বেসিক পয়েন্ট ডিজিটাল একাডেমি, টাঙ্গাইল।

বেসিক পয়েন্ট ডিজিটাল একাডেমি, টাঙ্গাইল। Like & Follow Our page
to Get Latest Update.

বেসিক পয়েন্ট ডিজিটাল একাডেমি - মুখস্থ নয়, বেসিক তৈরিই হোক শক্তি

আমাদের সেবাসমূহ:

প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত: আমরা প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানোর সুযোগ প্রদান করছি। আমাদের শিক্ষকমন্ডলি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে শক্তিশালী তৈরি করছেন।

স্পেশাল প্রাইভেট সেন্টার: আমাদের এক্সপার্ট শিক্ষকমন্ডল স্পেশাল এবং একজনের একজন শিক্ষার্থীর যত্ন নেয়, তাদেরকে বিশেষভাবে তৈরি করে দেয়, তাদের প্রয়োজনে সাপ্তাহিক টেস্ট, মডিউল পরীক্ষা এবং ব্যাপক পারফরম্যান্স রিভিউ দিয়ে।

অনাবাসিক ডে-কেয়ার এবং নাইট কেয়ার: আমরা ছাত্র-ছাত্রীদের জন্য অনাবাসিক, ডে-কেয়ার এবং নাইট কেয়ার সুবিধা দিচ্ছি, যাতে তারা অবস্থানের বিবরণ নিতে পারেন।

আমাদের বৈশিষ্ট্যসমূহ:

মুখস্থ নয়, অনুধাবনের মাধ্যমে শিক্ষাদান: আমাদের শিক্ষার্থীদের জন্য অনুধাবনের একটি পরিবেশ তৈরি করে দিতে আমরা মুখস্থ নয়, অনুধাবনের মাধ্যমে শিক্ষাদান প্রদান করছি।

সৃজনশীল বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান দান: আমরা ছাত্র-ছাত্রীদের কাছে সৃজনশীল বিষয়ে সম্যক জ্ঞান দেওয়ার জন্য মূল্যবান শিক্ষার ব্যবস্থা করছি।

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান: আমরা সকল শ্রেণিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে শিক্ষার দিকে শিক্ষার্থীদের মোকাবিলা দেওয়ার জন্য মৌলিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবস্থা করছি।

বাসায় আলাদা কোন গৃহশিক্ষকের প্রয়োজন হয় না: আমাদের সম্পূর্ণ সহায়ক এবং অভিজ্ঞ শিক্ষক দল স্কুলের মাধ্যমে পাঠদান করে যে কোন প্রয়োজনে, বাসায় আলাদা কোন গৃহশিক্ষকের প্রয়োজন হয় না।

প্রতিদিনের ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয়: আমরা ছাত্র-ছাত্রীদের প্রতি দিনের ক্লাসের পাঠগুলি ক্লাসেই সম্পন্ন করে তুলছি, যাতে তারা স্কুলে ও অন্যান্য কোন ক্লাসে কোন অবস্থানে না থাকে।

স্বল্প খরচে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা: আমরা উচ্চ মানের শিক্ষা দানের জন্য ছাত্র-ছাত্রীদের জন্য স্বল্প খরচে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা করছি।

ঠিকানা:
রুহুল আমিন প্লাজা, সুরুজ বাজার, ঘারিন্দা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।

মোবাইল:
01728-815064, 01974-815063

বেসিক পয়েন্ট ডিজিটাল একাডেমি ফেসবুক পেইজে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।

SSC -2027 Exam Routine
08/25/2026

SSC -2027 Exam Routine

08/13/2026

☆অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা✰

☞☞আমরা শিক্ষার্থীদের বলি
“তুমি অন্যের সঙ্গে প্রতিযোগিতা করো না।
গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করো।”

গতকাল যদি ৫টি অঙ্ক করতে পারো,
আজ ৬টি করার চেষ্টা করো।
গতকাল যদি ১০টি Vocabulary শিখে থাকো,
আজ আরও ৫টি শেখো।
উন্নতি ছোট হলেও সমস্যা নেই, থেমে যেও না।
📚 দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের বার্তা
দুর্বল মানেই অযোগ্য নয়।
কেউ দ্রুত বোঝে, কেউ একটু সময় নিয়ে বোঝে।
কেউ একবারেই পারে, কাউকে কয়েকবার বুঝিয়ে দিতে হয়।
তাই—
“যে জায়গায় তুমি আটকে গেছো,
সেখান থেকেই তোমার শেখা শুরু।”
একবার না বুঝলে আবার বুঝানো হবে।
প্রয়োজনে অন্যভাবে বুঝানো হবে।
লক্ষ্য শুধু পড়ানো নয়, শিক্ষার্থীকে বুঝিয়ে শেখানো।
👨‍👩‍👧 অভিভাবকদের জন্য
একজন অভিভাবকের সবচেয়ে বড় প্রশ্ন:
“আমার সন্তান কোচিংয়ে যাচ্ছে, কিন্তু আসলে পড়ছে তো?”
শুধু কোচিংয়ে উপস্থিত থাকাই যথেষ্ট নয়।
জানা দরকার—
✅ সে পড়া বুঝছে কি না
✅ নিয়মিত Homework করছে কি না
✅ কোন বিষয়ে দুর্বল
✅ পরীক্ষার প্রস্তুতি কেমন
✅ ক্লাসে মনোযোগ কেমন
✅ আগের তুলনায় কতটা উন্নতি করছে
তাই অভিভাবককে আমরা শুধু “ফলাফল” দেখাতে চাই না।
ফলাফল আসার আগেই সন্তানের কোথায় সমস্যা হচ্ছে, সেটা চিহ্নিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

