Ta'allamul Quran تعلّم القرآن

Ta'allamul Quran تعلّم القرآن خيركم من تعلم القرآن و علّمه

11/27/2025
03/07/2025

কল্যাণকর দোয়া!
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছয়টি দোয়াতে সমস্ত কল্যাণ ধরা দিয়েছে,
اللّهمَ إني أسألكَ الهُدى والتُقى والعفاف والغِنى والفوز بِالجنةِ والنجاة من النار
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা, ওয়াল আফা-ফা ওয়াল গিনা, ওয়াল-ফাওযা বিলজান্নাতি ওয়ান-নাজা-তা মিনান-নার।
তরজমা: ইয়া আল্লাহ, আপনার হেদায়াত, তাকওয়া, সার্বিক সুস্থ্যতা ও প্রাচুর্য প্রার্থনা করছি। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি কামনা করছি।
সূত্র: প্রথমাংশ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণনা করেছেন। মুসলিম: ২৭২১।
দ্বিতীয় অংশও আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণনা করেছেন। জামে সগির: ১৪৮৪।

রামাদানে এরকম হয়।কারও কারও শুরুটা হয় দুর্দান্ত। আমল, আযকার, সালাত, ইস্তিগফার, দরুদ, তারাবীহ, কিয়ামুল লাইল আর তিলাওয়াতে আ...
03/07/2025

রামাদানে এরকম হয়।

কারও কারও শুরুটা হয় দুর্দান্ত। আমল, আযকার, সালাত, ইস্তিগফার, দরুদ, তারাবীহ, কিয়ামুল লাইল আর তিলাওয়াতে আমগ্ন ডুবে থাকার রুটিন মেনে চলে কেউ কেউ।

এরকম দুর্দান্ত শুরু যাদের হয়েছে তাদের অভিনন্দন৷ আপনাদের বলব—লেগে থাকুন। রহমতের বারিধারার এই মাসটাকে যেভাবে স্বাগত জানিয়েছেন, ঠিক সেভাবেই যেন বিদায় দিতে পারেন সেই দৃঢ় সংকল্পে অটুট থাকুন। দুনিয়াতে খুব অল্পকিছু মানুষ এমন দুর্দান্ত একটা শুরু পায়।

আবার, কারও কারও শুরুটা হয়ত তেমন আমল-মুখর হয়নি। কোনোরকম যাচ্ছে, কোনোরকম হচ্ছে।

এরকম গড়পড়তা শুরু যাদের, তাদেরকে বলব—হতাশ হবেন না। মাসটা এখনও অনেক লম্বা৷ নিজেকে গুছিয়ে নেওয়ার, গুছিয়ে সবকিছু শুরু করার সুযোগ এখনও হারিয়ে যায়নি।

খুঁজে বের করুন কোন কাজটা আপনাকে আমল-মুখর রামাদান পালনে বাঁধা দিচ্ছে। সোশ্যাল মিডিয়া? যদি ফেইসবুক আর ইউটিউব স্ক্রলিং আপনার সময় কেড়ে নিচ্ছে মনে করেন, তাহলে আগপিছ চিন্তা না করে, অ্যাপ দুটো ডিলেট করে দিন। যদি তা না পারেন, যদি কোনো কাজ বা পড়াশুনার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়ায় আসতেই হয়, দ্রুত কাজটা সেরে চম্পট দিন। মানে, সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যান। সবচেয়ে ভালো হয়, যদি একটা নির্দিষ্ট টাইম শিডিউল করে নেন যে, প্রতিদিন এই সময়ে, শুধু আধা ঘণ্টার জন্যে আপনি ফেইসবুক/ইউটিউব ওপেন করবেন।

যদি সাংসারিক চিন্তা আপনাকে শান্তি না দেয়, আপনাকে বলব—আল্লাহর কাছে বেশি বেশি আফিয়াহ তথা শান্তি আর নিরাপত্তা চেয়ে নেওয়ার জন্য এই রহমতের মাসের চেয়ে ভালো সময় আপনি আর কোথায় পাবেন? চিন্তা তো শুধু চিন্তাই বাড়াবে। কিন্তু জায়নামাযে চোখের জল আর আকুতি, করজোড় ফরিয়াদ আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে। যে চিন্তার জট আপনাকে আমলে ডুব দিতে বাঁধা দিচ্ছে, আমলে ডুব দেওয়ার মাঝেই হয়তো সেটার সমাধান লুকিয়ে আছে।

ঘোড় দৌঁড়ে যে ঘোড়া বর্ডার ক্রস করে, সেই ঘোড়াটাই জিতে৷ কতো দুর্দান্ত অথবা কতো গড়পড়তা সে দৌঁড়াতে শুরু করেছিল সেটা জেতার পর আর কেউ মনে রাখে না।

সুতরাং, চলুন দৌঁড়াই।

_*Follow these 20 rules to make your personality attractive and beautiful*_ 1.  Say 'salam' first. 2.  Talk with a smile...
02/25/2025

_*Follow these 20 rules to make your personality attractive and beautiful*_

1. Say 'salam' first.
2. Talk with a smile. Try to keep a smile on your face by suppressing your sadness.
3. Listen more, say less.
4. Never tell a lie even as a joke.
5. Politely apologize or express regret when wrong.
6. Don't laugh or joke too much for no reason.
7. Explain slowly.
8. First listen to others, then speak for yourself.
9. Don't get into arguments about anything. Remember, it's not about winning an argument, it's about staying out of it.
10. Don't try to prove yourself superior to anyone.
11. Control your anger with patience.
12. Apologize if someone makes a mistake. Cover the faults of others. Be kind to people.
13. Give everyone the respect they deserve.
14. Keep talking.
15. Keep clothes clean, if possible try to keep them perfumed.
16. Feed if you can, don't force it. Do not covet other people's things.
17. When food comes in front of you, give it to someone else first. Don't take opportunities and give them to others.
18. Keep face and body odor free. Everything you have, keep it clean and tidy.
19. Keep character and morals high. Don't tell anyone about your incompetence. Say only Allah in prayer, prostration.
20. Maintain modesty, politeness and modesty in the use of etiquette.
InshaAllah, will be considered personable. You will get the respect and love of people

Collected

Address

New York
Bronxville, NY
10469

Telephone

(929)6689179

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ta'allamul Quran تعلّم القرآن posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share