ICTER Guru - আইসিটিইআর গুরু

ICTER Guru - আইসিটিইআর গুরু For information about ICTER Guru, please visit:

Website: https://www.icterguru.com/

Facebook: http://www.facebook.com/ICTERGuru

Email: [email protected]

ICTER Guru (আইসিটিইআর গুরু) ২০১২ সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়, যা দেশি-বিদেশি শিক্ষাবিদ, ব্যবসায়ী ও চাকুরীজীবিদের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ ও চাকুরী প্রত্যাশীদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছে।

📢 CALL FOR PAPERS – INAUGURAL ISSUE 📢ICTER Guru Interdisciplinary Online Journals proudly invites researchers, scholars,...
05/17/2026

📢 CALL FOR PAPERS – INAUGURAL ISSUE 📢

ICTER Guru Interdisciplinary Online Journals proudly invites researchers, scholars, academicians, and professionals to submit original research articles and book reviews for our first international peer-reviewed journal issue published in the United States. 🌍📚

🔍 Areas Include:
✅ Education
✅ Arts & Business
✅ STEM/STEAM Education
✅ IT & Computer Science
✅ Security, Privacy & Data Science
✅ Interdisciplinary Research Fields

📝 Submission Deadlines:
📅 30 September – January Issue
📅 31 January – March Issue
📅 31 March – June Issue
📅 30 June – September Issue

📌 Manuscript Guidelines:
• 6,000–10,000 words preferred
• MS Word format (.doc/.docx)
• APA 6th/7th Edition style
• Professional English required

✨ Why publish with us?
✔ Peer-reviewed international journal
✔ Double-blind review process
✔ Open access publication
✔ Global academic visibility

📧 Submit your manuscript: [email protected]
🌐 Website: www.icterguru.com

Be part of our inaugural publication and contribute to advancing global research and innovation! 🚀

08/02/2025
ICTER Guru Project 101 এর আরেকটি সাফল্যঃইসমাইল হোসেন, ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়োমিং এ...
07/31/2025

ICTER Guru Project 101 এর আরেকটি সাফল্যঃ
ইসমাইল হোসেন, ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়োমিং এ পড়তে আসছে। ওয়েলকাম টু আমেরিকা Md Ismail Hossain 🇺🇲

ICTER Guru এর টিম মেম্বররা আপনাকে সার্ভিস দিতে সদা প্রস্তুত। আপনি প্রস্তুত তো?

আইইএলটিএস (IELTS Academic)আমি এমন অনেকেই দেখেছি যাদের জিপিএ অনেক ভালো কিন্তু তারা আইইএলটিএস দিতে রাজি নয়। কেন তারা আইইএল...
07/24/2025

আইইএলটিএস (IELTS Academic)

আমি এমন অনেকেই দেখেছি যাদের জিপিএ অনেক ভালো কিন্তু তারা আইইএলটিএস দিতে রাজি নয়। কেন তারা আইইএলটিএসকে এত ভয় পায় জানা নেই। তাই তারা এমন দেশ খুঁজে যেখানে আইইএলটিএস লাগে না। তবে আমার মতে আইইএলটিএস আহামরি কোন বিষয় নয়। মোটামুটি একটা ভালো আইইএলটিএস স্কোর আপনাকে যেমন ভালো ভার্সিটিতে এডমিশন পেতে সাহায্য করবে, তেমনি স্কলারশিপ, ভিসা পেতেও সাহায্য করবে। তাই যাদের স্বপ্ন বিদেশে উচ্চ শিক্ষা, তাদেরকে বলবো আইইএলটিএস দেবার জন্য।

প্রস্তুতি: অনেকেই চিন্তা করেন যে কোচিং না করলে আইইএলটিএস এ ভালো স্কোর পাওয়া সম্ভব না। তাই একটা ভালো অংকের টাকার বিনিময়ে কোচিং-এ ভর্তি হয়ে যায়। আমি বলছি না কোচিং এ পড়ে আপনার উপকার হবে না। তবে নিজে নিজেই প্রস্তুতি নিয়ে পরিক্ষা দিয়ে ভালো স্কোর তুলতে পারবেন। এরজন্য দরকার পরিশ্রম, ধৌর্য।

