Bangladesh Student Council, Russia

Bangladesh Student Council, Russia BSCR a Non political organization representing the interest of all Bangladeshi students in Russia.

২ সাপ্তাহ পার্টটাইম কাজের জন্য ২ জন লোক দরকার ঘন্টায় 5$ আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে
13/07/2026

২ সাপ্তাহ পার্টটাইম কাজের জন্য ২ জন লোক দরকার ঘন্টায় 5$ আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে

For Bangladesh necessary to undergo the legalization (attestation) procedure for your diploma and its transcript if you ...
02/06/2026

For Bangladesh necessary to undergo the legalization (attestation) procedure for your diploma and its transcript if you plan to use them for work or study in Bangladesh.
Below is a step-by-step framework on how to prepare your documents.
Processing Procedure: Legalization is not done on original documents, but on their notarized copies. Steps for Document Legalization for Bangladesh To have your documents accepted in Bangladesh, you must complete 4 mandatory steps in succession:
1. Notarized Copy & Translation ] ➔ Notarized Copy and TranslationMake copies of all pages of the diploma and transcript at a notary.Translate them into English or Bengali (in practice, English is completely sufficient).
2. Russian Ministry of Justice ] ➔ The translation must be officially certified by a Russian notary.Certification by the Ministry of Justice of the Russian Federation Documents are submitted to the Ministry of Justice of the Russian Federation in Moscow. The agency verifies the authenticity of the signature and seal of the notary who certified the document.
3. Russian Ministry of Foreign Affairs ] ➔
Certification by the Ministry of Foreign Affairs (MFA) of the Russian FederationAfter the Ministry of Justice, the documents are sent to the Consular Department of the Ministry of Foreign Affairs of the Russian Federation to confirm the stamp of the Ministry of Justice.
4.Embassy of Bangladesh ➔
Legalization at the Embassy of Bangladesh the final stage is submitting the documents to the Embassy of Bangladesh in Moscow (Zemledelchesky Lane, 6). A consular fee is paid there (approximately $22 per page), after which the final stamp is placed on the document.
If you need help, feel free to ask!

13/02/2026
ডিপ্লোম এন্ড প্রিলাঝেনিয়া লিগ্যালাইজেশন :এই বছর যারা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করেছেন তাদের জন...
25/06/2025

ডিপ্লোম এন্ড প্রিলাঝেনিয়া লিগ্যালাইজেশন :

এই বছর যারা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করেছেন তাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য শুভকামনা।
লিগ্যালাইজেশন রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিপ্লোম পেয়েছেন তাদের ডিপ্লোম ও প্রিলাজেনিয়া(মার্কসিট) সত্যায়িত করা সময় সাপেক্ষ ব্যাপার। তাই যারা শিক্ষা সমাপ্তি করে দেশে যাবেন তারা দ্রুত লিগালাইজেশন এ কাজটি সম্পন্ন করুন। যেহেতু এই লিগ্যালাইজেশন প্রক্রিয়াটি দীর্ঘ সময়ের প্রয়োজন তাই যারা মস্কোর বাইরে থাকেন তারা মস্কোতে তাদের পরিচিত কেউ থাকলে তাদের সহযোগিতা নিতে পারেন সে ক্ষেত্রে power of attorney লাগতে পারে।
লিগ্যালাইজেশন এর নিয়ম:
১/ প্রথমে আপনার প্রাপ্ত ডিপ্লোম, প্রিলাজেনিয়া ও পাসপোর্ট অনুবাদ করে নোটারি করুন।
২/অনুবাদ নোটারি সম্পন্ন করে সবগুলো ডকুমেন্টের ফটোকপি করুন।
৩/ অরজিনাল ও নোটারিকৃত ডকুমেন্টগুলো সত্যায়িত করার জন্য জমা দিতে হবে রাশিয়ান আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ে জমা দেয়ার ৭ দিন পর সত্যায়িত ডকুমেন্ট সংগ্রহ করা যাবে। রাশিয়ান আইন মন্ত্রণালয়ের অফিস টাইম অনলাইন থেকে জেনে নিন।
৪/ আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত হবার পর সব ডকুমেন্ট নিয়ে যেতে হবে মুই ডকুমেন্ট (мой документ) এর নির্দিষ্ট কিছু শাখায় এই শাখা গুলোর তালিকা জানতে পারবেন অনলাইন থেকে। গত বছর পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি ডকুমেন্ট জমা নেয় নাই। মুই ডকুমেন্ট এর মাধ্যমে জমা দিতে হয়েছে এইবার ব্যাতিক্রমী কিছু না হলে সব আগের নিয়মে হবে। এখানে প্রায় ১৫-থেকে ২০ দিন লাগতো।
৫/ রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হবার পর সব ডকুমেন্টস ও ফটোকপি নিয়ে যেতে হবে মস্কোস্ত বাংলাদেশ এম্ব্যাসিতে। এখানে ইমারজেন্সি ফি দিয়ে ১ থেকে ৩ দিনের মধ্যে সত্যায়িত করা যায়।
বাংলাদেশ এম্ব্যাসি থেকে সত্যায়িত হবার পর আপনার ডকুমেন্টস সত্যায়িত করার কাজ শেষ এবং এই ডকুমেন্টসগুলো বাংলাদেশ কার্যকরী।
বিশেষ দ্রষ্টব্য:
*আপনার ডকুমেন্টস অন্য কাউকে দিয়ে সত্যায়িত করতে চাইলে যাকে দিয়ে করাবেন তার নামে পাওয়ার অফ অ্যাটর্নি (доверенность) করে দিবেন।
https://www.facebook.com/share/p/1BuRLBAN2E/

