The Rukn

The Rukn

Share

Spreading Islamic reminders, charity awareness, and الخير. Faith • Unity • Purpose

20/11/2025

“When the world pushes you down, remember—
Allah is preparing you to rise higher.”

18/10/2024

মানুষের মৃত্যুর পর তিন রকমের আমল ব্যতীত সব রকমের আমলই
বন্ধ হয়ে যায়।

১। সাদকায়ে জারিয়া

২। এমন জ্ঞান:যার দ্বারা
মানুষ উপকৃত হয়..

৩। এমন সুসন্তান:যে তার পিতা-মাতার জন্য সবসময়
দোয়া করে থাকে..

মিশকাতুল মাসাবিহ:২০৩

03/02/2024

জীবনের সোনা ভরা দিনগুলা সব । শীতের পাতার মত ঝরে যায় । ককিলের কুহুতানে ফাগুন আসে । চৈত্রর কাছে সে হেরে যায় । তবুও এ জীবনকে ফুলে ফুলে সাজাতে সবার কত আয়োজন । সাজানো খেলাঘর - পুরে - ভেঙ্গে চুরমার নেমে আসে নিঠুর মরন । জীবনের সোনা ভরা দিনগুলা সব । শীতের পাতার মত ঝরে যায় ।

Photos from The Rukn's post 19/12/2023

ধরুন, আপনি একটি গাছের ডালে বসে আছেন। দেখলেন, কেউ ডালটা করাত দিয়ে কাটছে! আপনি কি বসে থাকতে পারবেন? সেটা সম্ভব?
কিংবা ধরুন, জানতে পারলেন, গোপনে কেউ আপনার ঘরের কোনো দিকে সুড়ঙ্গ খুদছে। বসে থাকা কি সম্ভব হবে?
বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা এগুলোর সাথে তুলনীয় নয়, এর চেয়েও বহু গুণে ভয়ংকর এই তৎপরতা! শুধু ধর্মান্তরকরণই নয়, তাদের কূটচালের লক্ষ্য আরও গভীর ষড়যন্ত্রের পথে।
সেগুলো কী—জানতে ‘বাংলায় বাজে গির্জার বাঁশি’ পড়তে হবে।

লেখক ওমর আলী আশরাফ মিশনারিদের উৎপাতে নাকাল জায়গাগুলো সরেজমিন ঘুরেছেন। বইয়ে পড়া তথ্য মিলিয়ে দেখেছেন নিজ চোখে। উপলব্ধি করেছেন—বই বা পত্রিকার বর্ণনার চেয়েও অবস্থা আরও শোচনীয়! দিনকে দিন তা বাড়ছেই কেবল!

উপায়? উপায়—প্রথমে বইটি পড়া। না হলে সংশ্লিষ্ট বিষয়ের ভয়াবহতা বোঝা যাবে না শুধু এই শর্ট ইন্ট্রো পড়ে। বইটি আগেও প্রকাশিত হয়েছিল। রাহনুমা নতুন করে নিয়ে এল। উদ্দেশ্য—আরও বহু পাঠকের কাছে বইটির বার্তা পৌঁছে দেওয়া। বর্তমান সময়ের অন্যতম আন্ডাররেটেড বইটি এভাবে আড়ালে থাকা ঠিক না। রাহনুমা তার কাজ করল, এবার কাজ পাঠকের…

বাংলায় বাজে গির্জার বাঁশি
লেখক : ওমর আলী আশরাফ
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী

18/12/2023

হালিমা রাসুল (সা.) কে কতদিন দুধ পান করিয়েছেন?

একজন মুসলিম হিসেবে রাসুল (সা.) এর জীবনী আমাদের সবার জানা থাকা উচিত । যদি আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি।

আসুন সিরাত পড়ি সুন্নাতে জীবন গড়ি ❤️❤️

#ইসলাম #ইসলামেরকথা #ইসলামি #ইসলামিক #ইসলামেরআলো #ইসলামের #সিরাত #ইসলামেরপথ ❤️ #ইসলামকে

18/12/2023

রাসুল (সা.) এর পালক বোনদের নাম কি?

