Emang Coaching Centre

  • Home
  • Emang Coaching Centre

Emang Coaching Centre This is an educational platform where you will get various information about education.

11/12/2023

"প্রেস বিজ্ঞপ্তি"
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি'র একটি সভা মাননীয় উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে আজ রাত ১০:০০ টায় অনলাইনে অনুষ্ঠিত হয়। এ সভায় সম্মানিত ডিনবৃন্দ, আইসিটির পরিচালক ও প্রক্টর উপস্থিত ছিলেন। সভায় সকলেই তাঁদের মতামত দেন।

আগামী ২-১০ মার্চ, ২০২৪ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত পরে জানানো হবে।
-----------
স্বাক্ষরিত /-
এস এম আকবর হোছাইন
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক)
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখঃ ১০.১২.২০২৩

28/09/2023

💥💥ভর্তি চলছে! 💥💥ভর্তি চলছে!! 💥💥 ভর্তি চলছে!!!

🌈 'এমাঙ কোচিং সেন্টার'- এ

➡️ বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের বিশাল ছাড়ে ভর্তি চলছে।
➡️এসএসসি/এইচএসসিতে A+ প্রাপ্তদের জন্য অতিরিক্ত ৫০০/- বিশেষ ছাড়ের ব্যবস্থা!
➡️১৫ অক্টোবর পর্যন্ত সকল ইউনিটে বিশাল ছাড়ে ভর্তি চলছে।

📢📔ভর্তির কার্যক্রম শুরু : ৩০ সেপ্টেম্বর হতে।

📚অরিয়েনটেশন ক্লাস :২০ অক্টোবর।

📝অনলাইনে পেমেন্ট করে ভর্তি হওয়া যাবে।

প্রিয় বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি পরীক্ষার্থী স্নেহের ছোট ভাই ও বোনেরা তোমাদের জন্য সুখবর নিয়ে হাজির হলাম।

মানুষ মাত্রই স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। ছোটকাল থেকেই অনেকেই স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার,কেউবা ইঞ্জিনিয়ারিং হওয়ার, কেউবা নার্সিং পড়ার আবার কেউ কেউ স্বনামধন্য বিশ্বিদ্যালয়ে পড়ার।
কিন্তু জীবনের চলার পথে বিভিন্ন প্রতিকুলতা/প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে না পেরে অনেকের স্বপ্ন অকালেই মরে যায়।অনেকেই তার স্বপ্নের দ্বারেকাছেও পৌঁছাতে পারেনা।তোমরা যারা এইবারে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমরা তোমাদের স্বপ্নের দ্বারে পৌঁছাতে পেরেছো।এখন তোমার স্বপ্নে বা গন্তব্যে পৌঁছার জন্য অনেক গুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তোমাকে।

স্বপ্ন পূরণের জন্য সামনে তোমাদের কঠিন একটা যুদ্ধের সম্মুখীন হতে হবে।বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ নামক কঠিন সিঁড়ি টা পার হতে হবে।দেশের লাখ লাখ ভর্তি পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় জয়ী হতে হবে তোমাকে।

কিন্তু আমাদের প্রিয় জেলা খাগছড়ির অধিকাংশ ছাত্রছাত্রীই মধ্যবিত্ত/ নিম্নমধ্যবিত্ত পরিবারের।তাদের অধিকাংশই ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকা,চট্টগ্রাম শহরে গিয়ে মোটা অংকের টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে এবং মোটা অংকের কোচিং ফি দিয়ে কোচিং করার কিংবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সামর্থ্য থাকেনা।তাছাড়া বর্তমানের দ্রব্যমূল্যের ঊর্ধগতির কথাতো সবারই জানা।

আবার এমন অনেক অভিভাবকও আছেন যে ঢাকা বা চট্টগ্রাম শহরে তাদের পরিচিত কেউ না থাকায় সন্তানকে শহরে পাঠিয়ে কোচিং করাতে ভয় পায়।এটি বিশেষ করে মেয়ে সন্তানদের ক্ষেত্রে হয়ে থাকে।

তাই সঠিক গাইডলাইনের অভাবে অনেক ভর্তি পরীক্ষার্থী প্রতিযোগিতায় অন্যদের সাথে পেরে উঠতে পারেনা।ফলে তাদের ভার্সিটিতে পড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