15/06/2025

সতর্কতা
রাশিয়া পড়তে আসবেন?
অবশ্যই কয়েকটি বিষয়ে খোঁজ নিয়ে আসুন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখবেন অন্যথায় পড়বেন বিপদে।
১. কনটাক্ট পেপার পডুন মনযোগ দিয়ে:
ইউনিভার্সিটিতে ভর্তি নিলে বা আপনার জন্য ইনভাইটেশন লেটার তৈরি করতে চাইলে আপনাকে একটি কনটাক্ট পেপার দিবে ইউনিভার্সিটি যেখানে অবশ্যই উল্লেখ থাকবে আপনাকে কয় বছরের জন্য ভর্তি করছে, টিউন ফি কত,আপনার থাকার ব্যবস্থা এবং ভাড়া, ভিসার মেয়াদ বাড়ানো,রেজিস্ট্রেশন,এবং কোন কারণে আপনার কোন শিক্ষাবর্ষে পরিক্ষায় অকৃতকার্য হলে সে ক্ষেত্রে আপনার জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে এই বিষয় গুলো রাশিয়ান এবং ইংরেজি ভাষায় লিখিত থাকবে।
ঐ কনটাক্ট পেপার পড়ে বুঝে নিচে আপনার স্বাক্ষর দিতে হবে।
২. এখন অনেক ইউনিভার্সিটি হোস্টেল এ সিট দেয় না। হোষ্টেল না থাকলে রেজিস্ট্রেশন পেতে ঝামেলা হয় এবং নিজে ভাড়া নিয়ে বসবাস করা অনেক ব্যয়বহুল ও অনিরাপদ এখন অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন দেশের কনস্ট্রাকশন শ্রমিকদের সাথে বসবাস করে এক রুমে ছেলে মেয়ে একসাথে ১০ থেকে ২০ জন থাকে যেখানে প্রায় প্রতিদিন পুলিশ আসে বিভিন্ন বিষয়ে তদন্তের জন্য। এজন্য অবশ্যই ইউনিভার্সিটি কতৃপক্ষ থেকে জেনে নিন ( এজেন্ট বা দালাল থেকে নয়)আপনার জন্য হোষ্টেল আছে কিনা এবং মাসিক ভাড়া কত?
৩. দেশে অনেকে ভিসা আবেদন এর সময় অনেক ধরনের ঝামেলায় পড়েন টাকা দিয়ে অবৈধ সুযোগ নেয়ার চেষ্টা করেন এর থেকে বিরত থাকতে চেষ্টা করুন। যদি আর্থিক লেনদেন করেন সে ক্ষেত্রে চেষ্টা করবেন প্রমাণ রাখতে কার সাথে লেনদেন করছেন। অন্যথায় আর্থিক ক্ষতির শিকার হতে পারেন।
৪. চটকদার আ্যড দেখে বিপদে না পড়ে নিজে সময় করে ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত জেনে কর্তৃপক্ষের সংঙ্গে যোগাযোগ করে আসুন।
৫. প্রতিটি ইউনিভার্সিটিতে প্রতিটি পেমেন্ট এর রিসিভ পেপার সংগ্রহে রাখবেন। আপনার টিউন ফি আপনি জমা দেয়ার চেষ্টা করবেন।
৬. চেষ্টা করবেন প্যাকেজ প্রোগ্রাম এ কোন ব্রোকার এর সাথে কন্টাক্ট না করতে।
এমন হয়েছে স্টুডেন্ট দেশে থাকতে ১বছর এর টিউন দিয়েছেন দালাল কে কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছেন টিউশন ফি জমা করতে হবে অথচ আপনি দালাল কে টিউন ফি দিয়েছেন। অনেক সময় দালাল ৬ মাসের পে করে বাকি টাকা পে করেনি এমন অনেক ঘটনা ঘটছে।
বি:দ্র: সোসাল মিডিয়াতে রাশিয়ার,নারী,গাড়ি,বাড়ি,পাহাড়,পরবত,নদী,নালা,খালবিল,কচা বাজার,সুপার শপ,পার্ক,মেট্রো আরো হাবিজাবি দেখে লোভে পড়বেন না। যে জন্য রাশিয়া আসতে চাইছেন সে বিষয়ে বিস্তারিত জেনে আসুন।
এই লেখাটি রাশিয়ায় পড়তে আসা অনেক ছাত্র/ ছাত্রীদের সমস্যা ও ঘটনা অবলম্বনে লিখা আপনাদের সাথে শেয়ার করলাম প্রয়োজন মনে করলে শেয়ার করে অন্যদের সহযোগিতা করুন।

