শিক্ষক - অনলাইনে বাংলায় মুক্ত জ্ঞানের মেলা

শিক্ষক - অনলাইনে বাংলায় মুক্ত জ্ঞানের মেলা শিক্ষক ডট কম হলো বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য একটি ওয়েব প্ল্যাটফর্ম।

The Shikkhok.com project aims to provide free online education and high-quality courses in Bengali language to rural and disadvantaged students in Bangladesh and India. The Shikkhok.com platform brings together educators and researchers from all over the world for to create free-of-cost content in Bengali language on both basic and advanced topics, to develop a model for ultra-low-cost online education for students in the developing world and to serve as an open, free, and cheaper alternative to traditional educational institutions. Shikkhok was founded in August 2012 by Dr. Ragib Hasan, a computer science professor at the University of Alabama at Birmingham.

~ চোর, বাংলা সিনেমা, ও জায়গামত ইনভেস্টমেন্ট ~ একবার বুয়েটে আমার রুমে বিশাল চুরি হলো। এলেমদার চোর। রুমে আমরা তিনজন রুমমেট...
12/04/2023

~ চোর, বাংলা সিনেমা, ও জায়গামত ইনভেস্টমেন্ট ~
একবার বুয়েটে আমার রুমে বিশাল চুরি হলো। এলেমদার চোর। রুমে আমরা তিনজন রুমমেট ঘুমাচ্ছি, পরীক্ষার মৌসুম বলে ঘুমটাও জবরদস্ত। কিন্তু এর মাঝেও দরজা খুলে রুমে ঢুকে একজনের চশমা, আরেকজনের ক্যালকুলেটর, আর আমার মানিব্যাগের পাশাপাশি পরদিন যে পরীক্ষা আছে, সেই পরীক্ষার পাঠ্যবইটাই চুরি করে নিয়ে গেছে।

আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইনি, তবে তার পরেও কিচ্ছু পাইনি টের।

চশমা হারিয়ে আমার রুমমেট ভাই যে বিশাল বাটে পড়লেন, আমার সেই দশা হয়নি, কারণ টাকা পয়সা গেলেও, বইটা গেলেও, বইয়ের পড়াটা মাথার মধ্যে ছিলো, সেটা তো আর চোর নিতে পারেনি।

ফলে কিছুদিন অর্থকষ্টে ভুগলেও পরীক্ষায় উতরে যেতে হয়নি অসুবিধা।

তো, এই গল্প ফাঁদলাম কেনো?

গল্পটা বললাম এই কারণে যে, এভাবে চুরি না হোক, কিন্তু নানা ভাবে নানা কারণে টাকা পয়সা, চাকুরি, বাড়ি গাড়ি, এসব চলে যেতেই পারে আপনার কাছ থেকে। কিন্তু আপনার মাথার মধ্যে যেটা আছে, সেই জ্ঞান, দক্ষতা, শিক্ষাটা কেউ নিতে পারবেনা।

একটু ভুল বলেছি, হা হা, বাংলা সিনেমায় নিতে না পারলেও মাথায় বাড়ি মেরে এমনেশিয়া করে দিয়ে বাপের নাম নিজের নাম সহ সবকিছুই ভুলিয়ে দেয়া যায় বৈ কি।

তবে জীবন তো আর বাংলা সিনেমা না, ছিনতাইকারীর হাতে টাকা পয়সা খোয়ালে, কিংবা নানা ফ্যাসাদে জমি জমা, ফেইসবুক একাউন্ট, লাইক আর ফ্রেন্ড্স হারাতে পারেন, কিন্তু আপনার জ্ঞানটা কেউ কাড়তে পারবেনা।

তাই নিজের উপরে কিছু ইনভেস্ট করুন। ব্যায়ামপুষ্ট শরীর আর সিক্স প্যাক এক সময়ে কাচ্চিবিরিয়ানী আর খাসির পায়া খেয়ে খেয়ে পাল্টে যেতে পারে নধরকান্তি ভুড়িতে, কিন্তু মনের পেশীগুলাকে শক্ত করলে সেটা শক্তই থাকবে।

একটু সময় পেলেই নতুন কিছু একটা শিখে নিন।

হয়তোবা চোরে টাকাপয়সা মেরে দিলেও এই ছোট্ট জ্ঞানটুকু আপনার জীবনের মোড়টা ঘোরাবে কোনো সময়ে।

আজ অথবা কাল। কোনো এক দিন।

© Ragib Hasan
#মনপ্রকৌশল

10/25/2016

সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপ্রভাত। গত কয়েক সপ্তাহ ধরে ওয়েব হোস্টিং জনিত সমস্যার কারণে আমাদের সাইটটি অনিয়মিতভাবে চালু ছিলো এবং গত সপ্তাহ খানেক ধরে এটি ডাউন ছিলো। সুখবর হলো এটি আবার নতুন একটি হোস্টে স্থানান্তরের পর আজ থেকে চালু হয়েছে। এবং আরো সুখবর হলো আমরা অচিরেই নতুন অনেক কোর্স আনতে যাচ্ছি। অচিরেই শুরু হবে সেলিব্রিটি শেফ নাজিম খানের ডিনার এটিকেটের একটি কোর্স। ভিডিও সব তৈরী হয়ে আছে। আগামী সপ্তাহেই শুরু হবে।

