Badla High School

  • Home
  • Badla High School

Badla High School Established in 1856. Our School proudly celebrated 150 years of excellence. SCHOOL) , পরবর্তীতে ১৮৯৫ সালের গেজেটে বাদলা এইচ. ই. স্কুল (H.E.

A beacon of tradition and progress, Shaping young minds for generations.


[This is only official page of Badla High School] ১৮৫৬ সালে বাদলা গ্রাম নিবাসী শিক্ষানুরাগী প্রয়াত শ্রদ্ধেয় বীরেশ্বর হালদার বাদলা এ . ভি . স্কুল (A.V. SCHOOL) স্থাপন করেন I মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই বিদ্যালয় স্থাপিত হয় I চা গ্রাম নিবাসী মোহন বাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার ও সভাপতি শ্রদ্ধেয় উমাপতি কুমার ও প্রাক্

তন বিদ্যালয় সম্পাদক শ্রদ্ধেয় রমাপতি কুমার স্থানীয় মানুষের সাহায্য নিয়ে বিদ্যালয়ের উন্নতিকে ত্বরান্বিত করেন I ১৯৭৬ সালে সরকারি অনুদান , শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী মানুষদের সাহায্যে বিদ্যালয়ের ১২ টি ঘর নিয়ে , নতুন ভবন তৈরী হয় এবং ১৯৭৭ সালে বিদ্যালয় দ্বাদশ শ্রেণীতে উন্নীত হয় I জনশ্রুতি আছে যে, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই বিদ্যালয়ে পদার্পন করেছিলেন, স্মরণীয় দাতাদের মধ্যে ছিলেন শ্রদ্ধেয় স্যার আশুতোষ মুখার্জী মহাশয় I কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গেজেটে (১৮৭৮ ,১৮৭৯, ১৮৯৫ সালে) এই বিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায় I এই বিদ্যালয় কালনা মহকুমার সবচেয়ে প্রাচীন বিদ্যালয় হিসাবে স্বীকৃত I

বিদ্যালয়ের সীমানা:

মৌজা বাদলা জে. এল . নম্বর -১৪৮, স্কুলের সামগ্রিক সীমানা ১২৯৫৬৪ বর্গফুট , বিদ্যালয় ভবন এলাকা ১০১৪১ বর্গফুট, বিদ্যালয়ের খেলার মাঠ সহ ফাঁকা জায়গা - ১১৯৪২৩ বর্গফুট

বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয়

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৮৭৮-৭৯ সালের গেজেট অনুসারে স্কুলের নামকরণ করা হয়েছিল বাদলা এ . ভি . স্কুল (A.V. SCHOOL) নামকরণ হয় বর্তমানে এই বিদ্যালয় বাদলা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত I

সরকারি অনুদান প্রাপ্তি ১৯৫৮-৫৯ খ্রিস্টাব্দে I

একাদশ শ্রেণীতে উন্নীত ১৯৬৫ খ্রিস্টাব্দে I

দ্বাদশ শ্রেণীতে উন্নীত (XI-XII Standard Science, Arts, Commerce) ১৯৭৭ খ্রিস্টাব্দে I

বিদ্যালয়ের নতুন ভবন ১৯৭৬ খ্রিস্টাব্দে I

বিদ্যালয়ের ত্রিতল ভবন ১৯৯৬ খ্রিস্টাব্দে I

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ১৯৮১ খ্রিস্টাব্দে I

বিদ্যালয়ের ডাক অফিস ১৯৭৯ খ্রিস্টাব্দে I

বিদ্যালয়ের প্রথম পাঠাগার স্হাপন ১৯৮০ খ্রিস্টাব্দে I

বিদ্যালয়ের অফিসে টেলিফোন সংযোগ ১৯৯৫ খ্রিস্টাব্দে I

বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষা চালু ২০০৩ খ্রিস্টাব্দে I

আজ বিশ্ব পরিবেশ দিবস। ভোরবেলা থেকেই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছি...
05/06/2026

আজ বিশ্ব পরিবেশ দিবস। ভোরবেলা থেকেই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল তুলনামূলকভাবে কম। তবুও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বাদলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ এবং সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে শিক্ষক-শিক্ষিকা ও উপস্থিত শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একটি সবুজ ও সুস্থ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে এই উদ্যোগ আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। 🌱🌿

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বাদলা উচ্চ বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত (৬৮৭) ছাত্র আবীর কুমার দে-কে আজ বিদ্যালয়ের প...
01/06/2026

