IOM - Islamic Online Madrasah

IOM - Islamic Online Madrasah Islamic Online Madrasah - the source of authentic, affordable and completely online education.
(1137)

সংসার আর ব্যস্ততার ভিড়ে কুরআন হিফজের স্বপ্নটা কি অধরাই রয়ে যাচ্ছে? তাহলে এবার নিজের ঘরকেই বানিয়ে নিন হিফজখানা!​দুনিয়ার স...
16/07/2026

সংসার আর ব্যস্ততার ভিড়ে কুরআন হিফজের স্বপ্নটা কি অধরাই রয়ে যাচ্ছে? তাহলে এবার নিজের ঘরকেই বানিয়ে নিন হিফজখানা!

​দুনিয়ার সব প্রাপ্তি একদিকে, আর নিজের বুকে আল্লাহর কালামকে ধারণ করার শান্তি অন্যদিকে। বোনদের সংসার, পড়াশোনাসহ সব পারিপার্শ্বিক ব্যস্ততাকে মাথায় রেখেই আইওএম আয়োজন করেছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক "হিফজুল কুরআন কোর্স"। এই কোর্সের প্রথম ৬ মাস আমপারা অর্থাৎ কুরআনের ৩০তম পারা হিফজ সম্পন্ন করে, পরবর্তীতে শিক্ষার্থীর মেধা অনুযায়ী সম্পূর্ণ কুরআন শেষ করার সুযোগ থাকবে।

​🌟 কোর্সের মূল বিষয়সমূহ:
◾​উস্তাজা: অভিজ্ঞ ও দক্ষ হাফেজা উস্তাজার তত্ত্বাবধানে আয়োজিত।
◾​টার্গেট: শুধুমাত্র বোনদের জন্য ডেডিকেটেড ব্যাচ।
◾​সময়: সপ্তাহে ৪ দিন, ফজরের পর ২-২.৩০ ঘণ্টা।
◾​ফিসমূহ: ভর্তি ফি ১০০০৳ এবং মাসিক ফি মাত্র ৫০০৳।

​⚠️ গুরুত্বপূর্ণ শর্তাবলী:
◾​যেহেতু হিফজের পূর্বশর্ত শুদ্ধ তিলাওয়াত, তাই কেবল যাদের তিলাওয়াত একদম সহিহ, তারাই ভর্তি হতে পারবেন।
◾​পড়াশোনার ভারসাম্য বজায় রাখতে আমাদের 'আলিম প্রস্তুতিমূলক কোর্স'-এর শিক্ষার্থীদের এই কোর্সে এনরোল না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

🟢ক্লাস শুরু: সেপ্টেম্বরের ১ম সপ্তাহ থেকে, ২০২৬।
🔴রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০শে জুলাই, ২০২৬। (সীমিত আসনে ভর্তি চলছে! আসন পূর্ণ হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে, ইন শা আল্লাহ)

➡️ কোর্সের ভর্তি প্রসেস জানতে কমেন্টবক্স চেক করতে পারেন ইনশাআল্লাহ।

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💠 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টে পরিচিতদের মেনশন, শেয়ার এবং মন্তব্য করতে পারেন। আল্লাহ আমাদের কবুল করুন।

অনুষ্ঠান বাড়ি কিংবা জমকালো বুফে; টেবিলে সাজানো হরেক পদের এঁটো করা খাবারগুলোর শেষ ঠিকানা আবর্জনার স্তূপ...দিনের আলোতেও অপ...
15/07/2026

অনুষ্ঠান বাড়ি কিংবা জমকালো বুফে; টেবিলে সাজানো হরেক পদের এঁটো করা খাবারগুলোর শেষ ঠিকানা আবর্জনার স্তূপ...
দিনের আলোতেও অপ্রয়োজনে ঝলমল করতে থাকা ফ্ল্যাট-বাড়ির লাইট, এসি কিংবা ফাঁকা ঘরের ফ্যান...​
আলমারিভর্তি অপ্রয়োজনীয় পোশাক, যা হয়তো বছরে একবারও গায়ে দেওয়া হয় না। শুধু 'ট্রেন্ড' আর 'সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস' বজায় রাখতে সুতোর পেছনে লাখ লাখ টাকা ওড়ানো...

