Connecting Immigration Law Office

Connecting Immigration Law Office Connecting Immigration Law Office around USA ⚖️🇺🇸 Your premium gateway to the United States. We simplify U.S. Start your journey today!

visas, residency, and immigration law with expert legal tech operations and vetted network of attorneys.

📢 New Priority Service for British Citizenship ApplicationsThe Home Office has introduced a new Priority Service for mos...
07/08/2026

📢 New Priority Service for British Citizenship Applications

The Home Office has introduced a new Priority Service for most British citizenship applications.

For an additional £500, eligible applications will now be processed within 30 working days from the date of the biometric appointment. Applications submitted without the priority service will continue to have the standard processing time of up to six months.

Before choosing the priority service, keep these important points in mind:

📌 The priority service does not guarantee a decision within 30 working days. Applications that are more complex or require additional checks may still take longer.

📌 If your application has already been submitted and is awaiting a decision, you cannot upgrade it to the priority service.

📌 The priority service only speeds up the processing time—it does not affect the outcome of your application.

If you’re planning to apply for British citizenship or have questions about your application, I’m here to help. Feel free to get in touch for professional advice and assistance.

🇺🇸 বাংলাদেশি চিকিৎসকদের জন্য যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার পথআপনি যদি বাংলাদেশ থেকে MBBS সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে চিকিৎস...
07/07/2026

🇺🇸 বাংলাদেশি চিকিৎসকদের জন্য যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার পথ

আপনি যদি বাংলাদেশ থেকে MBBS সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কাজ করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে এখন থেকেই সঠিক পরিকল্পনা শুরু করা জরুরি। সঠিক প্রস্তুতি ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে একজন International Medical Graduate (IMG)-এর জন্যও যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।

প্রধান ধাপগুলো সংক্ষেপে:

✅ ১. USMLE Step 1 ও Step 2 CK সম্পন্ন করুন
যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে লাইসেন্স অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো USMLE পরীক্ষা।

✅ ২. ইংরেজি ভাষা দক্ষতার শর্ত পূরণ করুন
প্রয়োজন অনুযায়ী OET (Occupational English Test) সম্পন্ন করতে হতে পারে, যা চিকিৎসকদের পেশাগত যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করে।

✅ ৩. ECFMG Certification অর্জন করুন
এটি যুক্তরাষ্ট্রের Residency Program-এ আবেদন করার জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা।

✅ ৪. Residency Match Program-এ আবেদন করুন
NRMP-এর মাধ্যমে বিভিন্ন হাসপাতালের Residency Program-এ আবেদন করে Match হওয়ার সুযোগ তৈরি হয়।

📌 মনে রাখবেন:
শুধু ভালো USMLE স্কোরই যথেষ্ট নয়। একটি শক্তিশালী CV, US Clinical Experience (USCE), ভালো Recommendation Letter, কার্যকর Interview Performance এবং আত্মবিশ্বাস—সবকিছুই Residency Match-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🤝 Mentorship-এর গুরুত্ব
North America-ভিত্তিক বাংলাদেশি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন নতুন চিকিৎসকদের জন্য মূল্যবান দিকনির্দেশনা দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, BMANA (Bangladesh Medical Association of North America)-এর Young Physician Forum-এর মতো উদ্যোগ থেকে পাওয়া যেতে পারে—

• CV ও Resume Review
• Mock Interview Preparation
• Mentorship ও Career Guidance
• US Clinical Experience (USCE) ও Observership বিষয়ে পরামর্শ

🌟 আপনি যদি বর্তমানে MBBS অধ্যয়নরত হন, ইন্টার্নশিপ করছেন বা ইতোমধ্যে মেডিকেল গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাহলে আজ থেকেই পরিকল্পনা শুরু করুন। সঠিক প্রস্তুতি আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনাকে অনেকটাই এগিয়ে নিতে পারে।

যুক্তরাজ্যের ভিজিট ভিসায় সফলতা – আলহামদুলিল্লাহআলহামদুলিল্লাহ! আরও একটি সফল **UK Visit Visa** অনুমোদনের সুসংবাদ শেয়ার কর...
07/01/2026

যুক্তরাজ্যের ভিজিট ভিসায় সফলতা – আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ! আরও একটি সফল **UK Visit Visa** অনুমোদনের সুসংবাদ শেয়ার করতে পেরে আমরা আনন্দিত।

