Ismail Islamic Education

Ismail Islamic Education لا إله إلا الله محمد رسول الله
আসসালামু আলাইকুম"কেমন আছেন প্রিয় বন্ধুরা??Follow Me My Dear Friends?

21/08/2025

Alhamdulillah

19/09/2024

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই..??

03/07/2024

❏ রসূলল্লাহ্ (ﷺ) বলেছেনঃ
❝ মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে। সুতরাং তার বন্ধু নির্বাচনের সময় এ বিষয়ে খেয়াল রাখা উচিত, সে কাকে বন্ধু নির্বাচন করছে। ❞

হাদীসের মানঃ সহীহ
সহীহুল জামিঃ ৩৫৪৫

14/03/2024

আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা...??

21/11/2023

শিক্ষা মুলক গল্প
- November 22, 2023

কোন একদিন এক শিক্ষক পথের ধারের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। অদুরে ৯/১০ বছরের দুটি বাচ্চা ছেলে পরস্পরের সাথে ঝগড়া করছিল। প্রথমে সামান্য কিছু কথা কাটাকাটির পর্যায়ে থাকলেও তাদের ঝগড়া এক সময় মারাত্মক রুপ লাভ করে। দুজন দুজনকে নানা অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এক সময় তারা একে অপরের পরিবার, বাবা মা এর সম্পর্কে সত্য মিথ্যা মিশিয়ে অরুচিকর কথা বলতে থাকে।
প্রথম থেকেই শিক্ষক সব খেয়াল করছিলেন।তিনি আর বসে থাকতে পারেন না। উঠে গিয়ে ছেলে দুটিকে আদর করে বুঝিয়ে তাদের ঝগড়া থামান। বাচ্চা দুটির হাত ধরে তাদেরকে তার সাথে যেতে বলেন।ছেলে দুটি প্রথমে ভয় পেলেও শিক্ষকের সুন্দর কথাতে তার সাথে যেতে রাজি হয়।তিনি ছেলে দুটিকে একটি পুকুরের ধারে নিয়ে যান।পুকুরটি তখন একদম শান্ত অবস্থায় ছিল আর পানি ছিল একদম স্বচ্ছ।তিনি পুকুরটি দেখিয়ে জিজ্ঞেস করেন এখানে কি দেখতে পাচ্ছ। ছেলে দুটি বলে পানি।আর কি দেখছ জানতে চাইলে বলে পানি খুব পরিস্কার, কিন্ত নিচে ময়লা জমে আছে সেটা দেখা যাচ্ছে। শিক্ষক জানতে চান উপরের পরিস্কার পানি দিয়ে কী মুখ ধোয়া যাবে? উত্তরে ছেলে দুটি বলে হ্যা।তিনি খুব সাবধানে পুকুরের পানি হাতে নিয়ে ছেলে দুটিকে দেখান, সেখানে কোন ময়লা ছিল না।এবার শিক্ষক একটি লাঠি নিয়ে একজনেন হাতে দেন, আর পুকুরের পানিতে ঘাটতে বলেন। এবার তিনি জানতে চান কি দেখছ। ছেলে দুটি বলে পানি নোংরা হয়ে গেছে।তিনি আর জোরে পুকুরের মাটিতে ঘাটতে বলেন, এবার কী দেখছ? তারা বলে পানি আর নোংরা হয়ে গেছে। শিক্ষক জানতে চান এ পানি দিয়ে কী মুখ ধোয়া যাবে, তারা বলে না, তাহলে মুখ নোংরা হয়ে যাবে।
এবার শিক্ষক বাচ্চা দুটিকে বলেন, পৃথিবীতে প্রতিটা মানুষের কিছু দোষ আর গুন থাকে। আমরা যদি দোষ না দেখে গুন গুলোকে দেখি তাহলে তা পানির প্রথম অবস্থার মতই স্বচ্ছ থাকবে।পরস্পরের প্রতি ভালবাসা জন্মাবে।বাচ্চা দুটি তাদের ভুল বুঝতে পারে।

শিক্ষাঃ অপরের নোংরা ঘাটতে গেলে তা নিজের গায়েই লাগে ||✅❤️

21/11/2023

👉🌹➡️ শিকারি ও বুদ্ধিমান পাখি ⬅️🌹👈

👉একবার এক শিকারি ছোট্ট একটি পাখি ধরে ফেলল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগল যে, তুমি এতবড় শিকারি! জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ, এই করেছ, সেই করেছ। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন ১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী করবে? আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারাজীবন কাজে লাগবে।

এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারির মন গলে গেল। কারণ তেল পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল। সে ভেবে দেখল, ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে শুনি, পাখিটা কী বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারি রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলব তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলব এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। শিকারি বললো, ঠিক আছে।

পাখি বলল, ‘কখনো অলীক কল্পনা কর না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস কর না’। শিকারি বলল, খুব ঠিক কথা। সত্যিই তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও। আমি দ্বিতীয় বাক্যটি বলব। শিকারি ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল, ‘যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস কর না।’ শিকারি বললো, এটাও ঠিক। যা আর আমার নেই, তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগডালে উঠল।

শিকারি বলল, এবার তৃতীয় উপদেশটি বল। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নিই, আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছ কি না। পাখিটি বলল, আমার পেটে আছে ২০০ গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারি খুব আফসোস শুরু করলো। হায় হায়! এ কী করলাম আমি! এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ! বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগল।

কিন্তু পাখি তো তখন মগডালে। সে হাসল। বলল, দেখ, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস কর না। আমার ওজনই ১০০ গ্রাম। আমার ভেতরে ২০০ গ্রামের মুক্তো থাকবে কীভাবে? বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস কর না। কিন্তু তুমি তা-ই করছ। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন। কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছ। কিন্তু তা থেকে শিক্ষা নাও নি। তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়।🥰✅✅

11/09/2023

Sahoj Upai Quran Shikkah Part-13 || Sahoje Quran Shikkah || সহজ উপায় কুরআন শিক্ষা পর্ব-১৪ ||

02/09/2023

Sahoj Upai Quran Shikkah Part-13 || Sahoje Quran Shikkah || সহজ উপায় কুরআন শিক্ষা পর্ব-১৩ ||

30/08/2023

Sahoj Upai Quran Shikkah Part-12 || Sahoje Quran Shikkah || সহজ উপায় কুরআন শিক্ষা পর্ব-১২ ||

Address

King Abdul Aziz Road 4362
Makkah
24235

Alerts

Be the first to know and let us send you an email when Ismail Islamic Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category