18/11/2022
অজ-পাড়াগাঁয়ে একটি ব্র্যান্ড নিউ BMW পার্ক করে একটি ছেলে নেমেই এক রাখালকে ডাকলো।
ছেলেঃ এই ছাগলের পাল কি তোমার?
রাখালঃ হ ছাব,
ছেলেঃ এখানে কয়টা ছাগল আছে আমি যদি বলে দিতে পারি তুমি আমাকে একটি ছাগল গিফ্ট করবে?
রাখালঃ রাজি আছি!
Apple Laptop(Mac) খুলে NASA page open করেই GPS Satelite-এর মাধ্যমে জায়গাটা Locate করে, ক্রেডিট কার্ড নাম্বার দিলো। NASA Satelite দিয়ে scan করে জার্মানির হামবুর্গে পাঠাল।
এরপর সে ডাটাটা OBDC কানেক্টের মাধ্যমে MS-SQL- এ নিয়ে তার Iphone-14 প্লাস এ open করল।
$২০৫০ চার্জ হলো আর কয়েক মিনিট পর সে result পেল।
ধনীর ছেলেঃ "এখানে ৩৩ টা ছাগল আছে"।
রাখালঃ ঠিক কইছেন
ধনীরছেলেঃ এইটা তাহলে আমার গিফ্টটা
(বলেই একটি ছাগলের বাচ্চা তুলে নিলো) আর
স্কাইপের মাধ্যমে মাকে বললোঃ Mom,
আমি হাই টেক apply করে একটা গিফ্ট পেয়েছি।
রাখালঃ আপনার বাবা কি করেন বলতে পারলে পুরস্কারটা ফিরাইয়া দিবেন?
ছেলেঃ Sure
রাখালঃ আপনার বাবা রাজনীতিবিদ।।।
ছেলেঃ Yes, কেমন করে জানলে?
রাখালঃ বলদ মার্কা পোলাপান রাজনিতীবিদের হয়ে থাকে।
অকামের লেইগ্গা হাজার হাজার ট্যাকা খরচ্চা কইরা গুনলেন কয়টা ছাগল। এইগুলি ছাগল না, এইগুলি ভেড়া আর আপনার হাতে ওইটা ছাগল না, কুত্তার বাচ্চা, ভেড়া খেদানোর কাম করে।
( সংগ্রহীত )
নোটঃ- অনেক কিছু শেখার আছে এই গল্প থেকে 😂😂