01/01/2025
█▒▒ একটি শোক সংবাদ ▒▒█
আমরা গভীর দূঃখের সাথে জানাচ্ছি যে, গুনাকরকাটি উত্তরপাড়া নিবাসী জনাব মুহাম্মদ মহাব্বত আলীর মেঝ পু্ত্র, গুনাকরকাটি আজিজীয়া মা'সুমিয়া হাফিজীয়া মাদরাসা ও গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসার ছাত্র মরহুম হাফেজ মুহাম্মদ আজমাল হুসাইন আজ সকালে ঢাকাস্থ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
إنَّا للّٰهِ وَإنَّا إلَيۡهِ رَاجِعُوۡن-
আমাদের প্রিয় ছোট ভাইয়ের মাগফিরাত কামনায় সকলের নিকট দুআর দরখাস্ত রইল।
দুআ কামনায়-
গুনাকরকাটি আজিজীয়া মা'সুমিয়া হাফিজীয়া মাদরাসা ও গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।
11/12/2024
বাংলাদেশের দক্ষিণ বঙ্গের অন্যতম সুন্নী দ্বীনি মারকাজ, গউছুল আ'যম হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ খুলনবী (রহ:)-এর পবিত্র দস্তে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় ভর্তি করুন।
ধন্যবাদান্তে :
মাদরাসা কর্তৃপক্ষ।
15/10/2024
আলহামদুলিল্লাহ।
প্রাণের বিদ্যাপীঠ গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসার "আলিম পরীক্ষা-২০২৪" এর ফলাফল।
সফলতার এই ধারা অব্যাহত থাকুক আজীবন।
🔷১২ জন জিপিএ-৫ প্রাপ্ত।
🔵 ৬ জন (বিজ্ঞান শাখা)
🔵 ৬ জন (মানবিক শাখা)
16/09/2024
দক্ষিণ বঙ্গের অন্যতম সুন্নী দ্বীনি মারকাজ ঐতিহ্যবাহী গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় মহা পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে মুবারক মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মুবারক মাহফিলে সদরে জলসা হিসেবে উপস্থিত ছিলেন হযরত গাউছুল আ'যম খুলনবী (রহ:)-এর সম্মানিত আওলাদগণ।
16/09/2024
আলহামদুলিল্লাহ।
মঞ্চ প্রস্তুত।
যথা সময়ে মহা পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুবারক মাহফিল মাদরাসায়ে খায়রিয়া আজিজীয়ায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত মুবারক মাহফিলে সদরে জলসা হিসেবে উপস্থিত থাকবেন, হযরত গাউছুল আ'যম খুলনবী (রহ:)-এর সম্মানিত আওলাদবর্গ।
11/09/2024
█▒▒▒ জরুরি বিজ্ঞপ্তি ▒▒▒█
গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় ২০২৪ সালে দাখিল ৬ষ্ঠ ও ৮ম শ্রেণীতে অনলাইন রেজিস্ট্রেশন চলিতেছে। আগ্রহী প্রার্থীকে আগামী ২৫/৯/২০২৪ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসে যোগাযোগ করতে বলা হলো।
🔷 প্রয়োজনীয় কাগজপত্র :
১। পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
২। ডিজিটাল জন্ম সনদ (বাংলা ও ইংরেজি)।
৩। পিতা ও মাতার এন আইডি কার্ডের ফটোকপি।
৪। সচল মোবাইল নাম্বার।
☎️ যোগাযোগ : 01727043921
01743432315
©️গুনাকরকাটি কামিল মাদ্রাসা অফিস
09/09/2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম
নারায়ে তাকবীর
আল্লাহু আকবার (জাল্লাজালালুহু)
নারায়ে রিসালাত
ইয়া রাসূলাল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
ব্রাদারানে ইসলাম,
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন যে, প্রতি বছরের ন্যায় এবারও ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি অ-সাল্লাম উদযাপন উপলক্ষে আগামী ১৬/০৯/২৪ ইং তারিখ, রোজ: সোমবার সকাল ৯.০০ ঘটিকায়, গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে মোবারাক মিলাদ শরীফ অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ।
উক্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাইহি অ-সাল্লাম এর মিলাদ শরীফের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আপনাকে/আপনাদের আমন্ত্রণ জানানো হইল।
আরজগুজার :
মাদরাসা কর্তৃপক্ষ।
06/09/2024
বিসমিল্লাহির রাহমানির রহীম।
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসার সকল ছাত্র ছাত্র-ছাত্রীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার সকলেই জানি প্রতি বছর ১২ রবিউল আউয়াল উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় জাঁক জমক সহকারে পালন করা হয়। ইনশাআল্লাহ এ বছরও পালন করা হবে। এই বিষয়ে মাদরাসার সকল ছাত্র ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা আহবান করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে।
🔶 তারিখ : ০৯/০৯/২০২৪
🔷 রোজ : সোমবার।
আদেশক্রমে:
মাদ্রাসা কর্তৃপক্ষ।
28/08/2024
আলহামদুলিল্লাহ!
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মাওলানা আবু সাঈদ রংপুরী হুজুরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
সকলে দুআ করুন🤲
27/08/2024
جشن جلوس عید میلاد النبی صلی اللہ تعالٰی علیہ وسلم۔
انتظام: گناکرکاٹی خیریہ عزیزیہ کامل مدرسہ🌺
Eid e MiladunNabi 2023 | Jashne Julus | 28.09.2023 | মাদ্রাসায়ে খায়রিয়া আজিজীয়া | Gunakorkati | AAG
Eid e MiladunNabi 2023 | Jashne Julus | 28.09.2023 | মাদ্রাসায়ে খায়রিয়া আজিজীয়া | Gunakorkati | AAGTitle: Eid e MiladunNabi 2023 | Jashne Julus | 28.09.2023I...