MATH WITH A.ALI SIR - Competitive Math Solution

  • Home
  • MATH WITH A.ALI SIR - Competitive Math Solution

MATH WITH A.ALI SIR - Competitive Math Solution Welcome to our page��. If you are a govt job hunter and you are preparing yourself for Wbssc clerk and peon recruitment, then you entered in right page.

We are ready to support you posting news, study materials, notes etc.

class VI MATH BOOK SOLVE-2 সিক্স গণিত প্রভা বইয়ের সমাধান-2
12/11/2022

class VI MATH BOOK SOLVE-2 সিক্স গণিত প্রভা বইয়ের সমাধান-2

.HI,Welcome to our channel AROSHI'S CLASS.This is a learning educatinal video for competitive exam like primary Tet, Tripura Tet, wbssc pt, pt, kp, wbcs etc...

Class VI MATH BOOK SOLVE-1 সিক্স গণিত প্রভা বইয়ের সমাধান-1
12/11/2022

Class VI MATH BOOK SOLVE-1 সিক্স গণিত প্রভা বইয়ের সমাধান-1

HI,Welcome to our channel AROSHI'S CLASS.This is a learning educatinal video for competitive exam like primary Tet, Tripura Tet, wbssc pt, pt, kp, wbcs etc....

Class V MATH Book Solve ফাইভ আমার গণিত বইয়ের সমাধান
12/11/2022

Class V MATH Book Solve ফাইভ আমার গণিত বইয়ের সমাধান

HI,Welcome to our channel AROSHI'S CLASS 'S CLASS .This video is useful for competitive exam like primary Tet , pt Tet, pt, kp, wbcs, bcs, exam ., con...

square and square root বর্গ ও বর্গমূল
12/11/2022

square and square root বর্গ ও বর্গমূল

HI,Welcome to our channel AROSHI'S CLASS. This video for competitive math purpose video. this is helpful for primary tet, pt, kp, wbccs, bcs exam. chapter na...

L.C.M & H.C.F লসাগু ও গসাগু
12/11/2022

L.C.M & H.C.F লসাগু ও গসাগু

HI,Welcome to our channel AROSHI'S CLASS.This video is a competitive mathematics related video. this video is useful for primary tet, primary ,upper primary ...

কে কোন পদে আছেন দেখে নাও।
01/09/2021

কে কোন পদে আছেন দেখে নাও।

19/08/2021

রাজ্যে দ্রুত গ্রুপ-ডি, ক্লার্ক, লাইব্রেরিয়ান পদে নিয়োগের উদ্যোগ
Aug19, 2021



: চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। রাজ্যের স্কুলগুলোতে দ্রুত দ্রুত গ্রুপ-ডি, ক্লার্ক, লাইব্রেরিয়ান নিয়োগের উদ্যোগ নিচ্ছে রাজ্য। দীর্ঘদিন এই পদে নিয়োগ হয়নি। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে।


পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলে নন টিচিং স্টাফ যেমন গ্ৰুপ-ডি, ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে প্রায় ১০ হাজার শূন্যপদ খালি পড়ে আছে। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সমস্যায় পড়েছে স্কুলগুলো। ফলে এবার নিয়োগের তোড়জোড় শুরু করছে কমিশন। সেক্ষেত্রে পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোচ্ছে বলে জানা গেছে।


সূত্রের খবর, স্কুলে ক্লার্ক, গ্ৰুপ-ডি ও লাইব্রেরিয়ান পদে লোক নেওয়ার তোড়জোড় চলছে। পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোনো সম্ভাবনা আছে। স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, কবে বিজ্ঞপ্তি বেরোবে সে বিষয়ে শিক্ষা দফতর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