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বাদলা উচ্চ বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত (৬৮৭) ছাত্র আবীর কুমার দে-কে আজ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো। তার এই অসাধারণ সাফল্য আমাদের সকলের কাছে গর্বের ও আনন্দের বিষয়। আবীরের অধ্যবসায়, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম আগামী দিনেও তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিক—এই শুভকামনা রইল। তার আগামীর পথচলা হোক আরও উজ্জ্বল, সুন্দর ও সাফল্যমণ্ডিত।

 #চেনাসেইস্কুলপ্রাঙ্গণ…এই আকাশের নিচে লুকিয়ে আছে কত শত হাসি, কান্না, স্বপ্ন আর স্মৃতি।একদিন যারা এই বেঞ্চে বসে ভবিষ্যতের...
29/05/2026

#চেনাসেইস্কুলপ্রাঙ্গণ…
এই আকাশের নিচে লুকিয়ে আছে কত শত হাসি, কান্না, স্বপ্ন আর স্মৃতি।
একদিন যারা এই বেঞ্চে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, আজ তারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে। তবুও মনের এক কোণে রয়ে গেছে এই প্রিয় বিদ্যালয়ের নাম, শিক্ষক-শিক্ষিকাদের স্নেহ আর বন্ধুদের সাথে কাটানো অমূল্য সময়।
বৃষ্টি ভেজা এই স্কুল প্রাঙ্গন যেন আজও ডেকে বলে—
“ফিরে এসো একবার, পুরোনো দিনের গল্পগুলো আবার শুনে যাই…”

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉জাতীয় আয় ও মেধাভিত্তিক বৃত্তি (NMMS) পরীক্ষায় সাফল্য অর্জনকারী আমাদের গর্বিত শিক্ষার্থীরা—🏆 দে...
23/05/2026

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉
জাতীয় আয় ও মেধাভিত্তিক বৃত্তি (NMMS) পরীক্ষায় সাফল্য অর্জনকারী আমাদের গর্বিত শিক্ষার্থীরা—
🏆 দেবাংশু ঘোষ
🏆 জাহিদ হোসেন
উভয়েই Badla High School-এর শিক্ষার্থী এবং জাতীয় আয় ও মেধাভিত্তিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।
তাদের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠা এই সাফল্যের মূল চাবিকাঠি।
Badla High School-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করুক—এই কামনা রইল।
বাদলা উচ্চ বিদ্যালয়
শিক্ষাবর্ষ ২০২৫ 🌟

17/05/2026


🎉 বাদলা উচ্চ বিদ্যালয়ের গর্বের মুহূর্ত 🎉উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের তিনটি বিভাগের সেরা কৃতী শিক্ষার্থীদের জা...
16/05/2026

🎉 বাদলা উচ্চ বিদ্যালয়ের গর্বের মুহূর্ত 🎉
উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের তিনটি বিভাগের সেরা কৃতী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
🏆 কলা বিভাগে প্রথম
বর্ণালী মান্ডি — ৪৫৮
🏆 বিজ্ঞান বিভাগে প্রথম
শুভদীপ কোলে — ৪৩৮
🏆 বাণিজ্য বিভাগে প্রথম
সূর্যশেখর দাস — ৩৫০
তোমাদের এই সাফল্য বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে।
তোমাদের ভবিষ্যৎ জীবন আরও সাফল্যমণ্ডিত হোক — এই কামনাই রইল।
বাদলা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ।
#বাদলা_উচ্চ_বিদ্যালয়
#উচ্চমাধ্যমিক_সাফল্য
#আমাদের_গর্ব

উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের প্রথম তিনজন কৃতি ছাত্র-ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তোমাদের কঠোর পরিশ্...
15/05/2026

উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের প্রথম তিনজন কৃতি ছাত্র-ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সাফল্য বিদ্যালয়ের গর্ব।
তোমাদের এই অসাধারণ অর্জন আগামী দিনের পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকুক।
উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা।
বিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল করে তোলার জন্য তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন।

11/05/2026
হে বিশ্বকবি, তুমি লহ প্রণাম তব চরণে।তোমার অমর সৃষ্টিতে আলোকিত হোক আমাদের জীবন,তোমার বাণী জাগাক মানবতা, প্রেম ও সৌন্দর্যে...
09/05/2026

হে বিশ্বকবি, তুমি লহ প্রণাম তব চরণে।
তোমার অমর সৃষ্টিতে আলোকিত হোক আমাদের জীবন,
তোমার বাণী জাগাক মানবতা, প্রেম ও সৌন্দর্যের চিরন্তন সুর।
তোমার সাহিত্য ও দর্শন চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকুক।

09/05/2026

Address

Badla, Purba Bardhaman

Alerts

Be the first to know and let us send you an email when Badla High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share