বিশ্বাস করুন, এই বিলাসিতা আর অপচয়গুলো যেন স্রষ্টার নিআমতের বুক চিরে তীব্র উপহাস! যা আমাদের গুনাহের পাল্লাকে ধীরে ধীরে ভারী করে দিচ্ছে। নদীর তীরে বসে ওযু করার সময়ও যিনি (সা.) এক ফোঁটা পানি অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছিলেন, তাঁর (সা.) উম্মত হয়ে আমরা আজ রাজকীয় অপচয়ে মত্ত।

সূরা বনী ইসরাঈলের ২৭​নং আয়াতে আল্লাহ পাকের ঘোষণা: "নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার রবের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ।"
ফ্যাশন আর আভিজাত্যের মোহে অন্ধ হয়ে শয়তানের সেই সহোদর হয়ে যাচ্ছেন না তো? প্রশ্ন করুন নিজেকে! তাওবা করুন এখনই!

[সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার/মেনশন করে আরেকজনকে তাওবা করার সুযোগ করে দিন]

15/07/2026
15/07/2026

দাওরায়ে হাদিসে যাওয়ার আগে মৌলিক ইলমের ভিত কতটা শক্ত? কখনোও কি ভেবেছেন?

আলিম কোর্স শেষ করে নতুন এক ধাপে পা রাখতে দাওরায়ে হাদিস নিঃসন্দেহে ইলমের গভীর ও গুরুত্বপূর্ণ একটি অংশ তাই এর আগে প্রয়োজন সুন্দর ও সুশৃঙ্খল প্রস্তুতি।
এই লক্ষ্যেই IOM নিয়ে এসেছে ফারেগ ভাই-বোনদের জন্য বিশেষ আয়োজন “দাওরায়ে হাদিস স্পেশাল কোর্স”

এটি এমন একটি স্বল্পমেয়াদি প্রস্তুতিমূলক কোর্স, যা আপনাকে দাওরায়ে হাদিসের বিস্তৃত সিলেবাস বুঝতে এবং সহজভাবে আয়ত্ত করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। ইলমের এই নতুন সফর শুরু হোক প্রস্তুতির পূর্ণতা দিয়ে।

✨ একনজরে কোর্স হাইলাইটস:
🔸 ফি: ভর্তি ফি ১৫০০/- এবং মাসিক ফি ৫০০/- টাকা।
🔸কোর্সের মেয়াদ: ১৫ই আগস্ট থেকে আগামী রমাদানের পূর্ব পর্যন্ত।
🔸 মাধ্যম: জুম অ্যাপ (লাইভ ক্লাস + রেকর্ডেড ক্লাস)।
🔸কোর্স ম্যাটেরিয়ালস: প্রতিটি ক্লাসের লেকচার শীট পিডিএফ আকারে প্রদান।
🔸ক্লাস টাইম: বাদ ফজর ও বাদ মাগরিব (সপ্তাহে ৪ দিন, প্রতি ক্লাস ৪৫ মিনিট)।
🔸সিলেবাস: এই কোর্সে ৪টি গুরুত্বপূর্ণ কিতাব পড়ানো হবে (মিযান, সফওয়াতুল মাসাদির, হাদিসের আলো, বাকুরাতুল আদব)।
🔸যোগ্যতা: শুধুমাত্র আইওএম থেকে আলিম প্রস্তুতিমূলক কোর্স উত্তীর্ণ ভাই-বোনদের জন্য।

মূল দাওরায়ে হাদিস কোর্স শুরু করার আগে নিজেকে শতভাগ প্রস্তুত করার এটাই সুবর্ণ সুযোগ। তাই আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