✅ একবার ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে UK Visit Visa মঞ্জুর।

আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত ক্লায়েন্ট সফলভাবে যুক্তরাজ্যের ভিজিট ভিসা পেয়েছেন। এখন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মূল্যবান সময় কাটাতে এবং গ্রেট ব্রিটেন ভ্রমণের সুযোগ পাবেন।

প্রতিটি সফল আবেদনই ভিন্ন। তবে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—

✔ মামলার সতর্ক ও সঠিক মূল্যায়ন
✔ নির্ভুল ডকুমেন্টেশন
✔ বিস্তারিত ও সুপরিকল্পিত
✔ পেশাদার আইনি প্রতিনিধিত্ব
✔ কৌশলগত ও সময়োপযোগী আবেদন দাখিল

এই সফলতা আমাদের পুরো টিমের আন্তরিক পরিশ্রম, নিষ্ঠা ও অভিজ্ঞতার প্রতিফলন। আমাদের ওপর আস্থা রাখার জন্য আমরা সকল ক্লায়েন্টের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদের ইমিগ্রেশন যাত্রায় পাশে থাকতে পেরে গর্বিত।

আমাদের কাছে এটি শুধু একটি ভিসা অনুমোদন নয়—এটি একটি পরিবারের পুনর্মিলন, নতুন স্মৃতি তৈরি এবং প্রিয়জনদের সঙ্গে মূল্যবান সময় কাটানোর একটি সুন্দর সুযোগ।

# # # আমাদের সেবাসমূহ:

✅ ভিজিট ভিসা আবেদন
✅ স্বামী/স্ত্রী (Spouse & Partner) ভিসা
✅ সেটেলমেন্ট আবেদন (ILR)
✅ EUSS আবেদন
✅ ওয়ার্ক পারমিট আবেদন
✅ অ্যাসাইলাম ও প্রোটেকশন আবেদন
✅ রাইট অব অ্যাবোড আবেদন
✅ ওভারসিজ পাসপোর্ট আবেদন
✅ ভিজিট ভিসা প্রত্যাখ্যানের চ্যালেঞ্জ
✅ অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ
✅ জুডিশিয়াল রিভিউ
✅ শর্ট-টার্ম স্টুডেন্ট ভিসা
✅ পারিবারিক আইন সংক্রান্ত বিষয়
✅ দেওয়ানি (Civil) মামলা
✅ ডিটেনশন ও বেআইনি আটক (False Imprisonment) সংক্রান্ত মামলা

📲 ইমিগ্রেশন, পারিবারিক আইন, দেওয়ানি মামলা বা অন্য যেকোনো আইনি পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন।

📞 যুক্তরাজ্য:+44 7415 154201

এনামুল হক শাহিন
সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট

🚨USCIS Policy MemoUSCIS announced today that adjustment of status (filing for I-485)  will be granted only in extraordin...
05/23/2026

🚨USCIS Policy Memo

USCIS announced today that adjustment of status (filing for I-485) will be granted only in extraordinary circumstances. If you entered the United States on a B-1 or B-2 visitor visa, F-1 student visa, or another single-intent nonimmigrant status and were planning to file for a Green Card from inside the country, that path is now sharply restricted.

Who should pay close attention:

• Anyone considering EB-1 or EB-2 adjustment after entering on a B-2. Preconceived intent was already a risk. Today’s memo gives officers explicit authority to treat it as disqualifying.

• F-1 students hoping to transition directly to employment-based permanent residency without departing.

Anyone with a pending I-485 tied to a single-intent entry.

Overall immigration officers discretion on the AOS adjudication has tightened across the board, and documentation standards just went up for everyone.

The statute has not changed. The agency’s posture has. Litigation is virtually certain. Until then, this is the operating reality.

If you have a pending case or a planned filing, speak to a competent attorney before you proceed.