একজন মুসলিম হিসেবে রাসুল (সা.) এর জীবনী আমাদের সবার জানা থাকা উচিত । যদি আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি।

আসুন সিরাত পড়ি সুন্নাতে জীবন গড়ি ❤️❤️

#ইসলামি #ইসলামের #ইসলামেরআলো #ইসলামেরপথ #ইসলাম #সিরাত #ইসলামকে #ইসলামিক ❤️ #ইসলামেরকথা

18/12/2023

🎉🎉 শুরু হলো "9০ দিনে সিরাত পাঠ আসর" এর ২য় ব্যাচের রেজিষ্ট্রেশন!!! 🎉🎉

➡️➡️➡️➡️ "9০ দিনে সিরাত পাঠ আসর" । এই প্রজেক্টের অধীনে ৯০ দিনে সম্পূর্ন সিরাত পাঠ করার একটি চ্যালেঞ্জ দেওয়া হবে এবং একইসাথে পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা হবে।

এই প্রজেক্টে তাওহীদ প্রকাশনীর আর-রাহীকুল মাখতূম (মোহরাঙ্কিত জান্নাতি সুধা) বইটি ব্যবহার করা হবে। বইটি মোট ৫৫৬ পৃষ্ঠার। মোট পড়তে হবে ৫২৩ পৃষ্ঠা। ১০০ দিনে ৫২৩ পৃষ্ঠা পড়তে হবে। দিনে গড়ে ৬ পৃষ্ঠার মত।

🎉🎉আমরা কি করব? যেহেতু এই প্রোজেক্টের কাজ হচ্ছে আপনারা নিজেরাই নিজের মতো করে সীরাত পড়বেন আর আমরা আপনার এই পড়ার পনার পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা। আপনি কিভাবে পড়বেন সে সম্পর্কে আমরা সব সময় খবরদারি করব নজর রাখবো । কিভাবেনজর রাখবো?

➡️➡️আমরা আপনাকে ৯০ দিন কিভাবে আপনি পড়ালেখা করবেন তার একটা রুটিন দিয়ে দেব।
➡️➡️যাতে করে আপনার দিনের পড়া দিনে কমপ্লিট হয়।
➡️➡️ প্রতিদিনের পড়ার উপর আমরা প্রতিদিন পরীক্ষা নিবো।
➡️➡️ ৯০ দিনের ৯০ টা পরীক্ষা।
➡️➡️আমরা পরীক্ষার প্রতিদিনের প্রশ্নগুলো google doc এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা সেখানে খুব সহজে অল্প সময়ে আনসার গুলো প্রদান করতে পারবেন ।
➡️➡️প্রশ্ন ২৪ ঘণ্টা অ্যাভেইলেবল থাকবে তাই ২৪ ঘণ্টার মধ্যে পড়ে পরীক্ষা দিতে হবে ।
➡️➡️প্রতিদিনের পরীক্ষার রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথেই দেওয়া হবে। এতে করে আপনি নিয়মিত আপনার পড়ার গতিবিধি+অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।
➡️➡️প্রতিদিন পরীক্ষা নেওয়ার ফলে প্রতিদিন পড়ার একটা চাপ থাকবে।
➡️➡️➡️ প্রতি শুক্রবার বন্ধ থাকবে)

🎉🎉 পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তাদেরকে পুরস্কৃত করা হবে
১ম পুরস্কারঃ
২য় পুরস্কারঃ
৩য় পুরস্কারঃ

➡️➡️➡️ এই "9০ দিনে সিরাত পাঠ আসর" এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অতিব্যস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহিণী-চাকুরীজীবী-ব্যবসায়ী-ডাক্তার-ইঞ্জিনিয়ার-আইনজীবী সকলেই অংশগ্রহণ করতে পারে। অনেকটা ম্যারাথন স্টাইলে। যতো ব্যস্ততাই থাকুক না কেনো রুটিনের মধ্যে থাকলে দিনে মাত্র ৬ পেজ পড়াই যায়। আর রুটিনের মধ্যে না থাকলে দিনে ৬ পেজ তো দূরের কথা, মাসে বা বছরেও ৬ পেজ পড়া হয় না। এটাই বাস্তবতা। রেগুলারিটি মেইনটেইন করে ধীরে ধীরে পড়ার ফলে পড়াটাও ভালো হবে।