🟢ক্লাস শুরু: ১৫ই আগস্ট, ২০২৬।
🔴রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০শে জুলাই, ২০২৬। (আসন পূর্ণ হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে, ইন শা আল্লাহ)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💠 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টে পরিচিতদের মেনশন, শেয়ার এবং মন্তব্য করতে পারেন। আল্লাহ আমাদের কবুল করুন।

14/07/2026

IOM Tafsirul Quran Class

13/07/2026

মনের কোণে লুকিয়ে থাকা পবিত্র স্বপ্নটি এবার সত্যি হওয়ার পালা! বোনদের জন্য এলো ঘরে বসেই কুরআন হিফজ করার এক অনন্য সুযোগ।

অভিজ্ঞ হাফেজা উস্তাজার নিবিড় তত্ত্বাবধানে শুধু বোনদের জন্য শুরু হচ্ছে আমাদের "হিফজুল কুরআন" কোর্সের নতুন ব্যাচ। প্রথম ৬ মাস আমপারা অর্থাৎ কুরআনের ৩০তম পারা হিফজ সম্পন্ন করে, পরবর্তীতে আপনার মেধা অনুযায়ী সম্পূর্ণ কুরআন শেষ করার সুযোগ থাকবে।

🕒 সময়: সপ্তাহে ৪ দিন, ফজরের পর ২/২.৩০ ঘণ্টা।
💰 ফি: ভর্তি ফি ১০০০৳, মাসিক ফি ৫০০৳।
⚠️ শর্ত: কেবল যাদের তিলাওয়াত একদম সহিহ, তারাই সরাসরি ভর্তি হতে পারবেন।

[পড়াশোনার ভারসাম্য বজায় রাখতে আমাদের আলিম প্রস্তুতিমূলক কোর্সের ছাত্রীদের এই কোর্সে এনরোল না করার অনুরোধ রইলো।]

🟢ক্লাস শুরু: সেপ্টেম্বরের ১ম সপ্তাহ থেকে, ২০২৬।
🔴রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০শে জুলাই, ২০২৬। (সীমিত আসনে ভর্তি চলছে! আসন পূর্ণ হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে, ইন শা আল্লাহ)

➡️ কোর্সের ভর্তি প্রসেস জানতে কমেন্টবক্স চেক করতে পারেন ইনশাআল্লাহ।

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💠 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টে পরিচিতদের মেনশন, শেয়ার এবং মন্তব্য করতে পারেন। আল্লাহ আমাদের কবুল করুন।

তাজবীদ জানা সত্ত্বেও কি কুরআন তিলাওয়াতে আটকে যাচ্ছেন? তিলাওয়াতের ভুল-ত্রুটি ও জড়তা কাটছে না?কুরআন শুদ্ধভাবে পড়তে পারার স...
12/07/2026

তাজবীদ জানা সত্ত্বেও কি কুরআন তিলাওয়াতে আটকে যাচ্ছেন? তিলাওয়াতের ভুল-ত্রুটি ও জড়তা কাটছে না?

কুরআন শুদ্ধভাবে পড়তে পারার সৌভাগ্যকে আরও একধাপ এগিয়ে নিতে শুধু বোনদের জন্য শুরু হচ্ছে কুরআন "নাজেরা কোর্স"। অভিজ্ঞ উস্তাজাদের সরাসরি তত্ত্বাবধানে নিজের তিলাওয়াতকে আরও নিখুঁত ও মসৃণ করার এটাই দারুণ সুযোগ!

