Elme Madina Hifz Madrasa

  • Home
  • Elme Madina Hifz Madrasa

Elme Madina Hifz Madrasa এটি একটি ইসলামিক পেইজে
যা দারা আমরা ইসলাম বিষয়ে জানতে পারবো

নবী কারিম ﷺ এর আগমন এবং বিদায়ঃ📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️নবী কারীম ﷺ এর জন্ম তারিখ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত থাকলেও একটি বিষয়...
13/10/2022

নবী কারিম ﷺ এর আগমন এবং বিদায়ঃ
📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️

নবী কারীম ﷺ এর জন্ম তারিখ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত থাকলেও একটি বিষয়ে সবাই একমত যে নবী কারিম ﷺ এর জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছিল। কিন্তু তারিখ নির্ধারণে চারটি রেওয়ায়েত বর্ণনা রয়েছে। যেমনঃ ২, ৮, ১০ ও ১২ তারিখ। তন্মধ্যে প্রসিদ্ধ হচ্ছে ১২ তারিখের রেওয়ায়েত অর্থাৎ ১২ ই রবিউল আউয়াল সোমবার।
হাফিজ ইবনে হাজার আসকালানি রহঃ এই মতে সবাই একমত বলে দাবি করেছেন। প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে আসিরের ‘আল কামিল’ গ্রন্থে এই তারিখই(১২ ই রবিউল আউয়াল) গ্রহণ করা হয়েছে।
📖রেফারেন্সঃ সিরাতে খাতামুল আম্বিয়াঃ পৃষ্ঠা-১৭)

তাছাড়া মহানবী ﷺ-এর জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির জীবনীকার। তিনি বলেন, মহানবী ﷺ হস্তীবাহিনীর ঘটনার বছর ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন।
📖রেফারেন্সঃ সিরাতে ইবনে হিশাম, খণ্ড-১, পৃ. ১৫৮)

সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হলোঃ
হাফেজ ইবনে কাছীর রহঃ ১২ তারিখের দলীল সম্পর্কে বলেনঃ-
وقيل لثنتي عشرة خلت منه, نص عليه ابن اسحاق ورواه ابن ابى شيبة فى مصنفه عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر وابن عباس رضى الله عنهما انهما قالا: ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين الثانى عشر من شهر ربيع الاول وفيه بعث وفيه عرج به الى السماء وفيه هاجر وفيه مات, وهذا هوالمشهور عند الجمهور و الله اعلم.