কারিগরি সমস্যার কারণে দুঃখিত, আশা করি নতুন হোস্টে আর কোনো সমস্যা হবে না। আর সাইটের কিছু দেখতে কোনো সমস্যা হলে আমাদের এই পোস্টে কমেন্টের মাধ্যমে জানাবেন।

ভালো থাকুন সবাই।

http://www.shikkhok.com

ফটোশপ কোর্সের নতুন লেকচার -  প্যাচ টুলের ব্যবহার, লেভেলের ব্যবহার, কন্টেন্ট এওয়ার টুলhttp://www.shikkhok.com/2016/09/pho...
09/11/2016

ফটোশপ কোর্সের নতুন লেকচার - প্যাচ টুলের ব্যবহার, লেভেলের ব্যবহার, কন্টেন্ট এওয়ার টুল

http://www.shikkhok.com/2016/09/photoshop-lecture-12/

প্যাচ টুলের ব্যবহার, লেভেলের ব্যবহার, কন্টেন্ট এওয়ার টুল

07/22/2016

অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ও পরিচিতি এর শেষ কোর্স আপলোড হয়েছে। নানা সমস্যার কারনে শিক্ষক এর একটু বিলম্ব হওয়ায় উনি দু;খিত। শীঘ্রই উনি ইঞ্জিনের উপর নতুন কোর্স নিয়ে হাজির হবেন।

« | ওয়েব ডেভেলপমেন্ট – লেকচার ২৯ – ওয়েবসাইট কনসেপ্ট – .COM ডোমেইন কেনার উপায় »

07/12/2016

প্রিয় বন্ধুরা, ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কিছু কারিগরি জটিলতার কারণে শিক্ষক ডট কম সাইটটি গত কয়েকদিন বন্ধ ছিলো। আজ থেকে এটি আবারও চালু হয়েছে। অনিচ্ছাকৃত সমস্যার জন্য দুঃখ প্রকাশ এবং সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

07/10/2016

সুপ্রিয় শুভানুধ্যায়ীরা, শিক্ষক ডট কম এর ওয়েবসাইটে মেইনটেন্যান্স চলছে, এর জন্য আমাদের সাইটটি আপাতত কয়েক দিনের জন্য বন্ধ আছে। আশা করছি আর দুই এক দিনের মধ্যেই সাইটটি আবার অনলাইনে আসবে। নজর রাখুন এই পাতায়।

05/18/2016

এডবি ফটোশপ কোর্সের লেকচার ১১।

http://www.shikkhok.com/2016/05/photoshop-lecture-11/

কোর্সে লেকচারের সংখ্যাঃ লেকচার সংখ্যা ২০টি বা এর চেয়েও

CCNA পরিচিতি কোর্সের লেকচার ১৭। Gateway router কনফিগার করার পদ্ধতি।
05/18/2016

CCNA পরিচিতি কোর্সের লেকচার ১৭। Gateway router কনফিগার করার পদ্ধতি।

  আজকে আমরা দেখবো কিভাবে দুইটি Gateway রাউটার কনফিগার করতে

05/18/2016

Linear Algebra (লিনিয়ার অ্যালজেব্রা) কোর্সের নতুন লেকচার। রৈখিক সমীকরণ।

( কোর্সের মূল পাতা) রৈখিক সমীকরণ পদ্ধতির প্রথম পর্ব ।

ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ৪টি নতুন লেকচার প্রকাশিত হয়েছে। এখানে দেখে নিতে পারেন। http://www.shikkhok.com/2016/04/web-deve...
04/22/2016

ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ৪টি নতুন লেকচার প্রকাশিত হয়েছে। এখানে দেখে নিতে পারেন।

http://www.shikkhok.com/2016/04/web-development-html12/

http://www.shikkhok.com/2016/04/web-development-html11/

http://www.shikkhok.com/2016/04/web-development-html10/

http://www.shikkhok.com/2016/04/web-development-html09/

এই লেকচার এ আমরা শিখব কিভাবে ওয়েবসাইট এ ছবি (image) দেখানো যায়। ছবি দেখানোর জন্য HTML এলিমেন্ট ব্যবহার করা হয়। ছবির দৈর্ঘ্য (height) এবং প্রস্থ (width) চাইলে চত বড় করা যায়।

04/18/2016

সুপ্রিয় শিক্ষার্থীরা, কারিগরি সমস্যার জন্য শিক্ষক ডট কম গত দুইদিন যাবত রক্ষণাবেক্ষণের মধ্যে ছিলো। এখন সবকিছু ঠিকঠাক করা হয়েছে কাজেই আশা করি এক্সেস করতে কোনো সমস্যা হবে না।

আপনাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে মন্তব্যে জানান। আর যারা কারিগরি সমস্যার কথা আমাকে জানিয়েছেন, তাঁদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবাই।

04/15/2016

MIT এর AppInventor এর মূল সাইটে প্রকাশিত হলো শিক্ষক ডট কম এর অ্যাপ ইনভেন্টর দিয়ে এপ্লিকেশন বানানোর কোর্সের কথা।

http://appinventor.mit.edu/explore/blogs/karen/2016/04/great.html

A Great Initiative to Teach App inventor in Bangla By Niloy Shuvo Submitted by Karen on Thu, 04/14/2016 - 10:07 This is a guest blog by Anisul HaqueSHIKKHOK.COM, a well known platform for teaching in the Bengali language, won a 2013 Google Rise Award, 2013 The Bobs user award, ISIF Award and so on.…

Address

Birmingham, AL

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষক - অনলাইনে বাংলায় মুক্ত জ্ঞানের মেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category