AbroNotes

Directions Contact the school

AbroNotes অ্যাব্রোনোটস তথ্যের ক্যানভাস।

03/10/2026

মিথ্যা তথ্যের আড়ালে পেছনের গল্পটা!

কে এই সালমান মুক্তাদিরের শ্বশুর? তাকে ঘিরে এত আলোচনা কেন? জানুন পেছনের সত্যি গল্প।

---


30/09/2026

৩, ৪ লাখ টাকা দিয়ে ইউরোপে পড়তে আসা যায়।

হ্যাঁ, যায়। অবশ্যই যায়। সমস্যা সবসময় টাকা না অনেক সময় সমস্যা হলো, আমরা তথ্য খুঁজি না।

হাতের কাছে ইন্টারনেট আছে, গুগল আছে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট আছে। তারপরও একটা তথ্য জানার জন্য কাউকে ধরে বসে থাকতে হবে কেন?

বিদেশে পড়তে আসতে হলে সবকিছুতেই এজেন্ট, দালাল কিংবা হেল্পার লাগবে এই ধারণা থেকে বের হতে হবে।

নিজে খুঁজুন। নিজে যাচাই করুন। নিজে আবেদন করুন।

কারণ আপনার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা থাকতে হবে, নিজের কাজ নিজে করার মানসিকতা।

অনেকে হাজার হাজার টাকা শুধু তথ্য জানার জন্য খরচ করেন। অথচ সেই তথ্যের বড় একটা অংশ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই বিনামূল্যে দেওয়া থাকে।

30/09/2026

২.৫ জিপিএ থাকলেও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ আছে!

অনেকেই মনে করেন জিপিএ ৩.০-এর নিচে হলে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় না স্কলারশিপ পাওয়া যায়না। বাস্তবে কিছু বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট প্রোগ্রামে ২.৫ জিপিএ দিয়েই আবেদন করা যায় স্কলারশিপ পাওয়া যায় অন্য বিষয় গুলো ভালো থাকলে।

নিচের বিশ্ববিদ্যালয়গুলোতে ২.৫ জিপিএ গ্রহন করে।

Lamar University
Gannon University
DePaul University
McNeese State University
Wright State University
Pittsburg State University
University of Arkansas
University of Memphis
Humboldt State University
University of South Alabama
California State University East Bay
California State University Fullerton
Wright State University

নিজের প্রোফাইল অনুযায়ী সঠিক বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম খুঁজে আবেদন করাটাই গুরুত্বপূর্ণ।

29/09/2026

পরিচিত গন্তব্যের বাইরে নরওয়েতেও রয়েছে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ।
...

29/09/2026

নরওয়েতে 🇳🇴 পড়তে চাইলে এই তালিকাটি ১০০% কাজে লাগবেই— তাই সেভ করে রাখুন!

অধিকাংশ প্রোগ্রাম নরওয়েজিয়ান ভাষায় হলেও কিছু বিশ্ববিদ্যালয়ে বেচেলর, মাস্টার্সসহ বিভিন্ন লেভেলে সম্পূর্ণ ইংরেজিতে পড়ার সুযোগ রয়েছে। এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ও সাবজেক্টের তালিকা দেওয়া হলো দেখে নিন।

1. University of Agder (UiA)

Bachelor: Academic Esports, Classical Music Performance, English, Global Development Studies.

Master: Artificial Intelligence, Civil and Structural Engineering, Management and Business, Business Administration, Classical Music Performance, Coastal Ecology, Cybersecurity Management, Cybersecurity Engineering, English, Global Development, Crisis, Mechatronics, Nordic Languages and Literature, Popular Music, Renewable Energy, Sustainability Management, Mathematics, Multimedia and Game Technologies.

2. University of Stavanger (UiS)

Bachelor: Dance.

Master: Biological Chemistry, Business Administration, City and Regional Planning, Computational Engineering, Computer Science, Data Science, Digital Society and Societal, Energy, Reservoir and Earth Sciences, English and Literacy Studies, Environmental Engineering, Industrial Asset Management, Marine and Offshore Technology, Mathematics and Physics, Music Performance, Petroleum Engineering, Pre-hospital Critical Care, Risk Analysis, Service Leadership in Business, Mechanical Engineering, Sustainability Studies.

