17/04/2026
Taqwa Ideal Academy তাকওয়া আইডিয়াল একাডেমি
We offer Education with Fun, Learning, Excitement in the light of Islamic Ideology
17/04/2026
25/03/2026
13/03/2026
শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। শেষ দিনটি ছিল সবাই সবাইকে ঈদ মুবারক জানানোর দিন। সবাই নিজ হাতে ঈদ কার্ড বানিয়েছে, শুভেচ্ছা বার্তা লিখেছে, তারপর গিফট করেছে শিক্ষক-বন্ধু-সহপাঠি সবাইকে।
ছবিতে নার্সারির শিক্ষার্থীরা ঈদ কার্ড দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা মুফতি শফিকুল হাসান শিহাব দা: বা: এর সাথে।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
08/03/2026
ক্লাসগুলোকে আনন্দময় করতে পড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলার ব্যবস্থা থাকে। একসাথে এত্তো গুলো খেলনা দেখে সবাই অনেক অনেক খুশি।
08/03/2026
এবার পরিকল্পনা করা হয়েছিল মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রমজানের মাহাত্ম্য ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ক্লাসরুম গুলো রমজানের থিমে ডেকোরেশন করার। আলহামদুলিল্লাহ! শিক্ষার্থীরা সুন্দর ভাবেই সাজিয়েছে।
09/02/2026
সবজি উৎসব ২০২৬
09/02/2026
আলহামদুলিল্লাহ! সাড়ম্বরে উদযাপিত হল,
সবজি উৎসব ২০২৬
শীতের হরেক রকম সবজিতে ভরে উঠেছিল একাডেমি প্রাঙ্গণ। সবাই শাক-সবজি দেখেছে, নাম শিখেছে, মৌসুম জেনেছে। বইয়ের পাতায় দেখা সবজিগুলো জীবন্ত নেড়েচেড়ে দেখার আনন্দে শিক্ষার্থীর ছিল আত্মহারা।
দেশীয় সবজির সাথে সাথে ছিল বিদেশি সবজির বাহার। এখন আমাদের দেশেই বিভিন্ন প্রজাতির বিদেশি সবজির চাষ হচ্ছে।
01/02/2026
পিঠার রাজ্য 🥰
01/02/2026
আলহামদুলিল্লাহ! সকল শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হল পিঠা উৎসব ২০২৬।
পাটিসাপটা, ভাঁপা পিঠা, চিতই, দুধ চিতই, পুলি পিঠা, দুধকুলি, পাকন পিঠা, নকশি পিঠা, ছিট পিঠা, তেলপোয়া পিঠা, মালপোয়া, ঝাল পিঠা, পুডিং, কেক, হরেক রকম বাহারি পিঠায় মৌ মৌ করছিল একাডেমি। সবাই দিনভর পিঠা দেখেছে চিনেছে ইচ্ছেমত স্বাদ উপভোগ করেছে।
এবারের পিঠা উৎসবের বিশেষত্ব হচ্ছে, দুএকজন ছাড়া আমাদের প্রায় সব অভিভাবক হোমমেইড পিঠা পাঠিয়েছেন। বিগত বছরে প্রসেসড ফুড ও বাজারের খাবার বা টিফিন না দেয়ার ব্যপারে আমাদের সচেতনতা বৃদ্ধির প্রয়াস চলমান ছিল। এবারের পিঠা উৎসব যেন তারই সফল চিত্রায়ন।