27/06/2026
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জুবায়ের হোসেন মহোদয়ের "এডিসি" হিসেবে প্রমোশন জনিত বদলীর কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনিস্টিটিউট এন্ড কলেজ এর শিক্ষকদের একাংশ।
জনগন কে জনশক্তি তে রুপান্তর করতে হবে।
27/06/2026
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জুবায়ের হোসেন মহোদয়ের "এডিসি" হিসেবে প্রমোশন জনিত বদলীর কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনিস্টিটিউট এন্ড কলেজ এর শিক্ষকদের একাংশ।
--একটি শোক সংবাদ --টেংরি নিবাসী মরহুম আবুল হোসেনের পুত্র, মধুপুর পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মোশারফ হোসেনের বড় ভাই, মোঃ ইদ্রিস আলী, অদ্য সকাল ১১ ঘটিকায় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ অদ্য বিকাল বাদ আছর টেংরি ঐতিহ্যবাহী ঈদগাহ গোরস্থান মাঠে অনুষ্ঠিত হইবে। আমি সকলকেই মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য, অনুরোধ জানাচ্ছি।
অনুকরণ-
রাত মোহাম্মদ :::
স্বপ্নে আপনি একটি সাপকে ডাকলেন,সে আপনার ভালবাসা ও বীতশ্রদ্ধ মানসিক দ্বিধার মনস্তাত্ত্বিক সমাধানে পাখির রূপে কাছে আসার আধ্যাত্মিক কারণ:
⬇️
স্বপ্নে সাপ পাখি হয়ে কাছে আসার আধ্যাত্মিক অর্থ হলো আপনার জীবনে খুব দ্রুত আধ্যাত্মিক জাগরণ, মানসিক মুক্তি বা ইতিবাচক রূপান্তর ঘটতে চলেছে। সাপের ডাক শুনে তা পাখির মতো উড়ে আসা আপনার অন্তর্নিহিত শক্তির বিকাশ এবং জাগতিক বাধা অতিক্রম করে উচ্চতর চেতনার পথে এগিয়ে যাওয়ার প্রতীক। [1, 2, 3]
১. রূপান্তর ও মুক্তি (Transformation):
সাপ নিজের খোলস ছেড়ে নতুন রূপ ধারণ করে, যা পরিবর্তনের প্রতীক। আর পাখি হলো স্বাধীনতা ও মুক্তির প্রতীক। সাপের পাখি হয়ে যাওয়ার অর্থ হলো, আপনি আপনার পুরোনো ভয়, ক্ষতিকর অভ্যাস বা নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে নতুন ও স্বাধীন জীবনে পা রাখছেন। [1, 2, 3]
২. আধ্যাত্মিক জাগরণ (Spiritual Awakening):
অনেক আধ্যাত্মিক বিশ্বাসে, বিশেষ করে কুণ্ডলিনী শক্তিতে সাপ হলো সুপ্ত আধ্যাত্মিক শক্তির প্রতীক। সাপ যখন ডানায় ভর করে পাখির মতো উড়ে আসে, তখন তা নির্দেশ করে যে আপনার অন্তর্নিহিত সুপ্ত প্রতিভা বা আধ্যাত্মিক জ্ঞান জাগ্রত হচ্ছে। এটি আপনার উচ্চতর চেতনা বা ঐশ্বরিক আশীর্বাদের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। [1, 2]
৩. বিপদ থেকে রক্ষা (Divine Protection):
ইসলামিক ও অন্যান্য ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী, সাপ সাধারণত শত্রু বা বিপদের প্রতীক। কিন্তু সেই বিপজ্জনক সাপটি যখন পাখি হয়ে আপনার দিকে ধেয়ে আসে, তখন তা আধ্যাত্মিক সুরক্ষার নির্দেশক হতে পারে। অর্থাৎ, আপনার কোনো বড় বিপদ বা ক্ষতি ঈশ্বরের রহমতে খুব দ্রুত আশীর্বাদে ও শান্তিতে পরিণত হতে চলেছে। [1, 2, 3, 4, 5]
সতর্কতা:
স্বপ্নটি যদি আপনার মনে ভীতি তৈরি করে, তবে আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে নিজেকে শান্ত রাখতে আপনি নিয়মিত ইবাদত, জিকির বা ধ্যান করতে পারেন এবং সৎ পথে চলতে পারেন। বিস্তারিত জানতে বিভিন্ন ধর্মের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পড়তে পারেন।
17/06/2026
আগামী ২৭ জুন ২০২৬ (শনিবার) সারা দেশে একদিন ব্যাপী "জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” অনুষ্ঠিত হবে। বয়সসীমা-৬ মাস- ৫ বছরের সকল শিশু ।
ইতোমধ্যে যেসব শিশু গত ৬ মাসের মধ্যে ফার্মেসি বা অন্য কোনো স্থান থেকে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করেছে, তাদের এই ক্যাম্পেইনে পুনরায় খাওয়ানোর প্রয়োজন নেই।
🔒 ব্যাংকিং সতর্কতা: আপনার সচেতনতাই আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা!