তাই আমরা শিক্ষার্থীদের এসব কথা চিন্তা করে আমরা গত বছর থেকেই আমাদের প্রিয় জেলা খাগড়াছড়িতেই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং প্রোগ্রাম শুরু করেছিলাম।সৃষ্টিকর্তার আশির্বাদে এবং সবার সহযোগিতায় আমাদের ভর্তি কোচিং প্রোগ্রাম সফলতার সাথে একবছর পূর্ণ হয়েছে।আমরা "এমাঙ টিচার প্যানেল " প্রিয় ভর্তি পরীক্ষার্থীদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর💪।

তোমাদের ভর্তি প্রস্তুতি হোক "এমাঙ" এর দক্ষ ও মেধাবী টিচার প্যানেলের সাথে।

💥আমাদের কার্যক্রমসমূহ👇

🔶নার্সিং এর কোচিং
➡️বিএসসি নার্সিং
➡️ডিপ্লোমা ইন বিএসসি নার্সি এন্ড মিডওয়াইফারি
➡️ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি
🔶 সমন্বিত ও বিভাগ ভিত্তিক কোচিং:
➡️বিজ্ঞান বিভাগ (A, A+D)
➡️ব্যবসায় শিক্ষা (C, C+D)
➡️মানবিক বিভাগ (B, D)
🔶 প্রতি ক্লাসের আগে পূর্ববর্তী লেকচারের উপর ক্লাস টেস্ট।
🔶প্রতি সপ্তাহে পূর্ববর্তী লেকচারের উপর সলভ ক্লাসের ব্যবস্থা।
🔶ভর্তি পরীক্ষার পূর্বে পূর্ণাঙ্গ মডেল টেস্ট কোর্স চালু।
🔶এক কোর্সে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পন্ন।(গুচ্ছসহ)
🔶লিখিত ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা।
🔶কোচিং ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত চলবে।
🔶সকল প্রকার লেকচার শীট/হ্যান্ডনোট শিক্ষার্থীদের সরবরাহ।
🔶দুর্বল ছাত্রছাত্রীদেরকে বিশেষ যত্নসহকারে গৃহশিক্ষক স্বরুপ পড়ানো হবে।
🔶সরাসরি অফিসে এসে অথবা অনলাইনে বিকাশ পেমেন্টের মাধ্যমে ভর্তির সুযোগ।

✴️এমাঙ কোচিং সেন্টার✴️

🔰যাদের স্বপ্ন পাবলিক ভার্সিটি এবং নার্সিং" Emang Coaching centre " তাদের জন্য।
খাগড়াছড়িতে এটিই প্রথম মানসম্মত এবং পরিপূর্ণ ভার্সিটি ভর্তি পরীক্ষার কোচিং সেন্টার।

💥"এমাঙ" একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার।

এটি খাগড়াছড়ির একমাত্র মানসম্মত এবং পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার।

👉যেখানে সকল ইউনিটের
[(ইউনিট-'এ'(বিজ্ঞান),ইউনিট-'বি'(মানবিক),ইউনিট--'সি'( ব্যবসা) এবং ইউনিট --'ডি'( গ্রুপ পরিবর্তন)] এবং নার্সিং (বিএসসি নার্সিং,ডিপ্লোমা ইন বিএসসি নার্সিং এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি) কোর্সসমূহ পড়ানো হয়।

👉যেখানে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও দক্ষ শিক্ষার্থীদের দ্বারা ক্লাস পরিচালিত হয়।যারা কিনা খাগড়াছড়ির এক সময় বিভিন্ন স্কুল-কলেজের একেবারে টপ লেভেলের স্টুডেন্ট ছিলেন।

👉আমাদের এই কোচিং সেন্টারে তুলনামূলকভাবে কম ফি দিয়ে নিজ জেলায় বাড়ির কাছেই ৩-৪ মাসব্যাপী কোর্সগুলো সম্পন্ন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