07/23/2026
05/10/2026

মেধাবীদের ১০টি সিক্রেট
বাদল সৈয়দ

আজ মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলায় গিয়েছিলাম। এরা সবাই কঠিন সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে—অথবা এখনো পড়ছে এবং খুব ভালো রেজাল্ট করছে।

তাদের কিছু কমন বৈশিষ্ট্য দেখলাম। আমার ধারণা, এসব অনুসরণ করলে যে কারো পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব।

১) জেদ—
এরা সবাই জেদি। একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রতিজ্ঞা করেছিল, কেমিস্ট্রি থেকে সে পুরো সায়েন্স ফ্যাকাল্টিতে অনার্সে ফার্স্ট হবে। সবাই বলেছিল—এটা অসম্ভব। এতে তার জেদ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত সে কেমিস্ট্রি থেকে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছিল।

২) স্বপ্ন—
একটি ছেলের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাতেন। প্রায় তাঁর রিকশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরতেন। তিনি বাসায় এসে ছেলেমেয়েদের কাছে এসব শিক্ষার্থীর গল্প করতেন। তাঁর গল্পই দুই ছেলেমেয়ের মধ্যে ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন বুনে দেয়। দুই ভাইবোনই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। রেজাল্টও খুব ভালো।

৩) বাবা-মায়ের সমর্থন—
এদের মা-বাবা আর্থিক সংকটে থাকলেও ছেলেমেয়েদের পড়াশোনায় পূর্ণ সাপোর্ট দিয়েছেন। পড়ালেখায় ভালো করার জন্য বাবা-মার সাপোর্ট খুব দরকার।

৪) ভালো বন্ধু—
এরা সবাই বন্ধু নির্বাচনের ব্যাপারে খুব সতর্ক ছিল। যা তাদের ভুল পথে পা বাড়াতে দেয়নি।

৫) পরিশ্রম—
এরা সবাই খুব পরিশ্রমী। আয় করার জন্য এরা বিভিন্ন কাজ করেছে, কিন্তু সেজন্য পড়ার ক্ষতি হতে দেয়নি। এমন অভিজ্ঞতাও শুনেছি, টিউশনি শেষে রাত দশটায় বাসায় বা হলে ফিরে ভোররাত পর্যন্ত পড়েছে। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে ক্লাসে গেছে।

৬) শৃঙ্খলা ও রুটিন—
এরা সবাই কঠিন শৃঙ্খলা মেনে চলেছে। সবাই পড়ার রুটিন করে তা অনুসরণ করেছে।

৭) সোশ্যাল মিডিয়া কম ব্যবহার—
ছাত্রাবস্থায় এরা সোশ্যাল মিডিয়ায় খুব কম সময় দিয়েছে, যাতে সময় নষ্ট না হয়।

৮) লাইব্রেরি ব্যবহার—
খেয়াল করলাম, এরা সবাই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি সর্বোচ্চ ব্যবহার করেছে।

৯) ক্লাস অ্যাটেনডেন্স—
সবাই নিয়মিত ক্লাস করেছে। নোট নিয়েছে।

১০) নিজ বিষয়ের বাইরে পড়া—
প্রায় সবার নিজ বিষয়ের বাইরে অন্যান্য বই পড়ার অভ্যাস আছে, যা চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে।

প্রিয় শিক্ষার্থী—ম্যাক্সিমাম পঁচিশ/ছাব্বিশ বছর পর্যন্ত তুমি পরিবারের সাপোর্ট পাবে। তারপর তোমার নিজের জীবন শুরু হবে। এ বয়সের পর রোজগার না করলে তুমি প্রথম সম্মান হারাবে নিজ পরিবারে।
এটিই অপ্রিয় সত্য।

#আসুনমায়াছড়াই

২০২৬ স্কুলের ছুটির তালিকা....
02/28/2026

২০২৬ স্কুলের ছুটির তালিকা....