মস্কো ট্রান্সপোর্টে জরিমানা ( বাস, মেট্রো) ...................................মস্কো ট্রান্সপোর্ট বাস মেট্রো ব্যবহার করার...
23/11/2024

মস্কো ট্রান্সপোর্টে জরিমানা ( বাস, মেট্রো)
...................................

মস্কো ট্রান্সপোর্ট বাস মেট্রো ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়কটি বিষয়ে খেয়াল রাখতে হবে, না হলে গুনতে হবে জরিমানা।
বাসে উঠার সাথে সাথে কার্ড পানচ করতে হবে যদি বাসে উঠে কার্ড পানচ না করে দাড়ান কিংবা বসেন তাহলে টিকেট কন্ট্রোলার জরিমানা করতে পারে। এক মাস এর জন্য রিচার্জ করা আছে পানচ করার দরকার কি এমন চিন্তা করলে জরিমানা গুনতে হতে পারে। স্টুডেন্টরা সোসাল কার্ড ব্যবহার করলে সাথে স্টুডেন্ট কার্ড রাখতে হবে কন্ট্রোলার চেক করার সময় স্টুডেন্ট কার্ড দেখতে চাইতে পারে দেখাতে ব্যর্থ হলে জরিমানা।

রাশিয়ার জাতীয় ঐক্য দিবসের প্রাক্কালে, ৩ নভেম্বর, একটি ফ্ল্যাশ মব "আমরা এক!" আমরা ঐক্যবদ্ধ।" এতে অংশগ্রহণকারীরা রাশিয়া...
03/11/2024

রাশিয়ার জাতীয় ঐক্য দিবসের প্রাক্কালে, ৩ নভেম্বর, একটি ফ্ল্যাশ মব "আমরা এক!" আমরা ঐক্যবদ্ধ।" এতে অংশগ্রহণকারীরা রাশিয়ান ফেডারেশনের ৮৯ টি সাংবিধানিক সংস্থার পতাকা ধরেছিল, যার মধ্যে নতুন অঞ্চলগুলির পতাকা রয়েছে - ডোনেটস্ক এবং লুগানস্ক পিপলস রিপাবলিকস, জাপোরোজে এবং খেরসন অঞ্চল।

শুভেচ্ছা:যারা এই বছর রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করেছেন তাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভবিষ...
12/06/2024

শুভেচ্ছা:
যারা এই বছর রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করেছেন তাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য শুভকামনা।

Address

Moscow
117198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Student Council, Russia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category