‘ইবনে ইসহাক রহঃ ১২ তারিখের মতটি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আর ইবনে আবী শাইবা তার ‘মুসান্নাফ’ গ্রন্থে আফফান ইবনে মুসলিম এর সূত্রে সাঈদ ইবনে মীনা থেকে বর্ণনা করেন যে, জাবের রাদিঃ ও ইবনে আব্বাস রাদিঃ বলেছেন, নবী ﷺ হস্তি বাহিনীর মক্কায় আক্রমণের বছর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার জন্ম গ্রহণ করেন। আর রবিউল আউয়াল মাসে তাকে নবুওয়াত দেয়া হয় এবং এই মাসে তাঁর মে‘রাজ হয় এবং এই মাসেই তিনি হিজরত করেন আর এই মাসেই তিনি ইন্তিকাল করেন। কিন্তু ইন্তিকালের তারিখ নিয়ে ভিন্নতা রয়েছে তবে, এটা স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি (নবী ﷺ) ১২ ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন কিন্তু ১২ ই রবিউল আউয়াল মৃত্যু বরণ করেন না। তবে দিন তথা সোমবার মৃত্যু বরণ করেছেন, এটাও স্পষ্ট বর্ণনায় পাওয়া গেলেও তারিখ কেউ কেউ বলেছেন, ২ ই রবিউল আউয়াল সোমবার আবার কেউ বলেছেন ৯ ই রবিউল আউয়াল সোমবার। হাফেজ ইবনে কাছীর রহঃ বলেন, জমহুরের নিকট এই মতটিই বেশি প্রসিদ্ধ। 📖রেফারেন্সঃ আল-বিদায়া ওয়ান নিহায়া ২/২৮৩)
[উল্লেখ্য যে, হাফেজ ইবনে কাসির হলেন কুখ্যাত হাদিস তাহকীককারী এবং সালাফী মানহাযের তথা আহলে হাদিসের গড ফাদার ইবনে তাইমিয়ার ছাত্র]
🖋️ব্যক্তিগত মতামতঃ আমরা যদি তর্কের
খাতিরে নবী ﷺ এর জন্ম এবং ইন্তেকাল একই দিনে বা একই তারিখে ধরেও নিই, তারপরও সেইদিনকে শোক দিবস হিসেবে পালন করার কোন সু্যোগ নেই। কারণ নবী কারীম ﷺ দুনিয়াতে এসেছিলেন রহমত নিয়ে এবং তিনার ﷺ রহমত এখনো বিরাজমান, এমনকি কেয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে। অর্থাৎ নবী ﷺ এর ইহ-জিন্দেগীতে থাকা যেমন আমাদের জন্য রহমত, চলে যাওয়াও আমাদের জন্য রহমত। আর মহান রবের ঘোষণা হলো রহমতের শুকরিয়া আদায় করা এবং রহমত পেয়ে খুশি উদযাপন করা। শুধু তাই নয় ইসলামের শরীয়তে মুসলমানদের জন্য ৩ দিনের বেশি শোক পালন করার বিধান নেই(শুধুমাত্র স্বামী মারা গেলে স্ত্রী ১৩০ দিন অর্থাৎ ৪ মাস ১০ দিন শোক পালন করবে)।
আর আমাদের নবী ﷺ তো রহমতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন্নাবি-ঈন, হায়াতুন্নাবী, যিনি এখনো মদিনার রওজা মোবারকে জিন্দা অবস্থায় আছেন এমনকি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে তিনার ﷺ কোন উম্মত যদি তিনার উপর দুরুদ ও সালাম প্রেরণ করেন, তিনি ﷺ সেই দুরুদ ও সালামের জবাব দিয়ে থাকেন।
এখন কেউ যদি মনে করে যে, নবী ﷺ আমাদের মত করে মরে গেছেন, তিনার রহমতও আমাদের মধ্য থেকে চলে গেছে, আমরা এখন তিনার ﷺ উম্মত হিসেবে নেই। তাহলে তারা শোক পালন করলেই কি আর না করলেই বা কি❓
তবে আপনার একজন দ্বীনি ভাই হিসেবে শুধু এইটুকু অনুরোধ করবো, প্রিয় ভাই আমার❗ আমার নবী ﷺ সম্পর্কে এমন কোন ধারণা রাখবেন না, যেই ধারণা রাখার কারণে আপনার ঈমাণ চলে যায়, মৃত্যুটাও বে-ঈমান হিসেবে হয়, এমনকি হাশরের ময়দানে নবী ﷺ এর শাফায়াত থেকে বঞ্চিত হতে হয়। আপনি আমার নবী ﷺ কে মৃত মনে করছেন অথচ আল্লাহ সুবহানাহু তা'আলা পবিত্র কুরআনে আল্লাহর অলীদেরকে জিন্দা ঘোষণা করেছেন, আমরা সবাই জানি যে, দুনিয়ার বিধান অনুযায়ী সবাই এই দুনিয়া থেকে চলে যায় কিন্তু সবাই মৃত্যু বরণ করেনা। যেমনঃ আল্লাহ তায়ালা বলেন, তোমরা তাদেরকে (যারা আল্লাহর পথে শহীদ হয়) মৃত বলনা বরং তারা জিন্দা কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারনা, এমনকি তারা আমার(আল্লাহর) পক্ষ থেকে রিজিকিপ্রাপ্ত।"(আল-কুরআন)
এই ঘোষণা যদি একজন শহীদের জন্য হয়, তাহলে নবীদেরকে মৃত মনে করা তো স্পষ্ট কুফরি, আর যিনি (মুহাম্মদ ﷺ) নবীদেরও নবী, তিনাকে মৃত মনে করা তো সবচেয়ে বড় কুফরি।
মহান রব! আমাদের সবাইকে সঠিক বুজ দান করুক।
আমরা তো শুধু এটাই বলি যে-
"ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলুল্লাহ ﷺ"

12/10/2022

ভোকাবুলারি (পেশা)

