08/10/2019
সুবর্ণ জয়ন্তী... ❤
Govt. Laboratory High School, Rajshahi is the best secondary school in Rajshahi, Bangladesh.The motto of the school is "Enter to Learn, Leave to Serve.''
08/10/2019
সুবর্ণ জয়ন্তী... ❤
04/07/2017
School sports day
20/06/2017
আমাদের বিদ্যাপিঠের ওয়েব সাইট সম্পর্কে শ্রদ্ধেও হেড মিস্ট্রেস নাজরিন আহমেদের কিছু কথা...
সারা বিশ্বের শান্তির নগরী ও হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর আবাস স্থল- পদ্মা তীরের শ্রেষ্ঠ বিদ্যা পিঠ ঐতিহ্যবাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । সরকারের ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে rglhs.edu.bd ওয়েব সাইট টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি । নিয়মিত ভাবে ওয়েব সাইট টি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রাখা হল ।
আমাদের স্কুলের ওয়েব সাইট লিঙ্ক টি হল...
http://rglhs.edu.bd
Rajshahi Govt. Laboratory High School | Just another WordPress site
17/06/2017
School logo
17/06/2017
গত বছরে এরকম সময়েই ছবিটি তোলা হয়েছিল ... অনেকটা সময় পার হয়ে গেছে কিন্তু স্মৃতিগুলো এখনও রয়ে গেছে ...
ছবি- শেখ শাফায়েত ইসলাম
16/06/2017
গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী
প্রতীক পরিচিতি:
বিদ্যালয়ের মনোগ্রামটি একটি প্রতীকধর্মী নকশা। এটির ডিজাইন করেছেন খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান।
মূল নকশার অবয়ব চারটি কৌণিক গঠন। বাম কোণটি শিক্ষা, ডানকোণ সংস্কৃতি এবং নিচের কোণটি দেশপ্রেম বা দেশসেবা, যা শিক্ষা ও সংস্কৃতিকে ধারণ করে ঊর্ধ্বমুখী অর্থাৎ প্রগতি ও আলোর দিকে এগিয়ে যাবার দৃপ্ত অঙ্গীকার। চারকোণা ঘরের মধ্যমণিতে যে খোলা বইটি অবস্থান করছে তা জ্ঞানচর্চার প্রতীক। জ্ঞানচর্চার মাধ্যমেই মানবসমাজ শিক্ষা, সংস্কৃতি ও দেশপ্রেমকে ধারণ করে উন্নতির দিকে এগিয়ে যায়। নকশায় বইয়ের ঠিক উপর দিকে যে ফুলের কুঁড়ি তা কিশোর বয়সের ছেলেমেয়েদের প্রতীক। তারা কুঁড়ি থেকেই শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুন্দর ও পরিপূর্ণ ফুল হয়ে ফুটে উঠবে। অর্থাৎ সমাজে পরিপূর্ণ ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। অর্ধ-গোলাকারে লেখা গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী সবগুলো নক্সার সঙ্গে এমনভাবে বিন্যাস করা হয়েছে যার অর্থ- প্রতিষ্ঠানটি একটি শক্ত ভীতের উপর প্রতিষ্ঠিত।
প্রতীকের রং- চারকোণা ঘর ও কুঁড়ি রক্তলাল যা জাতীয় পতাকার রং, তারুণ্যের প্রতীক। গ্রন্থের হলুদ রং জ্ঞানের আলো, উজ্জ্বলতার রং। গ্রন্থের বহিঃ ও মধ্যরেখা নীল- আকাশের উদারতা।