আলোর পথে

আলোর পথে

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলোর পথে, New York, NY.

03/15/2026

আল্লাহর কাছে দোয়া করার সময় আমরা অনেকেই খুব সাধারণ একটা ভুল করি। নিজের এত এত গুনাহ আর ভুলের কথা ভেবে আমরা নিজেদের চাওয়াগুলোকে একদম ছোট করে ফেলি।

ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন: জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তিটি হবে এমন এক লোক, যে (জাহান্নাম পার হওয়ার সময়) একবার হাঁটবে, একবার মুখ থুবড়ে পড়বে, আর একবার জাহান্নামের আগুন তাকে ঝলসে দেবে। এরপর যখন সে জাহান্নাম পার হয়ে যাবে, তখন সে জাহান্নামের দিকে ফিরে তাকাবে এবং বলবে, "মহামহিম সেই সত্তা, যিঁনি আমাকে তোমার (জাহান্নামের) কবল থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন কিছু দান করেছেন, যা আগের বা পরের কাউকেই তিনি দেননি!"

এরপর তার সামনে একটি গাছ তুলে ধরা হবে। সে বলবে, "হে আমার রব! আমাকে এই গাছটির কাছে নিয়ে যান, যেন আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং এর পানি পান করতে পারি।"

মহান আল্লাহ বলবেন, "হে আদম সন্তান! আমি যদি তোমাকে এটা দিই, তবে তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে বসবে।"

সে বলবে, "না, হে আমার রব!" সে ওয়াদা করবে যে, সে আর কিছুই চাইবে না। আল্লাহ লোকটির এই দুর্বলতা বুঝতে পেরে তাকে ক্ষমা করবেন, কারণ তিনি জানেন যে লোভ সামলানো লোকটির পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ তাকে গাছটির কাছে নিয়ে যাবেন এবং সে এর ছায়ায় বসবে ও পানি পান করবে।

কিছুক্ষণ পর তার সামনে আগেরটির চেয়েও সুন্দর আরেকটি গাছ তুলে ধরা হবে। তখন সে বলবে, "হে আমার রব! আমাকে ওই গাছটির কাছে নিয়ে যান, যেন আমি এর পানি পান করতে পারি এবং ছায়ায় বসতে পারি। আমি আর কিছুই চাইব না।"

আল্লাহ বলবেন, "হে আদম সন্তান! আমি যদি তোমাকে ওখানে নিয়ে যাই, তুমি তো আবার অন্য কিছু চেয়ে বসবে।"

সে আবার ওয়াদা করবে যে সে আর কিছু চাইবে না। আল্লাহ এবারও তাকে ক্ষমা করবেন, কারণ তিনি জানেন এই আকর্ষণ এড়ানো লোকটির জন্য কঠিন। আল্লাহ তাকে গাছটির কাছে পৌঁছে দেবেন এবং সে তার ছায়া ও পানি উপভোগ করবে।

এরপর জান্নাতের দরজার কাছে আরেকটি গাছ তুলে ধরা হবে, যা আগের দুটির চেয়েও অনেক বেশি সুন্দর। সে বলবে, "হে আমার রব! আমাকে শুধু এই গাছটির কাছে নিয়ে যান, যেন আমি এর ছায়া ও পানি পেতে পারি। আমি আর কিচ্ছু চাইব না।"

আল্লাহ বলবেন, "হে আদম সন্তান! তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে তুমি আর কিছু চাইবে না?"

সে বলবে, "হ্যাঁ, হে আমার রব! তবে এরপর আমি সত্যিই আর কিছু চাইব না।"

আল্লাহ তাকে আবারও ক্ষমা করবেন, কারণ তিনি জানেন এই লোভনীয় জিনিস থেকে নিজেকে আটকে রাখা তার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাকে সেই গাছের কাছে নিয়ে যাবেন। যখন তিনি তাকে সেখানে নিয়ে যাবেন, তখন লোকটি জান্নাতবাসীদের কথাবার্তা শুনতে পাবে।

তখন সে বলে উঠবে, "হে আমার রব! আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন।"

আল্লাহ বলবেন, "হে আদম সন্তান! কিসে তোমার এই চাওয়া শেষ হবে? আমি যদি তোমাকে পুরো দুনিয়াটা দিই, আর তার সাথে ঠিক দুনিয়ার সমান আরও একটি অংশ দিই, তবে কি তুমি খুশি হবে?"

লোকটি বলবে, "হে আমার রব! আপনি রাব্বুল আলামিন হয়েও কি আমার সাথে ঠাট্টা করছেন?"

