Learn Higher Arabic with Mushahid

Learn Higher Arabic with Mushahid

Share

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

Photos from Learn Higher Arabic with Mushahid's post 22/08/2025

সম্প্রতি মাখতুতাত নিয়ে বাংলাদেশে চমৎকার একটি আয়োজন হয়েছে। ঢাকাস্থ ”মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া”তে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ইস্তাম্বুলের বিখ্যাত “দারুল মাখতুতাত” থেকে দু‘জন ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছেন। বলা যায়, বাংলাদেশে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন যাত্রার সূচনা এটি। এতে এখানকার তরুণ আলেম সমাজ গবেষণামূলক কাজে অগ্রসর হচ্ছেন বলে প্রতীয়মান হলো। এটি একটি ভালো দিক। ভবিষ্যতেও এই ধারা অগ্রসর ও অব্যাহত থাকবে বলে আশাবাদী।
”ফন্নুন তাহকীক” বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তদ্রুপ আমার প্রিয় একটি বিষয়। ইতিপূর্বে মাখতুতাত নিয়ে মদিনায় কিছু দাওরায় অংশগ্রহণ করেছি। বিখ্যাত ব্যক্তিবর্গ থেকে উপকৃত হয়েছি। তাহকীকে বিশেষজ্ঞ এমন ব্যক্তিদের মজলিসে বসার সৌভাগ্য হয়েছে আল হামদুলিল্লাহ। সেসব দাওরাহ ও মাজলিস থেকে অভিজ্ঞতার আলোকে ফন্নুন তাহকীক ও মাখতুতাত নিয়ে ২টি ভিডিও আমাদের সিবাওয়াই চ্যানেল থেকে পাবলিশ করেছিলাম। বাংলাদেশে যেহেতু ফন্নুন তাহকীকের সূচনা হয়েছে, তাই আশা করছি ভবিষ্যতেও এর চাহিদা ক্রমাগত বাড়তে থাকবে। তাই আগ্রহীগণের উদ্দেশ্যে সেই দু‘টি আলোচনার লিংক নিচে দিলাম। [আলোচনা দু’টি অনেক আগের, তাই ভাষাগত দুর্বলতার জন্য দুঃখিত]

১। বিষয়- ”মাখতুতাত কিভাবে তাহকীক করবেন?” লিংক- https://youtu.be/78nuHaFmHWQ?si=Q7jCt8i9v5nJAKvb
২। বিষয়- বাংলাদেশের যেসব স্থানে প্রাচীন মাখতুতাহ সংরক্ষিত আছে। লিংক- https://youtu.be/7nYeeVR1p6U?si=jZaMEojxfgf1B3_S

10/07/2025

চাকুরি ও স্বাধীন কর্ম নিয়ে একজন বিখ্যাত ব্যক্তির তুলনামূলক চমৎকার বক্তব্য: (তবে আমার কাছে পরাধীন চাকুরির চেয়ে স্বাধীন কাজ পছন্দনীয়)

الوظيفة تُطعمك… والعمل الحر يُنضجك.
في الوظيفة: الراتب مضمون، لكن النمو محدود.
وفي العمل الحر: الطريق وعر، لكن السقف مفتوح.

الوظيفة تُشبه المزرعة… فيها سياج، وفيها عف، وفيها راحة.
لكن العمل الحر يُشبه الغابة… فيها خوف، وفيها صيد، وفيها حرية.

لستُ ضد الوظائف،
لكني ضد أن تعيش عمرك كله تحت سقف لم تبنه، وفي حدود لم ترسمها.
فالحرية لا تُمنح… بل تُنتزع بسهر الليالي، وصبر المبتدئين
الدكتور عبد الكريم بكار 📝

29/04/2025

বেরেলভি ঘরানার একজন ইমামকে ধর্ষকের অভিযোগ দিয়ে মেরে ফেলা হলো। মুমূর্ষু অবস্থায় পানিও খেতে দেওয়া হলো না। যারা পানি দেয় নি, তারাও দেখতে মানুষের মতো। পানির বোতল মুখে নিয়েও ফেরত নিয়েছে। এরা কেমন মানুষ-ভাবতে পারছি না। আল্লাহ যেন এই লোককেও মৃত্যুর আগে পানি না দেন।
যারা এই হত্যাকান্ডে জড়িত তারা ইমামের সন্তানেরা তার পরিবার কীভাবে বাঁচবে একবারো ভাবেন নাই। আল্লাহর কাছে দুয়া করি, যারা উস্কানি দিয়ে মব ভায়োলেন্স করে এবং বিচার ছাড়া শাস্তি দেয় বা চায় তাদের সবার যেন একই পরিণতি হয়। তারাও যেন এই মবের হাতেই মরে।

আগে বিচার পরে শাস্তি। মব ভায়োলেন্স বন্ধ কর। করতেই হবে।
[c]