3. University of South-Eastern Norway (USN)

Master: Ecology and Environmental Management, Electrical Power Engineering, Human Rights and Multiculturalism, Innovation and Technology Management, Master in IT and Automation, Energy and Environmental Technology, Sensor Systems and Innovation, Sustainability Management, Systems Engineering.

4. Western Norway University of Applied Sciences (HVL)

Master: Climate Change Management, Healthy Ageing and Rehabilitation, Maritime Operations, Theatre in Social, Participatory Art, Community and Educational Contexts.

5. University of Bergen (UiB)

Master: Digital Culture, Philosophy, French, Linguistics, English, Biomedical Sciences, Earth Science, Mathematics, Applied and Computational Mathematics, Meteorology and Oceanography, Human Geography and Sustainable Development, Physical and Environmental Geography, System Dynamics, Politics and Governance of Global Challenges, Global Development Theory and Practice, Media and Interaction Design, Design, Fine Art, Music Performance or Composition.

6. University of Inland Norway (INN)

Bachelor: Animation and Digital Art, Game Technology and Simulation.

Master: Applied Biotechnology and Biomedical Sciences, Applied Ecology, Digital Communication and Culture, Business Administration – major in Business Analytics.

7. Nord University

Bachelor: Acting and Artistic Production, Biology, Bachelor of Science, CG Art and Animation, Film and TV Production, Games and Technology, Animal Science.

Master: Biosciences, Business, Sustainable Leadership Perspectives, Sustainable Production Bioresources.

8. UiT The Arctic University of Norway

Master: Aerospace Engineering, Applied Computer Science, Biology, Biomedicine, Computational Chemistry, Computer Science, Contemporary Issues in Risk and Crisis Management, Electrical Engineering, Engineering Design, English Acquisition and Multilingualism, English Literature, Fine Art, Geosciences, Industrial Engineering, Landscape Architecture, Marine Biotechnology and Biological Chemistry, Mathematical Sciences, Music Performance, Peace and Conflict Transformation, Philosophy, Photonics and Nanotechnology, Public Health, Technology and Safety, Theoretical Linguistics, Tourism Studies, Visual and Multimodal Anthropology, Law of the Sea.

9. Norwegian University of Science and Technology (NTNU)

Master: Electric Power Engineering, Global Manufacturing Management, Global Relations and Sustainable Development, Industrial Ecology, International Business and Marketing, Molecular Medicine, Neuroscience, Ocean Resources, European Studies, Human Response.

10. Oslo Metropolitan University (OsloMet)

Master: Applied Computer and Information Technology, Civil Engineering, International Development, Education, and Sustainabilities, Mechanical Engineering, Nordic Social Policy and Global Sustainable Development, Product Design – Design in Complexity, Public Health Nutrition, Transport and Urban Analytics.

আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য অবশ্যই যাচাই করবেন। কোন কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।

--- AbroNotes


28/09/2026

মাত্র ৪ লাখ টাকায় স্পাউস-চাইল্ডসহ নরওয়ে 🇳🇴

কথাটা শুনতে ভালো লাগলেও, পুরো সত্যটা কি জানেন?

যারা এই তথ্যটি প্রচার করছেন, তারা অনেক সময় পুরো বিষয়টি বলছেন না। কারণ নরওয়ের ক্ষেত্রেও জার্মানির মতো ব্লকড অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তাহলে শুধু ৪ লাখ টাকা দিয়ে কীভাবে সম্ভব?