⬇️ ​আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন যেকোনো ১টি গ্রুপ:
১. বেসিক গ্রুপ: ৩০তম পারার বেসিক কারেকশন (মেয়াদ: ৬ মাস | মাসিক ফি: ৫০০/-)
২. ইন্টারমিডিয়েট গ্রুপ: সূরা বাকারা থেকে সম্পূর্ণ কুরআন কারেকশন (মাসিক ফি: ৬৫০/-)

​🎯 নাজেরা কোর্সের খুটিনাটি:
◾ভর্তি ফি: ১০০০ টাকা মাত্র।
◾অভিজ্ঞ উস্তাজারা ক্লাস পরিচালনা করবেন।
◾শুধুমাত্র বোনদের জন্য প্রযোজ্য।
​◾কোর্স শেষে রয়েছে আকর্ষণীয় সার্টিফিকেট।
◾শুধুমাত্র শুদ্ধ তাজবীদ জানা বোনেরা ভর্তি হতে পারবেন।
◾আইওএমের শিক্ষার্থী কিংবা বাইরের যেকোনো বোন এই কোর্সে ভর্তি হতে পারবেন।

​📌 ক্লাসের কোনো রেকর্ড থাকবে না এবং প্রতিটি ক্লাসে থাকছে বাধ্যতামূলক ৩০ মিনিটের লাইভ মাশক (অনুশীলন)। তাই সরাসরি শেখার এই সুযোগটি মিস করবেন না!

🟢 ক্লাস শুরু: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে।
🔴 ভর্তির শেষ সময়: ১৪ জুলাই, ২০২৬।

🎉 আলিম কোর্সের রানিং ব্যাচের ৪র্থ–৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী এবং আলিম ফারেগ ব্যাচের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়! (বিস্তারিত জানা যাবে বার্তা গ্রুপ থেকে।)

➡️ কোর্সের ভর্তি প্রসেস জানতে কমেন্ট বক্স চেক করতে পারেন ইনশাআল্লাহ।

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💠 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টে পরিচিতদের মেনশন, শেয়ার এবং মন্তব্য করতে পারেন।

আলিম কোর্স শেষ করে এবার কি দাওরায়ে হাদিস শুরু করার কথা ভাবছেন?​তাহলে গভীর ইলমে ডুব দেওয়ার আগে, নিজেকে একটু গুছিয়ে নিলে ক...
11/07/2026

আলিম কোর্স শেষ করে এবার কি দাওরায়ে হাদিস শুরু করার কথা ভাবছেন?
​তাহলে গভীর ইলমে ডুব দেওয়ার আগে, নিজেকে একটু গুছিয়ে নিলে কেমন হয়?

​আলহামদুলিল্লাহ! আপনার ইলমি সফরকে আরও সহজ করতে IOM নিয়ে এলো আলিম প্রস্তুতিমূলক কোর্সের ফারেগ ভাই-বোনদের জন্য "দাওরায়ে হাদিস স্পেশাল কোর্স"। দীর্ঘমেয়াদি দাওরায়ে হাদিস কোর্সের বিস্তর সিলেবাস যেন সহজে আয়ত্ত করা যায়, এই কোর্সটি তার স্বল্পমেয়াদি পূর্বপ্রস্তুতি।

​✨ একনজরে কোর্স হাইলাইটস:
​🔸 ফি: ভর্তি ফি ১৫০০/- এবং মাসিক ফি ৫০০/- টাকা।
🔸কোর্সের মেয়াদ: ১৫ই আগস্ট থেকে আগামী রমাদানের পূর্ব পর্যন্ত।
​🔸 মাধ্যম: জুম অ্যাপ (লাইভ ক্লাস + রেকর্ডেড ক্লাস)।
🔸কোর্স ম্যাটেরিয়ালস: প্রতিটি ক্লাসের লেকচার শীট পিডিএফ আকারে প্রদান।
​🔸ক্লাস টাইম: বাদ ফজর ও বাদ মাগরিব (সপ্তাহে ৪ দিন, প্রতি ক্লাস ৪৫ মিনিট)।
​🔸সিলেবাস: এই কোর্সে ৪টি গুরুত্বপূর্ণ কিতাব পড়ানো হবে (মিযান, সফওয়াতুল মাসাদির, হাদিসের আলো, বাকুরাতুল আদব)।
🔸যোগ্যতা: শুধুমাত্র আইওএম থেকে আলিম প্রস্তুতিমূলক কোর্স উত্তীর্ণ ভাই-বোনদের জন্য।

