Ahmadullah Basir

Ahmadullah Basir

Share

Say (O Muhammad peace be upon him) "This is my way, I invite to Allah with sure knowledge"

01/07/2024

‎আব্দুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “মেয়ে মানুষ (সবটাই) লজ্জাস্থান (গোপনীয়)। আর সে যখন নিজ বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভন করে তোলে। সে নিজ বাড়ির অন্দর মহলে অবস্থান করে আল্লাহর অধিক নিকটবর্তী থাকে।”
(ত্বাবারানীর আওসাত্ব ২৮৯০, সহীহ তারগীব ৩৪৪নং)

হাদিস সম্ভার, হাদিস নং ৬৯৪
হাদিসের মান: সহিহ
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

27/01/2024

আল্লাহ তায়ালা বলেন: (১) যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করেনা এবং (২) পার্থিব জীবনেই পরিতৃপ্ত এবং (৩) এতেই নিশ্চিন্ত থাকে এবং (৪) যারা আমার নিদর্শনাবলী সম্বন্ধে গাফিল। এইরূপ লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তাদের কার্যকলাপের কারণে। (সূরা ইউনুস/৭-৮)

17/01/2024

আল্লাহ তায়ালা বলেন: (হে নবী!) তুমি বলে দাও, আল্লাহ তোমাদের (১) ঊর্ধ্বলোক হতে এবং (২) তোমাদের পায়ের তলদেশ হতে শাস্তি প্রেরণ করতে যথেষ্ট ক্ষমতাবান, অথবা (৩) তোমাদেরকে দলে দলে বিচ্ছিন্ন করে এক দলের দ্বারা অপর দলের শক্তির স্বাদ গ্রহণ করাবেন; লক্ষ্য কর! আমি বার বার বিভিন্ন উপায়ে আমার নিদর্শন ও যুক্তি প্রমাণ বর্ণনা করছি, উদ্দেশ্য হল, যেন বিষয়টিকে তারা পূর্ণ রূপে জ্ঞানায়ত্ব ও হৃদয়ঙ্গম করে নিতে পারে। (সূরা আল-আন'আম/৬৫)

14/01/2024

আল্লাহ তায়ালা বলেন: "আর তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তাঁর নিকট যা কিছু চেয়েছ; তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবেনা; মানুষ অবশ্যই অতিমাত্রায় যালিম ও অকৃতজ্ঞ"। (সূরা ইবরাহীম/৩৪)

03/10/2023

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي، أَيُّوبَ حَدَّثَنِي شُرَحْبِيلُ، - وَهُوَ ابْنُ شَرِيكٍ - عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনুল ’আস (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ‘যে ব্যক্তির ইসলাম কবুল করার সৌভাগ্য হয়েছে, যাকে প্রয়োজন পরিমাণ রিয্ক্ব দেয়া হয়েছে এবং আল্লাহ্‌ তা’আলা তাকে যে সম্পদ দিয়েছেন এর উপর পরিতৃপ্ত হওয়ার শক্তি দিয়েছেন, সে-ই (জীবনে) সফলতা লাভ করেছে’। ( ই.ফা. ২২৯৪, ই.সে. ২২৯৫)

সহিহ মুসলিম, হাদিস নং ২৩১৬
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

08/09/2023

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) বলেন: কেউ কোনো পথ বা পন্থা অনুসরণের ইচ্ছা করলে সে যেন মৃতদের পথ বা পন্থা অনুসরণ করে। কেননা জীবিতরা ফেতনার অশঙ্কামুক্ত নয়। আর সেই মৃতরা হচ্ছেন মুহাম্মদ (সা:) এর সাহাবাগণ। কারণ, তারা ছিলেন এ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, অতি ন্যায়পরায়ণ হৃদয়বান, জ্ঞানে গভীর এবং কৃত্রিমতায় ছিলেন সর্বনিম্ন। আর তাঁরা হচ্ছেন এমন দল যদেরকে আল্লাহ তাঁর নবীর সাহচর্য ও দ্বীন প্রতিষ্ঠার জন্য নির্বাচিত করেছেন। অতএব, তোমরা তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও, তাদের পদাঙ্ক অনুসরণ কর এবং তাদের আখলাক-চরিত্রকে যথাসাধ্য আঁকড়ে ধর। কেননা তাঁরা ছিলেন সঠিক ও সরল পথের উপর প্রতিষ্ঠিত।