➡️➡️১০০ দিনের এই প্রজেক্টে অংশগ্রহণের জন্য আপনাকে খুবই সামান্য পরিমাণ রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে হবে।

➡️➡️রেজিষ্ট্রেশন ফিঃ ১৯৯ টাকা মাত্র!
➡️➡️১টি পরীক্ষার ফি মাত্র ২ টাকা।
➡️➡️ বিঃদ্রঃ রেজিঃ ফি'র টাকা দিয়ে পুরষ্কার দেওয়া হবে না।
➡️➡️ রেজিষ্ট্রেশনের লাস্ট ডেইটঃ ২৯ ডিসেম্বর , ২০২৩

🎉🎉 প্রজেক্টে অংশ নিতে
➡️➡️ ১৯৯ টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করুন ।
➡️➡️ বিকাশঃ 01643640597 (সেন্ড মানি)
➡️➡️ পার্সোনাল নাম্বার। তাই সেন্ড মানি করুন।
➡️➡️ যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার আমাকে মেসেজে প্রদান করুন
➡️➡️ আপনার পেমেন্ট কনফার্ম হলে আমরা আপনাকে রেজিষ্ট্রেশন আইডি এবং প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে।

🎉🎉 বিঃ দ্রঃ
সিরাত জানা প্রতিটা মুসলিমের জন্য অনেক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব: ২১)

আয়াতগুলো থেকে বোঝা যায়, সব শ্রেণির মানুষের জন্য মহানবী (সা.)-এর জীবনের প্রতিটি দিক সম্পর্কে জানা কতটা জরুরি। তা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য রাসুলের প্রতি গভীর ভালোবাসা থাকা শর্ত। আর মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক আলোচনা করার নামই সিরাত চর্চা।

🎉🎉 কিছু কমন প্রশ্ন ও তার উত্তরঃ
➡️➡️ আমার কাছে অন্য প্রকাশনীর বই আছে। এটা দিয়ে কি আমি অংশগ্রহণ করতে পারবো?
উঃ পারবেন। আমরা পিডিএফ বই দিয়ে দিবো। আপনি পিডিএফ দেখে আপনার কাছে থাকা বইয়ের সাথে টপিক মিলিয়ে পড়বেন। সমস্যা হবে না আশা করি।
➡️➡️ পরীক্ষা কোথায় নেওয়া হবে? কিভাবে নেওয়া হবে? বিস্তারিত বললে ভালো হতো।
উঃ পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে নেওয়া হবে। প্রতিদিন ১০-২০ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। প্রতিদিন রাত ৮ টায় প্রশ্নপত্র আপলোড করা হবে। পরেরদিন রাত ১০টা পর্যন্ত সেই প্রশ্ন এভেইলেবল থাকবে। অর্থাৎ, ২৪ ঘণ্টার মধ্যে আপনার পছন্দমত সময়ে আপনি পরীক্ষা দিতে পারবেন।
➡️➡️ বই নেই কি করবো? কোথায় পাব? পিডিএফ আছে কি না?
উঃ আপনার পছন্দমত বুকশপ থেকে হার্ডকপি কিনতে পারেন। অথবা আমাদেরকে বললে আমরা বই কিনার লিংক দিয়ে দিবো। বইটি খুবই কমন। যেকোনো বুকশপেই খুঁজে পাবেন। আমরা নিজেরা আপাতত বই বিক্রি করছি না।

আর আপাতত যদি বই কিনতে না পারেন তাহলে আমরা গ্রুপে পিডিএফ দিয়ে দিবো। সেই পিডিএফ দিয়ে কাজ চালাতে পারেন।

Want your school to be the top-listed School/college in Doha?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Quatar
Doha