মূল দাওরায়ে হাদিস কোর্স শুরু করার আগে নিজেকে শতভাগ প্রস্তুত করার এটাই সুবর্ণ সুযোগ। তাই আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

🟢ক্লাস শুরু: ১৫ই আগস্ট, ২০২৬।
🔴রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০শে জুলাই, ২০২৬। (আসন পূর্ণ হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে, ইন শা আল্লাহ)

➡️ কোর্সের ভর্তি প্রসেস জানতে নিজ ব্যাচের বার্তা গ্রুপ চেক করতে পারেন ইনশাআল্লাহ।

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💠 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টে পরিচিতদের মেনশন, শেয়ার এবং মন্তব্য করতে পারেন। আল্লাহ আমাদের কবুল করুন।

আপনার সন্তান কি শুদ্ধভাবে কুরআন পড়তে পারে?তাহলে এখনই শুরু হতে পারে তার কুরআন হিফজের পথে প্রথম পদক্ষেপ।অনেক অভিভাবকেরই স্...
11/07/2026

আপনার সন্তান কি শুদ্ধভাবে কুরআন পড়তে পারে?

তাহলে এখনই শুরু হতে পারে তার কুরআন হিফজের পথে প্রথম পদক্ষেপ।

অনেক অভিভাবকেরই স্বপ্ন থাকে, সন্তানের হৃদয়ে আল্লাহর কালাম স্থান যেন পায়। কিন্তু কোথা থেকে শুরু করবেন, কীভাবে শুরু করবেন—তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন।

সেই ভাবনা থেকেই আমাদের "জুয আম্মা হিফজ কোর্স"।

মাত্র ৫ মাসের এই পরিকল্পিত কোর্সে ইনশাআল্লাহ আপনার সন্তান পবিত্র জুয আম্মা (আমপারা) সম্পূর্ণ হিফজ করার সুযোগ পাবে।

💠 কোর্সটির বিশেষত্ব:

▪️ পূর্ণ তাজবীদ সহকারে জুয আম্মার সূরাসমূহ হিফজ করানো হবে এর পাশাপাশি তাজবীদ, সবক, তিলাওয়াত, মাশক, তালিম, হাদিস,
দু'আ ও মাসাইল ক্লাস হবে।

▪️ অভিজ্ঞ উস্তাজ-উস্তাজার তত্ত্বাবধানে সপ্তাহে ৪ দিন ক্লাস (৩ দিন মূল হিফজ ও ১ দিন মাশক ক্লাস)।

🔰 কোর্সের বিস্তারিত:

🔸 ভর্তি ফি: ১,৫০০/-
🔸 মাসিক ফি: ৫০০/-
🔸 বয়সসীমা: ৬–১০ বছর (ছেলে ও মেয়ে)।
🔸 যোগ্যতা: শুদ্ধভাবে কুরআন পড়তে পারা বাধ্যতামূলক।
🔸 সময়কাল: ৫ মাস।
🔸 ক্লাসের সময়: বিকেল ৩:০০টা–৪:০০টা (১ ঘণ্টা+)।

🟢 ক্লাস শুরু: ১লা সেপ্টেম্বর, ২০২৬।
🔴 ভর্তির শেষ সময়: ২০শে জুলাই, ২০২৬।

⚠️ আসন সীমিত। তাই আপনার সন্তানের শৈশবকে কুরআনের নূরে নূরান্বিত করতে আজই তার আসন নিশ্চিত করুন।

➡️ ভর্তি প্রক্রিয়া জানতে কমেন্টবক্স দেখুন, ইনশাআল্লাহ।

➖➖➖➖➖➖➖➖➖➖➖

💠 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং যাদের সন্তান এই কোর্সের উপযুক্ত, তাদের মেনশন করতে পারেন।

Address

Manda Shesh Matha, Mugda, Dhaka-1214
Wari

Alerts

Be the first to know and let us send you an email when IOM - Islamic Online Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IOM - Islamic Online Madrasah:

Shortcuts

Share