25/04/2025
"পুরনো স্মৃতির টানে, আবার আমরা একত্রে"
ভাবনহাটি মাধ্যমিক বিদ্যালয় - (১৯৭৬-২০২৬ সাল) ৫০ বছর পূর্ণমিলন অনুষ্ঠানের একটি মহৎ উদ্দেগ গ্রহণ করতে যাচ্ছি আপনাদের সকলের সহোযোগিতায়।১৯৭৬ সালে " ভাবনহাটি মাধ্যমিক বিদ্যালয় "প্রতিষ্ঠিত হয়েছে।এই ৫০ বছরে এই বিদ্যালয় থেকে শত শত উজ্জল নক্ষত্র দেশে-বিদেশে সর্বত্র ছড়িয়ে রয়েছে।এই বিদ্যালয়ে এক সময় শত শত ছাত্রছাত্রী আশেপাশের ৮-১০ টা গ্রাম থেকে পায়ে হেঁটে আসতো যা বর্তমানেও চলমান।
স্কুলজীবনের প্রতিটি দিনই স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকে। সেইসব চেনা মুখ, প্রিয় শিক্ষক-শিক্ষিকা, হাসি-ঠাট্টা, ক্লাসরুমের গল্প—সবকিছু যেন ফিরে আসে একসাথে, যখন আমরা মিলিত হই পূর্ণ মিলন অনুষ্ঠানে।
এই পূর্ণ মিলন অনুষ্ঠান শুধু একটি সাধারণ সমাবেশ নয়, এটি হলো অতীতকে নতুন করে ছুঁয়ে দেখার এক অসাধারণ উপলক্ষ। বহু বছর পর পুরনো বন্ধুরা যখন একে অপরকে জড়িয়ে ধরে, তখন সময় যেন থমকে দাঁড়ায়। স্কুল প্রাঙ্গণ আবারো মুখর হয়ে ওঠে সেই চেনা কণ্ঠস্বর আর প্রাণখোলা হাসিতে।
অনুষ্ঠানে থাকবে—স্মৃতিচারণা, সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা এবং আনন্দঘন এক ভোজ। এ এক অনন্য আয়োজন, যা আমাদের আবারো স্কুলের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে।
ভাবনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত, শ্রদ্ধা ও ভালোবাসায় নবীন ও প্রবীণ ছাত্রছাত্রীদের কাছে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আবারও একটি বার আসার আহব্বান/অনুরোধ করছি।
আসুন সবার সাহায্য -সহযোগিতায় একটি বারের মত এই বিদ্যালয়ের "পূর্ণমিলন"অনুষ্ঠানের আয়োজন করি।এই বিদ্যালয়ের উজ্জল নক্ষত্রদের কাছে আমাদের একটায় অনুরোধ আপনাদের একটু উদারতায় পেতে পারে এই বিদ্যালয়ের নবীন ছাত্র-ছাত্রীদের সতেজ-সজীব প্রাণে হিমালয় সমান স্বপ্ন কল্পনাকে বাস্তবে পরিণত করার সাহস।
রচনায়- হৃদয় শিকদার (ব্যাচ-২০১৫)
পোস্ট টা শেয়ার করার জন্য রনি ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ রনি ভাই আপনাকে উক্ত আয়োজনের সবসময় পাশে পাবো ইনশাআল্লাহ।❤️❤️