👉৩-৪ মাসব্যাপী এই কোর্সে শিক্ষার্থীদের জন্য খুব সুন্দর করে গুছানো সিলেবাস অনুযায়ী পড়ানো হবে যা বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাসটি বানানো হয়েছে।যা একজন ভর্তি পরীক্ষার্থীকে অন্যদের তুলনায় অনেক এগিয়ে রাখবে।

💥💥💥আমাদের কোচিং এর মেন্টরগণ--

বিলাস ত্রিপুরা,রসায়ন বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রীতিময় ত্রিপুরা,ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম ,ঢাকা বিশ্ববিদ্যালয়।

এন্টি ত্রিপুরা,ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি,চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজ।

অমিতাভ ভূষণ ত্রিপুরা,লোকপ্রশাসন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মনোরঞ্জন ত্রিপুরা,ব্যবস্থাপনা বিভাগ,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মনষা ত্রিপুরা,হিসাববিজ্ঞান বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সনজিতা ত্রিপুরা,বাংলা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বনজ্যোতি ত্রিপুরা,মার্কেটিং বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়

যতীনিঞা ত্রিপুরা,পদার্থবিজ্ঞান বিভাগ,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রীতিময় ত্রিপুরা,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

উইলাখি রাখাইং,ব্যবস্থাপনা বিভাগ,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

দমায়ন ত্রিপুরা, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সবুজ তঞ্চঙ্গ্যা,মৎসবিজ্ঞান বিভাগ,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জ্ঞানজ্যোতি ত্রিপুরা,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

লেনিন চাকমা,ফিন্যান্স বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যাল।

ক্যসাইমং মারমা,মাইক্রোবায়োলজি বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

🔰ভর্তির যোগ্যতা
মানবিক ও ব্যবসায় উভয় শাখার শিক্ষার্থীদের এসএসসি তে কমপক্ষে ৩.০০ পয়েন্ট থাকতে হবে।বিজ্ঞানের কমপক্ষে এসএসসি তে ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।নার্সিং এর জন্য এসএসসিতে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

স্থানঃ খাগড়াছড়ি সদর।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন👇
☎️ :01536494602
☎️ :01810654003

27/09/2023

💥💥সুখবর!! 💥 💥সুখবর!! 💥💥সুখবর!!

🥀প্রিয় বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি পরীক্ষার্থী স্নেহের ছোট ভাই ও বোনেরা তোমাদের জন্য সুখবর নিয়ে হাজির হলাম।

মানুষ মাত্রই স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। ছোটকাল থেকেই অনেকেই স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার,কেউবা ইঞ্জিনিয়ারিং হওয়ার, কেউবা নার্সিং পড়ার আবার কেউ কেউ স্বনামধন্য বিশ্বিদ্যালয়ে পড়ার।

কিন্তু জীবনের চলার পথে বিভিন্ন প্রতিকুলতা/প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে না পেরে অনেকের স্বপ্ন অকালেই মরে যায়।অনেকেই তার স্বপ্নের দ্বারেকাছেও পৌঁছাতে পারেনা।তোমরা যারা এইবারে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমরা তোমাদের স্বপ্নের দ্বারে পৌঁছাতে পেরেছো।এখন তোমার স্বপ্নে বা গন্তব্যে পৌঁছার জন্য অনেক গুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তোমাকে।

স্বপ্ন পূরণের জন্য সামনে তোমাদের কঠিন একটা যুদ্ধের সম্মুখীন হতে হবে।বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ নামক কঠিন সিঁড়ি টা পার হতে হবে।দেশের লাখ লাখ ভর্তি পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় জয়ী হতে হবে তোমাকে।

কিন্তু আমাদের প্রিয় জেলা খাগছড়ির অধিকাংশ ছাত্রছাত্রীই মধ্যবিত্ত/ নিম্নমধ্যবিত্ত পরিবারের।তাদের অধিকাংশই ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকা,চট্টগ্রাম শহরে গিয়ে মোটা অংকের টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে এবং মোটা অংকের কোচিং ফি দিয়ে কোচিং করার কিংবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সামর্থ্য থাকেনা।তাছাড়া বর্তমানের দ্রব্যমূল্যের ঊর্ধগতির কথাতো সবারই জানা।