25/04/2025

ইলমুন নাহুতে কিভাবে দক্ষতা অর্জন হবে? কি কি কিতাব পড়া উচিত। কিতাব নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতি কি? একেবারে শূন্য থেকে কিভাবে শুরু করবো- এসব বিষয় নিয়ে আমাদের মাজালিসুল লুগাহর এবারের ২য় পর্ব।
আলোচনায় ইলমুন নাহু শিক্ষার চারটি স্তর বর্ণনা করা হয়েছে। এসব স্তরে ইলমুন নাহুর মৌলিক কিতাবসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো আমাদের তালিবুল ইলমদের হাতে আসা উচিত। বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণত শরহু ইবনু আকিলের সাথে পরিচিত। কিন্তু অন্যগুলোর নামও হয়ত অনেকে শুনে নি। তাই প্রত্যেক তালিবুল ইলম ও উসতাযদের আলোচনাটি শুনা উচিত। মাদরাসার দায়িত্বশীলগণ তাদের ছাত্রদেরকে এভাবে চার স্তরে বিভক্ত করে ইলমুন নাহু শিক্ষা দিতে পারেন। লিংক কমেন্ট বক্সে ⬇

08/03/2025
08/03/2025

يهنئكم مركز سيبويه للدراسات اللغوية بحلول شهر رمضان المبارك❤
سائلين المولى عز وجلّ أن يعيننا على صيامه وقيامه،
وكل عامٍ وأنتم بخير❤️

তুরাছুল লুগার প্রয়োজনীয়তা ও অন্যান্য প্রসঙ্গ || মাজালিসুল লুগাহ-১ 22/02/2025

তুরাছুল লুগার প্রয়োজনীয়তা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা। শুনতে পারেন।

তুরাছুল লুগার প্রয়োজনীয়তা ও অন্যান্য প্রসঙ্গ || মাজালিসুল লুগাহ-১ ভিডিওটিতে নিম্নবিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে :-১। একজন আরবি ভাষা শিক্ষার্থীর জন্য تراث اللغة এর প্রয়োজনীয়তা কতটু...

Photos from Sibawayh Center for Linguistic Studies's post 16/02/2025

❤️ অভিনন্দন!! ❤️

চট্রগ্রামের কৃতী সন্তান আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় মেধাবী ব্যক্তিত্ব ইরশাদুর রহমান ভাই বিশ্ববিখ্যাত মদিনা ইউনিভার্সিটির ”কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ” [ফ্যাকাল্টি অব এরাবিক ল্যাংগুয়েজ] এর অন্তর্গত قسم اللغويات [Linguistics Department] থেকে উচ্চতর ডিগ্রী ”এমফিল” সম্মাননার সাথে সমাপ্ত করেছেন। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) তাঁর গবেষণাপত্রের (থিথিসপেপার) মুনাকাশা অনুষ্ঠিত হয়। উক্ত থিথিসের শিরোনাম ছিল- أثر اللغة العربية في اللغة البنغالية: دراسة تقابلية [The Affect of the Arabic Language on the Bengali Language: a Comparative Study]
ফ্যাকাল্টির হলরুমে অনুষ্ঠিত এই মুনাকাশার বিজ্ঞ লাজনা [Discussion Committee] আলোচ্য রিসালাহ তথা গবেষণাপত্রের প্রশংসা করে মুমতায [A+] গ্রেড প্রদান করেছেন। (আলহামদুলিল্লাহ!!) তাঁর রিসালার মুশরিফ [তত্ত্বাবধায়ক] ছিলেন উসতায ড. যুবাইর বিন মুহাম্মাদ আইয়্যুব (হাফি.), যিনি মদিনার বিখ্যাত ক্বারী শায়খ আইয়্যুব (রাহি.) এর সুযোগ্য সন্তান।
আলোচ্য গবেষণাটি প্রিয় মাতৃভাষা ”বাংলা ভাষায় আরবী ভাষার প্রভাব” শীর্ষক শিরোনামে বিদেশের মাটিতে আরবী ভাষায় লিখিত প্রথম গবেষণা। তিনি বাংলা ও আরবী ভাষায় তুলনামূলক পর্যালোচনা করে একটি গুরুত্বপূর্ণ গবেষণা জাতিকে উপহার দিয়েছেন। এটি বাংলা ভাষা গবেষণায় নতুন সংযোজন। প্রিয় মদিনার মাটিতে তাঁর এই উচ্চতর ডিগ্রী অর্জনে আমরা গর্বিত এবং তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা প্রিয় গবেষক ও তাঁর গবেষণাকে দেশ-জাতির খেদমতে কবুল করুন। আমীন।

✒️এডমিন-Sibawayh Center for Linguistic Studies

14/10/2024

সকাল-সন্ধ্যার দুআ

Want your school to be the top-listed School/college in Medina?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Medina