১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশের একাধিক টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে এমন শিরোনামে খবর প্রকাশিত হয় যাতে প্রতিয়মান হয় যুক্তরা...
01/15/2026

১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশের একাধিক টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে এমন শিরোনামে খবর প্রকাশিত হয় যাতে প্রতিয়মান হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ বা স্থগিত করেছে।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকের মধ্যে শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
দৈনিক যুগান্তর শিরোনাম দিয়েছে “বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র” একই শিরোনাম দিয়েছে ঠিকানা নিউজ, সুপ্রভাত বাংলাদেশ ও Tv3bangla।
এছাড়া, ‘বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র’ ও ‘বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র’ শিরোনামে সংবাদ প্রকাশ করা করে এখন টিভি (অনলাইন) ও ইত্তেফাক পত্রিকায়।
একই ধরনের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে : যুগান্তর, সমকাল, বাংলাট্রিবিউন, রাজনীতি সংবাদ, নিউজনাউ২৪, সময় টিভি (অনলাইন), সমকাল, Chatganews, আজকের পত্রিকা, প্রতিদিনের বাংলা, টিভি9বাংলা, কালের কণ্ঠ, আমাদের সময়, Rtv (অনলাইন), ঢাকা পোস্ট, একাত্তর টিভি (অনলাইন), খবরের কাগজ।
কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য পরবর্তীতে প্রতিবেদনে সংশোধনী এনেছে।
বাস্তবে যুক্তরাষ্ট্রের ঘোষণাটি ছিল আরও সীমিত পরিসরের। আমেরিকা ৭৫টি দেশের জন্যে ভিসা দেওয়া বন্ধ করেনি। সকল ধরনের ভিসা দেওয়ার প্রক্রিয়াও স্থগিত করেনি। ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক এক্স পোস্টে (https://archive.ph/NQnWk) বলা হয়েছে হয়েছে, ‘যেসব দেশের অভিবাসীরা আমেরিকানদের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে ওয়েলফেয়ার (সরকারি সাহায্য/সুবিধা) গ্রহণ করে, পররাষ্ট্র দপ্তর এমন ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে। যতক্ষণ না যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারে যে, নতুন অভিবাসীরা আমেরিকানদের সম্পদের ওপর নির্ভর করবে না, ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ চলতে থাকবে।’
যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যমে ব্যবহৃত শিরোনামগুলোতে এই পার্থক্যটি স্পষ্ট করা হয়নি। ফলে “ভিসা দেওয়া বন্ধ” বা “সব ধরনের ভিসা স্থগিত”—এ ধরনের শব্দচয়ন পাঠককে এমন ধারণা দেয় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য সব ভিসা ক্যাটাগরি একযোগে বন্ধ করে দিয়েছে। প্রতিবেদনের ভেতরে কোথাও কোথাও সিদ্ধান্তের সীমাবদ্ধতা উল্লেখ থাকলেও, শিরোনামে সেই প্রেক্ষাপট অনুপস্থিত থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেনি। ঘোষণাটি সীমিত ছিল ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া পর্যন্ত। Source: The Dissent

যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থা মূলত দুই ধরনের—ইমিগ্রান্ট ভিসা (Immigrant Visa) এবং নন-ইমিগ্রান্ট ভিসা(Non-Immigrant Visa)।...
01/15/2026

যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থা মূলত দুই ধরনের—ইমিগ্রান্ট ভিসা (Immigrant Visa) এবং নন-ইমিগ্রান্ট ভিসা(Non-Immigrant Visa)। সাম্প্রতিক ঘোষণায় মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট খুব পরিষ্কারভাবে জানিয়েছে যে সিদ্ধান্তটি কেবল ইমিগ্রান্ট ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যার পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ওয়েলফেয়ার বা “পাবলিক চার্জ” নীতিই প্রধান কারণ। অর্থাৎ যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের বিষয়ে অতিরিক্ত যাচাই ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ গণমাধ্যম বিষয়টিকে “ভিসা বন্ধ” হিসেবে উপস্থাপন করছে, যা আংশিক সত্য হলেও সম্পূর্ণ সত্য নয়। বাস্তবতা হলো, নন-ইমিগ্রান্ট ভিসা এখনো চালু রয়েছে—যার মধ্যে ভিজিট (B1/B2), স্টুডেন্ট, বিজনেস এবং অন্যান্য স্বল্পমেয়াদি ভিসা অন্তর্ভুক্ত। ডিপার্টমেন্ট অব স্টেট তাদের ঘোষণার মাত্র একটি প্যারাগ্রাফেই পুরো বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে, তাই ভুল ব্যাখ্যা ছড়ানোর আগে অন্তত অফিসিয়াল তথ্যটি পড়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা এই সিদ্ধান্তের জন্য ইউসুফ সরকারকে দায়ী করছেন, তাদের জানা উচিত এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত এবং এখানে বাংলাদেশের কোনো সরকারের দায় নেই। সবশেষে সাংবাদিক ভাই ও বোনদের প্রতি অনুরোধ, দয়া করে আধা সত্য বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফটোকার্ড বা শিরোনাম তৈরি করবেন না, কারণ এতে সাধারণ মানুষ অপ্রয়োজনীয় আতঙ্কে পড়েন এবং ভিসা সংক্রান্ত ভুল ধারণা তৈরি হয়।