✪ Farmer (ফারমার) – কৃষক
✪ Teacher (টিচার) – শিক্ষক
✪ Advocate (এ্যাডভোকেট) – উকিল
✪ Ambassador (এম্বাসেডর) – রাষ্ট্রদূত
✪ Goldsmith (গোল্ডস্মিথ) – স্বর্ণকার
✪ Lawyer (লইয়ার) – আইনজীবি
✪ Journalist (জার্নালিষ্ট) – সাংবাদিক
✪ Blacksmith (ব্ল্যাকস্মিথ) – কামার
✪ Scientist (সাইন্টিষ্ট) – বিজ্ঞানী
✪ Cobbler (কবলার) – মুচি
✪ Barber (বারবার) – নাপিত
✪ Pilot (পাইলট) – বিমানচালক
✪ Shop-keeper (শপকিপার) – দোকানদার
✪ Hawker (হকার) – ফেরিওয়ালা
✪ Jeweler (জুয়েলার) – জহুরী
✪ Politician (পলিটিশিয়ান) – রাজনীতিবিদ
✪ Painter (পেইন্টার) – চিত্রকার
✪ Postman (পোষ্টম্যান) – ডাকপিওন
✪ Doctor (ডক্টর) – চিকিৎসক
✪ Army (আর্মি) – সেনা
✪ Fisherman (ফিশারম্যান) – জেলে
✪ Designer (ডিজাইনার) – নকশাকার
✪ Editor (এডিটর) – সম্পাদক
✪ Taylor (টেইলর) – দর্জি
✪ Boatman (বোটম্যান) – মাঝি
✪ Confectioner (কনফেক্শনার) – মিষ্টান্ন কারিগর
✪ Examiner (এক্সামিনার) – পরীক্ষক
✪ Butcher (বুচার) – কসাই
✪ Accountant (একাউন্টেন্ট) – হিসাবরক্ষক
✪ Actor (এক্টর) – অভিনেতা
✪ Actress (এক্ট্রেস) – অভিনেত্রী
✪ Athlete (এথলেট) – ক্রীড়াবিদ
✪ Cartographer (কার্টোগ্রাফার) – মানচিত্রকার
✪ Composer (কম্পোসার) – গীতিকার
✪ Director (ডিরেক্টর) – পরিচালক
✪ Doorman (ডোরম্যান) – দারোয়ান
✪ Economist (ইকোনোমিষ্ট) – অর্থনীতিবিদ
✪ Gardener (গার্ডেনার) – মালী
✪ Hunter (হান্টার) – শিকারী
✪ Judge (জাজ) – বিচারক
✪ Worker (ওয়ার্কার) – শ্রমিক
✪ Landlord (ল্যান্ডলর্ড) – জমিদার
✪ Mason (মেসন) – রাজমিস্ত্রি
✪ Mechanic (মেকানিক) – মিস্ত্রি
✪ Woodcarver (উডকার্ভার) – কাঠ ভাস্কর
✪ Translator (ট্রান্সলেটর) – অনুবাদক
✪ Violinist (ভাইলিনিষ্ট) – বেহালাবাদক
✪ Tutor (টিউটর) – গৃহশিক্ষক
✪ Scuba Driver (স্কুবা ড্রাইভার) – ডুবুরী
✪ Builder (বিল্ডার) – নির্মাতা
✪ Warden (ওয়ার্ডেন) – প্রহরী

নবী  ﷺ এ-র আগমনে কোমলমতি শিশুরা আনন্দে মাতোয়ারা 🥀
11/10/2022

নবী ﷺ এ-র আগমনে কোমলমতি শিশুরা আনন্দে মাতোয়ারা 🥀

সবাইকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর صلى الله عليه وسلمশুভেচ্ছা ও মুবারকবাদ 🥰
09/10/2022

সবাইকে জানাই
পবিত্র ঈদে মিলাদুন্নবীর صلى الله عليه وسلم
শুভেচ্ছা ও মুবারকবাদ 🥰

(ক).ত্বালাআল বাদরু আলাইনা।➡طلع البدر عليناঅর্থাৎ, পূর্ণিমার চাঁদ আমাদের উপর (কাছে) এসেছে।(খ).মিন ছানি’য়া তিল–ওয়া’দা।➡م...
08/10/2022

