15/01/2026
: আজ শিখলাম Relative Pronouns! 🔗✨
গতদিন আমরা প্রশ্ন করা শিখেছিলাম, আর আজ শিখবো কীভাবে দুটি বাক্যকে সুন্দর করে জোড়া লাগাতে হয়। যখন Who, Which, That-এর মতো শব্দগুলো প্রশ্ন না বুঝিয়ে দুটি বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে, তখন তাদের Relative Pronouns বলা হয়।
আজকের পাঠের বিস্তারিত:
✅ ১. Who (যে/যিনি): মানুষের ক্ষেত্রে বসে।
উদাহরণ: The man who came yesterday. (সেই লোকটি যে গতকাল এসেছিল।)
✅ ২. Whom (যাকে): এটিও মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়।
উদাহরণ: The girl whom I met. (সেই মেয়েটি যাকে আমি দেখা করেছিলাম।)
✅ ৩. Whose (যার): কোনো ব্যক্তির মালিকানা বোঝাতে।
উদাহরণ: The boy whose bag is red. (সেই ছেলেটি যার ব্যাগ লাল।)
✅ ৪. Which (যেটা): সাধারণত বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
উদাহরণ: The book which I bought. (বইটি যেটা আমি কিনেছিলাম।)
✅ ৫. That (যে/যেটা): মানুষ বা বস্তু উভয়ের ক্ষেত্রেই এটি ব্যবহার করা যায়।
উদাহরণ: The car that I saw. (গাড়িটি যেটা আমি দেখেছিলাম।)
💡 মনে রাখার সহজ উপায়:
ইন্টারোগেটিভ প্রোনাউন (Interrogative) দিয়ে আমরা প্রশ্ন করি (কে? কার?), আর রিলেটিভ প্রোনাউন (Relative) দিয়ে আমরা বর্ণনা করি বা বাক্য জোড়া দেই (যে, যার)।
ধীরে ধীরে ইংরেজি শেখার এই জার্নিটা বেশ দারুণ হচ্ছে! আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ❤️