04/02/2024
ফিনল্যান্ড ভালো নাকি খারাপ?
যে যেভাবেই কোশ্চেন করি, যারা এখনও আসেনি তারা এটাই জানতে চায়। এই বিষয়ে অনেক আলোচনা হয়,অনেক পোস্ট দেখি। কিন্তু সবসময় শুধু এক কথায় আন্সার দেখি। ফ্যাক্ট টা খুব কম সামনে আসে। তাই আমি আমার জায়গা থেকে যতোটুকু সম্ভব এক্সপ্লেইন করার চেষ্টা করবো। অনেকের ডিসিশন নিতে হেল্প হতে পারে। অনেকের দ্বিমত ও থাকতে পারে বাট ইটস ওকে, আমি ৩ মাসে যা বুঝেছি,দেখেছি সেটাই বলছি।
জব ক্রাইসিস এখন ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশে একটা প্রফেশনাল জবের যেমন ক্রাইসিস, ফিনল্যান্ড এ একটা ক্লিনার জবের ঠিক তেমনই ক্রাইসিস। হয়তো বাংলাদেশের চেয়ে বেশিই। তবে কোনোভাবে যদি আপনি ফিনল্যান্ড ইনকাম করতে পারেন,এখানে কোনোকিছুই আপনার নাগালের বাইরে না। এখানকার সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা যে যেকোনো আয়ের মানুষ এখানে অনায়াসে থেকে খেয়ে জীবন যাপন করতে পারবে, যা বাংলাদেশে এখন নেয়ার ইম্পসিবল।
বাংলাদেশের সাথে তুলনা করলাম কারন এখন অধিকাংশ মানুষ এই তুলনা করেই বিদেশে যাওয়ার চিন্তা করছে, তাদের একমাত্র ইন্টেনশন দেশ ছাড়া। আমার নিজের ও যেহেতু তাই ছিলো, আমি ওটাকে হাই লাইট করেই বলছি।
জব ক্রাইসিস আনবিলিভেইবল। আপনি এরকম সিচুয়েশনে কেমন রিয়েক্ট করবেন সেটা আপনাকেই বুঝতে হবে। আপনি যদি আদরে বড় হওয়া মানুষ হোন, কখনও স্ট্রাগল করা মানুষ না হোন, আরামে জীবন কাটানো মানুষ হোন তাহলে আপনার কাছে ফিনল্যান্ড নরক মনে হবে। বাট আপনি যদি টিকে থাকার জন্য যেকোনো কাজ করার প্রিপারেশন নিয়ে আসেন আর আপনার যদি জমানো টাকা না থাকে, আপনাকে যদি এখানেই থাকতে হয় তাহলে আপনি কিছু না কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, আপনি সিচুয়েশন ম্যানেজ করেই ফেলবেন ইনশআল্লাহ (কিভাবে সেটাতে পরে আসছি)।
আমরা একই সিটিতে একসাথে সব মিলায়ে ৫০-৬০ জন এই জানুয়ারি সেশনে একই ভার্সিটিতে এসেছি। ছোট্ট একটা শহর, প্রথম ১ মাসের মধ্যেই সবার সব রেস্টুরেন্টে,হোটেল,বার,শপিং মল সব জায়গা ভিসিট করা হয়ে গেছে জবের জন্য। আনফরচুনেটলি একজনও কোনো জব পাইনি আমরা। প্রথম মাস পার হতেই মোটামুটি সবাই ডিপ্রেশনে চলে গেছে যেখানে সবাই ৬ মাস ৮ মাস জবলেস থাকার কথা আগেই মাথায় দিছে। লতায় পাতায় যার যে পরিচিত আছে,সবার কাছে ধর্না ধরাও হয়ে গেছে,এতেও পজিটিভ রেজাল্ট পেয়েছে হয়তো হাতে গোনা ৩/৪ জন। কয়েকদিনের মধ্যে foodora substitute off করে দিলো,এরপর new wolt ID গুলোও অফ করে দিলো। অথচ আমেজিংলি নেক্সট ১ মাসে আলহামদুলিল্লাহ আমাদের ৫০ জনের মধ্যে ৮০% wolt substitute manage করে ফেলছে বা manage হওয়ার পথে (যদিও wolt isn't enough to survive)। বাকি ১০% অন্য কোনো জবের কথা চলছে জন্য wolt account aggressively খুঁজেনি। আর বাকি ১০% এর আস্তে ধীরে ইনকাম করলেও চলবে। বেশিরভাগই একেবারেই অপরিচিত সোর্স থেকে ম্যানেজ করেছে।
এই হিসাব দিয়ে আমি অবশ্যই এটা বুঝাতে চাচ্ছি না যে ফিনল্যান্ডে ইনকাম করার এনাফ অয়ে আছে আবার এটাও বলছি না আমরা অনেক বেশি intelligent। আমি এটাই বলতে চাচ্ছি,আপনার যদি চাহিদা থাকে আর স্ট্রাগল করার মেন্টালিটি থাকে, সেই সাথে যদি আপনার কথা বলে ম্যানেজ করার মোটামুটি ক্ষমতা থাকে তাহলে আপনি যেকোনো সিচুয়েশনই ওভারকাম করতে পারবেন। এটার জন্য কোনো দেশকে বা স্পেসিফিক ঘটানাকে ১০০% দোষ দেওয়া আমার মতে ঠিক না।