স্পিকিং: স্পিকিং এ ভালো করতে হলে প্রাকটিসের বিকল্প নেই। ভালো হয় এমন কারো সাথে প্রাকটিস করা যে সামনে আইইএলটিএস দিবে৷ আর যদি কাউকে না পান, তবে বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে প্রাকটিস করতে পারেন। শুধু বইয়ের উওর মুখস্ত করে গেলে হবে না।

রাইটিং: রাইটিং এ ভালো স্কোর পাওয়া একটু কঠিন। কিন্তু অসম্ভব কিছু না। প্রতিদিন কিছু না কিছু লিখুন। আর পারলে কোন এক্সপার্ট কি দিয়ে আপনার লেখা গুলো চেক করিয়ে নিয়েন। এতে আপনার ভুল গুলো বুঝতে পারবেন। গ্রামাটিক ভুল গুলো ধরার জন্য একটা ওয়েবসাইট আছে ঐটা ব্যবহার করতে পারেন।https://www.grammarly.com/m

লিসেনিং: লিসেনিং এ কোন শটকার্ট নেই। অনেক অনেক প্রাকটিস করতে হবে। আর ফ্রি সময়ে TEDx, BBC podcast, English news শুনতে হবে।

রিডিং: রিডিং এ ভালো করতে গেলে "scanning" & "skimming" এ ভালো হতে হবে। প্রস্তুতির প্রথম দিকে ইংরেজি নিউজপেপার, আর্টিকেল পড়তে পারেন কাজে দিবে।

বই:
১। Cambridge: যারা আইইএলটিএস দিয়েছেন তার সবাই প্রথমে বলবে ক্যাম্ব্রিজের অফিসিয়াল আইইএলটিএস এর বই গুলো কিনতে। আমিও তাদের সাথে একমত। ক্যাম্ব্রিজের এখন পর্যন্ত ১৫ টা বই আছে। অনেকেই দেখেছি ১-১৫ পর্যন্ত কিনে। এটা অনেকটা টাকা নষ্ট করার মতো। আপনি সরাসরি ৭/৮-১৫ কিনে ফেলতে পারেন। অথবা কারো থেকে পিডিএফ নিয়ে পড়তে পারেন। তবে বই কিনলে ভালো।
২। Test Practice Plus: ক্যাম্ব্রিজের বই গুলো শেষ করার পর টেস্ট প্র্যাকটিস প্লাসের ১,২,৩ থেকে প্র্যাকটিস করতে পারেন। তবে এটি তুলনামূলক ক্যাম্ব্রিজের থেকে একটু কঠিন।
৩। Makkar: স্পিকিং এর জন্য সবাই এটি ফলো করে। আপনি চাইলে বই কিনতে পারেন বা পিডিএফ সংগ্রহ করে পড়তে পারেন। Makkar এর রাইটিং এর বইটা চমৎকার। রাইটিং নিয়ে যারা চিন্তায় আছেন তারা Makkar এর রাইটিং এর বইটা ফলো করতে পারেন।

ইউটিউব: ইউটিউবে অনেক চ্যানেল আছে। তবে আপনার সব চ্যানেল ফলো করার দরকার নেই। সময়ও পাবেন না। নিচে কিছু চ্যানেলের লিঙ্ক দিচ্ছি। এগুলো দেখলেই হবে।

১। স্পিকিং এবং লিসেনিং : IELTS Liz
২। রিডিং, রাইটিং, লিসেনিং : E2 IELTS
৩। রাইটিং : IELTS-up Online lessons এক্সট্রা ----AsadYaqub, AcademicEnglishHelpওয়েবসাইট :ফ্রী তে লিসেনিং এবং রিডিং পরীক্ষা দিতে পারবেন : https://ieltsonlinetests.com/