(ক).ত্বালাআল বাদরু আলাইনা।➡طلع البدر علينا

অর্থাৎ, পূর্ণিমার চাঁদ আমাদের উপর (কাছে) এসেছে।

(খ).মিন ছানি’য়া তিল–ওয়া’দা।➡من ثنيات الوداع

অর্থাৎ, ওয়া'দা‘ উপত্যকা থেকে। [যে উপত্যকা দিয়ে হযরত মুহাম্মাদ ﷺ মদিনায় প্রবেশ করেন।]

(গ).ওজাবাশ শুকরু আলাইনা।➡وجب الشكر علينا

অর্থাৎ, এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অবশ্য কর্তব্য।

(ঘ).মা দা'আ লিল্লাহি দা'।➡ما دعى لله داع

অর্থাৎ, যতদিন আল্লাহর অস্তিত্ব/ আল্লাহকে ডাকার মত কেউ থাকবে।

(ঙ).আইয়্যুহাল মাব ঊ’ছু ফিনা।➡أيها المبعوث فينا

অর্থাৎ, ওহ, আমাদের পথ প্রর্দশক আজকে আমাদের মধ্যে।

(চ).জি’তা বিল-আমরিল -মুত্বা'।➡جئت بالأمر المطاع

অর্থাৎ, যিনি (আল্লাহর পক্ষ থেকে )আদেশ/উপদেশ নিয়ে এসেছেন যার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে।

(ছ).জি’তা শার’রাফতাল-মদিনা।➡جئت شرفت المدينة

অর্থাৎ, আপনি এই শহরের জন্য প্রশংসা/মর্যাদা বয়ে নিয়ে এসেছেন।

(জ).মারহাবান ইয়া খাইরা দা'।➡مرحبا يا خير داع

অর্থাৎ, স্বাগতম আপনাকে, যিনি আমাদের সঠিক পথ দেখাবেন/ সঠিক পথ সমন্ধে বলবেন।

আলহামদুলিল্লাহ ইলমে মদিনা হিফয মাদ্রাসা, ব্রাহ্মণপাড়া,কুমিল্লা ছাত্রদের আনন্দময় সময়
07/10/2022

আলহামদুলিল্লাহ
ইলমে মদিনা হিফয মাদ্রাসা, ব্রাহ্মণপাড়া,কুমিল্লা
ছাত্রদের আনন্দময় সময়

06/10/2022
❝কেউ যদি প্রশ্ন তুলে মিলাদুন্নবীতে খুশি উদযাপনের উপকারীতা কি? তাহলে তাকে বলব সে যেন আবু লাহাবের সে ঘটনা জেনে নেয়। আবু লা...
06/10/2022

❝কেউ যদি প্রশ্ন তুলে মিলাদুন্নবীতে খুশি উদযাপনের উপকারীতা কি? তাহলে তাকে বলব সে যেন আবু লাহাবের সে ঘটনা জেনে নেয়।

আবু লাহাব কাফির হওয়ার পরও রাসূলুল্লাহ ﷺ এর আগমনে খুশি হয়ে গোলাম আযাদ করেছিল। যদিও সে রাসূল নয় ভাতিজার জন্য খুশি হয়েছিল। সে কাজের প্রতিদান প্রতি সোমবার তার আজাব বন্ধ রাখা হয়। তার শাহাদাত আঙ্গুল থেকে এক প্রকার পানীয় বের হয় যা সে পান করে।

একজন অমুসলিম হয়েও যদি এই উপকার ভোগ করে তবে মুসলিম যদি মিলাদুন্নবীতে খুশি উদযাপন করে প্রতিদান কেমন হতে পারে বলার প্রয়োজন আছে মনি করি না।❞

-শায়খ সাকিব ইকবাল শামী।

অনুবাদঃ আশরাফুল হাসান কাদ্বেরী
পরিচালনায়ঃ সাক্বিবি বাংলা অনুবাদ টিম

05/10/2022

আপনারা যে ঈদে মিলাদুন্নাবী ﷺ পালন করেন এটা আবু বকর, ঊমর, ঊসমান ও আলী অথবা কোন সাহাবায়ে কেরাম (রাঃ) আনহুম আজমাইন করেছেন নাকি?

অনুপ্রেরণা.... সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছ...
05/10/2022

অনুপ্রেরণা....
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

- Collected

Address

ব্রাহ্মণপাড়া হাইস্কুল মাঠ

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elme Madina Hifz Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share