03/09/2023

আবদুল্লাহ ইবনু মাস'উদ (রা:) বলেন: ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যে, যেন সে একটা পর্বতের নীচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে, সম্ভবত পর্বতটা তার উপর ধ্বসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে এমন মাছির মত মনে করে যা তার নাকের সামনে দিয়ে উড়ে চলে যায়।
সহিহ বুখারী/৬৩০৮
মান: সহিহ
সোর্স: আল হাদিস অ্যাপ

02/09/2023

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘মানুষের ইসলামের সৌন্দর্য (অর্থাৎ তার উত্তম মুসলিম হওয়ার একটি চিহ্ন) হল অনর্থক (কথা ও কাজ) বর্জন করা।’’

রিয়াজুস সলেহিন, হাদিস নং ৬৮
হাদিসের মান: সহিহ
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

01/09/2023

যে দুয়াতে সকল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে-
اَللّٰهُمَّ أَصْلِحْ لي دِيْنِيَ الَّذِي هو عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لي دُنْيَايَ الَّتي فِيهَا معاشِي، وَأَصْلِحْ لي آخِرَتيَ الَّتي فِيهَا معادِي، وَاجْعَلِ الحَيَاةَ زِيَادَةً لي في كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ المَوْتَ رَاحَةً لي مِنْ كُلِّ شَرٍّ.

হে আল্লাহ, আমার জন্য আমার দ্বীনকে সংশোধন করে দিন, যা আমার বিষয়ের রক্ষাকবচ, এবং আমার জন্য আমার দুনিয়াকে সংশোধন করে দিন যাতে আমার জীবিকা, এবং আমার জন্য আমার আখেরাতকে সংশোধন করুন, যাতে আমার প্রত্যাবর্তন। আর জীবনকে করুন আমার জন্য সর্বপ্রকার কল্যাণে সমৃদ্ধ এবং মৃত্যুকে করুন আরামদায়ক ও সমস্ত অনিষ্ট থেকে মুক্ত। (সহিহ মুসলিম/২৭২০)

31/08/2023

‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি সেনাদল প্রেরণ করলেন এবং একজনকে এর সেনাপতি বানিয়ে তাদেরকে সেনাপতির কথা শোনার ও আনুগত্য করার নির্দেশ দিলেন। অতঃপর ঐ সেনাপতি আগুন জ্বালিয়ে তাদেরকে তাতে ঝাঁপ দেয়ার নির্দেশ দিলেন। একদল লোক তাতে ঝাঁপ দিতে অস্বীকার করে বললো, আমরা তো আগুন থেকেই পালিয়েছি (জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই ইসলাম কবুল করেছি)। আবার কিছু লোক আগুনে ঝাঁপ দেয়ার মনস্থ করলো। বিষয়টি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কানে পৌঁছালে তিনি বললেনঃ তারা যদি আগুনে ঝাঁপ দিতো তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতো। তিনি আরো বললেনঃ আল্লাহর অবাধ্যতায় কারোর আনুগত্য নেই। আনুগত্য কেবল সৎ কাজে।

সুনানে আবু দাউদ, হাদিস নং ২৬২৫
হাদিসের মান: সহিহ
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

29/08/2023

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা ঠিকভাবে নিষ্ঠাসহ কাজ করে নৈকট্য লাভ কর। জেনে রেখ, তোমাদের কাউকে শুধু তার আমাল জান্নাতে প্রবেশ করাবে না (আল্লাহর দয়া ছাড়া) এবং আল্লাহ্‌র কাছে সর্বাধিক প্রিয় আমাল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। [৬৪৬৭; মুসলিম ৫০/১৭, হাঃ ২৮১৮, আহমাদ ২৪৯৯৫] (আধুনিক প্রকাশনী- ৬০১৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬০২০)

সহিহ বুখারী/৬৪৬৪
হাদিসের মান: সহিহ
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

Want your school to be the top-listed School/college in Medina?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Medina