রাইটিং এর জন্য উদাহরণ : https://www.ielts-exam.net/IELTS-Writing-Samples/ielts-writing.htm

পরীক্ষা কোথায় দিবেন?
দুটো প্রতিষ্ঠান থেকে আইইএলটিএস পরীক্ষা দিতে পারবেন। একটা হলো British council আরেকটি IDP। সব বড় বড় শহরেই এদের পরীক্ষা কেন্দ্র আছে। অনেকেই কনফিউজড থাকে British council এ দিবে নাকি IDP তে। দেখেন দুটি প্রতিষ্ঠানই ভালো। তবে British council একটু প্রফেশনাল। IDP তে একটু ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাবেন। আর শুনেছি speaking & writing এ মার্ক একটু এদিক সেদিক হয়। আমি IDP থেকে দিয়েছিলাম। সবকিছু মিলিয়ে খারাপ ছিলো না।

কোন দেশে কিরকম আইইএলটিএস লাগে?
১। জার্মানি: জার্মানির জন্য ৬.০-৬.৫ রাখার চেষ্টা করুণ।
২। পোল্যান্ডঃ ভিসা পেতে চাইলে অন্তত ৬.০ রাখুন। এমনিতেই পোল্যান্ড এমবাসি বাংলাদেশীদের ভিসা কম ইস্যু করে।
৩। চায়না : ৯০% ভার্সিটিতে আইইএলটিএস লাগে না। তবে টপ ভার্সিটি গুলো ৭.০ চায়।
৪। ভারত: আইইএলটিএস লাগবে না।
৫। জাপান: অনেক ভালো ভার্সিটি গুলোর ওয়েবসাইটে দেখেছি মিনিমাম ৫.৫ চায়।
৬। দঃ কোরিয়া: ৫.৫ থাকলে চলবে। তবে আইইএলটিএস স্কোর ভালো থাকলে ফান্ড পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৭। ডেনমার্ক: মিনিমাম ৬.৫ লাগবে।
৮। নরওয়ে: ৬.৫ তবে কিছু কিছু ভার্সিটির কিছু কিছু প্রোগ্রামে ৬.০ থাকলে আবেদন করা যায়।
৯। নেদারল্যান্ডস: মাস্টার্সের জন্য ৬.৫ থাকতে হবে।
১০। কানাডা: ৬.৫
১১। ইংল্যান্ড: ভার্সিটির উপর নির্ভরশীল। ৬.০ দিয়ে কাজ হওয়ার কথা।
১২। ফিনল্যান্ড: মাস্টার্সের জন্য বেশির ভাগ ভার্সিটি দেখেছি ৬.৫ চায়।
১৩। থাইল্যান্ড: ৫.০, কিছু ভার্সিটি তে অবশ্য আইইএলটিএস লাগে না।
১৪। ফ্রান্স: ৬.০-৬.৫ (ভার্সিটির উপর নির্ভরশীল)
১৫। আমেরিকা: ফান্ড পেতে গেলে আইইএলটিএস স্কোর ৬.৫ এর বা তার উপরে রাখা উচিৎ। সেইসাথে GRE 310+
১৬। হাঙ্গেরি: লাগবে না।
১৭। পর্তুগাল: যদিও আইইএলটিএস ছাড়া এডমিশন পাওয়া সম্ভব তবে ভিসা পাওয়ার জন্য ৬.০ থাকা ভালো।
১৮। অস্ট্রেলিয়া: ৬.৫
১৯। স্পেন: ৬.০-৬.৫

বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে আমার YouTube channel ফলো করতে পারেন।
YouTube: https://youtube.com/.m

জাপান সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পেজটি ফলো করতে পারেন।

Grammarly makes sure everything you type is easy to read, effective, and mistake-free. Try it today:

Address

Havertown, PA
30360

Alerts

Be the first to know and let us send you an email when ICTER Guru - আইসিটিইআর গুরু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ICTER Guru - আইসিটিইআর গুরু:

Shortcuts

Share