচের গবেষক ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতে ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধির একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা বহন করে। তবে জিডিপির মাত্র ১.৭৯ শতাংশ এবং জাতীয় বাজেটের ১৩.০৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ এখনও ইউনেস্কোর ৪-৬ শতাংশ জিডিপি ও ১৫-২০ শতাংশ সরকারি ব্যয়ের আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে রয়েছে। বাজেটে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, মিড-ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, ডিজিটাল শিক্ষা ও কারিগরি শিক্ষার সম্প্রসারণের মতো ইতিবাচক উদ্যোগ থাকলেও শিখন ঘাটতি মোকাবিলা, প্রাথমিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, গবেষণা এবং শিক্ষাখাতে জিডিপির ৫-৬ শতাংশে উন্নীত করার সুস্পষ্ট অর্থায়ন রোডম্যাপের বিষয়ে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। তাই বরাদ্দ বৃদ্ধি অবশ্যই স্বাগত, কিন্তু এর কার্যকর বাস্তবায়ন, জবাবদিহিতা এবং একটি সুস্পষ্ট জাতীয় শিক্ষা ভিশন ছাড়া কাঙ্ক্ষিত শিক্ষাগত রূপান্তর অর্জন সম্ভব হবে না।”

উক্ত প্রেস ব্রিফিংয়ে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইএসআরটি)-এর অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন এবং গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ও এডুকেশন ওয়াচের গবেষক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ব্রিফিং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ।

Photos from Campaign For Popular Education - CAMPE's post 15/06/2026

CAMPE Advocates for Data-Driven, Equity and Inclusion Focused Education Reform at ESA Workshop

CAMPE participated in the Education Sector Analysis (ESA) 2026 Validation Workshop organized by UNICEF at Hotel Sheraton, Dhaka, contributing to the national dialogue on shaping Bangladesh’s future education reforms. The workshop convened senior government officials, development partners, civil society, and education experts to validate key findings and recommendations, marking a critical step toward evidence-based policy and investment planning.

The event was attended by Dr. A N M Ehsanul Hoque Milon, MP, Honorable Minister for Education and Primary and Mass Education, as Chief Guest, along with Rasheda K. Choudhury, Executive Director of CAMPE, and Bobby Hajjaj, MP, Honorable State Minister for Primary and Mass Education, as Special Guests.

Speaking at the event, Rasheda K. Choudhury emphasized the need to strengthen Bangladesh’s education data systems by integrating private and alternative data sources with national databases such as BBS and BANBEIS. She stressed that improving education quality requires keeping teachers focused on classroom instruction and promoting inclusive, participatory, and learner-centered approaches, while reducing non-academic workloads.

Highlighting equity challenges, she called for reducing rural–urban disparities and ensuring inclusive access for marginalized learners. She also noted that public spending on education remains around 2% of GDP, urging alignment with global benchmarks of 4–6% of GDP or at least 20% of the national budget. She further emphasized that effective reform implementation will require strong legal, financial, and administrative frameworks, along with continued support from development partners, including the Global Partnership for Education (GPE). She also underscored the importance of ensuring education as a legal right and investing in safe, inclusive, and climate-resilient schools.

Echoing these priorities, Bobby Hajjaj, MP, highlighted the government’s plan to incorporate private sector data into education planning, reflecting a shift toward more robust and evidence-based decision-making.

CAMPE also contributed to technical discussions, with Dr. Mostafizur Rahaman, Deputy Director, engaging in non-formal education sessions and Abdur Rouf, Program Manager, contributing to secondary and higher secondary education discussions. CAMPE emphasized the need for context-specific and scalable solutions to address out-of-school children.

Photos from Campaign For Popular Education - CAMPE's post 11/06/2026

‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গ্রামীণ ও প্রান্তিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্য নিয়ে ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় এবং গণসাক্ষরতা অভিযান ও ছিন্নমূল মহিলা সমিতির যৌথ বাস্তবায়নে ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: মোর্শেদা আখতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো: মনোয়ার হোসেন এবং ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুরুল হোদা।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ছিন্নমূল মহিলা সমিতির উপ-পরিচালক এবিএম মাছুদুননবী প্রামানিক (লিপন) এবং প্রকল্পের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। সভা সঞ্চালনা করেন ছিন্নমূল মহিলা সমিতির -এর কর্মকর্তা আহসান উল করিম। প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলার উড়িয়া ও গজাড়িয়া ইউনিয়নের ১৬টি বিদ্যালয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৫৭১ জনের বেশি শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে। উদ্যোগের অংশ হিসেবে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান, সহশিক্ষা কার্যক্রম চালু এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, কিশোরীদের জন্য স্বাস্থ্যসামগ্রী সরবরাহ, বুক কর্ণার স্থাপন, ডিজিটাল লাইব্রেরি চালু এবং শিশু ও কিশোরী ক্লাব গঠন করা হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ ও অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলোতে ঝরে পড়া ও দীর্ঘ অনুপস্থিতির হার কমপক্ষে ২০ শতাংশ হ্রাস পাবে। পাশাপাশি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে পিছিয়ে পড়া দুইটি ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে, শেখার আগ্রহ এবং অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম আরও জোরদার হবে।
প্রকল্প অবহিতকরণ এবং মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, ওয়াচ কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ অংশগ্রহণ করেন।

Want your school to be the top-listed School/college in Tejgaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


House: 2/4, Block: C, Shahjahan Road, Mohammadpur, Dhaka
Tejgaon
1207

Opening Hours

Monday 09:30 - 18:00
Tuesday 09:30 - 18:00
Wednesday 09:30 - 18:00
Thursday 09:30 - 18:00
Sunday 09:30 - 18:00