এবার আসি কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়ে।
প্রথমেই আপনার হাতে যা টাকা আছে সেটা দিয়ে কিভাবে সর্বোচ্চ দিন কাটানো যায় সেটা খুঁজে বের করতে হবে। সেটার জন্য আমি বলবো, ৩ বেলার জায়গায় যদি ১ বেলা খেয়ে থাকতে হয় তাহলে তাই ই করবেন। অপছন্দের হলেও যেগুলো খাবারের দাম কম,সেগুলো খান।
যে যা ই বলুক, কাপড় চোপড় বাদ দিয়ে অন্যান্য জিনিস দেশ থেকে যত যা সম্ভব,নিয়ে আসবেন।
এখানে এসেই হাড়ি পাতিল বালিশ কাথা না কিনে কয়দিন মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান আর এগুলো কোথায় কিভাবে ফ্রি তে পাওয়া যায় সেটা খুঁজে বের করুন,খুব বেশি হলে ১০ দিন সময় লাগবে একদম প্রয়োজনীয় জিনিসগুলো ফ্রি তে খুঁজে পেতে। এই ১০ দিন কষ্ট করে কাটান।
এখানে ইন্সট্যান্ট সার্ভিসের চার্জ অনেক বেশি,সেগুলো কিভাবে এড়ানো যায় সেই বিষয়ে খোঁজ খবর নেন।
আসার পরে দেখেন,অন্য কারো সাথে রুম শেয়ার করে থাকা যায় কিনা।(অনেকে বলবে এটা অন্যায়, বাট এটা ওপেন সিক্রেট, সবাই এভাবেই থাকে)।
প্রথম কয়দিন ঘুরে ঘুরে কোন স্টোরে কোন জিনিসের দাম কম সেটা খুঁজে বের করেন।
মোস্ট ইম্পরট্যান্টলি, বাস স্ট্যান্ড, শপিং মল না ফেসবুক, যেখানে যাকে পাবেন তার সাথেই কথা বলে কানেকশন তৈরি করার চেষ্টা করেন, দেশি না,বিদেশি। ফরেনার যার সাথেই কথা বলার সুযোগ পাবেন,হায় হ্যালো হলেও বলবেন। যদি কথা আগানো যায় তাহলে সুন্দর সম্পর্ক তৈরি করবেন। যারা হেল্প করতে পারবে মনে হবে তাদের সাথে আপনার সিচুয়েশন টা শেয়ার করবেন,ডিরেক্ট জবের কথা বলা টা অসামাজিক দেখায়। কিন্তু একজন ফ্রেন্ডকে আপনি আপনার খারাপ সিচুয়েশনের কথা শেয়ার করতেই পারেন। ওই ফিল্ড টা ক্রিয়েট করেন।
যেরকমই হোক,কোনো কাজ হাতে আসলে,সেটা হাত ছাড়া হতে দিয়েন না। সব সিটিতে আছে কিনা জানা নাই,তবে আমাদের সিটিতে একটা সহজলভ্য চাকরি আছে, সহজলভ্য কারণ সেখানে পরিশ্রমের তুলনায় বেতন কম, হয়তো আপনার খাওয়া খরচ টা উঠবে কোনো রকম, তবে কিছু না করার চেয়ে তো কিছু করা ভালো, তাই না? আর এটা একটা এক্সপেরিয়েন্স ও বটে। বাংলাদেশে আপনি যা ই করে আসেন,ফিনিশ এক্সপেরিয়েন্স না থাকলে এখানে ইন্টারভিউ এর ডাক পাওয়াই ইম্পসিবল অনেকটা। কারণ, ট্রাস্ট। আপনি ফিনিশ কোনো এক্সপেরিয়েন্স সিভি তে দেখাতে পারলে এম্পলয়ার এট লিস্ট আপনাকে বিশ্বাস করার সাহস পাবে,সে আপনি যে জব এক্সপেরিয়েন্সই দেখান না কেন। তাই আপনার আশেপাশে এমন কোনো কাজ থাকলে সেটা ইগনোর করবেন না।
আরও কিছু সার্ভাইভিং পয়েন্ট আছে যেগুলো নিজেই বুঝতে পারবেন,শুধু মাথায় এটাই থাকতে হবে যে কিভাবে সেইভ করে চলা যায় আর কিভাবে লিগ্যাল আর্নিং করা যায়। পড়াশোনা তো চালাতেই হবে,ওটা হিসাবের বাইরে।
যাই হোক, আমার মাথায় এগুলোই আসছে উপায়, হয়তো আরও আছে,এখনো বেশিদিন হয়নি জন্য খুঁজে পাইনি।
রুট লেভেল থেকে বুঝানোর জন্য অনেক হার্শ কথা লিখতে হয়েছে,কেউ কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে,সরি। তবে এই রকমই বা আরও বেশি কষ্ট করতে হবে এখন ফিনল্যান্ডে আসলে।
ফাইনালি একটাই কথা বলবো, ফিনল্যান্ড জানার আগে নিজেকে জানুন। আপনি পারবেন কিনা এই টুকু কষ্ট করতে। আমরাও এখন এই পিরিয়ডেই আছি, এখনও স্ট্যাবল এনাফ সল্যুশন পাইনি বাট মাথায় আছে,সামনে যে কষ্টই করতে হোক, করবো তাহলেই ভালো দিন আসবে ইনশাআল্লাহ।
(Collected)
media2.giphy.com