Chosa - চোষা

  • Home
  • Chosa - চোষা

Chosa - চোষা It is an online platform to inspire people

প্রবাসীদের সব খবর পাবেন এই পেজে, লাইক দিয়ে যুক্ত থাকুন—
25/11/2022

প্রবাসীদের সব খবর পাবেন এই পেজে, লাইক দিয়ে যুক্ত থাকুন—

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা রাসেলকে হত্যার করেছে বলে স্বীকার করেছে বলে জানা গেছে।

রাসেল ২০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে আফ্রিকার কানন শহরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করত। কিছুদিন আগে তিনি ভারতের কেরালা রাজ্যের এক ব্যক্তির কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেন।

গত ২১ নভেম্বর রাসেল নিজ গাড়ী নিয়ে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে শহরে পাওনা টাকা চাইতে গেলে ইন্ডিয়ান সন্ত্রাসীরা রাসেলকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে।

পরে লাশ গাড়ীসহ জঙ্গলে পেলে রেখে পালিয়ে যায়। খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী বিথী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আফ্রিকার পুলিশ নিখোঁজের ৩দিন পর একটি জঙ্গল থেকে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গাড়িসহ তার মরদেহ উদ্ধার করে।

প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন–
04/08/2022

প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন–

প্রবাসীদের সব খবর পাবেন এই পেজে। লাইক দিয়ে যুক্ত থাকুন-
04/08/2022

প্রবাসীদের সব খবর পাবেন এই পেজে। লাইক দিয়ে যুক্ত থাকুন-

বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ; প্রবাসী কল্যাণমন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে আমাদের কর্মীর চাহিদা রয়েছে। আমরা দক্ষ কর্মীতে গুরুত্ব দিচ্ছি। ভাষার দক্ষতার ওপর জোর দিচ্ছি। আমরা আশা করছি, এসব বিষয়ে যদি আমরা ভালো অবস্থান তৈরি করতে পারি, আমাদের রেমিটেন্স বাড়বে।

ইমরান আহমদ বলেন, সরকার সবসময় প্রবাসী কর্মীদের কল্যাণে নিয়োজিত আছে। প্রবাসী কর্মীর সন্তানরা যাতে ভালোভাবে পড়াশুনা করতে পারে এবং উচ্চ শিক্ষা লাভে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়াও প্রবাসীদের পরিবারের সদস্যরা যাতে আত্মমর্যাদার সাথে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে সরকার সে চেষ্টাই করছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মোঃ হামিদুর রহমান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতু নির্মাণ আমাদের স্বকীয়তা বিনির্মাণে একটি বড় মাইলফলক। পদ্মা সেতু পৃথিবীর অন্যতম কঠিন স্ট্রাকচার। এই সেতু নির্মাণ নিয়ে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর কোথাও কোন সমালোচনা নেই। তিনি কর্মসংস্থানের জন্য বিদেশে গমনেচ্ছুদের জেনে বুঝে সচেতন হয়ে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে বিদেশে যাওয়ার আহবান জানান। এছাড়াও তিনি বৃত্তি প্রাপ্তদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে বলেন এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ প্রবাসীদের দশজন মেধাবী সন্তানের হাতে বৃত্তির চেক তুলে দেন। উল্লেখ্য, অনুষ্ঠানে মোট ১৬২ জনকে বৃত্তির চেক দেওয়া হয়।

আন্তর্জাতিক ফ্লাইটের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-
18/06/2022

আন্তর্জাতিক ফ্লাইটের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-

সিলেট থেকে লন্ডনগামী বিমানের সব ফ্লাইট বাতিল

সিলেট থেকে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাইট বন্ধ থাকবে বুধবার (২২ জুন) পর্যন্ত।

শনিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ফ্লাইটটি আজ শনিবার সকাল ৮টায় ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়। এর মধ্যে আবার রোববার (১৯ জুন) ও বুধবার (২২ জুন) বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট রয়েছে। সেগুলোও বাতিল হয়েছে।

বেবিচক জানায়, বাতিল করা ফ্লাইটের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আন্তর্জাতিক ফ্লাইটের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-
17/06/2022

আন্তর্জাতিক ফ্লাইটের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-

সিলেট বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

বন্যা পরিস্থিতির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় আগামী ৩ দিনের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

লিবিয়া প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-
24/05/2022

লিবিয়া প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-

দূতাবাসের টীম হতে বেনগাজী ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণকে কন্স্যুলার ও কল্যাণ প্রাপ্তির জন্য .....