প্রিয় গ্রাহকবৃন্দ,
ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সবসময় আপনার কষ্টার্জিত আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে প্রযুক্তির এই যুগে আপনার অ্যাকাউন্টকে সম্পূর্ণ নিরাপদ রাখতে আপনার নিজের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।
একটুখানি অসাবধানতা ডেকে আনতে পারে বড় বিপর্যয়। তাই নিরাপদ ব্যাংকিংয়ের জন্য সবসময় নিচের বিষয়গুলো মেনে চলুন:
⚠️ নিরাপদ ব্যাংকিংয়ের কিছু জরুরি নিয়ম:
🤫 পিন (PIN) গোপন রাখুন: আপনার অ্যাকাউন্টের গোপন পিন নম্বর কিংবা পাসওয়ার্ড কখনোই কাউকে জানাবেন না। ব্যাংকের কোনো কর্মকর্তা বা প্রতিনিধিও কখনো আপনার পিন জানতে চাইবেন না।
📲 ওটিপি (OTP) শেয়ার করবেন না: লেনদেনের সময় মোবাইলে আসা ওটিপি (One Time Password) অত্যন্ত সংবেদনশীল তথ্য। এটি কোনো অবস্থাতেই অন্য কারো সাথে শেয়ার করা যাবে না।
📞 ভুয়া কল থেকে সাবধান: ব্যাংক কর্মকর্তা সেজে লটারি জেতা বা অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভয় দেখিয়ে ফোন করলে বিভ্রান্ত হবেন না। কোনো তথ্য দেওয়ার আগে সরাসরি আমাদের আউটলেটে যোগাযোগ করুন।
☝️ বায়োমেট্রিক নিরাপত্তা: ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে আপনার আঙুলের ছাপের মাধ্যমে লেনদেন শতভাগ নিরাপদ। তাই প্রতিটি লেনদেন শেষে আপনার রসিদটি বুঝে নিন।
"আপনার ব্যাংকিং তথ্য গোপন রাখুন, অ্যাকাউন্ট রাখুন নিরাপদ!"
যেকোনো প্রয়োজনে, তথ্যের সত্যতা যাচাই করতে অথবা যেকোনো ব্যাংকিং সেবার জন্য আজই যোগাযোগ করুন আমাদের নির্দিষ্ট আউটলেটে।
📞 যোগাযোগ: ০১৯১৩ ৩৩৯৫৯৯
📍 স্থান: চক্রবর্তী শাখা, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং।
সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা এসেছে। এই পে-স্কেলের আওতায় মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। তবে নতুন বেতন কাঠামো চালু হলে সরকারি কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫ শতাংশের বিশেষ সুবিধাটি আর বহাল থাকবে না।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে ১ জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে এই বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে।
নবম পে-স্কেল নিয়ে গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে চতুর্থ গ্রেডের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের ৫০ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৫৫ হাজার টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৫ হাজার টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৭৫ হাজার টাকা।
৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৩৯ হাজার ৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৩ হাজার ৫৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা। ৭ম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের মূল বেতন ২৯ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৩১ হাজার ৯০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৯০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা।
৯ম গ্রেডে কর্মরত প্রভাষকদের মূল বেতন ২২ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ২৪ হাজার ২০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ২০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৩৩ হাজার টাকা। ১০ম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকা। বর্তমানে তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে তাদের বেসিক হয় ১৮ হাজার ৪০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৪০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ২৪ হাজার টাকা।
১১তম গ্রেডের সহকারী শিক্ষকদের মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১৪ হাজার ৩৭৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৮৭৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৮ হাজার ৭৫০ টাকা। ১৬তম গ্রেডের অফিস সহকারী বা হিসাব সহকারী কিংবা কম্পিউটার অপারেটরদের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১০ হাজার ৬৯৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩৯৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৯৫০ টাকা।
১৮তম গ্রেডের ল্যাব সহকারীদে মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১০ হাজার ১২০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩২০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ২০০ টাকা।
২০তম গ্রেডের অফিস সহায়ক, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ মোট বেসিক হয় ৯ হাজার ৪৮৭ টাকা ৫০ পয়সা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ২৩৭ টাকা ৫০ পয়সা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১২ হাজার ৩৭৫ টাকা।
16/06/2026
স্বপ্ন যাদের দেশের বাহিরে ক্যারিয়ার গড়ার বা উচ্চ শিক্ষার। দক্ষিণ কোরিয়ার সরকার ভালো একটু সুযোগ দিয়েছে । বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ( বোয়োসেল ) মাধ্যমে আবেদন করার সুযোগ ।
দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ কোর্স, এ্যাসোসিয়েট, অনার্স ও মাস্টার্স-এ ভর্তির বিজ্ঞপ্তি
আবেদন শেষ তারিখ: ৩০শে জুন ২০২৬ ইং ।