19/08/2021

........:WBSSC CLERK & PEON নিয়োগ:......
School Service Commission-এর তরফ থেকে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাইস্কুলে নন-টিচিং স্টাফ, যেমন- গ্রুপ-ডি, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। এই বিজ্ঞপ্তিটি বেরোনোর প্রবল সম্ভবনা রয়েছে পুজোর আগে। আপনি যদি ইন্টারেস্টেড হন তবে সমস্ত শর্তাবলী মেনে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা, কোন পদে কতজন নিয়োগ করা হবে? সমস্ত নীচে আলোচনা করা হলো।

পদের নাম:- ক্লার্ক।

• এই পদের মাসিক বেতন ৫,৪০০-২৫,২০০ টাকা। যেখানে গ্রেড পে ২,৬০০ টাকা। (বর্তমান ropa2019 অনুযায়ী বেতন ঠিক হবে)

• এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছর।

• এই পদে আবেদনের জন্যে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের প্রাথমিক ধারণা এবং টাইপিং এর স্পিড মিনিটে অন্তত ২০ টি শব্দ তোলার দক্ষতা থাকতে হবে।

পদের নাম:- গ্রুপ-ডি (ল্যাব অ্যাটেন্ড্যান্ট, নাইট গার্ড, পিওন, হেল্পার, ম্যাট্রন )।

• এই পদের মাসিক বেতন ৪,৯০০-১৬,২০০ টাকা। যেখানে গ্রেড পে ১,৭০০ টাকা। (বর্তমান ropa2019 অনুযায়ী বেতন ঠিক হবে)

• এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছর।

• এই পদে আবেদনের জন্যে আবেদনকারীকে নূন্যতম অষ্টম পাশ হতে হবে।
পদের নাম:- গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান।

• এই পদের মাসিক বেতন ৭,১০০-৩৭,৬০০ টাকা। যেখানে গ্রেড পে ৩,৯০০ টাকা। (বর্তমান ropa2019 অনুযায়ী বেতন ঠিক হবে)

• এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে ২০ থেকে ৪০ বছর।

• এই পদে আবেদনের জন্যে আবেদনকারীকে ব্যাচেলর ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স বা এর সমতুল্য ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ ১০,০০০ এরও বেশি ।

• সমস্ত পদের জন্য SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর, PWD প্রার্থীরা ৮ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা ৫ বছরের ছাড় পাবেন।

• মূলত বাংলা মাধ্যমের স্কুলগুলোতেই এই নিয়োগ হবে।
নিয়োগ পদ্ধতিঃ-

°গ্রুপ ডি পদের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে লিখিত পরীক্ষা হবে ৪৫ নম্বর ও পার্সোন্যালিটি টেস্টে থাকবে ৫ নম্বর।

°ক্লার্ক পদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে। যার মধ্যে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা, অ্যাক্যাডেমিকস স্কোরে থাকবে ১০ নম্বর, এবং পার্সোন্যালিটি টেস্টে থাকবে ৫ নম্বর। এবং কম্পিউটার টাইপিং টেস্ট কম্পিউটার দক্ষতায় থাকবে ২৫ নম্বর। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং টাইপিং এর স্পিড দেখা হবে। °
লাইব্রেরিয়ান পদের জন্য প্রার্থী বাছাই করা হবে ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে। যার মধ্যে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে, অ্যাকাডেমিক স্কোরে থাকবে ২০ নম্বর ও পার্সোন্যালিটি টেস্ট থাকবে ১০ নম্বর।

19/08/2021

Welcome to our page😊😊. If you are a govt job hunter and you are preparing yourself for Wbssc clerk and peon recruitment, then you entered in right page.
We are ready to support you posting news, study materials, notes etc, related this upcoming exam.
সকলকে স্বাগত আমাদের এই পেজে☺️☺️ ।
এই পেজটি মূলত তৈরি করা হয়েছে আগত Wbssc ক্লার্ক ও পিওন এর পরীক্ষার কথা মাথায় রেখে। এখানে পরীক্ষায় আসতে পারে এরকম বিভিন্ন প্রশ্ন, নোটস ও খবর পোস্ট করা হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MATH WITH A.ALI SIR - Competitive Math Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share