Mohammad in Poland

Mohammad in Poland বাংলায় কথা বলুন | Book Consultation
https://consultwithmohammad.youcanbook.me/

22/09/2026

🇵🇱 Poland-এ কেউ Threat করলে বা মারধর করলে কী করবেন?

কেউ যদি আপনাকে Threat করে, ভয় দেখায় বা শারীরিকভাবে আঘাত করে, তাহলে চুপ করে থাকার দরকার নেই। আপনি Poland-এ এর বিরুদ্ধে Legal Action নিতে পারেন এবং প্রয়োজনে Police-এর কাছে Report করতে পারেন।

এ ধরনের পরিস্থিতিতে Call Record, Video, Message, Screenshot বা অন্য Evidence পরবর্তীতে গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে একটা বিষয় মনে রাখবেন—Evidence সংগ্রহ করা আর সেটা Social Media-তে Publish করা এক বিষয় নয়। Record বা Video করলে সেটা Evidence হিসেবে সংরক্ষণ করুন। Online-এ Publish করলে Privacy বা অন্য Legal Issue তৈরি হতে পারে।

এই ভিডিওতে আলোচনা করেছি, এমন পরিস্থিতিতে কীভাবে নিজেকে Protect করবেন এবং Legal Way-তে পদক্ষেপ নেবেন।

⚠️ পরিস্থিতি গুরুতর হলে বা তাৎক্ষণিক বিপদের আশঙ্কা থাকলে 112-এ যোগাযোগ করুন।

20/09/2026

Poland-এ Profil Zaufany কীভাবে তৈরি করবেন? | Step-by-Step Guide

আপনি যদি Poland-এ থাকেন, তাহলে Profil Zaufany (Trusted Profile) আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি Digital Tool। এর মাধ্যমে আপনি Online-এ নিজের পরিচয় Verify করতে পারবেন, Polish Government-এর বিভিন্ন Service-এ Login করতে পারবেন, Application Submit করতে পারবেন এবং Official Document Electronically Sign করতে পারবেন।

এই ভিডিওতে আমরা Step by Step দেখিয়েছি কীভাবে আপনার Profil Zaufany তৈরি এবং Activate করবেন।

Profil Zaufany Confirm করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। Supported Bank-এর মাধ্যমে Electronic Verification করতে পারেন, অথবা Online-এ Application করার পর একটি Official Confirmation Point (Punkt Potwierdzający)-এ গিয়ে নিজের পরিচয় Confirm করতে পারেন।

Confirmation Point-এর মাধ্যমে করতে চাইলে: প্রথমে Online-এ Account তৈরি করুন। এরপর আপনার কাছাকাছি একটি Confirmation Point খুঁজে নিন। কিছু Office-এ Appointment প্রয়োজন হতে পারে, আবার কিছু Office-এ নাও লাগতে পারে।

Confirmation-এর সময় আপনার Identification Document সঙ্গে নিয়ে যাবেন। Foreigner হলে Passport বা Residence Card দিয়ে পরিচয় Confirm করা যায়।

Useful official links:

https://pz.gov.pl/ui/au/register

https://www.gov.pl/web/profilzaufany/znajdz-punkt-potwierdzajacy-placowke2?utm_source=chatgpt.com

https://www.gov.pl/web/profilzaufany/dla-uzytkownikow?utm_source=chatgpt.com

19/09/2026

Happy to see Atiqur Rahman Pranto sharing his journey on TV about getting into the IT job market in Poland as a foreign student.

A great motivation for international students who are struggling to enter the job market in Poland.

19/09/2026

🇵🇱 ২০২৭ সালের মার্চ পর্যন্ত TRC Decision দেওয়া হবে না—এটা কি সত্য?

অনেকেই এমন একটা Rumor ছড়াচ্ছেন যে, ৪ মার্চ ২০২৭ পর্যন্ত Poland-এ কোনো TRC Decision দেওয়া হবে না।

কিন্তু বিষয়টা আসলে এমন না।

মূলত TRC, Permanent Residence এবং EU Long-Term Resident-এর মতো residence case-এর administrative deadline-এর running suspend করা হয়েছে ৪ মার্চ ২০২৭ পর্যন্ত। অর্থাৎ সাধারণভাবে নির্দিষ্ট administrative deadline দেখিয়ে Immigration Office-কে ওই সময়ের মধ্যেই Decision দিতে বাধ্য করার নিয়মটি এই সময়ে কার্যকর হচ্ছে না।

এর মানে কিন্তু এই না যে ৪ মার্চ ২০২৭ পর্যন্ত Immigration কোনো TRC Decision দেবে না। Office case process করতে এবং Decision দিতে পারে।

source
https://migrant.wsc.mazowieckie.pl/pl/komunikaty/zmiany-w-szczegolnych-zasadach-dotyczacych-legalnosci-pobytu-obywateli-ukrainy-na


https://lexlege.pb.pl/ustawa-o-cudzoziemcach/art-112a

[ভিডিওর জাপানি কোয়ালিটির জন্য দুঃখিত, ক্যামেরা অটো ফোকাস ]

আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেক দিন গুলোর মধ্যে দিয়ে এই সপ্তাহ টি শেষ হলো।অনেক গুলো TRC case এর পজিটিভ ডিসিশন এসেছে , একটি...
18/09/2026

আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেক দিন গুলোর মধ্যে দিয়ে এই সপ্তাহ টি শেষ হলো।

অনেক গুলো TRC case এর পজিটিভ ডিসিশন এসেছে , একটি পোলিশ কোম্পানি A1 ডেলিগেশন এ প্রায় ২০০ ওয়ার্কার এর ডিমান্ড দিয়েছে (বাট unfortunately ওয়ার্কার ও নাই+ পোলিশ এম্বাসী ভিসা ও দেয় না), একটি গভারমেন্ট প্রজেক্টের জন্য ইনিশিয়াল মিটিং হয়েছে।

কিন্তু আমার কাছে এই সব গুলো বিষয় থেকে ও গুরুত্বপূর্ণ ছিলো আজকের দিন,
আজকে Lex Corporation. আজকে পোলিশ ন্যাশনাল ট্রেডমার্ক পেয়েছে। (আলহামদুলিল্লাহ)
অনেকে ই বলতে পারেন ট্রেডমার্ক তো পাওয়া ই যায় বাট আমাদের সাথে অন্য একটা কোম্পানি এর নামের মিল থাকায় আমরা কোর্ট ডিস্পিউট রাইজ করি এবং আজকে আমাদের পক্ষে ডিসিশন এসেছে।

Corporation iso 27001 & 9001 পাওয়ার দিনটার মতো আজকেও খুব আনন্দ লাগছে।

একটা বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি পোলিশ কোম্পানি গুলোর সাথে তাল দিয়ে অনেক মার্কেট এ ঢুকে ভালো করছে এইটা অনেক আনন্দের আমার কাছে।

জাস্ট বলার জন্য বলে রাখছি, লেক্স করপোরেশনের পোলিশ সহ অন্যান্য দেশি ক্লাইন্ট আছেন (taxation, digital identity, business trust score related services)

15/09/2026
12/09/2026

পোল্যান্ড এ যারা বিজনেস করছেন ভবিষ্যতে করতে চান

পোল্যান্ড এ বিজনেস এর ক্ষেত্রে লিগ্যাল যেই দিক(ওয়ার্ক পারমিট, B type work permit , prokurent , Business TRC) নিয়ে অনেক ভিডিও আমি বা হামিম ভাই করেছেন

কিন্তু কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দিক -একাউন্টিং নিয়ে in detailed ভিডিও কেউ ই বানাই নি, + দোকান এর sanepid decision কিভাবে নিজে নিজে (কোনো এজেন্সির সাহায্য ছাড়া ) নিবেন,পুরাতন দোকান থাকলে আগের ডিসিশন কিভাবে ট্রান্সফার করবেন এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো ভাবছি।
এছাড়াও HACCP, GMP , daily monitoring record, allergen এই বিষয় গুলো কিভাবে মেইনটেইন করবেন।

এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত ভিডিও বানানোর চিন্তা করছি।

একাউন্টিং নিয়ে শুরু থেকে কিভাবে গোছাবেন , কি কি জানতে হবে, একাউন্টিং কস্ট কিভাবে কমাবেন, মানদাত থেকে বাচবেন কিভাবে সব বিষয় ই থাকবে।
আমি এবং আমার সাথে ভিডিও তে থাকবে আমাদের একাউন্টিং লিড মনিকা (মনিকা পোল্যান্ড এ একজন সার্টিফাইড একাউন্টেন্ট, প্রায় ১৭ বছরের বেশি সময় সে এই সেক্টর এ)
কিন্তু সমস্যা হলো ভিডিও গুলো তার সাথে ইংলিশ এ করলে অনেকের জন্য ই উপকারে আসবে না। আপনারা সাজেশন দিতে পারেন কিভাবে করলে পুরোপুরি বাংলায় করতে পারি।

sanepid এর ব্যাপারে sanepid এ কাজ করছে এইরকম একজন ডাইরেক্টর কথা বলবেন বলে রাজি হয়েছেন বাট আমি চাচ্ছিলাম বাংলাদেশি সফল ব্যবসায়ী ভাইদের মধ্যে কেউ যদি sanepid + রেগুলার বিষয় নিয়ে বলতে চান তাহলে কাইন্ডলি জানাবেন।

12/09/2026

🇵🇱 SIS Ban আসার আগে সাবধান!

ডিপোর্টেশন বা ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকেই অনেক ক্ষেত্রে পরবর্তীতে SIS (Schengen Information System) alert/ban-এর ঝুঁকি তৈরি হতে পারে।

তাই কোনো Schengen দেশের ডিপোর্টেশন/রিটার্ন সংক্রান্ত সিদ্ধান্ত পেলে বিষয়টি অবহেলা করবেন না। সিদ্ধান্তটি পাওয়ার পর দ্রুত আইনি পরামর্শ নিন এবং প্রযোজ্য হলে সময়সীমার মধ্যে প্রয়োজনীয় legal action/appeal গ্রহণ করুন।

Adres

Krucza 16/22, Lokal - 411
Warsaw
00-526

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy Mohammad in Poland umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Skróty

Udostępnij