তবে সুখবরটা হলো যারা ফুল-ফান্ডেড স্কলারশিপের সুযোগ পাবেন, তাদের ব্লকড অ্যাকাউন্ট বা টিউশন ফি লাগবেনা, বরং উলটো প্রতিমাসে স্যালারি পাবেন।

আর স্কলারশিপ থাকুক বা না থাকুক, স্পাউস ও চাইল্ডকে সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। IELTS ৬.০ থাকলে বিভিন্ন প্রোগ্রামে আবেদন করার সুযোগ রয়েছে। ১ অক্টোবর থেকে আবেদন শুরু হচ্ছে।

ইউরোপে পরিবারসহ যাওয়ার সুযোগ এখন অনেক দেশেই সীমিত বা সহজ নয়। তার মধ্যে নরওয়ের মতো উন্নত একটি দেশে এই সুযোগটি অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।


প্রত্যয়ের দুর্দান্ত এক অর্জন!স্যাটে ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ পেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পদার্...
28/09/2026

প্রত্যয়ের দুর্দান্ত এক অর্জন!

স্যাটে ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ পেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পদার্থবিজ্ঞান ও গণিত নিয়ে ব্যাচেলর করার সুযোগ পেয়েছেন প্রত্যয়।

স্যাটে ১৬০০-এর মধ্যে ১৫৯০ সত্যিই দারুণ এক অর্জন।

তবে ১৫৯০ শুধু একটি স্কোর নয়। এই স্কোরের পেছনে রয়েছে নিজের ভুল খুঁজে বের করা, সেই ভুল থেকে শেখা এবং প্রতিবার একটু একটু করে নিজেকে আরও ভালো করার গল্প ❤️

---- AbroNotes


কয়েক হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে অক্সফোর্ডে পিএইচডির জন্য মনোনীত হলেন উজ্জল! মওলানা ভাসানী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় থেক...
27/09/2026

কয়েক হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে অক্সফোর্ডে পিএইচডির জন্য মনোনীত হলেন উজ্জল!

মওলানা ভাসানী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর মাস্টার্স শেষ করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে চাকরি করেন মোহাম্মদ উজ্জল হোসাইন।

এরপর স্কলারশিপে সুযোগ পান অক্সফোর্ডে এমএসসি করার। সত্যি বলতে একটা সময় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়বেন এটা নিজেও কখনো ভাবেননি। পথটা মোটেও সহজ ছিল না।

এবার সেই অক্সফোর্ডেই পিএইচডির জন্য মনোনীত হয়েছেন তিনি। অভিনন্দন ও শুভকামনা ❤️

# AbroNotes


27/09/2026

সোলেমান মুক্তাদির বলেন- 'গেম মেরে লিবিয়া হয়ে ইতালি চলে যাবো'!

26/09/2026

চাঁদা দিতে সালমান মুক্তাদিরের অস্বীকৃতি! দেশের উন্নয়ন কাজে বড় বাধা!

রাতের আঁধারে কয়েকজন দায়িত্বশীল নাগরিক সালমান মুক্তাদিরের স্টুডিওতে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন ভাই, সামান্য চাঁদাটা দেন।

কিন্তু সালমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালেন!

এখন প্রশ্ন হলো— চাঁদা না দিলে দেশের উন্নয়ন হবে কীভাবে?

দরজা ভাঙা হয়েছে— উন্নয়নের স্বার্থে।

জানালা ভাঙা হয়েছে— পরিবেশের সঙ্গে উন্মুক্ত যোগাযোগের স্বার্থে।

টেবিল-চেয়ার সরিয়ে দেওয়া হয়েছে— স্টুডিওকে আরও আধুনিক ও মিনিমালিস্ট করার স্বার্থে।

আর যদি কেউ এটাকে ভাঙচুর বলে— তাহলে তারা উন্নয়নের গভীর দর্শন বোঝেনি। 😐

জনাব তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদ, আপনাদের দলের এই নিবেদিতপ্রাণ কর্মীদের থামাবেন না।

বরং তাদের বলুন— চাঁদা চাওয়ার সময় রসিদ নিতে ভুল করো না!

কারণ দেশে এখন নতুন নিয়ম— চাঁদা দিলে উন্নয়ন,
চাঁদা না দিলে পুনর্নির্মাণ!

#চাঁদা

Address

Dhaka
94014

Website

Alerts

Be the first to know and let us send you an email when AbroNotes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AbroNotes:

Shortcuts

Share