Rakibul Islam

Rakibul Islam Be like water

not luxurious but valuable for life.

27/12/2025

শাইখুল ইসলাম ইবনু তায়মিয়াহ [রহিমাহুল্লাহ] বলেন:

المرأة إذ طال لسانها ،قصرت أيامها مع زوجها
"নারীর জিহ্বা যদি লম্বা হয় (অর্থাৎ কথা বলায় তীব্রতা বা তর্কপ্রবণতা থাকে), তাহলে তার স্বামীর সঙ্গে তার দিনগুলোও সংক্ষিপ্ত হবে।”

[মাজমূ‘ আল-ফাতাওয়া, ২৩/৩৬০]

10/12/2025

তায়েফের শীত মানেই কুয়াশার চাদরে মোড়ানো পাহাড় আর ঠান্ডা হাওয়ার স্পর্শ।

09/11/2025

পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে।

জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে তার পাওনা আদায়ের কড়া তাগাদা দিল। সাহাবায়ে কিরাম তাকে শায়েস্তা করতে উদ্যত হলেন। তিনি বলেন, তাকে ছেড়ে দাও। কেননা, পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে। তার জন্য একটি উট কিনে আন এবং তাকে তা দিয়ে দাও। তাঁরা বললেন, তার উটের চেয়ে বেশী বয়সের উট ছাড়া আমরা পাচ্ছি না। তিনি বললেন, সেটিই কিনে তাকে দিয়ে দাও। কারণ, তোমাদের উত্তম লোক সেই, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে। (সহিহ বুখারী; ২৩৯০)

08/11/2025

প্রত্যেক আত্মাই মরণের স্বাদ গ্রহণ করবে; অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। (সুরা আল-আনকাবুত, ২৯/৫৭)
وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: كَفَى بِالْمَوْتِ وَاعِظًا، وَكَفَى بِالْيَقِينِ غِنًى، وَكَفَى بِالْعِبَادَةِ شُغْلا. وَقَالَ أَبُو الدَّرْدَاءِ: مَنْ أَكْثَرَ ذِكْرَ الْمَوْتِ، قَلَّ حَسَدُهُ، وَقَلَّ فَرَحُهُ.
আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন: উপদেশ হিসেবে মৃত্যুই যথেষ্ট, সম্পদের জন্য দৃঢ় বিশ্বাসই যথেষ্ট এবং ব্যস্ততার জন্য ইবাদতই যথেষ্ট। ‘আবু দারদা (রাঃ) বলেন: যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, তার হিংসা এবং আনন্দ উভয়ই কমে যায়।

[ইমাম বাগাউই ; শারহুস সুন্নাহ, ৫/২৬১]

07/11/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ( ﷺ )
রাসূল (ﷺ) বলেছেন, জুমার দিন ও জুমার রাতে (অর্থাৎ- বৃহস্পতিবার ও জুমার মধ্যবর্তী রাতে) আমার উপর বেশি পরিমাণে দরূদ শরীফ পাঠ করো। কেননা যে এমনটি করবে, আমি কিয়ামতের দিন তার সুপারিশকারী ও সাক্ষী হবো।

রেফারেন্স: শুয়াবুল ঈমান, ৩য় খন্ড, ১১১ পৃষ্ঠা, হাদীস-৩০৩৩

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে, তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব...
02/11/2025

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,
তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয়।
বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

একটি নির্মম কথা তাই না?
স্পর্শ অনেক দামী!! 🖤...

Masjid Al Quba — the first mosque built in Islam, radiating peace and faith in Madina Al Munawwarah. 💚🕌
31/10/2025

Masjid Al Quba — the first mosque built in Islam, radiating peace and faith in Madina Al Munawwarah. 💚🕌

আলহামদুলিল্লাহ আমাদের সাকানে একটি মসজিদ (جامع أم صامل السواط رحمها الله)উদ্বোধন হলো। অত্যন্ত নান্দনিক কারুকার্যে ভরা মাশ...
22/10/2025

আলহামদুলিল্লাহ আমাদের সাকানে একটি মসজিদ (جامع أم صامل السواط رحمها الله)
উদ্বোধন হলো। অত্যন্ত নান্দনিক কারুকার্যে ভরা মাশাল্লাহ। আজ তার উদ্বোধনী অনষ্ঠান ছিল। ভারি মেহমানদারির মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়েছে। এ মসজিদসহ এর সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ কবুল করে নিক। আমিন ইয়া রব!

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।উত্তর লন্ডনের একটি ফ্ল্যাট...
12/10/2025

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।

উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী ২০০৩ সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয়। তার চারপাশে জীবন ছিল প্রায় স্বাভাবিক—টেলিভিশন চলছিল, আর ক্রিসমাসের খোলা না হওয়া উপহারগুলো পড়ে ছিল।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রায় তিন বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি! স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, কেউ তাকে খুঁজতেও আসেনি।

অবশেষে, ২০০৬ সালের ২৫শে জানুয়ারি, ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন। তখনও ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল!

লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা এক শহরে জয়েসের এই নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে, এবং কীভাবে একজন মানুষ সবার অলক্ষ্যে পুরোপুরি হারিয়ে যেতে পারে। 😔

19/09/2025

শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেন:
«بعض المرضى يعافون بمجرد أن يسمعوا كلاما لطيفا من طبيبهم؛ فأولى وأولى أن يكون طالب العلم الذي يتولى إرشاد الناس وهدايتهم إلى اتباع السنة واتباع ما كان عليه سلفنا الصالح رضي الله عنهم ، أن يكون رفيقا في دعوتهم لطيفا في معاملتهم»
"কিছু রোগী কেবলমাত্র তাদের চিকিৎসকের কোমল কথা শুনেই সুস্থ হয়ে ওঠেন; অতএব আরও অধিকভাবে উপযুক্ত যে, একজন তালিবুল ইলম—যিনি মানুষকে পথ দেখান,তাদেরকে সুন্নাহর অনুসরণ এবং আমাদের নেক সালাফগণ (রাদিয়াল্লাহু ‘আনহুম) যে পথের উপর ছিলেন সেই পথে চলার দাওয়াত দেন—তিনি যেন দাওয়াতের ক্ষেত্রে কোমল হন এবং মানুষের সাথে আচরণের ক্ষেত্রে সদয় হন।"

[উৎস: সিলসিলাতুল হুদা ওয়ান-নূর, ক্যাসেট ১৮১]

16/09/2025

قال سفيان بن عيينة : إذا كنت في زمان يرضى فيه بالقول دون الفعل , والعلم دون العمل , فاعلم بأنك في شر زمان بين شر الناس

সুফইয়ান ইবনু উয়াইনাহ বলেছেন:
যদি তুমি এমন যুগে বাস করো যখন লোকেরা কাজকর্ম ছাড়াই বুলির উপর সন্তুষ্ট থাকে, আমল ছাড়াই ইল্মের উপর সন্তুষ্ট থাকে, তাহলে জেনে নিও যে - তুমি সর্বনিকৃষ্ট লোকদের মধ্যে নিকৃষ্ট হালের যুগে বাস করছো।

ইবতালুল হিয়াল, ইবনু বাত্তাহ, ৩৪

Address

Taif

Telephone

+966501488675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakibul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rakibul Islam:

Shortcuts

Share