20/05/2023
আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আসাকরি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন।
আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল তুলে ধরবো যেই আমলটি করার মাধ্যমে আপনি সকলের মাঝে প্রিয়জন হতে পারবেন।
প্রিয়জন হওয়ার আমল
মানুষের প্রতিটি নেক আমলেরই প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে তাঁর আমল ও নিয়ত অনুযায়ী প্রতিদান বা ফলাফল দান করেন। এ সব আমলের মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের রয়েছে ফজিলতপূর্ণ আমল।
হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’ জান্নাত পাওয়া ঘোষণা ছাড়াও রয়েছে অনেক ফজিলত।
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْبَاطِنُ) ‘আল-বাতিনু’ একটি। এ গুণবাচক নামের তাসবিহ বা আমলে এক জন অন্য জনের প্রিয় মানুষ হয়। পরস্পরের মধ্যে বন্ধুত্ব হয়।
আল্লাহর গুণবাচক নাম (اَلْبَاطِنُ) ‘আল-বাতিনু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
Advertisement
উচ্চারণ : ‘আল-বাতিনু’অর্থ : ‘নিজের জাত ও রহস্য গোপনকারী; সব কিছুর সন্নিকটে অবস্থানকারী; অপ্রকাশ্যমান; দৃষ্টি হতে অদৃশ্য।’
আল্লাহর গুণবাচক নাম (اَلظَّاهِرُ)-এর আমল
ফজিলত>> যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْبَاطِنُ) ‘আল-বাতিনু’-এর তাসবিহ ৩৩ বার পাঠ করবে; ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গোপন রহস্যের অধিকারী বানাবেন।
>> যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْبَاطِنُ) ‘আল-বাতিনু’-এর তাসবিহ পাঠ করবে; ওই ব্যক্তির প্রতি যার দৃষ্টি পড়বে; সে তার বন্ধু হয়ে যাবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে এ ছোট্ট আমলটি করার মাধ্যমে আল্লাহর গোপন রহস্য জানার এবং প্রতিটি মানুষের প্রিয়জন হওয়ার তাওফিক দান করুন। আমিন।