কাতার প্রবাসীদের সব খবর পাবেন এই পেজে।লাইক দিয়ে যুক্ত থাকুন-
18/05/2022

কাতার প্রবাসীদের সব খবর পাবেন এই পেজে।

লাইক দিয়ে যুক্ত থাকুন-

প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে কাতারের শ্রম মন্ত্রীর বৈঠক

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে কাতারের শ্রম মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররি-র সাথে এক বৈঠক করেন।

এ সময় কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, বিশ্বকাপ ২০২২ আয়োজনে নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ হতে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও কাতারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উল্লেখ করে মন্ত্রী ইমরান আহমদ বলেন, মুসলিম দেশ কাতার বিশ্বকাপ ফুটবুল ২০২২ আয়োজক দেশ হওয়াতে বাংলাদেশ আনন্দিত এবং বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ যে কোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় কর্মী কাতারে পাঠাতে আগ্রহী বলে মন্ত্রী যোগ করেন।

জবাবে কাতারের শ্রম মন্ত্রী বলেন, বিশ্বকাপের জন্য নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ হতে কর্মী নিয়োগের আশ্বাস দেন। এছাড়া, ২০২৩ সালের মাঝামাঝি থেকে কাতারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নির্মাণ খাতে কর্মী নিয়োগ শুরু হবে বলে তিনি জানান এবং বাংলাদেশ হতে দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় কাতারি বিনিয়োগ এবং কাতারী ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উপস্থাপন করেন। রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন বাংলাদেশী কর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দূতাবাস হতে গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে কাতারের মন্ত্রী মন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশী কর্মীদের মধ্যে কাতারের আইন ও বিধিনিষেধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে একটি টিম গঠনের প্রস্তাব করেন।

এছাড়া, বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ঢাকায় ৬ষ্ঠ যৌথ কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আগামী দু-এক মাসের মধ্যে এ সভা অনুষ্ঠানের বিষয়ে ঐক্যমত্য হয়। এসময় মন্ত্রী ইমরান আহমেদ কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

বৈঠকে কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো: বিল্লাল হোসেন, ব্যবস্থাপক শরীফ হোসেন, দূতাবাস হতে মিনিস্টার (শ্রম) ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সেলর (রাজনৈতিক) মো: মাহবুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তন্ময় ইসলাম উপস্থিত ছিলেন।

কাতার প্রবাসীদের সব খবর পাবেন এই পেজে। লাইক দিয়ে যুক্ত থাকুন–
16/05/2022

কাতার প্রবাসীদের সব খবর পাবেন এই পেজে।

লাইক দিয়ে যুক্ত থাকুন–

শ্রমবাজার সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কাতারের শ্রম মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক।

কাতারে বাংলাদেশের শ্রম বাজার ও বাংলাদেশি শ্রমিকদের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন রবিবার (১৫ মে) কাতারের শ্রম মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলির সাথে বৈঠক করেন। উক্ত বৈঠকে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে বসবাসরত বাংলাদেশিদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ওয়েবিনার আয়োজনসহ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং কাতারে অবস্থানরত ও কাতারে আসতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের করনীয়-বর্জনীয়, স্থানীয় নিয়মকানুন, ইত্যাদি বিষয় নিয়ে দূতাবাস কর্তৃক প্রনীত প্রবাস নির্দেশিকার একটি কপি জনাব ওবাইদলির হাতে তুলে দেন। এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি করোনা পরিস্থিতির উন্নতির প্রেক্ষিতে সংশ্লিষ্টদের সরাসরি অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার কথা বলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শ্রমবাজারে বাংলাদেশ দক্ষ ও অদক্ষ কর্মী যোগানে সক্ষম। তিনি বলেন, কাতারের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। এসব ক্ষেত্রে তাদের নিয়োগের বিষয় নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত কথা বলেন। এ সময় বাংলাদেশে অনুষ্ঠিতব্য দুই দেশের মন্ত্রী পর্যায়ের জয়েন্ট কমিটি মিটিং নিয়েও আলোচনা হয়।

বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শ্রম সম্পর্ক বিষয়ক বিভাগের পরিচালক শেখা মোহাম্মদ আল খাতের, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তনময় ইসলাম উপস্থিত ছিলেন।

প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে সাথে থাকুন-
15/05/2022

প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে সাথে থাকুন-

জর্ডানের পোশাক খাতে বাংলাদেশি পুরুষকর্মী নিয়োগের আহ্বান জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

পুরুষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

রোববার জর্ডানে দেশটির শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতির সঙ্গে বৈঠকের সময় মন্ত্রী ইমরান আহমেদ এ আহ্বান জানান।

আম্মানে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে জর্ডানের গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ থেকে শুধু নারী কর্মী নিয়োগ দেওয়া হয়।

রোববারের বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী জর্ডানের কৃষি ও পর্যটন খাতে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।

ইমরান আহমদ বলেন, 'দক্ষ কর্মী পাঠিয়ে জর্ডানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী বাংলাদেশ।'

বর্তমানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি অভিবাসী কর্মী জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখছেন বলে জানান তিনি।

এ সময় জর্ডানের শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতি জানান, অর্থনৈতিক সহযোগিতা জোরদারে তার দেশ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানসহ বৈঠকে অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-
12/05/2022

প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী উড়োজাহাজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে এ তথ্য জানা গেছে। আইওম সূত্র জানায়, এই ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্র জানায়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। বর্তমানে তারা বিমানবন্দরেই আছেন। বিভিন্ন তথ্য সংগ্রহের পর বৃহস্পতিবারই তাদের পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

ফাইল ছবি-

বিমানবন্দরের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-
12/05/2022

বিমানবন্দরের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-

বিমানবন্দরের বহির্গমন গেইটের সামনে বিদেশগামী যাত্রীদের অপেক্ষা-

ছবিটি হযরত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা।

প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-
10/05/2022

প্রবাসীদের সব খবর পেতে এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন-

প্রবাসীরা বিদেশ থেকে ১০ হাজার ডলার বহন করতে পারবেন, লাগবে না অনুমোদন

বিদেশ থেকে আসার সময় কর্তৃপক্ষকে না জানিয়ে সর্বোচ্চ ১০ হাজার ডলার দেশে আনা যাবে। এর চেয়ে বেশি আনলে ঘোষণা দিতে হবে, গুনতে হবে শুল্ক।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় বিদেশে বসবাসরত প্রবাসী এদেশে প্রাইভেট ফরেন কারেন্সি হিসাব কিংবা নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব পরিচালনা করতে পারেন। অর্থাৎ প্রবাসীরা সহজেই দেশের যেকোনো ব্যাংকে বিদেশি মুদ্রার হিসাব খুলতে পারেন। বিদেশ থেকে পাঠানো ফরেন কারেন্সি (বিদেশি মুদ্রা) কিংবা বিদেশ থেকে বাংলাদেশে আগমনকালে সঙ্গে নিয়ে আসা বিদেশি মুদ্রা এসব হিসাবে জমা রাখা যায়। বিদেশ থেকে আগত যাত্রী যে কোনো পরিমাণ বিদেশি মুদ্রা বাংলাদেশে আনতে পারেন। সঙ্গে নিয়ে আসা বিদেশি মুদ্রার পরিমাণ অনধিক ১০ হাজার মার্কিন ডলার বা সমতুল্য অন্য কারেন্সি হলে শুল্ক কর্তৃপক্ষের নিকট ঘোষণা প্রদানের প্রয়োজন নেই।

স্থানীয়ভাবে পরিচালিত এসব বিদেশি মুদ্রা হিসাবের স্থিতি অবাধে টাকায় নগদায়ন করা যায়। বিদেশ থেকে আগত প্রবাসী ব্যক্তি বাংলাদেশ ত্যাগকালে তার হিসাবের স্থিতি হতে অনধিক পাঁচ হাজার ইউএস ডলার নোট আকারে এবং হিসাবের স্থিতি থাকা সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী অন্য ফরেন কারেন্সি সঙ্গে নিয়ে যেতে পারেন।

প্রবাসী/অনিবাসী ব্যক্তির নামে পরিচালিত এসব বিদেশি মুদ্রা হিসাবের স্থিতি সুদসহ অবাধে বিদেশে পাঠানো যায়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনোরূপ অনুমোদনের প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Chosa - চোষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chosa - চোষা:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share