25/08/2022
এক আরবি ভাষার শিক্ষার্থীর ফিডব্যাক!
ডিপ্লোমা ইন এরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের লেভেল ওয়ানের স্টুডেন্ট ছিলেন। আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে তার আগ্রহ উদ্দীপনা আমাদের শক্তি জোগায়। তিনি এখন লেভেল-২ তে আছেন। তার আরবি উচ্চারণ ও ফ্লুয়েন্সি আমাদের মুগ্ধ করে। অথচ তার বয়স পন্চাশের বেশি। মহান আল্লাহ তাআলা কবুল করুন! তিনি ভাইস প্রেসিডেন্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংক।
_____
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া এবং মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর দরুদ-সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-বলে করে শুরু করছি। মহান রব International Arabic Academy-এর আরবি ভাষার ৩য় কোর্সটি করার সুযোগ ও পরিবেশ তৈরি করে দিয়েছেন, তাই আবারও জান্নাতের মালিক মহান আল্লাহতালার প্রতি শুকরিয়া প্রকাশ করছি, যার প্রসস্থতা একমাত্র তিনিই জানেন। Ilma Academy কর্তৃক পরিচালিত আরবি ভাষা শিক্ষা কোর্স এর একজন শিক্ষার্থী হিসেবে কোর্সটি সবে মাত্র শুরু করেছি। এই কোর্সের নেপথ্যে আছেন সম্মানিত কোর্স সমন্বয়ক শায়খ তাওহীদ । আমি পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহ তা’য়ালার কাছে তাঁর এবং তার পরিবারের হেদায়াত ও মাগফিরাত কামনা করছি এবং তিনি যেন ইসলামের আলো এভাবে আরও অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন সেই দোয়া করছি।
গত তিনটি ক্লাসে ওনার প্রচেষ্টা, মাধুর্যপূর্ণ আচরণ, সুন্দর কৌশলগত শেখানোর ধরন এবং আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আসলে কতটা আন্তরিক তা বোঝানোর ভাষা আমার জানা নেই কারণ আমরা যেহেতু আরবি সম্পর্কে একদমই অজ্ঞ, তাই মাঝে মধ্যেই এমন প্রশ্ন করেছি তা, সাবলীল ও সহজভাবে বুঝিয়ে দিয়েছেন । আমি অনেক কিছুই এ কয়েকটি ক্লাস থেকে অর্জন করেছি । জেনে বুঝে কুরআন পাঠ করে একজন মুসলিম হিসেবে নিজেকে গঠন করার বিরাট অভিযানের পথে এগিয়ে যাচ্ছি বলে মনে করছি। এই কোর্সের মধ্যে ইতোমধ্যে বেশ কিছুই শেখানো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
মুযাক্কার, মুয়ান্নাস, ইসমুল ইশারা, ৯৯ টি আরবি শব্দ, মাওসুফ+সিফাত, পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ বাক্য, সর্বনাম, পুরুষ ও মহিলা নামের বৈশিষ্ট্য, হরফে নিদাহ ও মুনাদাহ, নিজের সম্পর্কে বলা, প্রশ্নবোধক শব্দ, ছোট ছোট বাক্য গঠন ইত্যাদি।
একটি ভাষা শিখার জন্য যে দক্ষতাগুলো অত্যন্ত দরকার, তা হলো লিসেনিং, রাইটিং, রিডিং, স্পিকিং। প্রাথমিক পর্যায়ে শ্রদ্ধেয় উস্তাজ Listening এবং Speaking দিয়ে শুরু করেছেন। অচিরেই বাকিগুলো শুরু হবে ইনশাআল্লাহ।
এই কোর্সটি আরবি ভাষা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ । কারণ আরবি আন্তর্জাতিক একটি ভাষা ও জাতিসংঘের অন্যতম একটি ভাষা। আরবী হচ্ছে কোরআন ও হাদিসের ভাষা। সহজ সাবলীল ভাবগাম্ভীর্য পূর্ণ এবং অলংকার পূর্ণ একটি ভাষা যা একজন মানুষকে নিশ্চিতভাবে দুনিয়া ও আখেরাতে সফলতা এনে দিতে পারে।
আল্লাহ তায়ালা বলেনঃ নিঃসন্দেহে আমি একে নাযিল করেছি আরবি কুরআন রুপে যেন তোমরা বুঝতে পারো। (সূরা ইউসুফ ১২:২)।
এছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব রাসুল (সা) এর ভাষা আরবী, বেহেশতবাসীর একমাত্র ভাষা হবে আরবি । পৃথিবীর প্রথম মানব আদম আঃ এর ভাষা ছিল আরবি। ইসলামী জ্ঞান বিজ্ঞানে এবং ইতিহাস-ঐতিহ্যের তথা সামগ্রিক ইসলামিক বিষয় লিপিবন্ধ হয়েছে আরবি ভাষাতে। তাই যদি আমরা আরবি ভাষা না শিখতে পারি তাহলে ইসলাম সম্পর্কে অজ্ঞতাই রয়ে যাবে।
বিশ্বনবী এরশাদ করেন তোমরা তিন কারণে আরবি শিখো; এক-পবিত্র কুরআনের ভাষা আরবী, দুই-বেহেশতের ভাষা আরবি এবং তিন-আমার মাতৃভাষা আরবি।
এই কোর্সটি সম্পন্ন করার প্রয়োজনীয়তা নিজে অনুভব করছি এবং অন্যদের জন্যও প্রয়োজনীয় মনে করছি । মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করছি যেন বিতাড়িত শয়তান আমাকে কোনভাবেই ধোকা দিয়ে কোর্স থেকে ফারেগ না করে এবং অতি দ্রুত পরবর্তী দরসগুলো সম্পন্ন করতে পারি।
নবী করিম (স) বলেছেন-তোমাদের মধ্যে ঐ ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয় (বুখারী)।
আল্লাহ তা’য়ালা বলেছেন-আমি তো কুরআনকে উপদেশ গ্রহনের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহনকারী কেউ আছে কি? (সুরাহ ক্বমার- ৫৪:১৭, ২২, ৩২ এবং ৪০)
অতএব, আল্লাহর উপদেশ জানার জন্য এবং রাসুল (স) এর সুন্নাহর অনুসরণ করার এবং অনুধানের জন্য আমাদের আরবি ভাষা শিক্ষা করা জরুরী। কারণ আরবি ভাষা শিক্ষা ছাড়া কোরআন এবং সুন্নাহ বোঝা অসম্ভব। আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন, ছুম্মামিন।
- জনাব তাওহীদ সিদ্দিকী
ভাইস প্রেসিডেন্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংক।
___
এটা উনার হাতের লেখা।
بارك الله في علمه وقلمه!
ب