05/06/2026
৫, জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ফলজ এবং ঔষধি গাছ রোপন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়।
An Academy for Excellence to transcend traditional educational boundaries and providing a transformative experience .
Our vision is to be a leading institution known for producing global citizens who excel academically and possess a deep sense of creativity, critical thinking, and social responsibility. We aim to create an educational ecosystem that empowers students to thrive in a rapidly evolving world.
05/06/2026
৫, জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ফলজ এবং ঔষধি গাছ রোপন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়।
ক্ষুদে দৌড়বিদ নুবাইতের অসাধারণ সাফল্য।
29/05/2026
ক্ষুদে দৌড়বিদ নুবাইতের অসাধারণ সাফল্য
GUK Residential Model School and College–এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নুবাইত আজ অনুষ্ঠিত মিনিম্যারাথন-২০২৬ এ চমৎকার সাফল্য অর্জন করেছে।
মাত্র ৯ বছর বয়সী নুবাইত সফলভাবে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে শিশুদের মধ্যে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছে। তার এই অসাধারণ অর্জনে ম্যারাথন উৎসব মাঠে উপস্থিত সকলেই মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে তাকে উৎসাহ ও অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. আবদুস সালাম এবং অধ্যক্ষ জহুরুল কাইয়ুম ক্ষুদে এই দৌড়বিদকে আন্তরিক অভিনন্দন জানান এবং নুবাইতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এই অর্জন শুধু নুবাইতের নয়, বরং GUK Residential Model School and College-এর সকল শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অভিনন্দন প্রিয় নুবাইত!
তোমার জন্য রইলো অনেক শুভকামনা।
25/05/2026
বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার
পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬
প্রধান অতিথি:
অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক
প্রশাসক, জেলা পরিষদ, গাইবান্ধা
বিশেষ অতিথিঃ
জনাব এম. আবদুস্ সালাম
প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি
বিশেষ অতিথিঃ
জনাব শামীমা মাহমুদা ইয়াসমিন
সদস্য, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি।
তারিখ ২৪ মে, ২০২৬, রবিবার
Gana Unnayan Kendra(GUK) Residential Model School & College , Gaibandha.
19/05/2026
গত ৮ মে, ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল।
15/05/2026
শিক্ষার্থীদের সৃজনশীল কাজের অংশ হিসেবে দেয়াল পত্রিকার আয়োজন করা হয়। উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এম আব্দুস সালাম।
15/05/2026
স্কুলের আবাসিক শিক্ষার্থীদের একাংশ।
12/05/2026
GUK Residential Model School and College (GUKRMSC)-এ “সততা স্টোর”-এর শুভ উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জনাব মোঃ মোতাহার হোসেন (অতিরিক্ত সচিব), মহাপরিচালক জনাব মোঃ আক্তার হোসেন, রংপুর বিভাগীয় পরিচালক জনাব মোহাঃ নূরুল হুদা, উপপরিচালক জনাব শাওন মিয়া, সহকারি পরিচালক জনাব নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সততা স্টোর উদ্বোধনের পর সম্মানিত অতিথিগণ বিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের শিক্ষা ও নান্দনিক পরিবেশের প্রশংসা করেন।
শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম ও স্কুলের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
10/05/2026
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় তোমাদের সাফল্যে আমরা গর্বিত। মোঃ আল কাবির ইসলাম শাওন-২০০ মিটার দৌড়। আবরার মুহিত স্বচ্ছ-ব্যাডমিন্টন।
15/04/2026
ফেলে আসা বছরের সব ক্লান্তি মুছে নতুন বছর নিয়ে আসুক নতুন সম্ভাবনা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বাঙালির শেকড়ের টানে মেতে উঠেছে উৎসবে। দিনব্যাপী বৈশাখী আয়োজনের মধ্য দিয়ে মুখরিত ছিল ক্যাম্পাস। বর্ণিল সাজে সেজেছিলেন শিক্ষক, শিক্ষার্থীসহ সম্মানিত অভিভাবকবৃন্দ। লাঠিখেলা, বৈশাখী স্টল, পান্তা ভাতের আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের দিয়েছে বাড়তি আনন্দ।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব এম. আবদুস সালাম এবং অধ্যক্ষ জনাব জহুরুল কাইয়ুম।