আবার এমন অনেক অভিভাবকও আছেন যে ঢাকা বা চট্টগ্রাম শহরে তাদের পরিচিত কেউ না থাকায় সন্তানকে শহরে পাঠিয়ে কোচিং করাতে ভয় পায়।এটি বিশেষ করে মেয়ে সন্তানদের ক্ষেত্রে হয়ে থাকে।

তাই সঠিক গাইডলাইনের অভাবে অনেক ভর্তি পরীক্ষার্থী প্রতিযোগিতায় অন্যদের সাথে পেরে উঠতে পারেনা।

তাই আমরা শিক্ষার্থীদের এসব কথা চিন্তা করে আমরা গত বছর থেকেই আমাদের প্রিয় জেলা খাগড়াছড়িতেই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং প্রোগ্রাম শুরু করেছিলাম।সৃষ্টিকর্তার আশির্বাদে এবং সবার সহযোগিতায় আমাদের ভর্তি কোচিং প্রোগ্রাম সফলতার সাথে একবছর পূর্ণ হয়েছে।আমরা "এমাঙ টিচার প্যানেল " প্রিয় ভর্তি পরীক্ষার্থীদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর💪।

💥তোমাদের ভর্তি প্রস্তুতি হোক "এমাঙ" এর দক্ষ ও মেধাবী টিচার প্যানেলের সাথে।💥

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উ...
05/06/2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রমঃ (Choice List) পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

25/05/2023

২০২২-২৩ শিক্ষাবর্ষে বিএসসি/ডিপ্লোমা/মিডওয়াইফারি নার্সিং কোর্সের ১ম বর্ষ
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল
পরিক্ষার্থীদের জানাই শুভ কামনা ❤️

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে B ইউনিট ভর্তি পরীক্ষার কোটার আসনে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে।...
25/05/2023

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে B ইউনিট ভর্তি পরীক্ষার কোটার আসনে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখা যাবে।

* B Unit Admission Test Result (Quota) in Order of Roll. The results are also available at Google Drive (https://drive.google.com/file/d/11Z3b3nZNfuL46yGIHZF9ZhNIrjxobL7b/view) and (https://ictcell.cu.ac.bd/result22-23/)

25/05/2023

👉আগামীকাল ২৬ মে শুক্রবার সারাদেশে ২০টি কেন্দ্রের মোট ৬২টি ভেন্যুতে নার্সিং ও মিডওয়াইফারির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৮.৩০ ঘটিকায় কেন্দ্রের গেট খোলা হবে, ৯.৩০ ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০.০০ ঘটিকায় কেন্দ্রের মেইন গেট বন্ধ হয়ে যাবে। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,১৭,১৮৬ জন।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরিক্ষার হলে প্রবেশ করতে হবে।

✅ Most important (মনে রাখবেন)

প্রশ্নের একটা set কোড,, এবং OMR এর একটা set কোড এই দুইটা কোড যদি এক "না "থাকে তাহলে আবার স্যারদের বললে পাল্টিয়ে দিবে।

সুতারাং
Serial number, roll number পূরণ করার আগে এটা অবশ্যই চেক করতে হবে।

ভর্তি পরীক্ষায় যা যা নিতে হবে-
✅ নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি / সমমান পরীক্ষার প্রবেশপত্র/ রেজিস্ট্রেশন কার্ড।
✅রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম, পেন্সিল ও রাবার।

✅পরীক্ষা কেন্দ্রে ঘড়ি, মোবাইল বা কোনো প্রকার ইলেকট্রনিক/ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ।

✅ খুব দরকার হলে প্রবেশপত্রের অপর পৃষ্ঠায় পেন্সিল দিয়ে রাফ করে সাথে সাথে মুছে নিবেন।
✅ নুন্যতম ৪০ মার্কস পেয়ে পাশ করতে হবে অন্যথায় বেসরকারীভাবে পড়ারও সুযোগ নেই।

যারা নার্সিং পরিক্ষা দিবে তাদের সবার জন্য শুভকামনা 😊

Warm Congratulations on your brilliant success... Rupali tripuraMerit position-3746Score-69.69B unitUniversity of Chitta...
23/05/2023

Warm Congratulations on your brilliant success...