R-1 religious workers no longer need to reside and be physically present outside the United States for one year at the e...
01/15/2026

R-1 religious workers no longer need to reside and be physically present outside the United States for one year at the end of their statutory five-year maximum admission period of stay to be eligible for readmission in R-1status.
This improvement will promote stability and minimize disruptions to the essential services provided by nonimmigrant religious workers in the United States.
Learn more: https://www.uscis.gov/newsroom/news-releases/dhs-reduces-wait-times-for-thousands-of-religious-workers-abroad?fbclid=IwY2xjawPWGVBleHRuA2FlbQIxMABicmlkETFUVjdub3hDald6dGV5OGhUc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHup-22yW-ObDh3wEfMy5wSNi6qTcJ-CdQRvZ70Cl_mGWLx1uVyDvI3IMU21X_aem_p72O3mbrblqis4EgckLniQ

The U.S. Department of Homeland Security has issued an interim final rule to religious organizations and their communities allowing thousands of religious workers—including priests, nuns, and rabbis—that previously were required to remain outside the United States before returning, to resume the...

🔴 যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িক স্থগিতট্রাম্প প্রশাসন জনসহায়তা বা সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হওয়ার ...
01/15/2026

🔴 যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িক স্থগিত

ট্রাম্প প্রশাসন জনসহায়তা বা সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কায় ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, রাশিয়া, সোমালিয়াসহ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপের বহু দেশ।

📌 গুরুত্বপূর্ণ বিষয়:
এই সিদ্ধান্ত অ-অভিবাসী ভিসা—যেমন পর্যটক (B1/B2), ব্যবসা, স্টুডেন্ট বা স্বল্পমেয়াদি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে ভিজিট, স্টুডেন্ট ও বিজনেস ভিসা আবেদনকারীদের জন্য বর্তমানে কোনো পরিবর্তন নেই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি মার্কো রুবিও জানান, ২০২৫ সালের একটি নির্দেশনার আলোকে কনস্যুলার কর্মকর্তাদের আরও কঠোরভাবে “পাবলিক চার্জ” ঝুঁকি মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য হলো—যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখা।

🔍 নতুন যাচাই-বাছাইয়ে গুরুত্ব পাচ্ছে:
আবেদনকারীর বয়স, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, আর্থিক সক্ষমতা, শিক্ষা ও দক্ষতা, পূর্বের সরকারি সহায়তার ইতিহাস এবং ইংরেজি ভাষায় দক্ষতা। প্রয়োজনে সাক্ষাৎকার ইংরেজিতেও নেওয়া হতে পারে।

⚽🏅 বিশ্বকাপ ও অলিম্পিক প্রভাব:
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিক গেমসের কারণে আগামী বছরগুলোতে পর্যটক ও ব্যবসায়িক ভিসার চাহিদা আরও বাড়বে।

📣 বিশেষজ্ঞদের মত:
এই সিদ্ধান্ত কার্যকর হলে উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আরও সীমিত হতে পারে।

📍 ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট, যোগ্যতা বিশ্লেষণ ও পরামর্শের জন্য আমাদের পেজে চোখ রাখুন।

🇧🇩🇺🇸

Address

New City, NY

Opening Hours

Monday 9:30am - 5am
Tuesday 9:30am - 3:30pm
Wednesday 9:30am - 3:30pm
Thursday 9:30am - 3:30pm
Friday 9:30am - 3:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Connecting Immigration Law Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Connecting Immigration Law Office:

Shortcuts

Share