বিদেশে কাজ করতে গিয়ে কার কখন কী সমস্যায় পড়তে হয় বলা কঠিন—
চুক্তি মানছে না, বেতন দিচ্ছে না, হুরুব, পাসপোর্ট আটকে রাখা, মারধর–হয়রানি,
বা ডিপোর্ট সেন্টারে আটকে যাওয়া—এসব ক্ষেত্রে
বাংলাদেশ দূতাবাসই আপনার সরাসরি ও নির্ভরযোগ্য সহায়তা কেন্দ্র।
🟦 ১) বাংলাদেশ দূতাবাস – রিয়াদ
(Bangladesh Embassy, Riyadh)
📍 অবস্থান:
Diplomatic Quarter, Dareen Street, Riyadh, Saudi Arabia
📞 প্রধান ফোন: +966 11 419 5300
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: www.bangladeshembassy.org.sa
☎ ২৪/৭ জরুরি হটলাইন:
• Diplomatic Wing: 8001000124
• Labour Wing: 8001000125
• Passport & Visa: 8001000126
💼 রিয়াদ দূতাবাসে যেসব কারণে যোগাযোগ করবেন:
• বেতন বা চুক্তি সংক্রান্ত বিরোধ
• কাজ পরিবর্তন / ট্রান্সফার জটিলতা
• হুরুব ইস্যু
• পাসপোর্ট, ইকামা বা ETP
• শারীরিক নির্যাতন বা হয়রানি
• দেশে ফেরার প্রয়োজন
• আটক/ডিপোর্ট সেন্টার বিষয়ক সমস্যা
🟩 ২) বাংলাদেশ কনস্যুলেট – জেদ্দা
(Bangladesh Consulate General, Jeddah)
📍 অবস্থান:
Al-Nazlah District, Jeddah, Saudi Arabia
📞 অফিস ফোন: +966 12 687 8465
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: https://bcgjeddah.com
☎ জরুরি যোগাযোগ (২৪/৭):
• শ্রম সংক্রান্ত বিরোধ
• নারী শ্রমিক উদ্ধারে সহায়তা
• ডিটেনশন/ডিপোর্ট সমস্যা
• মেডিকেল জরুরি পরিস্থিতি
💼 জেদ্দা কনস্যুলেটে যোগাযোগ প্রয়োজন যখন:
• পশ্চিম সৌদি অঞ্চলে শ্রমিক সমস্যা
• দীর্ঘদিন বেতন বকেয়া
• কর্মক্ষেত্রে নির্যাতন
• ট্রান্সফার/কাফিল পরিবর্তন
• ভিসা/পাসপোর্ট/ETP
• ডিপোর্ট সেন্টার সহায়তা
• নারী শ্রমিকের সেফ আশ্রয় প্রয়োজন
🟧 ৩) যোগাযোগ করার আগে অবশ্যই প্রস্তুত রাখুন:
✔ পাসপোর্ট কপি
✔ ইকামা/ভিসা কপি
✔ কোম্পানি ও কাফিলের নাম
✔ বর্তমান ঠিকানা
✔ মোবাইল নম্বর
✔ সমস্যার সম্পূর্ণ বিবরণ
✔ চুক্তিপত্র (যদি থাকে)
✔ বেতন/নির্যাতনের প্রমাণ (ছবি/অডিও/ভিডিও)
🟥 ৪) দূতাবাস যে সহায়তা প্রদান করে:
• চুক্তিভঙ্গ বা বেতন সংক্রান্ত সমাধান
• কোম্পানির সাথে আলোচনায় সহযোগিতা
• ট্রান্সফার/জব চেঞ্জ
• হুরুব সমস্যা মোকাবিলা
• নারী শ্রমিকদের নিরাপদ সেফহাউস
• আইনি পরামর্শ
• জেল/ডিটেনশন সহায়তা
• জরুরি ট্রাভেল পাস (ETP)
• দেশে প্রত্যাবর্তন ব্যবস্থা
🌟 সৌদিতে বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসই সর্বোচ্চ নিরাপদ ভরসা।
👉 পোস্টটি সেভ করুন, শেয়ার করুন—কারও সংকটে এটি বড় সহায়তা হতে পারে।
BISCR Students Association
Welcome to the homepage of BISCR Students Association. We are a student organization at Riyadh, Saudi Arabia operating from October 2020.
আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ'র কাছে। সৌদি আরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতিনিধি নির্বাচনে বিজয়ীদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সর্বোচ্চ ভোট পেয়ে রুকনুজ্জামান (৮৩) প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে আছেন আনিসুর রহমান (৮১), এবং তৃতীয় স্থানে ফারুক আহমেদ (৬৬)।
সব বিজয়ীদের জন্য শুভকামনা এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন।
১/ রুকনুজ্জামান - ৮৩
২/ আনিসুর রহমান - ৮১
৩/ ফারুক আহমেদ - ৬৬
৪/ শোয়েব আহমেদ - ৬২
৫/ মাইনুদ্দিন - ৫৬
৬/ তাসলিম - ৫১
৭/ আমিনুল হোদা - ৪৯
৮/ ফয়সাল - ৪২
৯/ নিজাম উদ্দিন- ৩৮
প্রিয় বিজয়ীরা, আপনাদের এই সাফল্য শুধু একটি পদ নয়, এটি একটি দায়িত্ব। আশা করি, আপনারা সবাই মিলে একসঙ্গে কাজ করে স্কুলের উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবেন।
আপনাদের নেতৃত্বে আমরা আশা করি, স্কুলটি আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে, এই লক্ষ্য অর্জন করা সম্ভব।
শুভকামনা রইলো আপনাদের জন্য। আমরা সবসময় আপনাদের পাশে আছি।
আমাদের ফেসবুক পেজের পরিবেশ এবং গঠনমূলক আলোচনা বজায় রাখার জন্য আমরা সবসময় সচেষ্ট। তবে, দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, আমরা "প্রবাস জমিন" নামক অ্যাকাউন্টটিকে আমাদের পেজ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রধান কারণ হলো, বারবার সতর্ক করার পরেও উক্ত অ্যাকাউন্ট থেকে অপ্রয়োজনীয় বিতর্ক, ঝগড়ার মানসিকতা এবং গঠনমূলক সমালোচনার অভাব লক্ষ্য করা গেছে। আমাদের পেজটি একটি সুস্থ এবং ইতিবাচক আলোচনা ও মতামত বিনিময়ের প্ল্যাটফর্ম। এখানে আমরা সবাইকে স্বাগত জানাই যারা সঠিক, নির্ভুল এবং গঠনমূলক উপায়ে তাদের মতামত প্রকাশ করেন।
তবে, যারা এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন এবং ব্যক্তিগত আক্রমণ বা অযথা বিতর্কে লিপ্ত হন, তাদের জন্য আমাদের পেজে কোনো জায়গা নেই।
আমরা আশা করি, ভবিষ্যতে সবাই এই পেজের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি সুন্দর, সম্মানজনক পরিবেশ বজায় রাখতে আমাদের সহায়তা করবেন।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
13/10/2025
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদ (BISCR)-এর আসন্ন নির্বাচন নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেখে আমরা হতবাক ও ক্ষুব্ধ।
আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, পূর্ববর্তী পরিচালনা পর্ষদের (BOD) সদস্যরা নতুন নির্বাচনে প্রার্থী হিসেবে স্থান পেয়েছেন, যদিও নৈতিকভাবে তাদের উচিত ছিল পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা। দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হওয়া ক্ষমতার অপব্যবহারের সামিল এবং এটি নির্বাচনী প্রক্রিয়াকে সরাসরি প্রভাবিত করার সুযোগ তৈরি করে।
অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির কারণে এবারের নির্বাচন থেকে বহু অভিভাবক অংশগ্রহণ করেননি। ফলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে, যেখানে একটি বড় অংশ নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে সরে আছে এবং পুরনো কমিটির সদস্যরা নিয়ম না মেনে প্রার্থী হচ্ছেন, সেখানে এই নির্বাচন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
এই ধরনের কর্মকাণ্ড একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য এটি একটি অশনি সংকেত। আমরা এই অস্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ড্রইং এর শিক্ষক জনাব গোলাম ফারুক ইন্তেকাল করেছেন ”ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন্” আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন।ওনি ওনার দেশের বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন ।
08/08/2024
সময় আছে ? তাহলে এই ডকুমেন্টারী তা একটু কষ্ট করে দেইখেন.
কিভাবে এই ফ্যাসিস্ট শেইখ হাসিনা তার ইলেকশন গুলা কন্ট্রোল করতো !
আরো অনেক তত্থ পাবেন। দেখেন, বুঝেন আর অন্য চোখে কালো কাপড় পড়া ফ্যাসিস্ট সাপ্পরটার দেড় বুঝান।
বাংলাদেশ আওয়ামীলীগ এই দেশের একটা বড় ধরণের ভাইরাস, এদের গোড়া থেকে ছিটকে ফেলেন।
এই ফ্যাসিস্ট সরকার যেন আর বাংলাদেশ এর দায়িত্বে না আসে, খেয়াল রাখার দায়িত্ব আমাদের ই।
ওরা প্রধানমন্ত্রীর লোক | আল জাজিরার অনুসন্ধান একটি অপরাধী চক্রের সাথে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর আঁতাতের ঘটনা উঠে এসেছে একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রত....
07/08/2024
On a funny note, mr. joy challenges Dr. Younis as "দেখবো তো কেমনে থাকবা আমাকে ছাড়া" !
একটা ভিডিও দিলাম আপনাদের কে দেখার জন্য, কিভাবে এই IT জেনিয়াস ব্যক্তি "জয়" বাংলাদেশ এর ইতিহাস এ অনলাইন ডাকাতি অর্কেস্ট্রেট করেছে !
#রাষ্ট্র_ক্ষমতায়_তরুণদের_চাই
How A Printer Lost A Country $81,000,000 On the morning of February 7th, 2016, director of Bangladesh Bank Zubair Bin Huda, takes the elevator and gets off on the 10th flo...
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
AL Shaikh Abdullah Al Maqzoub
Riyadh
11311