(হাদিসটি বর্ণনার এই পর্যায়ে) ইবনে মাসউদ (রা.) হেসে ফেললেন এবং শ্রোতাদের বললেন, "তোমরা আমাকে জিজ্ঞেস করছ না কেন আমি হাসছি?"
তারা বলল, "আপনি কেন হাসছেন?"
তিনি বললেন, "রাসূলুল্লাহ (সা.) ঠিক এভাবেই হেসেছিলেন।"

সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, "হে আল্লাহর রাসূল! আপনি কেন হাসছেন?"
তিনি বলেছিলেন, "রাব্বুল আলামিনের হাসির কারণে। যখন জান্নাতপ্রত্যাশী লোকটি বলল, 'আপনি রাব্বুল আলামিন হয়েও কি আমার সাথে ঠাট্টা করছেন?' তখন মহান আল্লাহ হাসবেন এবং বলবেন, 'আমি তোমার সাথে ঠাট্টা করছি না; বরং আমি যা ইচ্ছা তা-ই করার ক্ষমতা রাখি।'"
[সহীহ মুসলিম: ৩১০]

02/05/2026
01/22/2025

"মূর্খদের সম্পদ–তর্ক"
তর্ক মূলত মূর্খদের সম্পদ। আর তর্কের সবচেয়ে বড় শক্তি উচ্চ কন্ঠস্বর। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যাদের রয়েছে উচ্চকন্ঠ এবং প্রচুর গালাগালি ও অপবাদ দেয়ার ক্ষমতা, তারাই তর্কে নিশ্চিত বিজয়ী। তাই যুক্তিহীন তর্ককে ঝগড়া বলা যায়।

হুমায়ূন আহমেদ তার "দেয়াল" উপন্যাসে বিষয়টি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, "মূর্খদের সাথে কখনও তর্ক করতে যাবে না। কারণ হলো, মূর্খরা তোমাকে, তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে, তর্কে’ হারিয়ে দিবে।"

হ্যাঁ, মূর্খদের সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন, কারণ শিক্ষা ও রুচি ঝগড়াটে হতে দেয়নি আপনাকে। আপনার দ্বারা চিৎকার চেচামেচি করা সম্ভব না, গালাগালিতো নয়ই। সুতরাং তর্কে আপনি নিশ্চিত হারবেন, তবে যুক্তিতে নয়।

তর্ক মূলত দুই শ্রেণির মানুষ করেন। এক অশিক্ষিত, যার নাম হলো “ঝগড়া”। দুই শিক্ষিত, যার নাম “সুবিধাবাদ” দু’টো শ্রেণিই মূর্খ, তবে তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আছে যারা সদ্য জাতে উঠেছেন, যার নাম “অহংকার”।

মহান আল্লাহতালা বলেছেন: রহমান-এর (আল্লাহর) বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। (সালাম বলার অর্থ: মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক-বিতর্ক ছেড়ে দেওয়া) (সূরা ফুরকান, আয়াত ৬৩)

জ্ঞানী যদি মূর্খের মোকাবিলায় পড়ে তবে তার (মূর্খের) নিকট থেকে সম্মানের আশা করা ঠিক নয়। আর কোন মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবিলায় জিতে যায়, তবে আশ্চর্যের কিছু নয়। কারণ, পাথরের আঘাতে মুক্তার বিনাশ সহজেই হয়ে থাকে। (শেখ সা’দী)

সুতরং তর্কের প্রয়োজন কতটুকু? যদি না তা মানুষের চিন্তার প্রতিফলন ঘটায়। অন্যথায় তা মানুষের সময় এবং সাধ্যের নিদারুণ অপচয় ছাড়া আর কিছু দিতে পারেনা।

একবার গাধা এবং শিয়াল বনের মাঝে ঝগড়া শুরু করলো।
গাধা: ঘাসের রং হলুদ!
শিয়াল: না,ঘাস সবুজ!

যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেলো। সিংহ শিয়ালকে পূর্ণ একমাস বন্দি রাখার এবং গাধাকে মুক্তি দেয়ার আদেশ দিলো।
শিয়াল সিংহকে প্রশ্ন করলো: এটা কি ধরণের ন্যায়বিচার, মহারাজ? ঘাস কি সবুজ নয়?

সিংহ উত্তর দিলো: ঘাস অবশ্যই সবুজ, কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ করেছি, কারণ তুই ‘গাধা’র সাথে তর্ক করেছিস।
এটি রুশ দেশের একটি কাল্পনিক গল্প।
সুতরাং সবার সাথে তর্ক করা উচিত নয়।

01/18/2025

রাগ নিয়ন্ত্রণে রাখুন, ভালো থাকবেন...








06/30/2024

কফি কেন খাবেন ?







04/18/2024

দুপুরে শর্ট পাওয়ার ন্যাপ (কায়লুলা / সিয়েস্টা) কেন নেওয়া উচিত, তা জানলে আপনি অবাক হবেন !!





Want your school to be the top-listed School/college in New York?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address

New York, NY
11419