02/28/2026

⛔ ৩ ঘণ্টার পড়া ১ ঘন্টায় শেষ করার কৌশল।👇

৩ ঘণ্টার পড়া ১ ঘণ্টায় শেষ করার কৌশল 🔥
(যারা কম সময়ে বেশি রেজাল্ট চান তাদের জন্য)

⏳ আমরা অনেক সময় বই খুলে ৩ ঘণ্টা বসে থাকি, কিন্তু কার্যকর পড়া হয় হয়তো ১ ঘণ্টাও না। আসল বিষয় সময় না, ফোকাস। নিচের কৌশলগুলো মানলে ৩ ঘণ্টার পড়া ১ ঘণ্টায় শেষ করা সম্ভব —

✅ ১. ৫০-১০ রুল ফলো করুন

৫০ মিনিট টানা ফোকাসড পড়া + ১০ মিনিট বিরতি।
মোবাইল দূরে রাখুন, নোটিফিকেশন বন্ধ। এই ৫০ মিনিটে শুধু পড়া — অন্য কিছু না।

✅ ২. আগে স্ক্যান, পরে ডিপ রিড

পুরো চ্যাপ্টার আগে ৫ মিনিটে স্ক্যান করুন —
হেডিং, সাবহেডিং, চার্ট, গুরুত্বপূর্ণ অংশ।
তাহলে পড়ার সময় বুঝতে কম সময় লাগবে।

✅ ৩. Active Recall ব্যবহার করুন

চোখ বুলিয়ে না পড়ে নিজেকে প্রশ্ন করুন।
পড়া শেষে বই বন্ধ করে ২ মিনিটে লিখে ফেলুন কী শিখলেন।
মস্তিষ্ক বেশি কাজ করলে বেশি মনে থাকে।

✅ ৪. Pomodoro টেকনিক ব্যবহার করুন

Pomodoro Technique অনুযায়ী ২৫ মিনিট গভীর মনোযোগ + ৫ মিনিট বিরতি।
৪ সেট শেষ করলে বড় বিরতি।
ছোট ছোট টার্গেট বড় সিলেবাস শেষ করে দেয়।

✅ ৫. লিখে পড়ুন, শুধু পড়ে নয়

গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজ হাতে লিখলে ২ গুণ দ্রুত মনে থাকে।
পড়ার সময় আন্ডারলাইন ও শর্ট নোট তৈরি করুন।

✅ ৬. নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন

“আজ ৩ ঘণ্টা পড়বো” না বলে বলুন —
“আজ এই ২০ পেজ শেষ করবো।”
টার্গেট স্পষ্ট হলে গতি বাড়ে।

🔥 বোনাস টিপস
• পড়ার আগে ৫ মিনিট মেডিটেশন
• পড়ার জায়গা পরিষ্কার রাখুন
• কঠিন বিষয় আগে শেষ করুন
• রাত জেগে না পড়ে ভোরে পড়ুন
মনে রাখবেন —
সময় বেশি থাকলেই রেজাল্ট ভালো হয় না,
ফোকাস বেশি থাকলেই রেজাল্ট ভালো হয়। 💪

যদি পোস্টটা ভালো লাগে, শেয়ার করুন আপনার স্টাডি পার্টনারের সাথে 📚✨

গুরুত্বপূর্ণ পোস্ট পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন।
ধন‍্যবাদ
#পড়ালেখা_টিপস

02/19/2026

গণিত সম্পর্কিত Vocabulary শিখুন।।

🔴 যোগ – Plus (+)
🟠 বিয়োগ – Minus (−)
🟡 গুণ – Multiply (×)
🟢 ভাগ – Divide (÷)
🔵 সমান – Equal (=)
🟣 সমান নয় – Not equal (≠)
🟥 বড় – Greater than (>)
🟧 ছোট – Less than (

আমাদের দুই শিক্ষামন্ত্রীর যোগ্যতা দেখে আসি এক নজরে:১. ড. এহসানুল হক মিলন: ( মাননীয় শিক্ষামন্ত্রী) * মাধ্যমিক: শের-ই-বাংল...
02/19/2026

আমাদের দুই শিক্ষামন্ত্রীর যোগ্যতা দেখে আসি এক নজরে:
১. ড. এহসানুল হক মিলন: ( মাননীয় শিক্ষামন্ত্রী)

* মাধ্যমিক: শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
* উচ্চ মাধ্যমিক: গভ. ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমানে সরকারি বিজ্ঞান কলেজ)।
* স্নাতক: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন (Chemistry) বিভাগে স্নাতক সম্পন্ন করেন।

* এমবিএ (MBA): ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

পিএইচডি (PhD) সংক্রান্ত তথ্য:
*মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (International Islamic University Malaysia)।
* বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান (Political Science)।
তার পিএইচডি গবেষণার বিষয় বা থিসিসের শিরোনাম ছিল—
"Human Capital and Socio-Economic Development: The Role of Technical and Vocational Education and Training in Bangladesh"।

২. ববি হাজ্জাজ ( শিক্ষাপ্রতিমন্ত্রী) :
*
Masters in Business Administration (MBA), University of Oxford, UK

*
Bachelor of Arts (BA) in Political Science, University of Texas at Austin, USA

Address

Tangail
Fairview, NJ
1900

Alerts

Be the first to know and let us send you an email when বেসিক পয়েন্ট ডিজিটাল একাডেমি, টাঙ্গাইল। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বেসিক পয়েন্ট ডিজিটাল একাডেমি, টাঙ্গাইল।:

Share