Rupali tripura
Merit position-3746
Score-69.69
B unit
University of Chittagong
She was a student of Emang Coaching Centre

06/05/2023

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া সকল ভর্তিযোদ্ধাদের জন্য শুভ কামনা রইলো🍀।

তিন মাসব্যাপী ভার্সিটি ভর্তি কোচিং ও নার্সিং ভর্তি কোচিং এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।তিন মাসব্যাপী ভার্সিটি ভর্তি কোচিং ও...
01/05/2023

তিন মাসব্যাপী ভার্সিটি ভর্তি কোচিং ও নার্সিং ভর্তি কোচিং এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।

তিন মাসব্যাপী ভার্সিটি ভর্তি কোচিং ও নার্সিং ভর্তি কোচিং এর সমাপনী অনুষ্ঠান গতকালকে সম্পন্ন হয়েছে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উন্নয়ন সংস্থার সমন্বয়ক ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সবার সুপরিচিত মাচাং জয় প্রকাশ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ,কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মাচাং নয়ন ত্রিপুরা, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসএফ.বিডি. এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মাচাং অঞ্জুলাল ত্রিপুরা এবং টিএসএফ.বিডি. এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাচাং টেটু ত্রিপুরা,আরো উপস্থিত ছিলেন টিএসএফ,খাগড়াছড়ি সদর শাখার সদ্য বিদায়ী সম্মানিত সভাপতি মাচাং খলেন জ্যোতি ত্রিপুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন এমাঙ কোচিং সেন্টারের সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মাচাং খলেন জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাচাং পজয় ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাচাং বিলাস ত্রিপুরা।
স্বাগত বক্তব্যে বিলাস ত্রিপুরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ,শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে শুভেচ্ছা,ভালোবাসা,ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোচিং এর শুরু থেকেই এমাঙ কোচিং সেন্টারের পাশে যারা ছিলেন, যারা আর্থিকভাবে,সুপরামর্শ দিয়ে, মানসিকভাবে সাহস যুগিয়ে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এভাবে পাশে থেকে সহযোগিতার জন্য সবার কাছে প্রার্থনা করেন।
তিনি বিশেষ করে শিক্ষা উন্নয়ন সংস্থা ও টিএসএফ. বিডি. এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারপর কোচিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন ছিল তা ব্যক্ত করেন।

এবং এমাঙ কোচিং সেন্টার এর তিন জন শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারছিলোনা তা অতিথিদের সামনে তুলে ধরেন।

এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অভিজ্ঞতা ও অনুভুতি প্রকাশ করেন অর্জুন ত্রিপুরা,কুসুম আক্তার ও বুড়িতী ত্রিপুরা।

কোচিংয়ের উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রীতিময় ত্রিপুরা,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বনজ্যোতি ত্রিপুরা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মনসা ত্রিপুরা, এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রুপন ত্রিপুরা।

উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাচাং জয় প্রকাশ ত্রিপুরা এবং বিশেষ অতিথি মাচাং নয়ন ত্রিপুরা, মাচাং অঞ্জুলাল ত্রিপুরা,মাচাং টেটু ত্রিপুরা। অতিথিরা সবাই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলেন এবং ভবিষ্যতেও এমাঙ কোচিং সেন্টার এর পাশে থেকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এবং টিএসএফ.বিডি-এর পক্ষ থেকে এমাঙ কোচিং সেন্টারের তিন শিক্ষার্থীকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে সহযোগিতা করেন।

মাচাং খলেন জ্যোতি ত্রিপুরা ব্যক্তিগতভাবে আরেকজন শিক্ষার্থীকে সাত কলেজে আবেদনের ফি দিয়ে এবং এমাঙ কোচিং সেন্টারের ৫ জন শিক্ষার্থীকে বিনাপয়সায় তাঁর দোকানে আবেদন করান।

তারপর অনুষ্ঠানের সভাপতি মাচাং পজয় ত্রিপুরা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভা সমাপ্ত করেন।

উল্লেখ্য গত ২৯ জানুয়ারি ২০২৩ইং তারিখের শুভ উদ্বোধনের মধ্য দিয়েই এমাঙ কোচিং সেন্টারের যাত্রা।

Address


Telephone

+8801611721652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emang Coaching Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Emang Coaching Centre:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share